• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
সিঙ্গুরের ক্ষোভে ঘি ঢাললেন শুভেন্দু! নতুন চাপে তৃণমূল

সিঙ্গুরের ক্ষোভে ঘি ঢাললেন শুভেন্দু! নতুন চাপে তৃণমূল

Raja Majumder by Raja Majumder
1 year ago
in রাজনীতি, রাজ্যে
A A
0
ADVERTISEMENT
0
SHARES
29
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ভারতের পুলিশের হাতে গ্রেফতার হাদির দুই খু*নি, সামনে আসবে বড়ো মাথা

রক্ষাকবজ উঠতেই শুভেন্দুর বিরুদ্ধে চারটি FIR বিরাট বার্তা কল্যাণের

SIR NRC আতঙ্ক পানিহাটির প্রৌঢ়ের মৃত্যুতে TMC BJP তরজা তুঙ্গে

২০০৮ সালের ২৩ সেপ্টেম্বর, বাংলার দুরারে তখন দুর্গাপুজো। দেবীপক্ষের সূচনা হয়ে গিয়েছে। কলকাতার তাজ বেঙ্গল হোটেলে সাংবাদিক সম্মেলন ডাকলেন স্বয়ং রতন টাটা। যদিও ততদিনে সিঙ্গুরের ন্যানো গাড়ির কারখানা নিয়ে চরম অনিশ্চিয়তার কথা বাংলার জনগণ জেনে গিয়েছেন। সিঙ্গুরে টাটাদের গাড়ি কারখানা নিয়ে বাংলার জনগণ তখন কার্যত দুই ভাগে বিভক্ত। ঠিক সেই সময়ই রতন টাটা সাংবাদিক সম্মেলন থেকে জানিয়ে দিলেন সিঙ্গুর থেকে ন্যানো কারথানা গুটিয়ে নিয়ে গুজরাটে চলে যাচ্ছে টাটা মোটরস। এরপর কেটে গিয়েছে দীর্ঘ ১৬ বছর। কিন্তু কি অদ্ভুত সমাপতন দেখুন সেই দুর্গাপুজোর মুখেই না ফেরার দেশে চলে গেলেন ৮৬ বছরের রতন টাটা। আর তাঁর একমাস আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সেই বাম আমলের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। বাংলার শিল্প মানচিত্রে এক নতুন অধ্যায় স্থাপনের স্বপ্ন দেখানো দুই স্বপ্নদ্রষ্টা মানুষই প্রায় এক সঙ্গেই বিলীন হলেন। কিন্তু হুগলির সিঙ্গুরের ন্যানো কারখানার জমি এখনও পড়ে রয়েছে সেই অন্ধকারেই। আসলে বিতর্ক কখনও মরে না, বারবার ফিরে ফিরে আসে।

রতন টাটার মৃত্যুর পর আবার সিঙ্গুরের জমি নিয়ে শুরু হয়েছে তোলপাড়। এমনিতেই আর জি কর কাণ্ডে উত্তাল রাজ্য রাজনীতি। এই আবহেই এবার সিঙ্গুরের ক্ষোভে ঘি ঢাললেন রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। ১৮ অক্টোবর, শুক্রবারই তিনি সিঙ্গুরে করলেন বিশাল মিছিল। সদ্য প্রয়াত রতন টাটার স্মরণে সিঙ্গুরে মিছিল করার পর টাটাদের ছেড়ে যাওয়া প্রকল্প এলাকার দ্বিতীয় গেটের কাছে করলেন এক জনসভা। সেখান থেকেই তিনি ঘোষণা করলেন, এই রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে টাটাদের হাতে পায়ে ধরে ফিরিয়ে আনা হবে সিঙ্গুরের মাটিতে।

প্রসঙ্গত, সিঙ্গুর থেকে টাটাদের বিদায়ের সময় এই শুভেন্দু অধিকারীই ছিলেন তৃণমূলের প্রথমসারির নেতা। তৎকালীন সিঙ্গুর আন্দোলনে তাঁকে সবসময়ই দেখা গিয়েছিল তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশেপাশে। কিন্তু এখন তিনি তৃণমূলের সঙ্গ ছেড়ে পুরোদস্তুর বিজেপি নেতা। রাজ্যের বিরোধী দলনেতার মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। এই আবহে শুভেন্দু অধিকারী নতুন করে সিঙ্গুর আন্দোলন খুঁচিয়ে তোলায় সিঁদুরে মেঘ দেখছে শাসকদল। যদিও তৃণমূলের দাবি,  মমতা বন্দ্যোপাধ্যায়ের সিঙ্গুর আন্দোলন ছিল জোর করে জমি অধিগ্রহণের বিরুদ্ধে। আর সেই আন্দোলনে শুভেন্দুও ছিলেন মমতার ছায়াসঙ্গী। ফলে তৎকালীন সিঙ্গুর আন্দোলনে শুভেন্দুর ভূমিকা স্মরণ করিয়ে দিয়ে তৃণমূল তাঁকে বিঁধেছে। অপরদিকে, সিপিএমও শুভেন্দু অধিকারীকে বিঁধতে ছাড়েনি। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, রতন টাটার মৃত্যুর পর নতুন করে সিঙ্গুর প্রসঙ্গ খুঁচিয়ে তুলে বিজেপি কি ফায়দা লুঠতে পারবে?

রাজনৈতিক ওয়াকিবহার মহলের মতে, শুক্রবার সিঙ্গুরে শুভেন্দু অধিকারী কার্যত নতুন করে সিঙ্গুরের জমিদাতা এবং বঞ্চিত কৃষকদের ক্ষোভে ঘি ঢালার চেষ্টা করলেন। এবার দেখতে হবে সেই ক্ষোভের আগুন উস্কে কতটা শিখা ওঠাতে পারে বিজেপি।  কাশফুলে ভরা পরিত্যক্ত টাটা প্রকল্পের দিকে তাকিয়ে শুভেন্দু বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় ডিনামাইট দিয়ে টাটার কারখানা গুঁড়িয়ে দিলেন! না শিল্প হল, না চাষাবাদ”। সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়েই বিরোধী দলনেতা সুকৌশলে খুঁচিয়ে তুললেন রাজ্যের শিল্পায়নের চিত্র। তিনি বলেন, একমাত্র শিল্পায়নই পারে কোনও রাজ্যের কোষাগার ভরিয়ে তুলতে। আর তাতে লক্ষ্ণীর ভাণ্ডারের টাকা বা অন্যান্য ভাতার টাকা দ্বিগুণ ও তিনগুণ করা যায়। আবার বেকার সমস্যার সমাধানও সম্ভব। এদিন সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে শুভেন্দু সেই সময়ে তাঁর অবস্থানের ব্যাখ্যাও দিয়েছেন। জমি অধিগ্রহণের প্রতিবাদে ধর্মতলায় মমতা যে অনশন-অবস্থান করেছিলেন, তার সঙ্গে দূরত্ব বোঝাতে গিয়ে শুভেন্দু বলেছেন, “একমাত্র আমিই মমতা বন্দ্যোপাধ্যায়ের চকলেট-স্যান্ডউইচ খাওয়া অনশনে যাইনি। কারণ, মন থেকে সিঙ্গুরে টাটার বিরোধিতা করতে পারিনি”। এরপরই তিনি মাস্টারস্ট্রোক দিয়ে বলেন, বিজেপি ক্ষমতায় এলে টাটাদের হাতে পায়ে ধরে সিঙ্গুরে ফেরাবো।

সিঙ্গুরে আদৌ টাটা গোষ্ঠী ফিরবে কিনা সেটা সময় বলবে। তবে রতন টাটার মৃত্যুর পর তাঁরই স্বপ্নের প্রকল্পের কঙ্কালের উপর দাঁড়িয়ে রাজ্যের বিরোধী দলনেতার আর্তি বাংলার রাজনীতিতে এক অন্য মাত্রা যোগ করতে চলেছে এ কথা বলাই বাহুল্য। রাজনৈতিক মহলের অভিমত, সিঙ্গুরের অধিগৃহীত জমির বেশিরভাগটা এখনও অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে। সেখানে না হয়েছে শিল্প, না হচ্ছে কৃষিকাজ। ফলে সিঙ্গুরের কৃষকদের একটা বড় অংশ এখন ক্ষুব্ধ। আবার টাটাদের মতো প্রতিষ্ঠানের রাজ্য ছেড়ে চলে যাওয়ায় বাংলার বেকার যুবসমাজের একটা বড় অংশও ক্ষুব্ধ। এই ক্ষোভ কাজে লাগিয়ে বিজেপি যদি সিঙ্গুর আন্দোলনকে পুনরুজ্জীবিত করতে পারে, তবে লাভ তাঁদেরই।

ADVERTISEMENT

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Tags: BJPRATAN TATASINGURSINGUR ISSUESUVENDU ADHIKARI
Previous Post

কি বলছে প্রত্যর্পণ চুক্তি? শেখ হাসিনাকে যেভাবে ভারতে রাখা যাবে

Next Post

বাংলাতেই কি আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ডানা? জারি প্রবল সতর্কতা

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ভারতের পুলিশের হাতে গ্রেফতার হাদির দুই খু*নি, সামনে আসবে বড়ো মাথা

by Rupendu Das
March 9, 2026
0
17
ভারতের পুলিশের হাতে গ্রেফতার হাদির দুই খু*নি, সামনে আসবে বড়ো মাথা

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে খুন হয়ে যেতে হয় ওসমান হাদিকে। তিনি ঢাকা ৮ আসনের প্রার্থী ছিলেন হত্যাকাণ্ডে তেতে...

Read more

রক্ষাকবজ উঠতেই শুভেন্দুর বিরুদ্ধে চারটি FIR বিরাট বার্তা কল্যাণের

by Rani Chakraborty
October 30, 2025
0
12
রক্ষাকবজ উঠতেই শুভেন্দুর বিরুদ্ধে চারটি FIR   বিরাট বার্তা কল্যাণের

কলকাতা হাইকোর্ট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অন্তর্বর্তী রক্ষাকবচ তুলে নিয়েছে। গত শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশ দেন শুভেন্দু...

Read more

SIR NRC আতঙ্ক পানিহাটির প্রৌঢ়ের মৃত্যুতে TMC BJP তরজা তুঙ্গে

by Rani Chakraborty
October 30, 2025
0
15
SIR NRC আতঙ্ক   পানিহাটির প্রৌঢ়ের মৃত্যুতে   TMC BJP তরজা তুঙ্গে

NRC এবং SIR কে ঘিরে তৈরি হওয়া আতঙ্কে SIR ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে উত্তর ২৪ পরগনার পানিহাটির বাসিন্দা প্রদীপ কর...

Read more

অভিষেক গড়ে BLO আসলে তৃণমূল সভাপতি শুভেন্দুর অভিযোগে বিরাট পদক্ষেপে নির্বাচন কমিশনের

by Rani Chakraborty
October 27, 2025
0
8
অভিষেক গড়ে BLO আসলে তৃণমূল সভাপতি   শুভেন্দুর অভিযোগে বিরাট পদক্ষেপে নির্বাচন কমিশনের

ফের একবার বিএলও নিয়োগে গুরুতর অনিয়ম প্রকাশ্যে আনলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যের শাসকদল তৃণমূলের বিরুদ্ধে বুথ লেভেল অফিসার অর্থাৎ...

Read more

কৃষ্ণনগর থেকে চন্দননগর বাংলার সব বিখ্যাত জগদ্ধাত্রী পুজোর ইতিকথা।

by Sumana Sarkar
October 27, 2025
0
11
কৃষ্ণনগর থেকে চন্দননগর বাংলার সব বিখ্যাত জগদ্ধাত্রী পুজোর ইতিকথা।

দুর্গাপুজো করতে না পারার দুঃখ থেকেই জগদ্ধাত্রী পুজোর সূচনা হয়। কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর সূচনা করেন রাজা কৃষ্ণচন্দ্র রায়। দুর্গাপুজো, দীপাবলির...

Read more

শুভেন্দুর রক্ষাকবচ প্রত্যাহার হাইকোর্টের। ২৬শে নির্বাচনে কি হবে বিরোধী দলনেতার ভাগ্যে?

by Sumana Sarkar
October 25, 2025
0
21
শুভেন্দুর রক্ষাকবচ প্রত্যাহার হাইকোর্টের। ২৬শে নির্বাচনে কি হবে বিরোধী দলনেতার ভাগ্যে?

২০২২ সালে শুভেন্দু অধিকারীকে দেওয়া রক্ষাকবচ প্রত্যাহার করে নিল কলকাতা হাইকোর্ট। যার ফলে তাঁর বিরুদ্ধে এফআইআর করতে গেলে আদালতের অনুমতি...

Read more

ভক্তদের সাথেই নাচেন মা বামা কালী ৫০০ বছর ধরে চলছে এই রীতি

by Rani Chakraborty
October 23, 2025
0
25
ভক্তদের সাথেই নাচেন মা বামা কালী   ৫০০ বছর ধরে চলছে এই রীতি

শান্তিপুর মানেই ঐতিহ্য ও ইতিহাস সাথে বামা কালী। বামা কালী এখন সকলের মুখে মুখে। বছরের পর বছর ধরে মায়ের অলৌকিক...

Read more

পার্থর আসনে শোভন। আসন্ন নির্বাচনে বেহালা পশ্চিমে তৃণমূলের প্রার্থী দিদির প্রিয় কানন!

by Sumana Sarkar
October 22, 2025
0
29
পার্থর আসনে শোভন। আসন্ন নির্বাচনে বেহালা পশ্চিমে তৃণমূলের প্রার্থী দিদির প্রিয় কানন!

ফের নতুন করে তৃণমূলের অন্দরে কি বদলে যাচ্ছে সমীকরণ? পার্থ চট্টোপাধ্যায়ের দীর্ঘদিনের জেল যাত্রার জন্যই কি পার্থর কেন্দ্রে এগিয়ে দেওয়া...

Read more

জ্যোতি বসুর রেকর্ড ভেঙে ২০৩৬ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বিরাট দাবি শিষ্য কুনাল ঘোষের

by Rani Chakraborty
October 22, 2025
0
26
জ্যোতি বসুর রেকর্ড ভেঙে ২০৩৬ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা  বিরাট দাবি শিষ্য কুনাল ঘোষের

জ্যোতি বসু এই মানুষটার নাম সকলেরই জানা। ১৯৭৭ থেকে ২০০০ টানা ২৩ বছর মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি। ২০০০ সালে...

Read more

মমতাকে অসুর দমনের ক্ষমতা দিন কালী মায়ের কাছে কল্যাণের আরতি

by Rani Chakraborty
October 22, 2025
0
22
মমতাকে অসুর দমনের ক্ষমতা দিন   কালী মায়ের কাছে কল্যাণের আরতি

রীতি - নীতি মেনে বাঁকুড়ায় দোলতলার মোলডুবকার বাড়িতে কালী পুজো করেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ১৯২৬ সালে পুজোটি শুরু...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি