• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
MONSOON TRIP: সবুজ পাহাড়ে মেঘের ঘনঘটা, বর্ষায় ঘুরে আসুন ছত্তীসগড়ের মৈনিপাট

MONSOON TRIP: সবুজ পাহাড়ে মেঘের ঘনঘটা, বর্ষায় ঘুরে আসুন ছত্তীসগড়ের মৈনিপাট

administrator by administrator
2 years ago
in ভ্রমণ, স্পেশাল স্টোরি
A A
0
ADVERTISEMENT
0
SHARES
47
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

আপনি যদি ভ্রমণপিপাসু হন, তবে আপনি সারা বছরই ঘুরতে যাওয়ার জন্য তৈরি থাকবেন। সুযোগ পেলেই যাতে টুক করে কোথাও ঘুরে আসা যায়। যেমন এই ভরা বর্ষতেও আপনি যেতে পারেন কয়েকটি জায়গায়। যেখানে সবুজ পাহাড়, মেঘেদের আনাগোনা, রুপসী ঝর্ণার অপূর্ব সৌন্দর্য। এমনই এক জায়গা হল মৈনপাট, ছত্তীসগড়ের এক অপূর্ব সুন্দর শৈলশহর।

ADVERTISEMENT

The Complete Guide to Tiger Point in Mainpat, Chhattisgarh - Chhattisgarh  Traveller

RelatedPosts

যমুনা দেয় যমকে ফোঁটা… ভাইফোঁটার সঙ্গে যমরাজের সম্পর্ক কী?

অদ্ভুত সংযোগে ৯-৯-৯ মঙ্গলের শুভদিনে এক কাজেই কাটবে জীবনের সব বাঁধা

আজ কৌশিকী অমাবস্যা। তারাপীঠ জুড়ে মায়ের আরাধনায় লক্ষ্য সমাগম

বছর ভর এই এলাকা রুক্ষ থাকলেও বর্ষায় অন্য রূপ ধারণ করে। বর্ষা এলেই বদলে যায় দৃশ্যপট। ছোট্ট এই শৈলশহর তখন সবুজ গালিচার মতো ছড়িয়ে পড়ে চোখের সামনে। সবুজের বুক চিরে পাকদণ্ডীর মতো আঁকাবাকা কালো পিচের রাস্তা। পাহাড়ের গায়ে মেঘেদের আনাগোনা। যেন প্রকৃতি রঙিন এক ক্যানভাসে ফুটিয়ে তুলেছে অপূর্ব সুন্দর ছবি। ছত্তীসগড়ের মৈনপাটের নাম ভ্রমণপিপাসুদের কেউ কেউ শুনে থাকলেও বেশিরভার বাঙালি জানেন না। তাই আসুন আজ আপনাদের নিয়ে যাই মিনি তিব্বত নামে পরিচিত সুন্দরী মৈনপাটে।
ট্রেনে মৈনপাট যেতে হলে আপনাকে নামতে হবে ওড়িশার ঝাড়সাগুডা স্টেশনে। হাওড়া থেকে বেশ কয়েকটি ট্রেন পেয়ে যাবেন। যেমন হাওড়া মুম্বই মেল, আজাদ হিন্দ এক্সপ্রেস, সম্বলেশ্বরী এক্সপ্রেস। ঝাড়সাগুডা স্টেশন থেকে মৈনপাটের দূরত্ব কমবেশি ২১০ কিলোমিটার। এই পথ আপনাকে গাড়ি ভাড়া করে যেতে হবে। সময় লাগবে ৫ থেকে ৬ ঘণ্টা। মৈনপাটে থাকার জন্য রয়েছে একাধিক রিসর্ট, হোটেল। আর মৈনপাট যেহেতু মিনি তিব্বত, সেহেতু এখানে লোভনীয় চাইনিজ পদ আপনার রসনা তৃপ্ত করবে এ কথা বলাই বাহুল্য।

Mainpat: A Hidden Gem of Chhattisgarh

এবার জেনে নেওয়া যাক, মৈনপাটে কি কি দেখবেন। আর কেনই বা বর্ষাকালেই মৈনপাট ঘুরতে যাওয়ার সেরা সময়। শোনা যায়, চিন যেবার তিব্বত দখল করে নিয়েছিল, সেবার তিব্বত থেকে বহু মানুষ ভারতে এসে আশ্রয় নেন। তাঁদেরই একটা বড় অংশ ছত্তীসগড়ের মৈনপাটে ঘাঁটি গেড়েছিলেন। সেই থেকেই এই জায়গা মিনি তিব্বত নামে পরিচিত হয়ে গিয়েছে। পাহাড় ঘেরা মৈনপাটের প্রতিটি বাঁকেই আপনি দেখবেন তিব্বতি রঙিন পতাকা, দূরে-অদূরে বৌদ্ধ্ব মঠ। আপাত শান্ত এবং নির্জন মৈনপাটে ঘোরার জায়গার অভাব নেই। এরমধ্যে অন্যতম হল প্রাকৃতিক বিশ্ময় উল্টাপানি। নামেই রয়েছে এর বিশেষত্ব, কারণ এই জল উল্টোগিকে প্রবাহিত হয়। সেই জলপথে কাগজের নৌকো ভাসিয়ে দিলেই স্পষ্ট হবে এর গতিবিধি। যদিও খুব পাতলা তিরতিরে জলের একটি ধারা উল্টাপানি। কিন্তু এর আকর্ষণ দারুণ।

Beauty of Mainpat: Tiger Point, Paragliding, Mehta Point and Jaljala  attracts | मैनपाट की खूबसूरती: टाइगर प्वाइंट, पैराग्लाइडिंग, मेहता प्वाइंट  और जलजला करता है आकर्षित ...

এখান থেকে একটু এগোলেই পরপটিয়া ফিশ পয়েন্ট। এর পাশেই জলজলি পয়েন্ট। এখানে আসলে এক অদ্ভূত ভূমিরূপের সাক্ষী থাকবেন। জলজলি পয়েন্টে গেলে মনে হবে মাধ্যকর্ষণ বল কমে গিয়েছে। এই জায়গাটিতে লাফালে বুঝতে পারবেন, কী হচ্ছে? এই জায়গাকে বলা হয় ‘বাউন্সিং গ্রাউন্ড’।

 

মৈনপাট শহরের আনাচ-কানাচে রয়েছে আরও অনেক দর্শনীয় স্থান। যেমন কুটুমসার গুহা টাইগার পয়েন্ট জলপ্রপাত, রাজপুরী জলপ্রপাত ইত্যাদি। টাইগার পয়েন্ট নামের পিছনে রয়েছে বাঘের গল্প। কোনও এক সময় সেখানে নাকি বাঘের দেখা মিলত। গোটা মৈনপাটে রয়েছে বেশ কয়েকটা বৌদ্ধ গুম্ফা ও বৌদ্ধ স্তুপ। তবে মৈনপাটে বর্ষার সময় গেলেই এখানকার প্রকৃত রূপ আপনি দেখতে পাবেন। বর্ষায় পাহাড়গুলি যেমন সতেজ ও সবুজ হয়ে ওঠে তেমনই জলপ্রপাতগুলিও হয়ে ওঠে সুন্দরী ও ভয়ঙ্কর। এছাড়া রাতের শান্ত ও নির্জন মৈনপাটে বর্ষার শব্দ এবং ঝিঁঝি পোকার একটানা গান, আপনাকে নিয়ে যাবে এক অন্য জগতে।

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

দুর্নীতির খপ্পরে সরকারি স্টিকার লাগানো গাড়ি

Next Post

দমদম স্টেশনে হকার উচ্ছেদের নোটিস রেলের, পাশে দাঁড়িয়েছে বাম নেতৃত্ব

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

যমুনা দেয় যমকে ফোঁটা… ভাইফোঁটার সঙ্গে যমরাজের সম্পর্ক কী?

by administrator
October 22, 2025
0
64
যমুনা দেয় যমকে ফোঁটা… ভাইফোঁটার সঙ্গে যমরাজের সম্পর্ক কী?

বাঙালির বারো মাসে তেরো পার্বন। এর মধ্যে অনেক পার্বনই আছে যা গোটা দেশেই পালন করা হয়, তবে অন্য নামে। যেমন...

Read more

অদ্ভুত সংযোগে ৯-৯-৯ মঙ্গলের শুভদিনে এক কাজেই কাটবে জীবনের সব বাঁধা

by administrator
September 9, 2025
0
23
অদ্ভুত সংযোগে ৯-৯-৯ মঙ্গলের শুভদিনে এক কাজেই কাটবে জীবনের সব বাঁধা

৯ সেপ্টেম্বর ২০২৫, নিউমোরোলজি বা সংখ্যাতত্ত্বের দিক থেকে বিচার করলে আজকের দিনটি অসাধারণ তাৎপর্যমণ্ডিত। ভারতীয় প্রাচীন জ্যোতিষ শাস্ত্র বরাবরই সংখ্যা...

Read more

আজ কৌশিকী অমাবস্যা। তারাপীঠ জুড়ে মায়ের আরাধনায় লক্ষ্য সমাগম

by administrator
August 22, 2025
0
43
আজ কৌশিকী অমাবস্যা। তারাপীঠ জুড়ে মায়ের আরাধনায় লক্ষ্য সমাগম

আজ কৌশিকী অমাবস্যা। তারাপীঠ সহ বিভিন্ন কালী মন্দিরে মায়ের পূজার্চনার জন্য নেমেছে পূর্ণার্থীদের ঢল।কৌশিকী অমাবস্যা মানে হলো ভাদ্র মাসের অমাবস্যা...

Read more

“নতুন বাংলাদেশ” গর্বের নাকি লজ্জার?

by administrator
June 27, 2025
0
126
“নতুন বাংলাদেশ”  গর্বের নাকি লজ্জার?

২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসে এক উল্লেখযোগ্য দিন হিসেবে লেখা থাকবে। তবে ইতিহাসই ঠিক করবে সেটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে...

Read more

অবিশ্বাস্য হলেও সত্য, বিমান দুর্ঘটনায় ২৪১ জনের মৃত্যু, অক্ষত অবস্থায় জ্বলজ্বল করছে ভগবত ‘গীতা’

by administrator
June 14, 2025
0
61
অবিশ্বাস্য হলেও সত্য, বিমান দুর্ঘটনায় ২৪১ জনের মৃত্যু, অক্ষত অবস্থায় জ্বলজ্বল করছে ভগবত ‘গীতা’

আহমেদাবাদের ভয়াবহ বিমান দুর্ঘটনায় গোটা দেশ শোকস্তব্ধ, এই দুর্ঘটনার ভয়াবহতা দেখে শিউরে উঠেছে বিশ্ব। ঠিক এই পরিস্থিতিতেই এই দুর্ঘটনা কে...

Read more

রাখে হরি মারে কে’ ভয়ানক বিমান দুর্ঘটনায় জীবিত একমাত্র যাত্রী রমেশ

by administrator
June 13, 2025
0
47
রাখে হরি মারে কে’ ভয়ানক বিমান দুর্ঘটনায় জীবিত একমাত্র যাত্রী রমেশ

'রাখে হরি মারে কে' এই প্রবাদটি এই মুহূর্তে সবচেয়ে প্রাসঙ্গিক। অভিশপ্ত বিমানতিতে দুর্ঘটনায় ২৪২ জন যাত্রীর মধ্যে বরাত জোরে প্রাণে...

Read more

লন্ডন যাওয়ার আগে সপরিবারে শেষ সেলফি। এক লহমায় শেষ গোটা পরিবার

by Sumana Sarkar
June 13, 2025
0
51
লন্ডন যাওয়ার আগে সপরিবারে শেষ সেলফি। এক লহমায় শেষ গোটা পরিবার

জীবন কতটা অনিশ্চিত, সেটা আরও একবার বুঝিয়ে দিল এই ঘটনা। কে জানত, তাদের তোলা এই সেলফি জীবনের শেষ ছবি হবে।...

Read more

ঠিক যেন আপনার বাড়ির আধার নম্বর! একটামাত্র নম্বরেই যে কেউ পৌঁছে যাবে আপনার ঠিকানায়

by administrator
June 7, 2025
0
50
ঠিক যেন আপনার বাড়ির আধার নম্বর! একটামাত্র নম্বরেই যে কেউ পৌঁছে যাবে আপনার ঠিকানায়

এতদিন পিন কোডই ছিল একমাত্র সহায়। এবার আশ্চর্য এক পরিষেবা নিয়ে আসছে ভারতীয় ডাক। ঠিক যেন আপনার বাড়ির আধার নম্বর!...

Read more

চাকরিহারাদের চোখের জল কি ২০২৬-এ ভাসিয়ে দেবে মাননীয়াকে?

by administrator
April 5, 2025
0
41
চাকরিহারাদের চোখের জল কি ২০২৬-এ ভাসিয়ে দেবে মাননীয়াকে?

আর জি কর আন্দোলনের আগুন যখন প্রায় নিবে গিয়েছে, তখন চাকরি বাতিল নিয়ে পশ্চিমবঙ্গ সরকার তথা তৃণমূলের বিরুদ্ধে নতুন আন্দোলনের...

Read more

পবিত্র ঈদে রেড রোডে দেখা যায় মমতাকে, রামনবমীতে কী স্বমহিমায় পাওয়া যাবে?

by administrator
April 3, 2025
0
87
পবিত্র ঈদে রেড রোডে দেখা যায় মমতাকে,  রামনবমীতে কী স্বমহিমায় পাওয়া যাবে?

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার এক সাংবাদিক সম্মেলন করে প্রত্যেকে তাঁর তাঁর ধর্মপালন করার পরামর্শ দেন। একই সঙ্গে মানুষকে সতর্ক...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি