নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ এনে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়ার সুপারিশ রাজ্যপাল সিভি আনন্দ বোসের। সম্প্রতি মালদহের গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের তৃণমূলপন্থী অধ্যাপক সংগঠনের সম্মেলনে উপস্থিত ছিলেন ব্রাত্য। সরকারি ক্যাম্পাসে উপস্থিত থেকে মন্ত্রী রাজনৈতিক আলোচনা করেছেন বলে অভিযোগ। সূত্রের খবর সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই শিক্ষামন্ত্রীকে মন্ত্রীসভা থেকে সরানোর সুপারিশ করেন রাজ্যপাল। সেখানে জেলায় তৃণমূলের দুই প্রার্থীও উপস্থিত ছিলেন। মমতার কাটআউটও বসানো ছিল সেখানে। বিশ্ববিদ্যালয়ের ভিতর কেন এই রাজনৈতিক বৈঠক হল, সেই নিয়ে তখনই বিতর্ক মাথাচাড়া দেয়। এর পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সরিয়েও দেন রাজ্যপাল। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই তাঁকে পদে পুনর্বহাল করে রাজ্য সরকার। এরই মাঝে শিক্ষামন্ত্রীকে সরানোর সুপারিশ করল।
বঙ্গোপসাগরে ব্রহ্মোসের গর্জন। সোমবার ভারতীয় সেনা সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রহ্মসের পরীক্ষা চালিয়েছে। ভারতীয় সেনার ব্রহ্মস ইউনিটে দক্ষিণ কম্যান্ড এবং তিন...
Read more












Discussion about this post