• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
কার্তিক মহারাজের বিরুদ্ধে মামলা খারিজ কলকাতা হাইকোর্টে মামলাকারী তৃণমূলের সব্যসাচীর জরিমানা

কার্তিক মহারাজের বিরুদ্ধে মামলা খারিজ কলকাতা হাইকোর্টে মামলাকারী তৃণমূলের সব্যসাচীর জরিমানা

Priyanka Bharati by Priyanka Bharati
7 months ago
in রাজনীতি, রাজ্যে
A A
0
ADVERTISEMENT
0
SHARES
23
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ভারতের পুলিশের হাতে গ্রেফতার হাদির দুই খু*নি, সামনে আসবে বড়ো মাথা

রক্ষাকবজ উঠতেই শুভেন্দুর বিরুদ্ধে চারটি FIR বিরাট বার্তা কল্যাণের

SIR NRC আতঙ্ক পানিহাটির প্রৌঢ়ের মৃত্যুতে TMC BJP তরজা তুঙ্গে

১১ হাজার টাকা জরিমানা দিতে হল বিধাননগরের তৃণমূল নেতা সব্যসাচী দত্তকে। দিঘার জগন্নাথ মন্দির নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি বিরূপ মন্তব্য করার অভিযোগে মুর্শিদাবাদের বেলডাঙার ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী কার্তিক মহারাজের বিরুদ্ধে মামলা করেছিলেন সব্যচাসী দত্ত। সেই মামলায় কলকাতা হাইকোর্ট শুধু খারিজই করল না, উল্টে ১১ হাজার টাকা জরিমানাও করলো মামলাকারী তৃণমূল নেতাকে। আদালতের পর্যবেক্ষণ, এই মামলার কোনও আইনগত ভিত্তি নেই, শুধু শুধু আদালতের সময় নষ্ট করার চেষ্টা।

বিধাননগর কর্পোরেশনের চেয়ারম্যান তথা তৃণমূল নেতা সব্যসাচী দত্তের অভিযোগ, গত ৩০ এপ্রিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধন নিয়ে অশালীন মন্তব্য করেছিলেন মুর্শিদাবাদের বেলডাঙার ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী কার্তিক মহারাজ। এই মন্তব্যের ভিত্তিতেই কলকাতা হাইকোর্টে মানহানির মামলা দায়ের করেছিলেন তৃণমূল নেতা সব্যসাচী দত্ত। বিচারপতি রাজাশেখর মান্থা ও বিচারপতি অজয়কুমার গুপ্তার ডিভিশন বেঞ্চে ওঠে মামলাটি। শুনানি চলাকালীন দুই বিচারপতির কড়া প্রশ্নবাণের মুখে পড়তে হয় মামলাকারীর আইনজীবীদের। এ ক্ষেত্রে আদালতের পর্যবেক্ষণ, “এ ধরনের মামলার মাধ্যমে শুধু আদালতের সময় নষ্ট হচ্ছে। এটা বরদাস্ত করা যায় না।” এমনকি আদালতের পর্যবেক্ষণ, কার্তিক মহারাজ একজন সন্ন্যাসী ও জনসেবায় যুক্ত ব্যক্তি। তাঁর বক্তব্য রাজনৈতিক হতে পারে, কিন্তু তা সরাসরি মানহানির পর্যায়ে পড়ে না। তাই এমন মামলার কোনও ‘মেরিট’ নেই বলেই জানিয়ে দেন বিচারপতিরা। এরপরই মামলাকারী সব্যসাচী দত্তকে ১১ হাজার টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট।
শীর্ষ আদালতের এই রায় নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোরদার চর্চা। বিরোধীদের বক্তব্য, রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রীর কোনও কাজ বা মন্তব্যের বিরোধিতা করলেই হেনস্থা করা হচ্ছে। কখনও পুলিশে এফআইআর করে আবার কখনও আদালতে মামলা করা হচ্ছ। শাসকদল তৃণমূল কংগ্রেস স্বৈরাচারী মনোভাব নিয়ে বিরোধীদের কণ্ঠরোধ করতে চাইছে। আর রাজ্য প্রশাসনকেও ব্যবহার করা হচ্ছে কোনও কোনও ক্ষেত্রে। মত প্রকাশের স্বাধীনতা খর্ব করতে একের পর এক মামলা দায়ের হচ্ছে। ছাড় দেওয়া হচ্ছে না সাধু-সন্নাসীদেরও। কার্তিক মহারাজ মুখ্যমন্ত্রীর সভায় যান না, তিনি মুখ্যমন্ত্রীর কাজকর্মের সমালোচনা করেছিলেন। তাই তাঁর মতো সন্নাসীকেও আদালতের দরজায় টেনে নিয়ে গেল তৃণমূল, এমনটাই দাবি বিজেপির।

যদিও কার্তিক মহারাজকে নিয়ে রাজনৈতিক তর্ক –বিতর্ক নতুন কিছু নয়। এর আগেও তাঁর বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেছিলেন এক মহিলা। চলতি বছরের জুন মাসেই চাকরি দেওয়ার নাম করে অভিযোগকারীনী বেলডাঙা ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী কার্তিক মহারাজের বিরুদ্ধে নবগ্রাম থানায় অভিযোগ দায়ের করেছিলেন। যদিও সেই অভিযোগকে গুরুত্ব দিতে অস্বীকার করেছিলেন পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত সন্নাসী কার্তিক মহারাজ। এর আগে তিনি একটি জনসভায় বলেন,যে দল হিন্দুদের নিয়ে কথা বলবে, তাদেরই সমর্থন করব। কার্তিক মহারাজ তার বক্তব্যে বলেন, আমরা হিন্দু ধর্মকে রক্ষা করতে চাই। যে দল আমাদের ধর্ম ও দেশের জন্য কাজ করবে,আমরা তাদেরকেই সমর্থন করব।

একজন সন্ন্যাসী হয়ে কি করে রাজনৈতিক দলের প্রচার করেন। সেই অভিযোগ আগেই তুলেছিল তৃণমূল কংগ্রেস। বিভিন্ন সময় কার্তিক মহারাজের বিরুদ্ধে সরব হয়েছেন তৃণমূলের নেতারা। এবার তাঁর বিরুদ্ধে সরাসরি মামলা দায়ের করেছিলেন সব্যসাচী দত্ত। কিন্তু এই মামলাও খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। এরপরই শাসক দলকে আক্রমণ করেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় বলেছেন, ‘সত্য প্রতিষ্ঠা পায়। ভারতীয় বিচারব্যবস্থা এখনও শেষ হয়ে যায়নি। ভারত সেবাশ্রম সঙ্ঘের সন্ন্যাসীকে কালিমালিপ্ত করা চেষ্টা করেছিলেন।’ এ বিষয়ে এখনও পর্যন্ত শাসক দলের প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলেই জানা যাচ্ছে।রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে কার্তিক মহারাজকে নিয়ে শাসকদল তৃণমূল ও বিরোধী বিজেপির মধ্যে তু তু ম্যায় ম্যায় অব্যাহত।

Author

  • Priyanka Bharati
    Priyanka Bharati

    View all posts

ADVERTISEMENT
Previous Post

উত্তপ্ত নেপাল বিতর্কিত পোস্ট করে বসলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর

Next Post

বাংলাদেশে ধাক্কা খেলেও, নেপালে স্বস্তি পেলভারত

Priyanka Bharati

Priyanka Bharati

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ভারতের পুলিশের হাতে গ্রেফতার হাদির দুই খু*নি, সামনে আসবে বড়ো মাথা

by Rupendu Das
March 9, 2026
0
20
ভারতের পুলিশের হাতে গ্রেফতার হাদির দুই খু*নি, সামনে আসবে বড়ো মাথা

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে খুন হয়ে যেতে হয় ওসমান হাদিকে। তিনি ঢাকা ৮ আসনের প্রার্থী ছিলেন হত্যাকাণ্ডে তেতে...

Read more

রক্ষাকবজ উঠতেই শুভেন্দুর বিরুদ্ধে চারটি FIR বিরাট বার্তা কল্যাণের

by Rani Chakraborty
October 30, 2025
0
14
রক্ষাকবজ উঠতেই শুভেন্দুর বিরুদ্ধে চারটি FIR   বিরাট বার্তা কল্যাণের

কলকাতা হাইকোর্ট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অন্তর্বর্তী রক্ষাকবচ তুলে নিয়েছে। গত শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশ দেন শুভেন্দু...

Read more

SIR NRC আতঙ্ক পানিহাটির প্রৌঢ়ের মৃত্যুতে TMC BJP তরজা তুঙ্গে

by Rani Chakraborty
October 30, 2025
0
17
SIR NRC আতঙ্ক   পানিহাটির প্রৌঢ়ের মৃত্যুতে   TMC BJP তরজা তুঙ্গে

NRC এবং SIR কে ঘিরে তৈরি হওয়া আতঙ্কে SIR ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে উত্তর ২৪ পরগনার পানিহাটির বাসিন্দা প্রদীপ কর...

Read more

অভিষেক গড়ে BLO আসলে তৃণমূল সভাপতি শুভেন্দুর অভিযোগে বিরাট পদক্ষেপে নির্বাচন কমিশনের

by Rani Chakraborty
October 27, 2025
0
9
অভিষেক গড়ে BLO আসলে তৃণমূল সভাপতি   শুভেন্দুর অভিযোগে বিরাট পদক্ষেপে নির্বাচন কমিশনের

ফের একবার বিএলও নিয়োগে গুরুতর অনিয়ম প্রকাশ্যে আনলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যের শাসকদল তৃণমূলের বিরুদ্ধে বুথ লেভেল অফিসার অর্থাৎ...

Read more

কৃষ্ণনগর থেকে চন্দননগর বাংলার সব বিখ্যাত জগদ্ধাত্রী পুজোর ইতিকথা।

by Sumana Sarkar
October 27, 2025
0
13
কৃষ্ণনগর থেকে চন্দননগর বাংলার সব বিখ্যাত জগদ্ধাত্রী পুজোর ইতিকথা।

দুর্গাপুজো করতে না পারার দুঃখ থেকেই জগদ্ধাত্রী পুজোর সূচনা হয়। কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর সূচনা করেন রাজা কৃষ্ণচন্দ্র রায়। দুর্গাপুজো, দীপাবলির...

Read more

শুভেন্দুর রক্ষাকবচ প্রত্যাহার হাইকোর্টের। ২৬শে নির্বাচনে কি হবে বিরোধী দলনেতার ভাগ্যে?

by Sumana Sarkar
October 25, 2025
0
22
শুভেন্দুর রক্ষাকবচ প্রত্যাহার হাইকোর্টের। ২৬শে নির্বাচনে কি হবে বিরোধী দলনেতার ভাগ্যে?

২০২২ সালে শুভেন্দু অধিকারীকে দেওয়া রক্ষাকবচ প্রত্যাহার করে নিল কলকাতা হাইকোর্ট। যার ফলে তাঁর বিরুদ্ধে এফআইআর করতে গেলে আদালতের অনুমতি...

Read more

ভক্তদের সাথেই নাচেন মা বামা কালী ৫০০ বছর ধরে চলছে এই রীতি

by Rani Chakraborty
October 23, 2025
0
30
ভক্তদের সাথেই নাচেন মা বামা কালী   ৫০০ বছর ধরে চলছে এই রীতি

শান্তিপুর মানেই ঐতিহ্য ও ইতিহাস সাথে বামা কালী। বামা কালী এখন সকলের মুখে মুখে। বছরের পর বছর ধরে মায়ের অলৌকিক...

Read more

পার্থর আসনে শোভন। আসন্ন নির্বাচনে বেহালা পশ্চিমে তৃণমূলের প্রার্থী দিদির প্রিয় কানন!

by Sumana Sarkar
October 22, 2025
0
30
পার্থর আসনে শোভন। আসন্ন নির্বাচনে বেহালা পশ্চিমে তৃণমূলের প্রার্থী দিদির প্রিয় কানন!

ফের নতুন করে তৃণমূলের অন্দরে কি বদলে যাচ্ছে সমীকরণ? পার্থ চট্টোপাধ্যায়ের দীর্ঘদিনের জেল যাত্রার জন্যই কি পার্থর কেন্দ্রে এগিয়ে দেওয়া...

Read more

জ্যোতি বসুর রেকর্ড ভেঙে ২০৩৬ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বিরাট দাবি শিষ্য কুনাল ঘোষের

by Rani Chakraborty
October 22, 2025
0
31
জ্যোতি বসুর রেকর্ড ভেঙে ২০৩৬ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা  বিরাট দাবি শিষ্য কুনাল ঘোষের

জ্যোতি বসু এই মানুষটার নাম সকলেরই জানা। ১৯৭৭ থেকে ২০০০ টানা ২৩ বছর মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি। ২০০০ সালে...

Read more

মমতাকে অসুর দমনের ক্ষমতা দিন কালী মায়ের কাছে কল্যাণের আরতি

by Rani Chakraborty
October 22, 2025
0
24
মমতাকে অসুর দমনের ক্ষমতা দিন   কালী মায়ের কাছে কল্যাণের আরতি

রীতি - নীতি মেনে বাঁকুড়ায় দোলতলার মোলডুবকার বাড়িতে কালী পুজো করেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ১৯২৬ সালে পুজোটি শুরু...

Read more
Next Post
বাংলাদেশে ধাক্কা খেলেও, নেপালে স্বস্তি পেলভারত

বাংলাদেশে ধাক্কা খেলেও, নেপালে স্বস্তি পেলভারত

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি