• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
ওজন ১০০ থেকে ১৫০ গ্রাম, গায়ে-মাংসে পাতলা খোকা ইলিশে ভরছে বাজার

ওজন ১০০ থেকে ১৫০ গ্রাম, গায়ে-মাংসে পাতলা খোকা ইলিশে ভরছে বাজার

administrator by administrator
2 years ago
in স্পেশাল স্টোরি
A A
0
ADVERTISEMENT
0
SHARES
15
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

এপ্রিল থেকে জুন টানা তিনমাস ছিল সমুদ্রে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা। অভিযোগ নিষেধাজ্ঞা উঠতেই সমুদ্র থেকে দেদার ধরে আনা হচ্ছে খোকা ইলিশ। এমনই ছবি ধরা পড়ল নামখানার মৎস্য বন্দরে। অভিযোগ, নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে ট্রলার ভরে  ভরে ছোট ইলিশ ভিড়ছে পাড়ে। সরকারি নিয়মের নেই কোনও তোয়াক্কা। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে, এই সময় অগভীর সমুদ্র থেকে ধরা ইলিশগুলির ওজন মাত্র ১০০ থেকে ১৫০ গ্রাম। যা নিয়ে চিন্তায় মৎস ব্যবসায়ীদের একাংশ।

ADVERTISEMENT

মাছে ভাতে বাঙালি। আর সেই মাছ যদি ইলিশ মাছ হয়। তাহলে তো কোন কথাই নেই। প্রতি বছর প্রাক বর্ষা থেকেই ইলিশের জন্য মন আকুপাকু করতে শুরু করে। কবে পাতে পড়বে রূপোলি শস্যের সুস্বাদু  পদ? ভোজনরসিক বাঙালি সেই অপেক্ষার কোন ইতি নেই।  চলতি বছরে এখনও পর্যন্ত বৃষ্টির বেশ ঘাটতি রয়েছে বাঙলায়। তার জেরে মৎস্যজীবীদের জালে ইলিশ মাছ উঠছে কম। তবে বাজারে যে ইলিশের চাহিদার কোন খামতি নেই।  আর চাহিদার কথা মাথায় রেখেই  ছোট ছোট ইলিশ শিকার চলছে দেদার। গভীর সমুদ্র থেকে ট্রলার ফিরছে ঘাটে ঘাটে।  ট্রলার থেকে ক্যারেট বন্দী অবস্থায় নামছে রাশি রাশি সেই খোকা ইলিশ। কিন্তু এই সময় সমুদ্রে ইলিশ ধরার ক্ষেত্রে রয়েছে বেশ কিছু সরকারি নিষেধাজ্ঞা।

RelatedPosts

যমুনা দেয় যমকে ফোঁটা… ভাইফোঁটার সঙ্গে যমরাজের সম্পর্ক কী?

অদ্ভুত সংযোগে ৯-৯-৯ মঙ্গলের শুভদিনে এক কাজেই কাটবে জীবনের সব বাঁধা

আজ কৌশিকী অমাবস্যা। তারাপীঠ জুড়ে মায়ের আরাধনায় লক্ষ্য সমাগম

নিষেধাজ্ঞা ও কারণ

সরকারি নিষেধাজ্ঞা বলছে, সমুদ্রে  ৫০০ গ্রাম পর্যন্ত ইলিশ ধরা নিষিদ্ধ। আসলে বর্ষাকালে গভীর সমুদ্র থেকে ডিম পাড়তে মিষ্টি জলের খোঁজে নদীতে প্রবেশ করে ইলিশ। এই সময় ইলিশ ধরলে কমে যেতে পারে ইলিশের জোগান। তাই এপ্রিল, মে এবং জুন মাস সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকে। কিন্তু নিষেধাজ্ঞা ওঠার পর কিছুদিন ইলিশ মাছ ধরার কয়েকটি নিয়ম মেনে চলতে হয় মৎসজীবীদের। ৫০০ গ্রাম ওজনের নীচে ইলিশ ধরা যায় না। কারণ ছোট ইলিশ ধরলে বড় ইলিশ পাওয়ার সম্ভাবনা কমে যায়। কিন্তু এই নির্দেশিকা কোনও ভাবেই তোয়াক্কা করছেন না এক শ্রেণির মৎসজীবী।

জানা যায়, বর্ষাকালে সমুদ্র থেকে নদীর জলে ইলিশ ডিম পাড়তে আসে। সেই ডিম থেকে বাচ্চা হওয়ার পরে সেগুলি কয়েক মাসের মধ্যেই বেড়ে গিয়ে ২০০-২৫০ গ্রাম ওজনের হয়। ছোট অবস্থায় তারা সমুদ্রে ফিরতে পারে না। নদীতেই থেকে যায়।  ছোট ইলিশ ধরা হলে ইলিশের সংখ্যা কমতে বাধ্য। তাই ছোট ইলিশ ধরা বা বিক্রি করা নিষিদ্ধ। যেখানে ৫০০ গ্রাম পর্যন্ত ইলিশ ধরা নিষিদ্ধ সেখানে ১০০ থেকে ১৫০ গ্রাম ইলিশ ধরা চলছে দেদার।  আকারে ছোট গায়ে মাংসে পাতলা এই ইলিশে বাজার এখন ভরে উঠছে। যা নিয়ে অসন্তোষ প্রকাশ করছেন ব্যবসায়ী মহল।

কাকদ্বীপ ফিশারম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক, বিজন মাইতি বলেন,  বার বার না করা সত্ত্বেও বন্ধ করা যাচ্ছে না ছোট ইলিশ মাছ ধরা। প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা নিক মৎস্য দফতর।  কাকদ্বীপ মৎস বন্দরের ব্যবসায়ীদের দাবি, ক্যারেট ভর্তি খোকা ইলিশ চলে যাচ্ছে ডায়মন্ড হারবার ও শিয়ালদহের পাইকারি বাজারে। এক একটি ট্রলার প্রায় ৫০ থেকে ৬০ ক্যারেট করে ছোট ইলিশ মাছ ধরে আনছে। এখন প্রশ্ন মাছ ধরার ক্ষেত্রে জালের রকমফের আছে। ছোট মাছ যে জালে আটকাবে। বড় মাছের ক্ষেত্রে অন্য জালের প্রয়োজন।  মৎস্যজীবী ট্রলার গুলিতে ৯০ সেন্টিমিটারের থেকে ছোটো ফাঁসের জাল ব্যবহার করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি রয়েছে। তার পরেও সেই জাল কি করে ব্যবহার করছেন তাঁরা। পুরো ঘটনার পেছনে একটা বিষয় উঠে আসছে তা হল প্রশাসনিক নজরদারির অভাব।

Author

  • administrator
    administrator

    View all posts

Tags: HILSHAKAKDWIP
Previous Post

মেসির দ্বিতীয় ঘরে পাড়ি দিলেন মা দুর্গা

Next Post

COPA AMERICA 2024: প্যারাগুয়েকে ৪-১ গোলে হারাল ব্রাজিল    

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

যমুনা দেয় যমকে ফোঁটা… ভাইফোঁটার সঙ্গে যমরাজের সম্পর্ক কী?

by administrator
October 22, 2025
0
70
যমুনা দেয় যমকে ফোঁটা… ভাইফোঁটার সঙ্গে যমরাজের সম্পর্ক কী?

বাঙালির বারো মাসে তেরো পার্বন। এর মধ্যে অনেক পার্বনই আছে যা গোটা দেশেই পালন করা হয়, তবে অন্য নামে। যেমন...

Read more

অদ্ভুত সংযোগে ৯-৯-৯ মঙ্গলের শুভদিনে এক কাজেই কাটবে জীবনের সব বাঁধা

by administrator
September 9, 2025
0
23
অদ্ভুত সংযোগে ৯-৯-৯ মঙ্গলের শুভদিনে এক কাজেই কাটবে জীবনের সব বাঁধা

৯ সেপ্টেম্বর ২০২৫, নিউমোরোলজি বা সংখ্যাতত্ত্বের দিক থেকে বিচার করলে আজকের দিনটি অসাধারণ তাৎপর্যমণ্ডিত। ভারতীয় প্রাচীন জ্যোতিষ শাস্ত্র বরাবরই সংখ্যা...

Read more

আজ কৌশিকী অমাবস্যা। তারাপীঠ জুড়ে মায়ের আরাধনায় লক্ষ্য সমাগম

by administrator
August 22, 2025
0
46
আজ কৌশিকী অমাবস্যা। তারাপীঠ জুড়ে মায়ের আরাধনায় লক্ষ্য সমাগম

আজ কৌশিকী অমাবস্যা। তারাপীঠ সহ বিভিন্ন কালী মন্দিরে মায়ের পূজার্চনার জন্য নেমেছে পূর্ণার্থীদের ঢল।কৌশিকী অমাবস্যা মানে হলো ভাদ্র মাসের অমাবস্যা...

Read more

“নতুন বাংলাদেশ” গর্বের নাকি লজ্জার?

by administrator
June 27, 2025
0
126
“নতুন বাংলাদেশ”  গর্বের নাকি লজ্জার?

২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসে এক উল্লেখযোগ্য দিন হিসেবে লেখা থাকবে। তবে ইতিহাসই ঠিক করবে সেটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে...

Read more

অবিশ্বাস্য হলেও সত্য, বিমান দুর্ঘটনায় ২৪১ জনের মৃত্যু, অক্ষত অবস্থায় জ্বলজ্বল করছে ভগবত ‘গীতা’

by administrator
June 14, 2025
0
61
অবিশ্বাস্য হলেও সত্য, বিমান দুর্ঘটনায় ২৪১ জনের মৃত্যু, অক্ষত অবস্থায় জ্বলজ্বল করছে ভগবত ‘গীতা’

আহমেদাবাদের ভয়াবহ বিমান দুর্ঘটনায় গোটা দেশ শোকস্তব্ধ, এই দুর্ঘটনার ভয়াবহতা দেখে শিউরে উঠেছে বিশ্ব। ঠিক এই পরিস্থিতিতেই এই দুর্ঘটনা কে...

Read more

রাখে হরি মারে কে’ ভয়ানক বিমান দুর্ঘটনায় জীবিত একমাত্র যাত্রী রমেশ

by administrator
June 13, 2025
0
49
রাখে হরি মারে কে’ ভয়ানক বিমান দুর্ঘটনায় জীবিত একমাত্র যাত্রী রমেশ

'রাখে হরি মারে কে' এই প্রবাদটি এই মুহূর্তে সবচেয়ে প্রাসঙ্গিক। অভিশপ্ত বিমানতিতে দুর্ঘটনায় ২৪২ জন যাত্রীর মধ্যে বরাত জোরে প্রাণে...

Read more

লন্ডন যাওয়ার আগে সপরিবারে শেষ সেলফি। এক লহমায় শেষ গোটা পরিবার

by Sumana Sarkar
June 13, 2025
0
52
লন্ডন যাওয়ার আগে সপরিবারে শেষ সেলফি। এক লহমায় শেষ গোটা পরিবার

জীবন কতটা অনিশ্চিত, সেটা আরও একবার বুঝিয়ে দিল এই ঘটনা। কে জানত, তাদের তোলা এই সেলফি জীবনের শেষ ছবি হবে।...

Read more

ঠিক যেন আপনার বাড়ির আধার নম্বর! একটামাত্র নম্বরেই যে কেউ পৌঁছে যাবে আপনার ঠিকানায়

by administrator
June 7, 2025
0
50
ঠিক যেন আপনার বাড়ির আধার নম্বর! একটামাত্র নম্বরেই যে কেউ পৌঁছে যাবে আপনার ঠিকানায়

এতদিন পিন কোডই ছিল একমাত্র সহায়। এবার আশ্চর্য এক পরিষেবা নিয়ে আসছে ভারতীয় ডাক। ঠিক যেন আপনার বাড়ির আধার নম্বর!...

Read more

চাকরিহারাদের চোখের জল কি ২০২৬-এ ভাসিয়ে দেবে মাননীয়াকে?

by administrator
April 5, 2025
0
41
চাকরিহারাদের চোখের জল কি ২০২৬-এ ভাসিয়ে দেবে মাননীয়াকে?

আর জি কর আন্দোলনের আগুন যখন প্রায় নিবে গিয়েছে, তখন চাকরি বাতিল নিয়ে পশ্চিমবঙ্গ সরকার তথা তৃণমূলের বিরুদ্ধে নতুন আন্দোলনের...

Read more

পবিত্র ঈদে রেড রোডে দেখা যায় মমতাকে, রামনবমীতে কী স্বমহিমায় পাওয়া যাবে?

by administrator
April 3, 2025
0
87
পবিত্র ঈদে রেড রোডে দেখা যায় মমতাকে,  রামনবমীতে কী স্বমহিমায় পাওয়া যাবে?

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার এক সাংবাদিক সম্মেলন করে প্রত্যেকে তাঁর তাঁর ধর্মপালন করার পরামর্শ দেন। একই সঙ্গে মানুষকে সতর্ক...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি