আর.জি.কর, কসবা সহ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় কন্যাদের সুরক্ষার দাবিতে বিজেপি হুগলী সাংগঠনিক জেলার ডাকে কন্যা সুরক্ষা যাত্রা মগরায়। পশ্চিমবঙ্গে নারী নিরাপত্তার বিষয়ে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে আয়োজিত ‘কন্যা সুরক্ষা যাত্রার নেতৃত্বে শুভেন্দু অধিকারী।
রাজ্য সরকারের বিরুদ্ধে নারী নিরাপত্তায় ব্যর্থতার অভিযোগ তুলে বিজেপির ‘কন্যা সুরক্ষা যাত্রা কর্মসূচি পালিত হল হুগলীর মগড়ায়। পশ্চিমবঙ্গে নারী নিরাপত্তার বিষয়ে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে আয়োজিত ‘কন্যা সুরক্ষা যাত্রার নেতৃত্বে শুভেন্দু অধিকারী। ‘কন্যা সুরক্ষা যাত্রা উপলক্ষে বিজেপির কর্মীরা রাস্তার দুই ধারে দলীয় পতাকা লাগিয়েছিলেন। অভিযোগ যে তৃণমূল কংগ্রেসের কর্মীরা বিজেপির পতাকা খুলে তাদের নিজেদের ‘ঘাসফুল’ পতাকা লাগিয়েছে। এই ঘটনা রাজনৈতিক মহলে তীব্র উত্তেজনার সৃষ্টি করেছে। মগরা থানার পুলিশের উপস্থিতিতে তৃণমূল কর্মীরা ঘটনাস্থল ছেড়ে চলে যায়। বিজেপি নেতারা পুলিশের কাছে তৃণমূলের পতাকা অপসারণের দাবি জানায় এবং মগরা থানায় এই বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করে। এরপর নির্ধারিত কর্মসুচি অনুযায়ী আর.জি.কর, কসবা সহ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় কন্যাদের সুরক্ষার দাবিতে বিজেপি হুগলী সাংগঠনিক জেলার ডাকে শুরু হয় কন্যা সুরক্ষা যাত্রা। মগরা রামকৃষ্ণ সিনেমা হল থেকে মগরা স্টেশন-এ হাজার হাজার বিজেপি কর্মী সমর্থক, মাতৃশক্তিদের সঙ্গে নিয়ে অনুষ্ঠিত হল সুবিশাল ‘কন্যা সুরক্ষা যাত্রা।
‘কন্যা সুরক্ষা যাত্রায় অংশগ্রহণ করে রাজ্যের দিকে দিকে নারী নির্যাতনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও কড়া ভাষায় নিন্দা জানিয়ে রাজ্যের নারী সুরক্ষার দাবি এবং হিন্দু সুরক্ষার দাবিতে সোচ্চার হয়। পাশাপাশি ধর্ম রক্ষার জন্য হিন্দু ঐক্যের বার্তা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উৎখাতের ডাক দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে খুন হয়ে যেতে হয় ওসমান হাদিকে। তিনি ঢাকা ৮ আসনের প্রার্থী ছিলেন হত্যাকাণ্ডে তেতে...
Read more












Discussion about this post