• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
আর জি কর আবহে পুজোর থিমেও এবার  মেরুদণ্ড!

আর জি কর আবহে পুজোর থিমেও এবার  মেরুদণ্ড!

administrator by administrator
2 years ago
in শারদীয়া ২০২৪, স্পেশাল স্টোরি
A A
0
ADVERTISEMENT
0
SHARES
20
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

মানবসমাজের বিবর্তনে মেরুদণ্ডের ভূমিকা অনেক। একমাত্র মেরুদণ্ডই মানুষকে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করে। কিন্তু আজকের দিনে মেরুদণ্ডই যাবতীয় চর্চার বিষয় হয়ে উঠেছে অন্য একটা কারণে। পুলিশ-প্রশাসনের কর্তা হোক বা রাজনৈতিক নেতা-নেত্রী, মেরুদণ্ড সোজা রাখার পরামর্শ দিতে এক অভিনব প্রতিবাদ করেছিলেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। আর জি কর হাসপাতালে কর্মরত মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে লালবাজার অভিযানের শেষে কলকাতার নগরপালের হাতে প্রতীকী মেরুদণ্ড তুলে দিয়ে এসেছিলেন জুনিয়র ডাক্তাররা। তারপর থেকেই রাজ্য রাজনীতিতে মেরুদণ্ডের গুরুত্ব আরও বেড়ে গিয়েছে। এবার সেই মেরুদণ্ডই পুজোর থিম হিসেবে তুলে ধরছে কলকাতার দুই পুজো কমিটি।

ADVERTISEMENT

 

RelatedPosts

যমুনা দেয় যমকে ফোঁটা… ভাইফোঁটার সঙ্গে যমরাজের সম্পর্ক কী?

অদ্ভুত সংযোগে ৯-৯-৯ মঙ্গলের শুভদিনে এক কাজেই কাটবে জীবনের সব বাঁধা

আজ কৌশিকী অমাবস্যা। তারাপীঠ জুড়ে মায়ের আরাধনায় লক্ষ্য সমাগম

কেষ্টপুরের মাস্টারদা স্মৃতি সংঘ এবং বেলেঘাটা গান্ধী ফ্রেন্ডস সার্কেল। কলকাতার দুই প্রান্তের দুই পুজো কমিটি এবার মেরুদণ্ডকেই দুর্গাপুজোর থিম করেছে। কেন এমন ভাবনা? বর্তমানে গোটা রাজ্য তথা দেশ উত্তাল যে ঘটনা নিয়ে, সেই আর জি করের তরুণী চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে হাজারটা প্রশ্ন উঠেছিল। আর জি কর হাসপাতালের কর্তব্যরত জুনিয়র চিকিৎসকরা এবং অন্যান্য হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা কলকাতা পুলিশের হেড কোয়ার্টার লালবাজার অভিযান করেছিলেন। আর সেখানেই তাঁরা কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে প্রতীকী মেরুদণ্ড দিয়ে আসেন। আসলে তাঁরা বোঝাতে চেয়েছিলেন, পুলিশ নিজের কর্তব্য ভূলে মেরুদণ্ড হারিয়ে শাসকশিবিরের দিকে ঝুঁকে গিয়েছে। আর এবারের পুজো যথন সেই আর জি কর কাণ্ডের আবহেই হচ্ছে, তাই পুজোর থিম হিসেবে মেরুদণ্ড উঠে আসবে এটাই স্বাভাবিক।

 

শহর কলকাতার উত্তর প্রান্ত কেষ্টপুরের মাস্টারদা স্মৃতি সংঘ। ভিআইপি রোডের ধারে এই পুজোয় বরাবরই অভিনব থিম ভাবনা প্রকাশ করে। এবারও তাঁরা বাঁশ, কাঠ, রঙ মিলিয়ে গড়ে তুলেছেন আস্ত একটা মেরুদণ্ড। যদিও তাঁদের ভাবনায় রয়েছে শিক্ষার আলো। মাস্টারদা স্মৃতি সংঘ পুজো কমিটির দাবি, শিক্ষাই সমাজের মেরুদণ্ড। তাই এখানে গড়ে তোলা মেরুদণ্ডের গায়ে অসংখ্য অক্ষর খোদাই করা হয়েছে। এবার এই পুজো ৭২ বছরে পা দিয়েছে। অপরদিকে বেলেঘাটা গান্ধি মাঠ ফ্রেন্ডস সার্কেলের পুজো এবার ৫১তম বর্ষে পদার্পন করেছে। তাঁরাও এবার পুজোর থিম করেছে মেরুদণ্ড। তবে বেলেঘাটা ফ্রেন্ডস সার্কেলের পুজো উদ্যোক্তারা বলছেন, সকল বাবাদের এই থিম উৎসর্গ করা হয়েছে। কারণ, পরিবারের কর্তা বাবা মেরুদণ্ডসম। তাঁরা বরাবরই অন্তরালে থেকে গোটা পরিবারকে প্রতিপালন করেন। বাবাদের মেরুদণ্ডই গোটা পরিবারের মেরুদণ্ড। তাই এবার বেলেঘাটা ফ্রেন্ডস সার্কেলের পুজো মণ্ডপে রাখা থাকছে বিশাল একটা শিরদাঁড়া বা মেরুদণ্ড।

Author

  • administrator
    administrator

    View all posts

Tags: DURAND CUP 2024DURGA IDOLKOLKATA DURGA PUJA
Previous Post

কলাবউ কি সত্যিই গণেশের বউ!

Next Post

বহু ইতিহাসের সাক্ষী ঢাকেশ্বরী মন্দির

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

যমুনা দেয় যমকে ফোঁটা… ভাইফোঁটার সঙ্গে যমরাজের সম্পর্ক কী?

by administrator
October 22, 2025
0
70
যমুনা দেয় যমকে ফোঁটা… ভাইফোঁটার সঙ্গে যমরাজের সম্পর্ক কী?

বাঙালির বারো মাসে তেরো পার্বন। এর মধ্যে অনেক পার্বনই আছে যা গোটা দেশেই পালন করা হয়, তবে অন্য নামে। যেমন...

Read more

অদ্ভুত সংযোগে ৯-৯-৯ মঙ্গলের শুভদিনে এক কাজেই কাটবে জীবনের সব বাঁধা

by administrator
September 9, 2025
0
23
অদ্ভুত সংযোগে ৯-৯-৯ মঙ্গলের শুভদিনে এক কাজেই কাটবে জীবনের সব বাঁধা

৯ সেপ্টেম্বর ২০২৫, নিউমোরোলজি বা সংখ্যাতত্ত্বের দিক থেকে বিচার করলে আজকের দিনটি অসাধারণ তাৎপর্যমণ্ডিত। ভারতীয় প্রাচীন জ্যোতিষ শাস্ত্র বরাবরই সংখ্যা...

Read more

আজ কৌশিকী অমাবস্যা। তারাপীঠ জুড়ে মায়ের আরাধনায় লক্ষ্য সমাগম

by administrator
August 22, 2025
0
46
আজ কৌশিকী অমাবস্যা। তারাপীঠ জুড়ে মায়ের আরাধনায় লক্ষ্য সমাগম

আজ কৌশিকী অমাবস্যা। তারাপীঠ সহ বিভিন্ন কালী মন্দিরে মায়ের পূজার্চনার জন্য নেমেছে পূর্ণার্থীদের ঢল।কৌশিকী অমাবস্যা মানে হলো ভাদ্র মাসের অমাবস্যা...

Read more

“নতুন বাংলাদেশ” গর্বের নাকি লজ্জার?

by administrator
June 27, 2025
0
126
“নতুন বাংলাদেশ”  গর্বের নাকি লজ্জার?

২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসে এক উল্লেখযোগ্য দিন হিসেবে লেখা থাকবে। তবে ইতিহাসই ঠিক করবে সেটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে...

Read more

অবিশ্বাস্য হলেও সত্য, বিমান দুর্ঘটনায় ২৪১ জনের মৃত্যু, অক্ষত অবস্থায় জ্বলজ্বল করছে ভগবত ‘গীতা’

by administrator
June 14, 2025
0
61
অবিশ্বাস্য হলেও সত্য, বিমান দুর্ঘটনায় ২৪১ জনের মৃত্যু, অক্ষত অবস্থায় জ্বলজ্বল করছে ভগবত ‘গীতা’

আহমেদাবাদের ভয়াবহ বিমান দুর্ঘটনায় গোটা দেশ শোকস্তব্ধ, এই দুর্ঘটনার ভয়াবহতা দেখে শিউরে উঠেছে বিশ্ব। ঠিক এই পরিস্থিতিতেই এই দুর্ঘটনা কে...

Read more

রাখে হরি মারে কে’ ভয়ানক বিমান দুর্ঘটনায় জীবিত একমাত্র যাত্রী রমেশ

by administrator
June 13, 2025
0
49
রাখে হরি মারে কে’ ভয়ানক বিমান দুর্ঘটনায় জীবিত একমাত্র যাত্রী রমেশ

'রাখে হরি মারে কে' এই প্রবাদটি এই মুহূর্তে সবচেয়ে প্রাসঙ্গিক। অভিশপ্ত বিমানতিতে দুর্ঘটনায় ২৪২ জন যাত্রীর মধ্যে বরাত জোরে প্রাণে...

Read more

লন্ডন যাওয়ার আগে সপরিবারে শেষ সেলফি। এক লহমায় শেষ গোটা পরিবার

by Sumana Sarkar
June 13, 2025
0
52
লন্ডন যাওয়ার আগে সপরিবারে শেষ সেলফি। এক লহমায় শেষ গোটা পরিবার

জীবন কতটা অনিশ্চিত, সেটা আরও একবার বুঝিয়ে দিল এই ঘটনা। কে জানত, তাদের তোলা এই সেলফি জীবনের শেষ ছবি হবে।...

Read more

ঠিক যেন আপনার বাড়ির আধার নম্বর! একটামাত্র নম্বরেই যে কেউ পৌঁছে যাবে আপনার ঠিকানায়

by administrator
June 7, 2025
0
50
ঠিক যেন আপনার বাড়ির আধার নম্বর! একটামাত্র নম্বরেই যে কেউ পৌঁছে যাবে আপনার ঠিকানায়

এতদিন পিন কোডই ছিল একমাত্র সহায়। এবার আশ্চর্য এক পরিষেবা নিয়ে আসছে ভারতীয় ডাক। ঠিক যেন আপনার বাড়ির আধার নম্বর!...

Read more

চাকরিহারাদের চোখের জল কি ২০২৬-এ ভাসিয়ে দেবে মাননীয়াকে?

by administrator
April 5, 2025
0
41
চাকরিহারাদের চোখের জল কি ২০২৬-এ ভাসিয়ে দেবে মাননীয়াকে?

আর জি কর আন্দোলনের আগুন যখন প্রায় নিবে গিয়েছে, তখন চাকরি বাতিল নিয়ে পশ্চিমবঙ্গ সরকার তথা তৃণমূলের বিরুদ্ধে নতুন আন্দোলনের...

Read more

পবিত্র ঈদে রেড রোডে দেখা যায় মমতাকে, রামনবমীতে কী স্বমহিমায় পাওয়া যাবে?

by administrator
April 3, 2025
0
87
পবিত্র ঈদে রেড রোডে দেখা যায় মমতাকে,  রামনবমীতে কী স্বমহিমায় পাওয়া যাবে?

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার এক সাংবাদিক সম্মেলন করে প্রত্যেকে তাঁর তাঁর ধর্মপালন করার পরামর্শ দেন। একই সঙ্গে মানুষকে সতর্ক...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি