ঘাটালে তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর সহ মোট ১২ জন সক্রিয় তৃণমূল কর্মী যোগ বিজেপিতে। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কাপাট। সবই বিজেপির পরিকল্পিত নাটক মন্তব্য তৃণমূলের।
সারা রাজ্যের পাশাপাশি ঘাটালেও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে প্রতিবাদ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। এরপরেই তৃণমূল থেকে বিজেপিতে যোগদেন তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর সহ মোট ১২ জন সক্রিয় তৃণমূল কর্মী। ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কাপাট দলত্যাগী তৃণমূল সদস্যদের হাতে দলীয় পতাকা তুলে দেন। ঘাটাল পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর স্বপন মণ্ডল এবং ৯ নম্বর শহরের প্রাক্তন সাধারণ সম্পাদক স্বপ্না সানকি সহ মোট ১২ জন সক্রিয় তৃণমূল কর্মী ছিলেন।
তৃণমূল থেকে বিজেপিতে যোগদানের পর যোগদানকারীদের বক্তব্য রাজ্যে নেই নারী সুরক্ষা, পাশাপাশি সারা দেশ জুড়ে প্রধানমন্ত্রী মোদীজীর উন্নয়নের সাথী হতেই বিজেপিতে যোগদান।
নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বিজেপি বিধায়ক শীতল কাপাট দাবী, যে আগামী দিনে ঘাটালে তৃণমূলে বিভক্তি দেখা দেবে এবং যারা জনগণের জন্য কাজ করে কেবল তাদেরই দলে নেওয়া হবে।
তবে এই যোগদানের বিষয়ে, ঘাটাল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ মাজি সবকিছু অস্বীকার করেছেন। এটি সবই বিজেপির পরিকল্পিত নাটক।
বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে খুন হয়ে যেতে হয় ওসমান হাদিকে। তিনি ঢাকা ৮ আসনের প্রার্থী ছিলেন হত্যাকাণ্ডে তেতে...
Read more












Discussion about this post