বিশ্বকাপের প্রথম ম্যাচে ভারতের প্রাপ্তি ছবিটা কিন্তু মোটেও খারাপ হলো না। বিশেষ করে রবিবারে পাকিস্তান ম্যাচের কথাটা মাথায় রাখলে। রোহিত শর্মা ছন্দে থাকার ইঙ্গিত দিলেন অর্ধশত রান করে। অনেকদিন পরে হার্দিক পান্ডিয়াকে দেখা গেল ব্যাটসম্যানদের চাপে ফেলেছেন। তিন নম্বরে নেমে রান পেলেন ঋষভ পন্থ। নিউইয়র্কের নাসাউ কাউন্টির পিচে বোলাররাই সাহায্য পেয়ে চলেছেন । বিশেষ করে পেসাররা ।বুধবারেও তাই হল। আয়ারল্যান্ডের ইনিংস থেমে গেল ৯৬ রানে । হার্দিকের তিন উইকেটের পাশাপাশি জসপ্রীত বুমরা এবং অর্শদীপ সিং দুটো করে উইকেট পেলেন । এরপরে ১৩ ওভারের মধ্যে দুটি উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় ভারত। তবে দলকে সামান্য চিন্তায় রাখতে পারে রোহিতের ডান কাঁধের চোট। একটি শর্ট বলে কাঁধে চোট পান রোহিত। এরপরে অর্ধশত দান করে মাঠ ছেড়ে উঠে যান ভারত অধিনায়ক।
ম্যাচের শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে রোহিত বলে যান,” কাঁধে একটু ব্যথা আছে তবে চিন্তার কিছু নেই।” ভারতের পরের ম্যাচ রবিবার পাকিস্তানের বিরুদ্ধে। আজ অনুমান করা গেল ভারতের ব্যাটিং অর্ডার কি হতে পারে। টস হওয়ার সময় অধিনায়ক জানিয়ে দিয়েছিলেন ,বিরাট কোহলি ওপেন করবেন । সেটাই হল রান তাড়া করতে নেমে রোহিতের সঙ্গে ওপেন করতে এলেন বিরাট । যদিও তিনি রান পেলেন না এদিন এক রান করে ফিরে গেলেন।। প্রস্তুতি ম্যাচেও তিন নম্বর নেমেছিলেন ঋষভ। তারপরে রোহিতকে প্রশ্ন করা হয়েছিল, ব্যাটিং অর্ডারে তিনেই কি নামানো হবে এই উইকেট কিপার ব্যাটসম্যান কে ? সেই প্রশ্নের জবাবের রোহিত বলেছিলেন, “আমরা সিদ্ধান্ত নিইনি। ব্যাটিং প্র্যাকটিস পাওয়ার জন্য ঋষভকে আগে নামানো হয়েছিল কিন্তু বিশ্বকাপে প্রথম ম্যাচে সেই তিনেই নামলেন ঋষভ। রবি শাস্ত্রী বলেন, “ভারতের শুরুতে কোন ডানহাতি বাঁহাতি জুটি নেই । তাই উপরের দিকে একজন বাঁ হাতি ব্যাটসম্যান কে দরকার ভারতের। যে কারণে এসব আসছেন তিন নম্বরে”।
ঋষভ এদিন ২৬ বলে ৩৬ রান করে অপরাজিত থাকলেন। মারলেন তিনটি চার, দুটি ছয় । একটা রিভার্স স্কুপে ছয় মেরে ম্যাচ শেষ করে দিলেন তিনি। ধারাভাষ্য দিতে গিয়ে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি কি পন্টিং বলেছিলেন, অনেকেই ভাবতে পারেনি ঋষভ শেষ পর্যন্ত বিশ্বকাপ খেলবে। কিন্তু ও খেলল এবং প্রথম ম্যাচেই রান পেল এতে পন্থের আত্মবিশ্বাস বেড়ে যাবে। জসপ্রীত বুমরা মহম্মদ সিরাজ আর্শদীপ সিং এবং হার্দিক পান্ড্য এই চারজন পেসারকে নিয়ে নেমেছিল ভারত। এই ধরনের পিচে বুমরাকে সামলানোর মত ক্ষমতা বিশ্বের খুব কম ব্যাটসম্যানের আছে। বুমরাকে খেলতে তাই বারবার সমস্যায় পড়ছিল আয়ারল্যান্ডের ব্যাটসম্যানদের। তিন ওভারে ছয় রান দিয়ে দু উইকেট তুলে নিয়ে ম্যাচে সেরা হলেন বুমরা। ।












Discussion about this post