• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
কিভাবে এল বউবাজার, লালবাজারের নাম? জানুন সেই গল্প

কিভাবে এল বউবাজার, লালবাজারের নাম? জানুন সেই গল্প

administrator by administrator
2 years ago
in স্পেশাল স্টোরি
A A
0
ADVERTISEMENT
0
SHARES
53
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

নাম দিয়ে যায় চেনা। সত্যিই তাই, নামকরণ অনেক ভেবেচিন্তেই করা হয়। ফলে নামেই অনেক কিছু চেনা যায় বৈকি। এই যেমন ধরুণ শহর কলকাতার কয়েকটি বাজার। যাদের আজব নামের জন্য সহজেই চেনা যায় বা মনে রাখা যায়। আসুন কলকাতা শহরের কয়েকটি বাজারের অদ্ভুত নামের কারণ সম্পর্কে কিছু জানি। বিশ্বের প্রতিটি পুরোনো শহরের মতো আমাদের শহর কলকাতারও কিছু অনন্য বৈশিষ্ট আছে। সেই নবাবী আমল থেকে ব্রিটিশদের রাজধানী হয়ে ওঠা। আবার ব্রিটিশ ভারতের রাজধানী শহরের তকমা হারানো থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রামের প্রাণকেন্দ্র হয়ে ওঠা। কলকাতাকে ভারতের সাংস্কৃতিক রাজধানী বলা হয়। ফলে সামাজিক, সাংস্কৃতিক এবং ধার্মিক সব দিক থেকেই কল্লোলিনী গোটা ভারতের অন্যান্য শহর থেকে আলাদা। ৩০০ বছরের বেশি পুরোনো শহরের অলিগলিতে মিশে রয়েছে বহু বিস্মৃত ইতিহাস। বিশেষ করে শহরের রাস্তাঘাটের নামকরণ নিয়েই রয়েছে মজাদার সব ইতিহাস। নবাবি খানসামাদের নামে করা রাস্তার নামকরণ থেকে শুরু করে দর্জির নামেও কলকাতার রাস্তার নাম হয়েছে। আবার কলকাতার কয়েকটি পুরোনো বাজারের নামকরণের পিছনে রয়েছে মজার ইতিহাস। আজ বরং আপনাদের সেই ইতিহাসের ছোঁয়া দিই।

ADVERTISEMENT

লালবাজার

RelatedPosts

যমুনা দেয় যমকে ফোঁটা… ভাইফোঁটার সঙ্গে যমরাজের সম্পর্ক কী?

অদ্ভুত সংযোগে ৯-৯-৯ মঙ্গলের শুভদিনে এক কাজেই কাটবে জীবনের সব বাঁধা

আজ কৌশিকী অমাবস্যা। তারাপীঠ জুড়ে মায়ের আরাধনায় লক্ষ্য সমাগম

ব্রিটিশ শাসকদের মূল ব্যাবসায়ীক কেন্দ্র রাইটার্স বিল্ডিংয়ের পাশের দীঘির ধারে জমিদার লক্ষ্মীকান্ত মজুমদার একটি শ্রীকৃষ্ণ মন্দির নির্মান করিয়েছিলেন। যা শ্যামমন্দির নামে পরিচিত ছিল। এখানে প্রতি বছর ঘটা করে দোলযাত্রা বা হোলি খেলা হতো। দূর-দূরান্তের মানুষ এই মন্দিরে আসতেন কৃষ্ণকে আবির দিতে। হোলির পর এই দীঘির জল রঙ এবং আবিরের ফলে লাল হয়ে যেত। কালক্রমে এটি লালদীঘি নামে পরিচিতি পায়। পরবর্তী কালে রাইটার্স বিল্ডিং এবং লালাদীঘির পাশে হুগলি নদীর মধ্যবর্তী অংশে ফোর্ট উইলিয়াম নির্মান করে ব্রিটিশ সরকার। একদিকে ব্রিটিশদের ব্যাবসায়ীক কেন্দ্র রাইটার্স বিল্ডিং অন্যদিকে সামরিক দূর্গ ফোর্ট উইলিয়ামে প্রচুর ব্রিটিশ নাগরিক এবং সৈন সমাগম হতে শুরু করল। তাঁদের সুবিধার্থে লালদীঘির পাড়ে ব্রিটিশ শাসকরা একটি বাজার তৈরি করান। লালদীঘির নামানুসারে সেটির নাম লালবাজার রাখা হয়। আজও ওই এলাকা লালবাজার নামেই পরিচিত। যদিও কলকাতা পুলিশের সদর দফতরও এই এলাকায় তৈরি হয় সেই ব্রিটিশ আমলেই। যাকে আমরা লালবাজার নামেই চিনি।

বউ বাজার

Calcutta, India Bow Bazar Street Our beautiful Wall Art and Photo Gifts  include Framed Prints, Photo Prints, Poster Prints, Canvas Prints, Jigsaw  Puzzles, Metal Prints and so much more
কলকাতার পুরোনো বাজারগুলির মধ্যে অন্যতম বউবাজার। অনেকেই একে বহুবাজার বলে ডাকেন। অনেকের মনেই প্রশ্ন থাকে, এই বউবাজারে কি আগে বউ বিক্রি হতো? আজ্ঞে না মশাই, এই বউবাজার নামের পিছনে বউয়ের গল্প থাকলেও এখানে কোনও দিন বউ বিক্রি হয়নি। মধ্য কলকাতার পুরোনো বনেদি পরিবারগুলির মধ্যে মতিলাল পরিবার অন্যতম। এই পরিবারের প্রধান বিশ্বনাথ মতিলাল তাঁর পূত্রবধূ অর্থাৎ বৌমাকে লালাবাজার এবং বৈঠকখানা বাজারের মধ্যে একটি বাজার উপহার দিয়েছিলেন। এই বাজারটিকে তৎকালীন সময়ের মানুষজন বউবাজার বলতেন। বাংলায় ‘বউ’ এবং হিন্দিতে ‘বহু’, যার থেকেই এই নামকরণ। লোকমুখে বউয়ের বাজার থেকেই একসময় বউবাজার নাম হয়ে যায়।

বৈঠকখানা বাজার

Kolkata bazaars | Lalbazar, Shyambazar, Bowbazar, Jagubazar and more — the  history behind the names of Kolkata's many old markets - Telegraph India
আজ যেখানে শিয়ালদা স্টেশন দাঁড়িয়ে আছে, এককালে সেখানে বেশ কয়েকটি গাছ ছিল। এরমধ্যে একটি বিশাল বটগাছ আলাদা করে সকলের নজর কেঁড়ে নিত। সেই বটগাছের নীচে অনেকেই বিশ্রাম নিতেন। বিভিন্ন জায়গা থেকে যারা গরুর গাড়িতে কলকাতায় পণ্য নিয়ে আসতেন বিক্রির উদ্দেশ্যে, তাঁরা এই বটগাছের ছায়ায় বিশ্রাম নিতেন। কালক্রমে ওই বটগাছ ব্যবসায়ীদের বৈঠকী আড্ডায় পরিনত হয়। এমনকি জব চার্ণকও ওই বটগাছের নীচে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছেন বহুবার। এরপর ওই এলাকায় ব্যবসায়ীদের জন্য একটি বসবার ঘর তৈরি হয়। পরবর্তীকালে সেখানে ব্রেড অ্যান্ড চিজ নামে একটি সরাইখানাও তৈরি হয়। ধীরে ধীরে এই এলাকায় বাজার তৈরি হয়ে যায়। বৈঠক এবং খানাপিনার জায়গা থেকে যা লোকমুখে বৈঠকখানা বাজার হিসেবে পরিচিতি লাভ করে। জানা যায়, শিয়ালদা স্টেশন তৈরি করার সময় ওই বটগাছ কেটে ফেলা হয়। শিয়ালদা স্টেশন ১৬০ বছরের বেশি প্রাচীন, ফলে বুঝে নিন বৈঠকখানা বাজার কতো পুরোনো।

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

খেলার মাঠ হারিয়েছে শিশুরা ,বিদ্যালয়ের মাঠ দখল করেই ইমারতি দ্রব্য

Next Post

Indian Railways New Ticket System: ভারতীয় রেলের বড় উদ্যোগ, এক টিকিটেই লোকাল ট্রেন ও মেট্রোতে সফর

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

যমুনা দেয় যমকে ফোঁটা… ভাইফোঁটার সঙ্গে যমরাজের সম্পর্ক কী?

by administrator
October 22, 2025
0
64
যমুনা দেয় যমকে ফোঁটা… ভাইফোঁটার সঙ্গে যমরাজের সম্পর্ক কী?

বাঙালির বারো মাসে তেরো পার্বন। এর মধ্যে অনেক পার্বনই আছে যা গোটা দেশেই পালন করা হয়, তবে অন্য নামে। যেমন...

Read more

অদ্ভুত সংযোগে ৯-৯-৯ মঙ্গলের শুভদিনে এক কাজেই কাটবে জীবনের সব বাঁধা

by administrator
September 9, 2025
0
23
অদ্ভুত সংযোগে ৯-৯-৯ মঙ্গলের শুভদিনে এক কাজেই কাটবে জীবনের সব বাঁধা

৯ সেপ্টেম্বর ২০২৫, নিউমোরোলজি বা সংখ্যাতত্ত্বের দিক থেকে বিচার করলে আজকের দিনটি অসাধারণ তাৎপর্যমণ্ডিত। ভারতীয় প্রাচীন জ্যোতিষ শাস্ত্র বরাবরই সংখ্যা...

Read more

আজ কৌশিকী অমাবস্যা। তারাপীঠ জুড়ে মায়ের আরাধনায় লক্ষ্য সমাগম

by administrator
August 22, 2025
0
43
আজ কৌশিকী অমাবস্যা। তারাপীঠ জুড়ে মায়ের আরাধনায় লক্ষ্য সমাগম

আজ কৌশিকী অমাবস্যা। তারাপীঠ সহ বিভিন্ন কালী মন্দিরে মায়ের পূজার্চনার জন্য নেমেছে পূর্ণার্থীদের ঢল।কৌশিকী অমাবস্যা মানে হলো ভাদ্র মাসের অমাবস্যা...

Read more

“নতুন বাংলাদেশ” গর্বের নাকি লজ্জার?

by administrator
June 27, 2025
0
126
“নতুন বাংলাদেশ”  গর্বের নাকি লজ্জার?

২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসে এক উল্লেখযোগ্য দিন হিসেবে লেখা থাকবে। তবে ইতিহাসই ঠিক করবে সেটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে...

Read more

অবিশ্বাস্য হলেও সত্য, বিমান দুর্ঘটনায় ২৪১ জনের মৃত্যু, অক্ষত অবস্থায় জ্বলজ্বল করছে ভগবত ‘গীতা’

by administrator
June 14, 2025
0
61
অবিশ্বাস্য হলেও সত্য, বিমান দুর্ঘটনায় ২৪১ জনের মৃত্যু, অক্ষত অবস্থায় জ্বলজ্বল করছে ভগবত ‘গীতা’

আহমেদাবাদের ভয়াবহ বিমান দুর্ঘটনায় গোটা দেশ শোকস্তব্ধ, এই দুর্ঘটনার ভয়াবহতা দেখে শিউরে উঠেছে বিশ্ব। ঠিক এই পরিস্থিতিতেই এই দুর্ঘটনা কে...

Read more

রাখে হরি মারে কে’ ভয়ানক বিমান দুর্ঘটনায় জীবিত একমাত্র যাত্রী রমেশ

by administrator
June 13, 2025
0
47
রাখে হরি মারে কে’ ভয়ানক বিমান দুর্ঘটনায় জীবিত একমাত্র যাত্রী রমেশ

'রাখে হরি মারে কে' এই প্রবাদটি এই মুহূর্তে সবচেয়ে প্রাসঙ্গিক। অভিশপ্ত বিমানতিতে দুর্ঘটনায় ২৪২ জন যাত্রীর মধ্যে বরাত জোরে প্রাণে...

Read more

লন্ডন যাওয়ার আগে সপরিবারে শেষ সেলফি। এক লহমায় শেষ গোটা পরিবার

by Sumana Sarkar
June 13, 2025
0
51
লন্ডন যাওয়ার আগে সপরিবারে শেষ সেলফি। এক লহমায় শেষ গোটা পরিবার

জীবন কতটা অনিশ্চিত, সেটা আরও একবার বুঝিয়ে দিল এই ঘটনা। কে জানত, তাদের তোলা এই সেলফি জীবনের শেষ ছবি হবে।...

Read more

ঠিক যেন আপনার বাড়ির আধার নম্বর! একটামাত্র নম্বরেই যে কেউ পৌঁছে যাবে আপনার ঠিকানায়

by administrator
June 7, 2025
0
50
ঠিক যেন আপনার বাড়ির আধার নম্বর! একটামাত্র নম্বরেই যে কেউ পৌঁছে যাবে আপনার ঠিকানায়

এতদিন পিন কোডই ছিল একমাত্র সহায়। এবার আশ্চর্য এক পরিষেবা নিয়ে আসছে ভারতীয় ডাক। ঠিক যেন আপনার বাড়ির আধার নম্বর!...

Read more

চাকরিহারাদের চোখের জল কি ২০২৬-এ ভাসিয়ে দেবে মাননীয়াকে?

by administrator
April 5, 2025
0
41
চাকরিহারাদের চোখের জল কি ২০২৬-এ ভাসিয়ে দেবে মাননীয়াকে?

আর জি কর আন্দোলনের আগুন যখন প্রায় নিবে গিয়েছে, তখন চাকরি বাতিল নিয়ে পশ্চিমবঙ্গ সরকার তথা তৃণমূলের বিরুদ্ধে নতুন আন্দোলনের...

Read more

পবিত্র ঈদে রেড রোডে দেখা যায় মমতাকে, রামনবমীতে কী স্বমহিমায় পাওয়া যাবে?

by administrator
April 3, 2025
0
87
পবিত্র ঈদে রেড রোডে দেখা যায় মমতাকে,  রামনবমীতে কী স্বমহিমায় পাওয়া যাবে?

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার এক সাংবাদিক সম্মেলন করে প্রত্যেকে তাঁর তাঁর ধর্মপালন করার পরামর্শ দেন। একই সঙ্গে মানুষকে সতর্ক...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি