কিছুদিন আগেই মোঃ শামির সমালোচনা করেছিলেন সঞ্জয় মঞ্জরেকর। জানিয়েছিলেন শামির চোটের ইতিহাসের কথা মাথায় রেখে আইপিএলের নিলামে তাঁর দাম কমে যেতে পারে ।সেই প্রসঙ্গে মঞ্জেরকারকে পাল্টা দিলেন শামি। ঘুরিয়ে তাকে নিজের চরকায় তেল দেওয়ার পরামর্শও দিয়েছেন তিনি। বৃহস্পতিবার সমাজ মাধ্যমে একটি পোস্ট করেছেন শামি। যেখানে মঞ্জেরকরের উদ্ধৃতি উল্লেখ করে তিনি লিখেছেন, “বাবা কি জয় হো। কিছুটা জ্ঞান নিজের ভবিষ্যতের জন্য বাঁচিয়ে রাখুন সঞ্জয়জি। কাজে আসবে। এখানেই না থেমে শামির আরও কটাক্ষ” কারো যদি ভবিষ্যৎ নিয়ে কিছু জানার থাকে তাহলে স্যারের সঙ্গে দেখা করুন।” কিছুদিন আগে এক টিভি চ্যানেলে মঞ্জেরকর মনে করিয়ে দিয়েছিলেন শামির চোটের কথা। প্রায় এক বছর ক্রিকেটের বাইরে থাকা শামিকে নিয়ে তিনি বলেছিলেন ,”শামিকে নিয়ে দলগুলোর আগ্রহ থাকবে।তবে ওর চোটের ইতিহাস রয়েছে। বিশেষ করে আগে চোট যেটা সারাতে অনেক সময় লেগেছে। মরসুমের মাঝপথে চোট পেতেই পারে। যদি কোন দল বিনিয়োগ করেও মরসুমের মাঝে ওকে হারায় তাহলে শামির বিকল্প আরো কমে যাবে। সে কারণেই ওর দাম নিলাম নিলামে কমতে পারে”। ২০২২ এর মহা নিলামে শামিকে ৬.২৫ কোটি টাকায় কিনেছিল গুজরাট টাইটান্স। সেই দামেই খেলেছেন গত তিন বছর।
বৃহস্পতিবার ধর্মশালায় অনুষ্ঠিত হয় পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস এর ম্যাচ। কিন্তু হামলার আশঙ্কায় ম্যাচ শেষ করা সম্ভব হয়নি। প্রথম...
Read more












Discussion about this post