• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
পাকিস্তানের এই কালী মন্দিরে  মা কালীর গলায় আসল নরমুণ্ডের মালা!

পাকিস্তানের এই কালী মন্দিরে  মা কালীর গলায় আসল নরমুণ্ডের মালা!

administrator by administrator
2 years ago
in স্পেশাল স্টোরি
A A
0
ADVERTISEMENT
0
SHARES
20
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

গলায় আসল নরমুণ্ডের মালা, ভয়াল দর্শণ এই কালী মাতাকে ভয় পান পাকিস্তানের কট্টরপন্থী মৌলবাদীরাও। এমনিতেই মুসলিম দেশ পাকিস্তানে কালী মন্দির থাকাটাই খুব আশ্চর্যের। তবুও এক জাগ্রত কালী মন্দির রয়েছে পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের কালাট শহরে। যাকে কালাটেশ্বরী কালী মাতা বলে চেনেন পাকিস্তানবাসী। মুসলিমরাও এই মন্দিরের সামনে এসে মাথা নত করেন। কালাটেশ্বরী মন্দিরের বয়স নয় নয় করে ১৯৪৪ বছর হয়ে গেল।

ADVERTISEMENT

 

RelatedPosts

যমুনা দেয় যমকে ফোঁটা… ভাইফোঁটার সঙ্গে যমরাজের সম্পর্ক কী?

অদ্ভুত সংযোগে ৯-৯-৯ মঙ্গলের শুভদিনে এক কাজেই কাটবে জীবনের সব বাঁধা

আজ কৌশিকী অমাবস্যা। তারাপীঠ জুড়ে মায়ের আরাধনায় লক্ষ্য সমাগম

পাকিস্তানের খণিজ সমৃদ্ধ বালুচিস্তান প্রদেশ। এখানেই রয়েছে বিখ্যাত সতীপীঠ মরুতীর্থ হিংলাজ। যা পাকিস্তানে বিবি নানীর মন্দির নামে পরিচিত। এই প্রদেশের কালাট শহরে রয়েছে আরেক বিখ্যাত কালী তীর্থ। যার নাম কালাটেশ্বরী কালী মাতা মন্দির। মা এখানে এতটাই জাগ্রত যে যারা এই মন্দির লুট বা ধ্বংস করতে উদ্যোগী হয়েছিলেন তাঁদেরই অপঘাতে মৃত্যু হয়েছে। যুগের পর যুগ ধরে এমনটাই হয়ে এসেছে কট্টরপন্থী সংগঠনগুলির সঙ্গে। ফলে এখন তাঁরাও এই মন্দির থেকে দূরে থাকেন। আর আশেপাশের মানুষজন মহা সম্ভ্রমে মাথা নত করেন কালাটেশ্বরী কালী মন্দিরের সামনে।

 

কালাটেশ্বরী মন্দিরের কালী মূর্তি দেখলে মনে হবে জীবন্ত। দেবী সদা ক্রোধান্বিতা, রণরঙ্গিনী এবং করালবদনা। তাঁর গলায় আসল নরমুণ্ডের মালা ঝুলছে। ২০ ফুটের প্রতিমা রণসাজে সজ্জিতা। এখানে মা কালী দশভূজা, তাঁর দশ হাতে ত্রিশূল, গদা, তরবারি, বর্ম, শঙ্খ, চক্র, ধনুক, নরমুণ্ড এবং খড়গ। কার্তিক অমাবস্যা তিথি অর্থাৎ কালীপুজোর দিন থেকে এখানে তিনদিনের বিশাল মেলা বসে। পাকিস্তানের দূর-দূরান্ত থেকে হিন্দু ধর্মাবলম্বীরা আসেন পুজো দিতে। এমনকি বহু মুসলিম পরিবারও কালাটেশ্বরী কালী মন্দিরে আসেন মনবাসনা পূরণের জন্য মানত করতে। এখানকার কালী মন্দিরে এতটাই ভিড় হয় যে স্থানীয় প্রশাসন আলাদা করে বুলেটপ্রুফ কাঁচ দিয়ে মূর্তিটি ঘিরে দিয়েছেন। কথিত আছে, এককালে শিখ ধর্মগুরু গবিন্দ সিং এই মন্দিরে এসেছিলেন।

 

প্রত্নতাত্বিকদের মতে, এই মন্দির প্রাক ইসলামিক যুগের। ওই সময় বালুচিস্তান বা পাকিস্তানের জন্মই হয়নি, দক্ষিণ এশিয়াতে ইসলামেরও আগমন হয়নি। ইতিহাসবিদদের দাবি, যিশু খ্রিস্টের জন্মের ৭৪ বছর আগে এই মন্দির প্রতিষ্ঠা হয়েছিল। মন্দিরের দরজায় উর্দূ ভাষায় এই তথ্যই লেখা রয়েছে। পাকিস্তানে হিন্দুর সংখ্যা কমলেও  কমেনি কালাটেশ্বরী কালী মাতার মহিমা। বরং তা ক্রমশ বাড়তে থাকে। কালাটেশ্বরী কালী মন্দিরে কালীপূজা, দশহরা, হোলি, গুরুপূর্ণিমা জাঁকজমক সহকারে হয়ে থাকে।

Author

  • administrator
    administrator

    View all posts

Tags: KALATESHWARI KALIKALI PUJA 2024PAKISTAN
Previous Post

এবছর কালীপূজোতে দক্ষিনেশ্বরের ভবতারিণীর ভোগে কি বিশেষত থাকছে?

Next Post

পশু বলি নিয়ে বিবাদ বহুদিনের, হিন্দু শাস্ত্র এই বিষয়ে কী বলছে?

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

যমুনা দেয় যমকে ফোঁটা… ভাইফোঁটার সঙ্গে যমরাজের সম্পর্ক কী?

by administrator
October 22, 2025
0
70
যমুনা দেয় যমকে ফোঁটা… ভাইফোঁটার সঙ্গে যমরাজের সম্পর্ক কী?

বাঙালির বারো মাসে তেরো পার্বন। এর মধ্যে অনেক পার্বনই আছে যা গোটা দেশেই পালন করা হয়, তবে অন্য নামে। যেমন...

Read more

অদ্ভুত সংযোগে ৯-৯-৯ মঙ্গলের শুভদিনে এক কাজেই কাটবে জীবনের সব বাঁধা

by administrator
September 9, 2025
0
23
অদ্ভুত সংযোগে ৯-৯-৯ মঙ্গলের শুভদিনে এক কাজেই কাটবে জীবনের সব বাঁধা

৯ সেপ্টেম্বর ২০২৫, নিউমোরোলজি বা সংখ্যাতত্ত্বের দিক থেকে বিচার করলে আজকের দিনটি অসাধারণ তাৎপর্যমণ্ডিত। ভারতীয় প্রাচীন জ্যোতিষ শাস্ত্র বরাবরই সংখ্যা...

Read more

আজ কৌশিকী অমাবস্যা। তারাপীঠ জুড়ে মায়ের আরাধনায় লক্ষ্য সমাগম

by administrator
August 22, 2025
0
46
আজ কৌশিকী অমাবস্যা। তারাপীঠ জুড়ে মায়ের আরাধনায় লক্ষ্য সমাগম

আজ কৌশিকী অমাবস্যা। তারাপীঠ সহ বিভিন্ন কালী মন্দিরে মায়ের পূজার্চনার জন্য নেমেছে পূর্ণার্থীদের ঢল।কৌশিকী অমাবস্যা মানে হলো ভাদ্র মাসের অমাবস্যা...

Read more

“নতুন বাংলাদেশ” গর্বের নাকি লজ্জার?

by administrator
June 27, 2025
0
126
“নতুন বাংলাদেশ”  গর্বের নাকি লজ্জার?

২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসে এক উল্লেখযোগ্য দিন হিসেবে লেখা থাকবে। তবে ইতিহাসই ঠিক করবে সেটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে...

Read more

অবিশ্বাস্য হলেও সত্য, বিমান দুর্ঘটনায় ২৪১ জনের মৃত্যু, অক্ষত অবস্থায় জ্বলজ্বল করছে ভগবত ‘গীতা’

by administrator
June 14, 2025
0
61
অবিশ্বাস্য হলেও সত্য, বিমান দুর্ঘটনায় ২৪১ জনের মৃত্যু, অক্ষত অবস্থায় জ্বলজ্বল করছে ভগবত ‘গীতা’

আহমেদাবাদের ভয়াবহ বিমান দুর্ঘটনায় গোটা দেশ শোকস্তব্ধ, এই দুর্ঘটনার ভয়াবহতা দেখে শিউরে উঠেছে বিশ্ব। ঠিক এই পরিস্থিতিতেই এই দুর্ঘটনা কে...

Read more

রাখে হরি মারে কে’ ভয়ানক বিমান দুর্ঘটনায় জীবিত একমাত্র যাত্রী রমেশ

by administrator
June 13, 2025
0
49
রাখে হরি মারে কে’ ভয়ানক বিমান দুর্ঘটনায় জীবিত একমাত্র যাত্রী রমেশ

'রাখে হরি মারে কে' এই প্রবাদটি এই মুহূর্তে সবচেয়ে প্রাসঙ্গিক। অভিশপ্ত বিমানতিতে দুর্ঘটনায় ২৪২ জন যাত্রীর মধ্যে বরাত জোরে প্রাণে...

Read more

লন্ডন যাওয়ার আগে সপরিবারে শেষ সেলফি। এক লহমায় শেষ গোটা পরিবার

by Sumana Sarkar
June 13, 2025
0
52
লন্ডন যাওয়ার আগে সপরিবারে শেষ সেলফি। এক লহমায় শেষ গোটা পরিবার

জীবন কতটা অনিশ্চিত, সেটা আরও একবার বুঝিয়ে দিল এই ঘটনা। কে জানত, তাদের তোলা এই সেলফি জীবনের শেষ ছবি হবে।...

Read more

ঠিক যেন আপনার বাড়ির আধার নম্বর! একটামাত্র নম্বরেই যে কেউ পৌঁছে যাবে আপনার ঠিকানায়

by administrator
June 7, 2025
0
50
ঠিক যেন আপনার বাড়ির আধার নম্বর! একটামাত্র নম্বরেই যে কেউ পৌঁছে যাবে আপনার ঠিকানায়

এতদিন পিন কোডই ছিল একমাত্র সহায়। এবার আশ্চর্য এক পরিষেবা নিয়ে আসছে ভারতীয় ডাক। ঠিক যেন আপনার বাড়ির আধার নম্বর!...

Read more

চাকরিহারাদের চোখের জল কি ২০২৬-এ ভাসিয়ে দেবে মাননীয়াকে?

by administrator
April 5, 2025
0
41
চাকরিহারাদের চোখের জল কি ২০২৬-এ ভাসিয়ে দেবে মাননীয়াকে?

আর জি কর আন্দোলনের আগুন যখন প্রায় নিবে গিয়েছে, তখন চাকরি বাতিল নিয়ে পশ্চিমবঙ্গ সরকার তথা তৃণমূলের বিরুদ্ধে নতুন আন্দোলনের...

Read more

পবিত্র ঈদে রেড রোডে দেখা যায় মমতাকে, রামনবমীতে কী স্বমহিমায় পাওয়া যাবে?

by administrator
April 3, 2025
0
87
পবিত্র ঈদে রেড রোডে দেখা যায় মমতাকে,  রামনবমীতে কী স্বমহিমায় পাওয়া যাবে?

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার এক সাংবাদিক সম্মেলন করে প্রত্যেকে তাঁর তাঁর ধর্মপালন করার পরামর্শ দেন। একই সঙ্গে মানুষকে সতর্ক...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি