• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
খুলে গেল পুরী মন্দিরের চার দরজাই, জানে নিন এই চার দুয়ারের মাহাত্ম্য

খুলে গেল পুরী মন্দিরের চার দরজাই, জানে নিন এই চার দুয়ারের মাহাত্ম্য

administrator by administrator
2 years ago
in স্পেশাল স্টোরি
A A
0
ADVERTISEMENT
0
SHARES
195
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

ওড়িশায় প্রথমবার বিজেপি সরকার গঠন করেই পুরীর মন্দিরের চারটি দরজাই খুলে দিল সাধারণ ভক্তদের জন্য। পুরীর বিখ্যাত জগন্নাথ মন্দিরের চারদিকে রয়েছে চারটি দুয়ার। যারমধ্যে মাত্র একটি দুয়ার খোলা ছিল এতদিন। যা নিয়ে রাজনৈতিক বিতর্ক কম হয়নি। এবার চারটি দুয়ারই খুলে যাওয়ায় সুবিধা হবে ভক্তদের। তবে এই প্রতিবেদনে আমরা জানবো পুরীর চারটি দুয়ারের মাহাত্ম্য সম্পর্কে।

ADVERTISEMENT

পুরীর জগন্নাথ মন্দির এমনিতেই জগৎ বিখ্যাত। সেই কারণেই প্রতিদিন লক্ষ লক্ষ ভক্ত ভিড় করেন পুরীর জগন্নাথ মন্দিরে। বিশাল এই মন্দিরে প্রবেশের জন্য রয়েছে চারটি দরজা বা দুয়ার। কিন্তু করোনাকাল থেকে পুরীর চারটি দুয়ারের মধ্যে মাত্র একটি দুয়ার খোলা রাখা হয়েছিল। যা নিয়ে রাজনীতি কম হয়নি। পুরীর চারটি দরজাই খুলে দেওয়ার দাবি উঠছিল কয়েক বছর ধরে। কিন্তু অভিযোগ, ওড়িশার বিজু জনতা দলের সরকার সেই দাবি মানছিল না। ফলে করোনাকাল, লকডাউন অতীত হয়ে গেলেও পুরীর জগন্নাথ মন্দিরের তিনটি দরজা ভক্তদের জন্য বন্ধই ছিল। এবার লোকসভা নির্বাচনের পাশাপাশি ওড়িশায় বিধানসভা ভোটও হয়েছে। আর বিজেপি এবার বিধানসভার ইস্তেহারে পুরীর জগন্নাথ মন্দিরের চারটি দরজাই খুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। আর সেই ম্যাজিক কাজ করে যায়। নবীন পট্টনায়কের দীর্ঘ জমানা পাল্টে এবার ওড়িশায় পদ্ম ফুটেছে। সরকার গঠন করেছে বিজেপি। নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিজেপির মোহন চরণ মাঝি। আর নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকেই তিনি প্রতিশ্রুতি মতো পুরীর জগন্নাথ মন্দিরের চারটি দরজা খুলে দেওয়ার সিদ্ধান্তে শিলমোহর দিয়েছেন। এবার আপনাদের জানাই, পুরীর এই চারটি দরজার কী মাহাত্ম্য। কেনই বা পুরীর মন্দিরে চারটি দুয়ার তৈরি হয়েছিল।

RelatedPosts

যমুনা দেয় যমকে ফোঁটা… ভাইফোঁটার সঙ্গে যমরাজের সম্পর্ক কী?

অদ্ভুত সংযোগে ৯-৯-৯ মঙ্গলের শুভদিনে এক কাজেই কাটবে জীবনের সব বাঁধা

আজ কৌশিকী অমাবস্যা। তারাপীঠ জুড়ে মায়ের আরাধনায় লক্ষ্য সমাগম

পুরীর জগন্নাথ মন্দিরের প্রবেশদ্বারগুলি এমন কিছু রহস্য রয়েছে, যা বৈজ্ঞানিক ব্যাখ্যাকেও অস্বীকার করে। যুগ যুগ ধরে সাধারণ মানুষের বিশ্বাস, ভগবান জগন্নাথের আশির্বাদ বর্ষণ হয় চারটি প্রবেশদ্বারের একেকটি দিয়ে প্রবেশ করলে। সাধারণ অর্থে চারটি প্রধান দিকে চারটি প্রধান প্রবেশদ্বার। অর্থাৎ উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিমে চারটি প্রবেশদ্বার রয়েছে পুরীর জগন্নাথ মন্দিরে। কিন্তু এই চারটি প্রবেশদ্বারের উদ্দেশ্য এবং মাহাত্ম্য আলাদা। এবার জেনে নেওয়া যাক, সেই মাহাত্ম্য সম্পর্কে।

ইস্টার্ন গেট বা সিংহদুয়ার

করোনাকালের পর থেকে একমাত্র পুরীর মন্দিরের পূর্ব দিকের গেটটিই খোলা ছিল। এই দরজাটিকে সিংহদ্বার বলা হয়। সিংহ অর্থাৎ মূল দ্বার অর্থেও ব্যবহার হয়। অর্থাৎ এটিই জগন্নাথ মন্দিরে প্রবেশের প্রধান দরজা। কিন্তু আধ্যাত্মিত ব্যাখ্যা অনুযায়ী, সিংহ পৃথিবীতে গুণ প্রচারের জন্য ভগবানের এক বিশেষ অবতার রূপে বিবেচিত হয়। আবার সূর্য পূর্ব দিকে ওঠে, অর্থাৎ দিনের শুরু পূর্ব দিক থেকেই। সেই কারণে পুরীর মন্দিরের সিংহদুয়ারটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই দরজা দিয়ে সাধারণ ভক্তের প্রবেশের অনুমতি। উল্লেখ্য, পুরীর মন্দিরের পূর্বদিকে সিংহদুয়ার মূলত মোক্ষের দরজা হিসেবে পরিচিত। এই দরজার বাইরে গৌড়িয় নৃসিংহ অবতার, সঙ্কটমোচন হনুমান এবং কাশী বিশ্বনাথের প্রতীকী ভাস্কর্য দেখা যায়।

ওয়েস্টার্ন গেট বা ব্যাঘ্রদুয়ার

পুরীর জগন্নাথ মন্দিরের পশ্চিম দিকের দরজাটি হল ব্যাঘ্র দুয়ার। এই দরজার দুই দিকে দুটি বাঘের মূর্তি রয়েছে। বাঘ হল ধর্মের প্রতীক। এই দরজায় রামেশ্বর শিব, নৃসিংহ এবং হনুমানের প্রতীকী মূর্তি হয়েছে। এই গেট দিয়ে মূলত বিশেষ ভক্ত এবং সাধুসন্তরা প্রবেশ করেন।

 

নর্দান গেট বা হস্তিদুয়ার

হাতি হল সম্পদের প্রতীক। দেবী মহালক্ষ্ণীর বাহন হিসেবে গণ্য করা হয় হাতিকে। পুরীর জগন্নাথ মন্দিরের উত্তর দিকের দ্বারটি হস্তি দ্বার হিসেবে পরিচিত। এককালে এই দুটি দরজার দুই দিতে দুটি হাতির বিশাল মূর্তি ছিল। মুঘল আক্রমণের জেরে সেগুলি ধ্বংস হয়ে গিয়েছিল। তবে পরবর্তী সময় এই হস্তি দ্বারের হাতির মূর্তি নতুন করে বসানো হয়েছে। এই দরজা দিয়ে মুনি-ঋষিরা প্রবেশ করেন।

সার্দান গেট বা অশ্বদুয়ার

দক্ষিণ দিকের গেটটি অশ্ব দুয়ার নামেই খ্যাত। এই দরজার দুই দিকে জগন্নাথ এবং বলভদ্রকে পিঠে নিয়ে দুটি ঘোড়ার মূর্তি রয়েছে। এই দুয়ার বিজয়ের প্রতীক। এককালে জগন্নাথের সম্রাট, রাজারা যুদ্ধে জয়ী হওয়ার জন্য জগন্নাথদেবের আশির্বাদ নেওয়ার জন্য এই দরজা দিয়েই প্রবেশ করতেন।

Author

  • administrator
    administrator

    View all posts

Tags: JAGANNATH TEMPLE PURIPURIPURI TEMPLE
Previous Post

জুলাইয়ে ট্র্যাকে নামবে বন্দে মেট্রো, জানুন এর ফিচার্স…

Next Post

সন্ত্রাস মোকাবিলায় সেনার হাতে এবার ‘আত্মনির্ভর’ ড্রোন নাগাস্ত্র-১

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

যমুনা দেয় যমকে ফোঁটা… ভাইফোঁটার সঙ্গে যমরাজের সম্পর্ক কী?

by administrator
October 22, 2025
0
70
যমুনা দেয় যমকে ফোঁটা… ভাইফোঁটার সঙ্গে যমরাজের সম্পর্ক কী?

বাঙালির বারো মাসে তেরো পার্বন। এর মধ্যে অনেক পার্বনই আছে যা গোটা দেশেই পালন করা হয়, তবে অন্য নামে। যেমন...

Read more

অদ্ভুত সংযোগে ৯-৯-৯ মঙ্গলের শুভদিনে এক কাজেই কাটবে জীবনের সব বাঁধা

by administrator
September 9, 2025
0
23
অদ্ভুত সংযোগে ৯-৯-৯ মঙ্গলের শুভদিনে এক কাজেই কাটবে জীবনের সব বাঁধা

৯ সেপ্টেম্বর ২০২৫, নিউমোরোলজি বা সংখ্যাতত্ত্বের দিক থেকে বিচার করলে আজকের দিনটি অসাধারণ তাৎপর্যমণ্ডিত। ভারতীয় প্রাচীন জ্যোতিষ শাস্ত্র বরাবরই সংখ্যা...

Read more

আজ কৌশিকী অমাবস্যা। তারাপীঠ জুড়ে মায়ের আরাধনায় লক্ষ্য সমাগম

by administrator
August 22, 2025
0
46
আজ কৌশিকী অমাবস্যা। তারাপীঠ জুড়ে মায়ের আরাধনায় লক্ষ্য সমাগম

আজ কৌশিকী অমাবস্যা। তারাপীঠ সহ বিভিন্ন কালী মন্দিরে মায়ের পূজার্চনার জন্য নেমেছে পূর্ণার্থীদের ঢল।কৌশিকী অমাবস্যা মানে হলো ভাদ্র মাসের অমাবস্যা...

Read more

“নতুন বাংলাদেশ” গর্বের নাকি লজ্জার?

by administrator
June 27, 2025
0
126
“নতুন বাংলাদেশ”  গর্বের নাকি লজ্জার?

২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসে এক উল্লেখযোগ্য দিন হিসেবে লেখা থাকবে। তবে ইতিহাসই ঠিক করবে সেটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে...

Read more

অবিশ্বাস্য হলেও সত্য, বিমান দুর্ঘটনায় ২৪১ জনের মৃত্যু, অক্ষত অবস্থায় জ্বলজ্বল করছে ভগবত ‘গীতা’

by administrator
June 14, 2025
0
61
অবিশ্বাস্য হলেও সত্য, বিমান দুর্ঘটনায় ২৪১ জনের মৃত্যু, অক্ষত অবস্থায় জ্বলজ্বল করছে ভগবত ‘গীতা’

আহমেদাবাদের ভয়াবহ বিমান দুর্ঘটনায় গোটা দেশ শোকস্তব্ধ, এই দুর্ঘটনার ভয়াবহতা দেখে শিউরে উঠেছে বিশ্ব। ঠিক এই পরিস্থিতিতেই এই দুর্ঘটনা কে...

Read more

রাখে হরি মারে কে’ ভয়ানক বিমান দুর্ঘটনায় জীবিত একমাত্র যাত্রী রমেশ

by administrator
June 13, 2025
0
48
রাখে হরি মারে কে’ ভয়ানক বিমান দুর্ঘটনায় জীবিত একমাত্র যাত্রী রমেশ

'রাখে হরি মারে কে' এই প্রবাদটি এই মুহূর্তে সবচেয়ে প্রাসঙ্গিক। অভিশপ্ত বিমানতিতে দুর্ঘটনায় ২৪২ জন যাত্রীর মধ্যে বরাত জোরে প্রাণে...

Read more

লন্ডন যাওয়ার আগে সপরিবারে শেষ সেলফি। এক লহমায় শেষ গোটা পরিবার

by Sumana Sarkar
June 13, 2025
0
52
লন্ডন যাওয়ার আগে সপরিবারে শেষ সেলফি। এক লহমায় শেষ গোটা পরিবার

জীবন কতটা অনিশ্চিত, সেটা আরও একবার বুঝিয়ে দিল এই ঘটনা। কে জানত, তাদের তোলা এই সেলফি জীবনের শেষ ছবি হবে।...

Read more

ঠিক যেন আপনার বাড়ির আধার নম্বর! একটামাত্র নম্বরেই যে কেউ পৌঁছে যাবে আপনার ঠিকানায়

by administrator
June 7, 2025
0
50
ঠিক যেন আপনার বাড়ির আধার নম্বর! একটামাত্র নম্বরেই যে কেউ পৌঁছে যাবে আপনার ঠিকানায়

এতদিন পিন কোডই ছিল একমাত্র সহায়। এবার আশ্চর্য এক পরিষেবা নিয়ে আসছে ভারতীয় ডাক। ঠিক যেন আপনার বাড়ির আধার নম্বর!...

Read more

চাকরিহারাদের চোখের জল কি ২০২৬-এ ভাসিয়ে দেবে মাননীয়াকে?

by administrator
April 5, 2025
0
41
চাকরিহারাদের চোখের জল কি ২০২৬-এ ভাসিয়ে দেবে মাননীয়াকে?

আর জি কর আন্দোলনের আগুন যখন প্রায় নিবে গিয়েছে, তখন চাকরি বাতিল নিয়ে পশ্চিমবঙ্গ সরকার তথা তৃণমূলের বিরুদ্ধে নতুন আন্দোলনের...

Read more

পবিত্র ঈদে রেড রোডে দেখা যায় মমতাকে, রামনবমীতে কী স্বমহিমায় পাওয়া যাবে?

by administrator
April 3, 2025
0
87
পবিত্র ঈদে রেড রোডে দেখা যায় মমতাকে,  রামনবমীতে কী স্বমহিমায় পাওয়া যাবে?

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার এক সাংবাদিক সম্মেলন করে প্রত্যেকে তাঁর তাঁর ধর্মপালন করার পরামর্শ দেন। একই সঙ্গে মানুষকে সতর্ক...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি