২০২৩ সালে মল্লিকা সাগর সঞ্চালনাকরেছিলেন আইপিএলের নিলামের। এবার মেকানিলামের সঞ্চালনার দায়িত্ব তাই তাকেই দিয়েছিল বোর্ড কর্তারা। নিলামের প্রথম দিনে মল্লিকার জোড়া ভুলে গুজরাট টাইটান্স ২৫ লক্ষ টাকা এবং সানরাইজার্স হায়দ্রাবাদ ৪০ লাখ টাকা নষ্ট হয়েছে। মল্লিকা প্রথম ভুল করেন ইংল্যান্ডের উইকেট রক্ষক জস বাটলারের নিলামের সময় ।বাটলারকে নিয়ে লড়াইয়ের সময় গুজরাট কর্তৃপক্ষ ১৫.৫০ কোটি টাকা দাম দেওয়ার পর মল্লিকা লখনৌ কর্তৃপক্ষকে প্রশ্ন করেন তাঁরা আরো বেশি দাম দিতে রাজি কিনা । বাটলারকে নিতে হলে লখনৌ কে ১৫.৭৫ কোটি দাম দিতে হত । গুজরাটে দেওয়া শেষ দাম সম্ভবত তিনি ভুলে গিয়েছিলেন ।কিন্তু বাটলারের দাম মল্লিকা ১৫.৭৫ কোটি টাকা ঘোষণা করে দেওয়ায় সেই দামে নিতে হয় গুজরাটকে। না হলে ১৫.৫০ কোটি টাকাতেই বাটলারকে কে পাওয়া উচিত ছিল গুজরাটের। মল্লিকা দ্বিতীয় ভুলটি করেন অভিনব মনোহরকে নিভাবে তুলে। ভারতের তরুণ ব্যাটারকে দলে নিতে লড়াই হয় বেশ কয়েকটি দলের মধ্যে । কাব্য মারানেরা অভিনযবের জন্য ২.৪০ কোটি টাকা পর্যন্ত ওঠার পর চেন্নাই ২.৬০ কোটি টাকা দাম দেয়। হায়দ্রাবাদ পাল্টা ২.৮০ কোটি টাকা দাম দেয় তখন চেন্নাই লড়াই থেকে সরে যায়। এরপরেই ভুল করে বসেন মল্লিকা, হায়দ্রাবাদ ২. ৮০ কোটি টাকায় অভিনযবকে পাচ্ছে বলেও দুঃখ প্রকাশ করে জানান কলকাতার নাইট রাইডার্স ৩কোটি টাকা দাম দিয়েছে। তিনি দেরিতে দেখার জন্য ক্ষমাও চান। তার কথা শুনে কিছুটা বিস্মিত হন কেকেআর কর্তৃপক্ষ। কারণ তারা অভিনবের জন্য কোন আগ্রহ দেখাননি। । কিন্তু মল্লিকার ঘোষণায় হায়দ্রাবাদ কর্তৃপক্ষ ভাবেন কেকেআর তিন কোটি টাকা দাম দিয়েছে। ফলে বাধ্য হয়ে তাঁরা ৩ .২০ কোটি টাকা দাম দেন। শেষ পর্যন্ত সেই টাকা দিয়েই অভিনব কে নিতে হয় হায়দ্রাবাদকে ।মল্লিকার চোখের ভুলের জন্য অকারনে চল্লিশ লাখ টাকা বেশি খরচ হয় কাব্যদের। আইপিএল নিলামের প্রথম দিন মল্লিকার এই দুই ভুল নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। দ্রুততার সঙ্গে নিলাম করতে গিয়েই ভুল করেছেন মল্লিকা। দলগুলির প্রতিনিধির ইশারা বুঝতে ভুল করেছেন কয়েকবার ।বাকি ক্ষেত্রে অবশ্য দলগুলো আর্থিক ক্ষতি হয়নি।।
বৃহস্পতিবার ধর্মশালায় অনুষ্ঠিত হয় পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস এর ম্যাচ। কিন্তু হামলার আশঙ্কায় ম্যাচ শেষ করা সম্ভব হয়নি। প্রথম...
Read more












Discussion about this post