: বয়স ১৩ বছর ২৪৩ দিন। আইপিএলের ইতিহাসে কনিষ্ঠতম কোটিপতি ক্রিকেটার হলেন বৈভব সূর্যবংশী । নিলামে তাকে এক কোটি দশ লাখ টাকায় কিনল রাজস্থান রয়েলস। লড়াই হল দিল্লি ক্যাপিটালস এর সঙ্গে। নিলামের আগেই আলোচনায় উঠে এসেছিল বিহারের এই কিশোর ব্যাটারের নাম ।নিলামের তালিকায় কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে ছিল বৈভব। তার ন্যূনতম দাম ছিল ৩০ লাখ টাকা। নিলামের সঞ্চালিকা মল্লিকা সাগর নাম ঘোষণা করতে আগ্রহ দেখান দিল্লি কর্তৃপক্ষ । রাজস্থান ১ কোটি ১০ লাখ টাকা দাম দিতেই লড়াই থেকে সরে যেতে বাধ্য হয়ে দিল্লি। তাতেই নতুন ইতিহাস তৈরি হল আইপিএলে। বিহারের তাজপুর গ্রামের বাসিন্দা বৈভব চার বছর বয়সে বাবা সঞ্জীব সূর্যবংশীর কাছে ক্রিকেট খেলা শুরু করেন। সঞ্জীব পেশায় কৃষক হলেও ক্রিকেটের প্রতি ভালোবাসা রয়েছে তার। ছেলের মধ্যে ক্রিকেট নিয়ে আগ্রহ দেখে তাকে ক্রিকেট হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন। নয় বছর বয়সের সমস্তিপুর ক্রিকেট একাডেমিতে ভর্তি হয় বৈভব। ১২ বছর ২৮৪ দিন বয়সে প্রথম শ্রেণীর ক্রিকেট অভিষেক হয় মিডিল অর্ডার ব্যাটার বৈভব । ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে কম বয়সে প্রথম শ্রেণীর ক্রিকেট রয়েছে খেলার নজির রয়েছে রাজপুতানার প্রাক্তন ক্রিকেটার আলিমুদ্দিনের। আজমিরের ক্রিকেটার রঞ্জিত অভিষেক হয়েছিল ১৯৪২-৪৩ মরসুমে বড়দার বিরুদ্ধে।সে সময় তার বয়স ছিল ১২ বছর ৭৩ দিন। গত পয়লা অক্টোবর বেসরকারি টেস্ট অস্ট্রেলিয়া অনূর্ধ্ব ১৯ দলের বিরুদ্ধে ৫৮ বলে শতরান করে আলোচনায় উঠে আসে ১৩ বছরের বৈভব। অনূর্ধ্ব ১৯ পর্যায়ে লাল বলেন ক্রিকেটে ভারতের হয়ে এটাই দ্রুততম শত রান। ইনিংসে ছিল ১৪ টি ৪ ও ৪টি ছয় ।অসাধারণ স্ট্রাইক রেট ১৬৭.৭৪।
বৃহস্পতিবার ধর্মশালায় অনুষ্ঠিত হয় পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস এর ম্যাচ। কিন্তু হামলার আশঙ্কায় ম্যাচ শেষ করা সম্ভব হয়নি। প্রথম...
Read more












Discussion about this post