দিল্লি কর্তৃপক্ষ তাকে কথা দিয়েছিলেন, তার ইচ্ছাকে সম্মান দেবেন।কিন্তু পরে তারা অনুভব করেন যে, তাদের সঙ্গে পন্থের হৃদয়ের সম্পর্ক গভীর তাই তারা শেষ মহুর্তে, তাদের দেওয়া কথা রাখেন নি। পন্থ আগেই দিল্লির কর্ণধারদের সঙ্গে কথা বলে নিয়েছিলেন যে, তারা যেন পন্থের জন্য নিলামের সময়, পন্থের ইচ্ছাকে সম্মান দেন। কিন্তু শেষ মহুর্তে ঋষভ পন্থকে ছাড়তে চায়নি দিল্লি ক্যাপিটালস। আবার পন্থও আর দিল্লির হয়ে খেলতে চাননি। দলের দুই কর্ণধারের কাছ থেকে আগেই পন্থ প্রতিশ্রুতি আদায় করে নিয়েছিলেন, যে নিলামের সময় তাঁর জন্য দর হাঁকবেন না দিল্লি কর্তৃপক্ষ। তবু এক দম শেষ মুহূর্তে পন্থকে ফিরে পাওয়ার জন্য আরটিএম ব্যবহার করেন দিল্লি কর্তৃপক্ষ! পন্থকে কথা দিয়েও কেন তাঁর জন্য দিল্লি শেষ মুহূর্তে ঝাঁপাল? পন্থের সঙ্গে বিশ্বাস ভঙ্গের কারণ কী? দিল্লির অন্যতম কর্ণধার পার্থ জিন্দল জানিয়েছেন, হৃদয়ের ডাক উপেক্ষা করতে পারেননি তাঁরা। তাই নিলামে পন্থের দর ডাকা শেষ হলে দিল্লি কর্তৃপক্ষ আরটিএম ব্যবহারের সিদ্ধান্ত নেন । নিলামে পন্থের জন্য সর্বোচ্চ ২০ কোটি ৭৫ লাখ দিতে চেয়েছিল লখনউ সুপার জায়ান্টস। এর পর নিলামের সঞ্চালিকা মল্লিকা সাগর দিল্লির কাছে জানতে চান, তারা আরটিএম ব্যবহার করতে চায় কিনা। কিছু ক্ষণ আলোচনার পর দিল্লি আরটিএম ব্যবহারের সিদ্ধান্ত নেয়। তবে লখনউ রেকর্ড ২৭ কোটি টাকা দাম দেওয়ায় পিছিয়ে যেতে বাধ্য হয় দিল্লি।এই প্রসঙ্গে দিল্লির অন্যতম কর্ণধার পার্থ বলেছেন, ‘‘গত অক্টোবরেই পন্থ আমাদের সঙ্গে আলোচনায় জানিয়ে দিয়েছিল যে দিল্লির হয়ে সে আর খেলতে চায় না। নতুন কোনও দলের হয়ে আইপিএল খেলার ইচ্ছার কথা জানায় আমাদের। দীর্ঘ আলোচনাও হয়েছিল। আমরা পন্থকে রাখতেই চেয়েছিলাম। থাকার জন্য অনুরোধও করেছিলাম। তবু, ও রাজি হয়নি। শেষ পর্যন্ত আমরা পন্থের সিদ্ধান্তকেই সম্মান জানানোর সিদ্ধান্ত নিয়েছিলাম। পন্থকে আমরা কথা দিয়েছিলাম, নিলামের সময় ওকে পাওয়ার চেষ্টা করব না।’’ তবুও শেষ মহুর্তে কেন আরটিএম ব্যবহার করা হল? উত্তরে পার্থ শুধু বলেছেন, ‘‘শেষ মুহূর্তে আমরা হৃদয়ের ডাকে সাড়া দিয়েছিলাম। আবার কথার খেলাপ হোক তাও চাইনি।’’ পার্থ বোঝাতে চেয়েছেন, পন্থকে ধরে রাখার জন্য তাঁরা কতটা আন্তরিক ছিলেন। তবে শেষ পর্যন্ত অভিষেক পোড়েল থাকায় উইকেটরক্ষক-ব্যাটারের লক্ষ্য পূরণ হওয়ায় খুশি দিল্লির অন্যতম কর্ণধার। পন্থের সঙ্গে তাঁদের সম্পর্কের অবনতি হয়নি বলেও দাবি করেছেন। এখন প্রশ্ন পন্থ কি মনে করবেন যে, তার সঙ্গে দিল্লি কি বিশ্বাস ভঙ্গ করেছে। নাকি পন্থের জন্য তাদের ভালোবাসার টানেই, পন্থকে কথা দিয়েও শেষ মহুর্তে কথা রাখতে পারেনি। এবিষয়ে পন্থের প্রতিক্রিয়ার অপেক্ষায় সকল ক্রীড়াপ্রেমীরা।
বৃহস্পতিবার ধর্মশালায় অনুষ্ঠিত হয় পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস এর ম্যাচ। কিন্তু হামলার আশঙ্কায় ম্যাচ শেষ করা সম্ভব হয়নি। প্রথম...
Read more












Discussion about this post