• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
দুর্গামূর্তি গড়তে লাগে যৌনপল্লীর মাটি! রহস্যটা কি…

দুর্গামূর্তি গড়তে লাগে যৌনপল্লীর মাটি! রহস্যটা কি…

administrator by administrator
2 years ago
in শারদীয়া ২০২৪, স্পেশাল স্টোরি
A A
0
ADVERTISEMENT
0
SHARES
80
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

যমুনা দেয় যমকে ফোঁটা… ভাইফোঁটার সঙ্গে যমরাজের সম্পর্ক কী?

অদ্ভুত সংযোগে ৯-৯-৯ মঙ্গলের শুভদিনে এক কাজেই কাটবে জীবনের সব বাঁধা

আজ কৌশিকী অমাবস্যা। তারাপীঠ জুড়ে মায়ের আরাধনায় লক্ষ্য সমাগম

দুর্গাপুজোর আর মাত্র কয়েকটা দিন। দেখতে দেখতে মহালয়া চলে গেল। কলকাতায় বহু মণ্ডপে পুজোর উদ্বোধন শুরু হয়ে গিয়েছে। আর শহরতলি বা জেলায় জেলায় মণ্ডপ তৈরির কাজ শেষ পর্যায়ে। মা আসছেন বছর পর। কলকাতার কুমারটুলি হোক বা জেলায় জেলায় কুমোরপাড়া, প্রতিমাশিল্পীদের শেষ মুহূর্তে তুলির টান চলছে। কিন্তু আপনি কি জানেন, দূর্গা প্রতিমা গড়তে পতিতালয়ের মাটি লাগবেই? পতিতালয় বা যৌনপল্লির মাটি ছাড়া দূর্গা মূর্তি তৈরি হয় না। এটা শাস্ত্রেই বলা আছে। আসুন জেনে নেওয়া যাক এর পিছনে হৃদয় বিদারক সেই কারণ।

আমরা জানি, কয়েক মাস আগে থেকেই শুরু হয়ে যায় পুত্র-কন্যা সহ মা দুর্গার মূর্তি তৈরির কাজ। প্রথমে কাঠামো তৈরি, এরপর তাতে খড় বাঁধা হয়। সেই খড়ের গায়ে মাটি লেপে, তার উপর রং করে একটু একটু করে ফুটিয়ে তোলা হয় দেবী দুর্গার মৃন্ময়ী মূর্তি।  নদী পাড়ের নরম কাদা মাটি মূর্তি তৈরির জন্য আদর্শ। কিন্তু শুধু সেই মাটিই যথেষ্ট নয় দূর্গা মূর্তির ক্ষেত্রে। শাস্ত্র অনুসারে দেবী দুর্গার মূর্তি তৈরির সময় চারটি জিনিস অপরিহার্য। এই চারটি জিনিস হল – গঙ্গামাটি, গোবর, গোমূত্র এবং নিষিদ্ধপল্লীর মাটি। কিন্তু নিষিদ্ধপল্লীর মাটি কেন?

এর পিছনে যেমন পৌরাণিক কাহিনী আছে, তেমনই শাস্ত্র সম্মত কারণও আছে। পুরাণ অনুযায়ী একবার ঋষি বিশ্বামিত্র যখন ইন্দ্রত্ব লাভের জন্য কঠোর তপস্যা করছিলেন, তখন তাঁর ধ্যান ভাঙাতে উঠেপড়ে লাগেন দেবরাজ ইন্দ্র। তিনি স্বর্গের অপ্সরা মেনকাকে ঋষির ধ্যানভঙ্গের জন্য পাঠান। অপ্সরার নাচে বিশ্বামিত্রের ধ্যান ভেঙে যায়। যে কাজ স্বয়ং দেবরাজ ইন্দ্র পারেননি, সেই কাজ অতি সহজেই করেছিলেন মেনকা। হোক না তিনি স্বর্গের অপ্সরা, তবু মেনকা তো আর সতী রমণীর পর্যায়ে পড়েন না।

আর শাস্ত্রের ব্যাখ্যা হল, অকালে মহামায়া মোট ৯টি রূপে পূজিতা হন। যারা নবকন্যা নামে পরিচিত। দুর্গার এই নয় রূপ হল – নটী, ধোপানি, ব্রাহ্মণী, শুদ্রানী, গোয়ালিনী, কাপালিনি, নাপিতানি, মালিনী ও পতিতা। অর্থাৎ ভগবতী মহামায়া সমাজের সকল স্তরের মহিলাদের প্রতিনিধি স্বরূপ। ফলে দূর্গা মূর্তি তৈরি করতে পতিতালয়ের মাটি অবশ্যই লাগে।

আবার প্রচলিত বিশ্বাস অনুসারে, পতিতাপল্লি মানেই অশুদ্ধ জায়গা। সেখানে প্রতি রাতে চলে ‘বেলেল্লাপনা’। পতিতালয়ে গিয়ে বাবুরা তাদের এক রাতের রক্ষিতা খুঁজে পান। তারপর কোনও একটা ঘরে ঢুকেই দরজা বন্ধ। আর তারপর যা হয়, তা তো কহতব্য নয়। বিদ্বজনরা বলছেন, পুরুষেরা পতিতার বাড়ি গিয়ে যৌনখেলায় মাতে। আর ঠিক সেই কারণেই সে তার জীবনের সমস্ত সঞ্চিত পুণ্য সেখানে ফেলে আসে। বদলে সেখান থেকে নিয়ে আসে ঘড়া ভরতি পাপ। তাই বহু পুরুষের পুণ্যে পতিতালয়ের মাটি পরিপূর্ণ। শাস্ত্রে তেমন বিধানই দেওয়া আছে।অকালবোধনের সময় মহিষাসুরমর্দিনীকে গড়তে হবে পতিতাপল্লীর মৃত্তিকাতেই। সম্পূর্ণ না হলেও আংশিকভাবে এই মাটি লেপতেই হবে চিন্ময়ীর কাঠামোয়। আসলে সমাজ যাদের অশুদ্ধ বা অসূচি বলে, আদিশক্তি মহামায়া কিন্তু তাদেরই কাছে টেনে নিয়েছেন। তাঁর ত্রিনয়নে সকলেই সমান।

ADVERTISEMENT

Author

  • administrator
    administrator

    View all posts

Tags: DURGA IDOLDURGA PUJA 2024
Previous Post

ধোনি চেন্নাইয়ের হয়ে খেলবেন না?

Next Post

পুজো আবহে বন্ধ থাকছে মদের দোকান

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

যমুনা দেয় যমকে ফোঁটা… ভাইফোঁটার সঙ্গে যমরাজের সম্পর্ক কী?

by administrator
October 22, 2025
0
76
যমুনা দেয় যমকে ফোঁটা… ভাইফোঁটার সঙ্গে যমরাজের সম্পর্ক কী?

বাঙালির বারো মাসে তেরো পার্বন। এর মধ্যে অনেক পার্বনই আছে যা গোটা দেশেই পালন করা হয়, তবে অন্য নামে। যেমন...

Read more

অদ্ভুত সংযোগে ৯-৯-৯ মঙ্গলের শুভদিনে এক কাজেই কাটবে জীবনের সব বাঁধা

by administrator
September 9, 2025
0
23
অদ্ভুত সংযোগে ৯-৯-৯ মঙ্গলের শুভদিনে এক কাজেই কাটবে জীবনের সব বাঁধা

৯ সেপ্টেম্বর ২০২৫, নিউমোরোলজি বা সংখ্যাতত্ত্বের দিক থেকে বিচার করলে আজকের দিনটি অসাধারণ তাৎপর্যমণ্ডিত। ভারতীয় প্রাচীন জ্যোতিষ শাস্ত্র বরাবরই সংখ্যা...

Read more

আজ কৌশিকী অমাবস্যা। তারাপীঠ জুড়ে মায়ের আরাধনায় লক্ষ্য সমাগম

by administrator
August 22, 2025
0
47
আজ কৌশিকী অমাবস্যা। তারাপীঠ জুড়ে মায়ের আরাধনায় লক্ষ্য সমাগম

আজ কৌশিকী অমাবস্যা। তারাপীঠ সহ বিভিন্ন কালী মন্দিরে মায়ের পূজার্চনার জন্য নেমেছে পূর্ণার্থীদের ঢল।কৌশিকী অমাবস্যা মানে হলো ভাদ্র মাসের অমাবস্যা...

Read more

“নতুন বাংলাদেশ” গর্বের নাকি লজ্জার?

by administrator
June 27, 2025
0
126
“নতুন বাংলাদেশ”  গর্বের নাকি লজ্জার?

২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসে এক উল্লেখযোগ্য দিন হিসেবে লেখা থাকবে। তবে ইতিহাসই ঠিক করবে সেটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে...

Read more

অবিশ্বাস্য হলেও সত্য, বিমান দুর্ঘটনায় ২৪১ জনের মৃত্যু, অক্ষত অবস্থায় জ্বলজ্বল করছে ভগবত ‘গীতা’

by administrator
June 14, 2025
0
61
অবিশ্বাস্য হলেও সত্য, বিমান দুর্ঘটনায় ২৪১ জনের মৃত্যু, অক্ষত অবস্থায় জ্বলজ্বল করছে ভগবত ‘গীতা’

আহমেদাবাদের ভয়াবহ বিমান দুর্ঘটনায় গোটা দেশ শোকস্তব্ধ, এই দুর্ঘটনার ভয়াবহতা দেখে শিউরে উঠেছে বিশ্ব। ঠিক এই পরিস্থিতিতেই এই দুর্ঘটনা কে...

Read more

রাখে হরি মারে কে’ ভয়ানক বিমান দুর্ঘটনায় জীবিত একমাত্র যাত্রী রমেশ

by administrator
June 13, 2025
0
49
রাখে হরি মারে কে’ ভয়ানক বিমান দুর্ঘটনায় জীবিত একমাত্র যাত্রী রমেশ

'রাখে হরি মারে কে' এই প্রবাদটি এই মুহূর্তে সবচেয়ে প্রাসঙ্গিক। অভিশপ্ত বিমানতিতে দুর্ঘটনায় ২৪২ জন যাত্রীর মধ্যে বরাত জোরে প্রাণে...

Read more

লন্ডন যাওয়ার আগে সপরিবারে শেষ সেলফি। এক লহমায় শেষ গোটা পরিবার

by Sumana Sarkar
June 13, 2025
0
52
লন্ডন যাওয়ার আগে সপরিবারে শেষ সেলফি। এক লহমায় শেষ গোটা পরিবার

জীবন কতটা অনিশ্চিত, সেটা আরও একবার বুঝিয়ে দিল এই ঘটনা। কে জানত, তাদের তোলা এই সেলফি জীবনের শেষ ছবি হবে।...

Read more

ঠিক যেন আপনার বাড়ির আধার নম্বর! একটামাত্র নম্বরেই যে কেউ পৌঁছে যাবে আপনার ঠিকানায়

by administrator
June 7, 2025
0
51
ঠিক যেন আপনার বাড়ির আধার নম্বর! একটামাত্র নম্বরেই যে কেউ পৌঁছে যাবে আপনার ঠিকানায়

এতদিন পিন কোডই ছিল একমাত্র সহায়। এবার আশ্চর্য এক পরিষেবা নিয়ে আসছে ভারতীয় ডাক। ঠিক যেন আপনার বাড়ির আধার নম্বর!...

Read more

চাকরিহারাদের চোখের জল কি ২০২৬-এ ভাসিয়ে দেবে মাননীয়াকে?

by administrator
April 5, 2025
0
41
চাকরিহারাদের চোখের জল কি ২০২৬-এ ভাসিয়ে দেবে মাননীয়াকে?

আর জি কর আন্দোলনের আগুন যখন প্রায় নিবে গিয়েছে, তখন চাকরি বাতিল নিয়ে পশ্চিমবঙ্গ সরকার তথা তৃণমূলের বিরুদ্ধে নতুন আন্দোলনের...

Read more

পবিত্র ঈদে রেড রোডে দেখা যায় মমতাকে, রামনবমীতে কী স্বমহিমায় পাওয়া যাবে?

by administrator
April 3, 2025
0
87
পবিত্র ঈদে রেড রোডে দেখা যায় মমতাকে,  রামনবমীতে কী স্বমহিমায় পাওয়া যাবে?

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার এক সাংবাদিক সম্মেলন করে প্রত্যেকে তাঁর তাঁর ধর্মপালন করার পরামর্শ দেন। একই সঙ্গে মানুষকে সতর্ক...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি