২০২৬ এর নির্বাচনকে পাখির চোখ করে ২০২৫ এর একুশে জুলাই অনুষ্ঠিত হতে চলেছে তৃণমূলের শহীদ দিবস। আজ আনুষ্ঠানিকভাবে শহীদ মঞ্চ প্রস্তুতির আগে অনুষ্ঠিত হলো খুঁটি পুজো।
২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে ২০২৫শে তৃণমূলের শহিদ দিবস। ফলে ব্যান্ড হতে চলেছে ২০২৫শের ২১ জুলাই, চমক মেগা চমকের অপেক্ষায় তৃণমূলে শিবিরের কর্মী সমর্থকরা। মঞ্চ তৈরি খুঁটিপুজোর মাধ্যমে শুরু হল। এই কর্মসূচিতে অংশ নিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার-সহ তৃণমূলের শীর্ষ নেতারা। দিনভর বৃষ্টি এবং নিম্নচাপের চোখরাঙানির উপেক্ষা করে খুঁটি পুজো অনুষ্ঠিত হল। প্রতিকূল আবহাওয়ার কারণে মঞ্চ বাঁধার কাজও বাধা হতে পারে। প্রতি বছর ২১ জুলাই যে ধরনের মঞ্চ তৈরি হয় এবারেও তেমন মঞ্চই প্রস্তুত হবে। কয়েক দিন আগেই দূরবর্তী জেলা থেকে তৃণমূলের কর্মী সমর্থকরা এসে পৌঁছবেন শহরে। তাদের রাত্রে থাকা ও খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হবে কসবার গীতাঞ্জলি স্টেডিয়াম, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র সহ বিধাননগর, নিউ টাউনে। ২১ জুলাইয়ের সভা নিয়ন্ত্রণের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছে অল ইন্ডিয়া ল ইয়ার্স ইউনিয়নের তরফে। সমাবেশের জন্য পথচলতি মানুষকে কোনও দুর্ভোগ পোহাতে না হয় সেই ব্যবস্থা পুলিশকেই করতে হবে বলে জানিয়ে দায়ের হয়েছে মামলা।
২০২৬-এর নির্বাচনের আগে ২০২৫ এর ২১শে জুলাই আগের সমস্ত রেকর্ড ভেঙে দেবে। এই মঞ্চ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনের দিশা ঠিক করে দেবেন দলীয় কর্মীদের। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশিত পথেই ২০২৬-এর নির্বাচনে আবার পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবে তৃণমূল।
বিজেপিকে কটাক্ষ করে সায়নী ঘোষ বলেন প্রধানমন্ত্রী বাংলায় আসছেন। দলের হয়ে প্রচার করতে আমরা বলি অযথা মানুষের করের টাকা খরচ করে বারবার যাতায়াত না করে এখানে বাড়ি ভাড়া নিয়ে থাকুন। তাহলে করের টাকাগুলি বেঁচে যাবে।
প্রতি বছরই তৃণমূলের শহিদ দিবসে কম বেশি বৃষ্টিপাত হয়, একাধিকবার ২১ জুলাইয়ের মঞ্চে ভিজে ভিজে বক্তব্য রাখেছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দূর-দূরান্ত থেকে দলনেত্রীর বার্তা শুনতে আসা তৃণমূল কর্মী-সমর্থকরাও বৃষ্টি মাথায় করে ঠায় দাঁড়িয়ে থেকেছেন। এবারও সেই পূর্বাভাসই দিচ্ছে আবহাওয়া দপ্তর।












Discussion about this post