• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
এখানে মা কালীর রঙ গাঢ় সবুজ! এক বৈষ্ণব পরিবারের অদ্ভুত কাহিনী

এখানে মা কালীর রঙ গাঢ় সবুজ! এক বৈষ্ণব পরিবারের অদ্ভুত কাহিনী

administrator by administrator
2 years ago
in স্পেশাল স্টোরি
A A
0
ADVERTISEMENT
0
SHARES
16
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

যমুনা দেয় যমকে ফোঁটা… ভাইফোঁটার সঙ্গে যমরাজের সম্পর্ক কী?

অদ্ভুত সংযোগে ৯-৯-৯ মঙ্গলের শুভদিনে এক কাজেই কাটবে জীবনের সব বাঁধা

আজ কৌশিকী অমাবস্যা। তারাপীঠ জুড়ে মায়ের আরাধনায় লক্ষ্য সমাগম

অদ্ভুত এই বঙ্গ আরও অদ্ভুত এই বঙ্গের কালীক্ষেত্র। কত রূপে, কত ভাবে যে মা কালী এখানে বিরাজমানা তার ইয়াত্তা নেই। আমরা সাধারণত ঘোর কৃষ্ণবর্ণা বা কালো রঙের কালী, বা নবঘনশ্যাম বা নীল বর্ণের কালীমূর্তিই দেখে অভ্যস্ত। কিন্তু কোথাও কখনও শুনেছেন দুর্বাদলশ্যাম সবুজ বর্ণের কালী প্রতিমার কথা?  ওই যে আগেই বলেছি, এই বঙ্গে সবই সম্ভব। হুগলি জেলার নালিকূল স্টেশনে নেমে শিয়াখালা যাওয়ার অটো ধরে বসুন, এরপর নারকেলতলা স্টপেজে টুক করে নেমে পড়লেই হল। সেখান থেকে সামান্য পায়ে হেঁটে ঠনঠনেপাড়ায় অধিকারী বাড়ির সবুজ কালী দেখতে পাবেন। সবুজ রঙের কালী? কেন এমন রূপ? সেটা জানতে হলে আপনাকে পিছিয়ে যেতে হবে ৭০ বছরের বেশি সময়কালে।

চারিদিকে নিঝুম আঁধার, কাছে-দূরে শোনা যাচ্ছে শিয়ালের রব, প্যাঁচার ডাক। রাতের দিকে এই অঞ্চলে কেউ ঢোকে না। এই বনে দুই-একটা হিংস্র এবং ক্ষুধার্ত শ্বাপদ থাকতেই পারে। কিন্তু সব কিছুকেই উপেক্ষা করে এগিয়ে চলেছেন বটকৃষ্ণ অধিকারী। তিনি ঘোর বৈষ্ণব, মুখে তাই কৃষ্ণ নাম। কৃষ্ণ নাম স্মরণ করেই ভয় দূর করছেন আর হন হন করে এগিয়ে চলেছেন বন-জঙ্গল ভেদ করে। অনেকটা যাওয়ার পর দূর থেকে সামান্য আলো দেখতে পেলেন বটকৃষ্ণ। ওটাই তাহলে সন্নাসী ঠাকুরের পর্ণ কুটির। সেই দিন দুপুরেই মাঠে গরু চড়ানোর সময় তাঁকে দেখা দিয়েছিলেন এই সন্নাসী ঠাকুর। বলেছিলেন বনের ভিতর তাঁর পর্ণ কুটিরে আসতে। কে জানে কোন টানে সে ছুটে চলেছে এই গভীর রাতে।

বটকৃষ্ণ অধিকারীর জন্ম এক বৈষ্ণব পরিবারে। তাই ছোট থেকেই কৃষ্ণ নাম নিয়ে বড় হয়ে ওঠা। সেই সময় ম্যাট্রিকুলেশন পাশও করেছিলেন। তবুও কাজকর্মে তাঁর মন ছিল না। পরিবারের চাপে ভিন রাজ্যে কাজ নিয়ে চলে যান। কয়েকদিন পরই কাজের পাট চুকিয়ে ফিরে আসেন। গ্রামে ফিরে চাষাবাদ করতে শুরু করেন, সব ঠিকঠাক চলছিল। এরপর এক প্রকার জোর করেই তাঁর পরিবার আঙুরবালা দেবীর সাথে বিবাহ দিয়ে দিলেন। কিন্তু সংসারে তাঁর মতি ছিল না। মাঠে ঘাটে শ্মশানে ঘুরে বেড়াতেন, সঙ্গে থাকতো তাঁর আড়বাঁশি। যাতে সুর তুলতেন কৃষ্ণের মতোই। একদিন সেই সন্নাসী ঠাকুরের সঙ্গে তাঁর সাক্ষাৎ হল, তিনি বলেছিলেন অমুক স্থানে অমুক সময়ে তোমার দীক্ষা হবে। সেই জন্যই গভীর রাতে সেই বনে ছুটে গিয়েছিলেন বটকৃষ্ণ অধিকারী, এবং  দীক্ষা সম্পূর্ন করে সেই শ্মশানেই সাধনা করেন এবং সিদ্ধিলাভ করেন।

একজন পরম বৈষ্ণব বটকৃষ্ণ অধিকারী হয়ে উঠলেন ঘোর কালীসাধক। কিন্তু কুলীন বৈষ্ণব পরিবার কেন মেনে নেবেন তাঁর কালীসাধনা বা শক্তিসাধনা? তৎকালীন রক্ষণশীল সমাজও তা মেনে নেয়নি। ফলে তিনি সকলকে লুকিয়ে ঘরের এক কোনে ঘট স্থাপন করেই মা কালীর উপাসনা করতে শুরু করলেন। আর শ্মশানে চলল তাঁর সাধনা। এরকমই একদিন অমাবস্যা তিথিতে সেই শ্মশানেই সাধক বটকৃষ্ণ অধিকারী দেখা পেলেন মা কালীর। মায়ের একই অঙ্গে শ্রীকৃষ্ণ এবং মা কালী মিলেমিশে একাকার। কৃষ্ণকালী। দৈববাণী হয়,  তোমরা যে আমাদের ভেদ জ্ঞান করছ, আমরা আলাদা নই। আমরা এক এবং অভিন্ন। এরপরই বটকৃষ্ণ দেখলেন সেই অপূর্ব দৃশ্য। শ্রীকৃষ্ণ ও মা কালীর মূর্তি একই অঙ্গে মিলেমিশে গিয়ে এক নারী মূর্তিতে পরিবর্তিত হল। কিন্তু এ কি! এ তো কালো বা নীল নয়,  এ তো দুর্বাদলশ্যামা। দেবীর গায়ের রং একেবারে সবুজ। তখনই ফের দৈববাণী হল,  এই রূপেই তুমি আমাদের প্রতিষ্ঠা কর আমরা উভয় থাকব তোমার কাছে।

বৈষ্ণব বাড়িতে মা কালীর আরাধনা। তাই একই অঙ্গে শ্রীকৃষ্ণ ও কালীর রূপ এই সবুজ কালী। প্রথম থেকেই তাই সাধক বটকৃষ্ণ অধিকারী কালীপুজো করার সময় মাকে বাঁশির মধুর সুর শোনাতেন। সেই রীতি আজও চলে আসছে বংশপরম্পরায়। যদিও গুপ্ত তন্ত্র মতেই এখানে মায়ের পুজো হয় বলে জানালেন বর্তমান সেবায়েত। হুগলির হরিপাল থানার নালিকূলের অধিকারী বাড়ির সবুজ কালী পুজোয় অনেকেই ভূত চতুর্দশীর দিন চোদ্দ প্রদীপ জ্বালিয়ে মানত করেন। বিশ্বাস এটা করলেই ইচ্ছাপূরণ হয়। ফলে বহু ভিড় জমে এই দিন। দীপান্বিতা অমাবস্যায় বিশেষ ষোড়শ উপাচারে পুজো হয়। হোমও হয়। পুজোর রাতে টানা তিন ঘণ্টা বাঁশি বাজিয়ে শোনানো হয়। রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত একটানা বাজে বাঁশি। ওই দিন মা কালীর ভোগে আবশ্যই থাকে ইলিশ মাছ।

ADVERTISEMENT

Author

  • administrator
    administrator

    View all posts

Tags: HOOGLYKALI PUJA 2024MAA KALISABUJ KALI
Previous Post

আজও রঙিন এলইডি টুনিকে টেক্কা দিচ্ছে বাংলার ঐতিহ্যের মোমবাতি

Next Post

  এই কালীপুজোয় আপনার ভাগ্য খুলে যাবে! শুধু এগুলি করুন মায়ের কাছে

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

যমুনা দেয় যমকে ফোঁটা… ভাইফোঁটার সঙ্গে যমরাজের সম্পর্ক কী?

by administrator
October 22, 2025
0
70
যমুনা দেয় যমকে ফোঁটা… ভাইফোঁটার সঙ্গে যমরাজের সম্পর্ক কী?

বাঙালির বারো মাসে তেরো পার্বন। এর মধ্যে অনেক পার্বনই আছে যা গোটা দেশেই পালন করা হয়, তবে অন্য নামে। যেমন...

Read more

অদ্ভুত সংযোগে ৯-৯-৯ মঙ্গলের শুভদিনে এক কাজেই কাটবে জীবনের সব বাঁধা

by administrator
September 9, 2025
0
23
অদ্ভুত সংযোগে ৯-৯-৯ মঙ্গলের শুভদিনে এক কাজেই কাটবে জীবনের সব বাঁধা

৯ সেপ্টেম্বর ২০২৫, নিউমোরোলজি বা সংখ্যাতত্ত্বের দিক থেকে বিচার করলে আজকের দিনটি অসাধারণ তাৎপর্যমণ্ডিত। ভারতীয় প্রাচীন জ্যোতিষ শাস্ত্র বরাবরই সংখ্যা...

Read more

আজ কৌশিকী অমাবস্যা। তারাপীঠ জুড়ে মায়ের আরাধনায় লক্ষ্য সমাগম

by administrator
August 22, 2025
0
46
আজ কৌশিকী অমাবস্যা। তারাপীঠ জুড়ে মায়ের আরাধনায় লক্ষ্য সমাগম

আজ কৌশিকী অমাবস্যা। তারাপীঠ সহ বিভিন্ন কালী মন্দিরে মায়ের পূজার্চনার জন্য নেমেছে পূর্ণার্থীদের ঢল।কৌশিকী অমাবস্যা মানে হলো ভাদ্র মাসের অমাবস্যা...

Read more

“নতুন বাংলাদেশ” গর্বের নাকি লজ্জার?

by administrator
June 27, 2025
0
126
“নতুন বাংলাদেশ”  গর্বের নাকি লজ্জার?

২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসে এক উল্লেখযোগ্য দিন হিসেবে লেখা থাকবে। তবে ইতিহাসই ঠিক করবে সেটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে...

Read more

অবিশ্বাস্য হলেও সত্য, বিমান দুর্ঘটনায় ২৪১ জনের মৃত্যু, অক্ষত অবস্থায় জ্বলজ্বল করছে ভগবত ‘গীতা’

by administrator
June 14, 2025
0
61
অবিশ্বাস্য হলেও সত্য, বিমান দুর্ঘটনায় ২৪১ জনের মৃত্যু, অক্ষত অবস্থায় জ্বলজ্বল করছে ভগবত ‘গীতা’

আহমেদাবাদের ভয়াবহ বিমান দুর্ঘটনায় গোটা দেশ শোকস্তব্ধ, এই দুর্ঘটনার ভয়াবহতা দেখে শিউরে উঠেছে বিশ্ব। ঠিক এই পরিস্থিতিতেই এই দুর্ঘটনা কে...

Read more

রাখে হরি মারে কে’ ভয়ানক বিমান দুর্ঘটনায় জীবিত একমাত্র যাত্রী রমেশ

by administrator
June 13, 2025
0
49
রাখে হরি মারে কে’ ভয়ানক বিমান দুর্ঘটনায় জীবিত একমাত্র যাত্রী রমেশ

'রাখে হরি মারে কে' এই প্রবাদটি এই মুহূর্তে সবচেয়ে প্রাসঙ্গিক। অভিশপ্ত বিমানতিতে দুর্ঘটনায় ২৪২ জন যাত্রীর মধ্যে বরাত জোরে প্রাণে...

Read more

লন্ডন যাওয়ার আগে সপরিবারে শেষ সেলফি। এক লহমায় শেষ গোটা পরিবার

by Sumana Sarkar
June 13, 2025
0
52
লন্ডন যাওয়ার আগে সপরিবারে শেষ সেলফি। এক লহমায় শেষ গোটা পরিবার

জীবন কতটা অনিশ্চিত, সেটা আরও একবার বুঝিয়ে দিল এই ঘটনা। কে জানত, তাদের তোলা এই সেলফি জীবনের শেষ ছবি হবে।...

Read more

ঠিক যেন আপনার বাড়ির আধার নম্বর! একটামাত্র নম্বরেই যে কেউ পৌঁছে যাবে আপনার ঠিকানায়

by administrator
June 7, 2025
0
50
ঠিক যেন আপনার বাড়ির আধার নম্বর! একটামাত্র নম্বরেই যে কেউ পৌঁছে যাবে আপনার ঠিকানায়

এতদিন পিন কোডই ছিল একমাত্র সহায়। এবার আশ্চর্য এক পরিষেবা নিয়ে আসছে ভারতীয় ডাক। ঠিক যেন আপনার বাড়ির আধার নম্বর!...

Read more

চাকরিহারাদের চোখের জল কি ২০২৬-এ ভাসিয়ে দেবে মাননীয়াকে?

by administrator
April 5, 2025
0
41
চাকরিহারাদের চোখের জল কি ২০২৬-এ ভাসিয়ে দেবে মাননীয়াকে?

আর জি কর আন্দোলনের আগুন যখন প্রায় নিবে গিয়েছে, তখন চাকরি বাতিল নিয়ে পশ্চিমবঙ্গ সরকার তথা তৃণমূলের বিরুদ্ধে নতুন আন্দোলনের...

Read more

পবিত্র ঈদে রেড রোডে দেখা যায় মমতাকে, রামনবমীতে কী স্বমহিমায় পাওয়া যাবে?

by administrator
April 3, 2025
0
87
পবিত্র ঈদে রেড রোডে দেখা যায় মমতাকে,  রামনবমীতে কী স্বমহিমায় পাওয়া যাবে?

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার এক সাংবাদিক সম্মেলন করে প্রত্যেকে তাঁর তাঁর ধর্মপালন করার পরামর্শ দেন। একই সঙ্গে মানুষকে সতর্ক...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি