• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
গেমচেঞ্জার হতে চলেছে ডিআরডিও-র দুই যুদ্ধাস্ত্র! এক ছোবলেই ছবি চিন-পাকিস্তান

গেমচেঞ্জার হতে চলেছে ডিআরডিও-র দুই যুদ্ধাস্ত্র! এক ছোবলেই ছবি চিন-পাকিস্তান

Raja Majumder by Raja Majumder
1 year ago
in দেশ, স্পেশাল স্টোরি
A A
0
ADVERTISEMENT
0
SHARES
50
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

বাংলা সিনেমায় একটা দুরন্ত ডায়লগ রয়েছে, “এক ছোবলেই ছবি”। অনেকটা সেই ধরণের বেশ কয়েকটি যুদ্ধাস্ত্র তৈরি করেছ ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিও। যদিও ডিআরডিও-র গবেষকরা যুদ্ধাস্ত্র, যুদ্ধবিমান, বা অন্যান্য প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি করেই ক্ষান্ত থাকেন না, তাঁরা সেগুলি আরও সময়োপযোগী এবং আধুনিক করে তুলতে নিরলস পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যান। ২০২৪ সালের শেষ লগ্নে এসে ডিআরডিও এমনই দুটি যুদ্ধাস্ত্র আপগ্রেড করেছে, যা আগামীদিনে গেমচেঞ্জার হতে চলেছে ভারতের জন্য। বিশেষ করে এই দুটির জন্য চিন, পাকিস্তানের মতো দেশের রাতের ঘুম উড়েছে।

২০২৪ সালের ডিসেম্বর মাসেই ভারত ওড়িশা উপকূলে তার প্রথম দূরপাল্লার হাইপারসনিক মিসাইলের সফল পরীক্ষা করেছে। এই ধরণের হাইপারসনিক দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কেবলমাত্র আমেরিকা, রাশিয়া ও চিনের হাতে ছিল, এবার বিশ্বের চতুর্থ দেশ হিসেবে ভারতের হাতেও চলে এল। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, এই ধরণের ক্ষেপণাস্ত্রকে পরিভাষায় বলা হয়, লং রেঞ্জ এয়ার লঞ্চড সারফেস মিসাইল। যার পাল্লা দেড় হাজার কিলোমিটার পর্যন্ত। যেহেতু এই মিসাইলগুলি হাইপারসনিক, তাই এর গতিবেগ শব্দের গতির পাঁচগুণ পর্যন্ত হয়। অর্থাৎ ম্যাক-ফাইভ প্রযুক্তির মিসাইল। ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থার ওয়েবসাইটের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই হাইপারসনিক প্রযুক্তির মিসাইল চিন, বাংলাদেশ, মিয়ানমার, থাইল্যান্ড, কাজাখস্তান, আফগানিস্তান, পাকিস্তানের বহু শহরকে শব্দের চেয়ে পাঁচগুণ দ্রুততার সঙ্গে আঘাত হানতে পারে।

এটির গতিবেগ এই ধরণের ক্ষেপণাস্ত্রকে শত্রুপক্ষের নজরদারি থেকে লুকিয়ে রাখতে সক্ষম। অর্থাৎ শত্রুপক্ষ কিছু বুঝে ওঠার আগেই এই ধরণের ক্ষেপণাস্ত্র ধ্বংসলীলা চালিয়ে যেতে পারে। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, এই ক্ষেপণাস্ত্রগুলি যেমন আঘাত হানতে পারে, তেমনই দেশের এয়ার ডিফেন্স সিস্টেমকেও নিশ্চয়তা দেয়। ভারত ইতিমধ্যেই দেশে তৈরি ব্রহ্মোস লং রেঞ্জ সুপারসনিক ক্রুজ মিসাইলে এই প্রযুক্তি ব্যবহার করছে। পাশাপাশি সারফেস টু এয়ার মিসাইল আকাশ, লং রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল অগ্নি, এয়ার টু এয়ার মিসাইল অস্ত্র এবং অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল নাগে পরীক্ষামূলকভাবে এই হাইব্রিড সুপারসনিক প্রযুক্তি প্রয়োগ করতে চলেছে।

ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা ডিআরডিও এবং গ্যাস টারবাইন রিসার্চ এস্টাব্লিশমেন্ট বা জিটিআরই যৌথ উদ্যোগে তৈরি করে ফেলেছে ভারতের প্রথম দেশীয় প্রযুক্তির ফাইটার জেট ইঞ্জিন। ইতিমধ্যেই সেই ইঞ্জিনের সাহায্যে একটি বিমান রাশিয়ায় ফ্লাইং টেস্ট বেডে পরীক্ষামূলকভাবে ওড়ানো হয়েছে। সূত্রের খবর, সম্পূর্ণ দেশীয় প্রযুক্তির প্রথম ফাইটার জেট ইঞ্জিনের নাম দেওয়া হয়েছে কাবেরী ইঞ্জিন। যা আগামীদিনে ভারতের জন্য গেমচেঞ্জার হতে চলেছে। এতদিন ভারত নিজেদের উদ্যোগে যুদ্ধবিমান তৈরি করলেও তার ইঞ্জিন বিদেশ থেকে আমদানি করতো। কিন্তু কাবেরী ইঞ্জিনের দৌলতে এবার সম্পূর্ণ রূপে ভারতেই তৈরি হবে ফাইটার জেট। জানা যাচ্ছে, নন-আটারবার্নিং কাভেরি ইঞ্জিন, ভারতের প্রথম স্টিলথ  মনুষ্যবিহীন কমব্যাট এরিয়াল ভেহিকেল ঘটককে শক্তি দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। ভারতের এই জেট ইঞ্জিন ইতিমধ্যেই রাশিয়ার সেন্ট্রাল ইনস্টিটিউট অফ অ্যাভিয়েশন মোটরসে ১৪০ ঘণ্টার ইনফ্লাইট পরীক্ষা সম্পন্ন হয়েছে। দ্বিতীয় ধাপে ওই ইঞ্জিনের ৭০ ঘন্টা আকাশে ওড়ার বিশেষ পরীক্ষা চলছে।

কাবেরী ড্রাই ইঞ্জিনগুলি একটি পরিবর্তিত ইলিউশিন আই আই ৭৬  ফিক্সড-উইং টার্বোফ্যান বিমানের চারটি ইঞ্জিনকে প্রতিস্থাপিত করেছে। এই ইঞ্জিনের পরীক্ষা সফল হলে ভারত আগামীদিনে অত্যাধুনিক মনুষ্যবিহীন কমব্যাট এরিয়াল ভ্যাহিকেল তৈরি করবে। যা আগামীদিনের যুদ্ধে গেমচেঞ্জার হতে চলেছে। আশা করা যায়, ২০২৪-২৫ সালের মধ্যে সমস্ত পরীক্ষা শেষ করে এবং ২০২৫-২৬ সালের মধ্যে সীমিত সিরিজ উৎপাদন শুরু করবে। ওয়াকিবহাল মহলের মতে, ভারত দিনে দিনে প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভর হচ্ছে। দেশীয় প্রযুক্তির কাবেরী জেট ইঞ্জিনের উৎপাদন বাণিজ্যিকভাবে শুরু হলে পাকিস্তান, চিন ও বাংলাদেশের মতো প্রতিবেশী দেশগুলির রাতের ঘুম উড়বে। কারণ,পাকিস্তান ও বাংলাদেশের কোনও হাইপারসনিক মিসাইল প্রযুক্তি নেই। চিনের যাও আছে কিন্তু ভারতের ছিল না। এবার ভারতও চিনের সঙ্গে পাল্লা দিতে সক্ষম হয়ে উঠল। ফলে চিন বাধ্য হবে ভারতকে সমীহ করে চলতে।

ADVERTISEMENT

 

RelatedPosts

ভারত-বাংলাদেশের যু*দ্ধ, গোপনে উস্কানি দিচ্ছে কারা?

দিল্লির বৈঠকে খলিলুর, আওয়ামী লীগকে ফেরাতে কৌশলী ভারত। ভবিষ্যৎ উজ্জ্বল হাসিনার!

বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরে ভারতের কম্যান্ডো! অশনিক সংকেত ঢাকায়?

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Tags: DRDOHYPERSONIC MISSILEINDIAN AIR FORCEINDIAN ARMYMISSILE TEST
Previous Post

ক্ষমতা ধরে রাখতেই কি সাইডলাইনে বিএনপি? চক্রান্তের বীজ বুনছেন ইউনূস!

Next Post

২০২৫ সালে যে যে চ্যালেঞ্জগুলির মুখোমুখি হতে হবে বাংলাদেশকে…

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ভারত-বাংলাদেশের যু*দ্ধ, গোপনে উস্কানি দিচ্ছে কারা?

by Rupendu Das
March 27, 2026
0
13
ভারত-বাংলাদেশের যু*দ্ধ, গোপনে উস্কানি দিচ্ছে কারা?

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব অনেক আগেই দক্ষিণ এশিয়ায় পড়তে শুরু করে। দেখা দিয়েছে জ্বালানি সংকট। বাজার অগ্নিমূল্য। ভারতে এর প্রভাব যতনা...

Read more

দিল্লির বৈঠকে খলিলুর, আওয়ামী লীগকে ফেরাতে কৌশলী ভারত। ভবিষ্যৎ উজ্জ্বল হাসিনার!

by Rupendu Das
March 27, 2026
0
19
দিল্লির বৈঠকে খলিলুর, আওয়ামী লীগকে ফেরাতে কৌশলী ভারত। ভবিষ্যৎ উজ্জ্বল হাসিনার!

যে কোনও কিছুর একটা সলতে পাকানোর পর্ব থাকে। বিশেষ করে এর যদি বড়ো কোনও একটা লক্ষ্য থাকে। সেই লক্ষ্যে কোনোভাবেই...

Read more

বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরে ভারতের কম্যান্ডো! অশনিক সংকেত ঢাকায়?

by Rupendu Das
March 26, 2026
0
9
বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরে ভারতের  কম্যান্ডো! অশনিক সংকেত ঢাকায়?

বাংলাদেশ সেনাবাহিনীতে ভারতীয় কম্যান্ডো রয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগ, তারা না কি বাংলাদেশে অপারেশন চালিয়ে নীরবে ভারতে চলে যাচ্ছে। যদিও...

Read more

ভারতে লুকিয়ে পাক গুপ্তচর! দিল্লির বিরুদ্ধে পাকিস্তানের অ*স্ত্র বাংলাদেশ! আবারও যু*দ্ধের পরিস্থিতি?

by Rupendu Das
March 26, 2026
0
9
ভারতে লুকিয়ে পাক গুপ্তচর! দিল্লির বিরুদ্ধে পাকিস্তানের অ*স্ত্র বাংলাদেশ! আবারও যু*দ্ধের পরিস্থিতি?

দিল্লির সঙ্গে ঢাকার সম্পর্ক বেশ হৃদ্যতাপূর্ণ। সাউথব্লক যখন নিশ্চিত হয়ে যায় যে আওয়ামী লীগের ক্ষমতায় ফেরার সম্ভাবনা আপাতত নেই, তখন...

Read more

বাংলাদেশের তেল সংকট মেটাতে বিরাট চ্যালেঞ্জের মুখে বিএনপি সরকার

by Rupendu Das
March 24, 2026
0
13
বাংলাদেশের তেল সংকট মেটাতে বিরাট চ্যালেঞ্জের মুখে বিএনপি সরকার

আমেরিকা সেই হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য লাগাতার হুমকি দিয়ে চলেছে। তেহরান ওয়াশিংটনের কোনও হমকিকে পাত্তা দিতে চাইছে না। এই...

Read more

চর্চায় ঢাকা – দিল্লি সম্পর্ক। বন্ধুত্ব না কি দর কষাকষি ?

by Rupendu Das
March 24, 2026
0
13
চর্চায় ঢাকা – দিল্লি সম্পর্ক।  বন্ধুত্ব না কি দর কষাকষি ?

বদলে গিয়েছে বাংলাদেশ? বদল হয়েছে দেশের জাতীয় রাজনীতির প্রেক্ষাপট। অনেকে বলছেন, দীর্ঘ ১৮ মাসের দুঃশাসন শেষ হওয়ার পর বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠিত...

Read more

প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্তে রাজনৈতিক ঝড় উঠেছে বাংলাদেশে

by Rupendu Das
March 21, 2026
0
26
প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্তে রাজনৈতিক ঝড় উঠেছে বাংলাদেশে

প্রতিবেদন শুরু করা যাক মির্জা ফখরুলের একটি ভাষ্য দিয়ে। মির্জা ফখরুল বলছেন, ‘এরা হঠাৎ হঠাৎ করে বেরিয়ে আসে। এগুলোকে খুব...

Read more

মির্জা ফখরুলের বিতর্কিত বক্তব্যে তারেকের থেকে ব্যাখ্যা চাইছেন ডোভাল

by Rupendu Das
March 21, 2026
0
18
মির্জা ফখরুলের বিতর্কিত বক্তব্যে তারেকের থেকে ব্যাখ্যা চাইছেন ডোভাল

প্রতিবেদন শুরু করা যাক কয়েকটি দৃশ্যপট তৈরির মধ্যে দিয়ে। টেক ওয়ান - নেতা দু’জন। দল একটি। সেই দলের একজন প্রধানমন্ত্রী...

Read more

ভারত-বাংলাদেশ টুকরো করে খ্রিস্টান রাষ্ট্র তৈরির মার্কিন ষড়যন্ত্র

by Rupendu Das
March 21, 2026
0
18
ভারত-বাংলাদেশ টুকরো করে  খ্রিস্টান রাষ্ট্র তৈরির মার্কিন ষড়যন্ত্র

ভারত-বাংলাদেশ ভেঙে কি সত্যি নতুন কোনও রাষ্ট্র গঠনের ষড়যন্ত্র চলছে? সম্প্রতি ভূ-রাজনৈতিক অঙ্গনে এই বিস্ফোরক দাবি ঘিরে তোলপাড় শুরু হয়েছে।...

Read more

খেলা শেষ ট্রাম্পের! ভারতের ঝুঁকিতে মার্কিন সৈন্যদের আটকে দিল রাশিয়া।

by Rupendu Das
March 20, 2026
0
8
খেলা শেষ ট্রাম্পের! ভারতের ঝুঁকিতে  মার্কিন সৈন্যদের আটকে দিল রাশিয়া।

মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে আমেরিকার বিশ্বাস ছিল, এটা দীর্ঘস্থায়ী হবে না। তারা কম সময়ের মধ্যে ইরানকে কবজা করবে। বাস্তবে দেখা গেল...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি