দত্তপুকুরে স্কুলে বাঘ, মিনাখায় ব্রিজ ভেঙে পড়ার পর এবার AI তে বানানো বুলেট ট্রেন। ৮ সেকেন্ডের এই ভাইরাল ভিডিও নতুন করে ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়া জুড়ে। এই ধরনের AI ভিডিও আতঙ্কের সৃষ্টি করছে সাধারনের মধ্যে। এই ধরনের ঘটনায় প্রশাসনের কড়া পদক্ষেপের দাবী সাধারনের।
দত্তপুকুরে স্কুলে বাঘের অবাদ বিচরণ, মিনাখার মালঞ্চ ব্রিজ ভেঙে পড়ার পর এবার হাসনাবাদ ট্রেন। AI দিয়ে বানানো এই ভিডিও দুশ্চিন্তায় ফেলছে মানুষকে। এবার শিয়ালদহ ও হাসনাবাদ লাইনের বসিরহাট স্টেশনে AI তে বানানো ৮ সেকেন্ডের একটি ভাইরাল ভিডিও নতুন করে ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়া জুড়ে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে বসিরহাট স্টেশনের ২ নং প্লাটফর্ম থেকে একটি বুলেট ট্রেন ধরার জন্য এগিয়ে যাচ্ছেন যাত্রীরা। এভাবে একের পর এক AI ভিডিওতে ভাইরাল হচ্ছে বিভিন্ন ছবি এবং ভিডিও। রাজ্যের বিভিন্ন জায়গায় এই বুলেট ট্রেনের ছবি ভাইরাল হয়েছে যা দেখে যাত্রীদের মনে সন্দেহের দানা বেঁধেছে। যেখানে AC ট্রেনের দেখা নেই, সেখানে বুলেট ট্রেন তো স্বপ্নের মতো।
AI ব্যবহার করে এই ধরনের ভিডিও বানিয়ে আজকাল সোস্যাল মিডিয়াতে ছড়িয়ে দিয়ে যারা গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে দ্রুততার সাথে কড়া পদক্ষেপ নেওয়ার প্রয়োজন আছে বলে দাবী।
অনেকেই আছেন যারা কম বেশি সোস্যাল মিডিয়া ব্যবহার করছে , ফলে এই ব্যাপারে অনেকেই অবগত আছেন বা অনেকেই নেই ফলে এই ঘটনার জন্য সাধারণ মানুষেরা বিভ্রান্তিতে পড়বে। পাশাপাশি যাত্রীরা আরো বলছেন যে, আমরা রেলের সময়সূচি দেখে ট্রেনে যাতায়েত করি তার মধ্যে যদি এই ধরনের AI ভিডিও ভাইরাল হয় তাহলে সেটা আতঙ্কের সৃষ্টি করে।
এই ধরনের ভিডিও মানুষের মনে বিভ্রান্তির সৃষ্টি করছে, মানুষের কাছে ভুল তথ্য পৌঁছচ্ছে। তাছাড়াও আগামী দিনের নতুন প্রজন্মের কাছে যে বার্তা পৌঁছচ্ছে সেট খুবই খারাপ। এর আগে কখনও স্কুলে বাঘ, আবার কখনও মালঞ্চ ব্রিজ ভেঙে পড়ছে, এই ধরনের ভিডিও ভাইরাল হচ্ছে যা মানুষকে হতবাক করে দিচ্ছে। যাত্রীরা চাইছেন এই ধরনের ঘটনার ওপরে প্রশাসন যেন কড়া পদক্ষেপ নেয়, যাতে আগামী দিনে এই ধরনের বিভ্রান্ত মূলক ভিডিও না ভাইরাল হয়।












Discussion about this post