• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
পূর্ণ ব্রিগেড, কিন্তু হাজারো প্রশ্ন নিয়ে ফিরল শূন্য বামেরা!

পূর্ণ ব্রিগেড, কিন্তু হাজারো প্রশ্ন নিয়ে ফিরল শূন্য বামেরা!

Raja Majumder by Raja Majumder
12 months ago
in কলকাতা, রাজ্যে
A A
0
ADVERTISEMENT
0
SHARES
31
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

 ব্রিগেড ডাকলে ভরে যায়, কিন্তু বুথে এজেন্ট পাওয়া যায় না কেন? সিপিএম নেতা-নেত্রীদের মনে এই প্রশ্ন প্রায় এক দশক ধরেই ঘুরপাক খাচ্ছে। এবারের ব্রিগেডেও লক্ষাধিক মানুষের ভিড় হল। তাহলে কি শূন্য বামেরা এবার ষোলকলা পূর্ণ করতে পারবে? রবিবারের ব্রিগেডে সেই আগের মতোই ভিড়ের শক্তি দেখাল সিপিএম। যদিও সিপিএমের ব্রিগেড সমাবেশ আটকাতে রাজ্য সরকারের তরফে সব রকম প্রচেষ্টাই হয়েছে। যেমন হাওড়ায় বিনা নোটিশে বন্ধ হল ফেরিঘাট। ব্রিগেড ময়দানে কোনও পুলিশি ব্যবস্থা ছিল না, নেই কোনও ভলেন্টিয়ারি প্রসেসও। রাজ্য প্রশাসনের তরফ থেকেও তীব্র দাবদাহের জন্য নেই কোনও ছাউনির ব্যবস্থা বা মেডিকেল ক্যাম্প। যা তৃণমূলের যে কোনও সমাবেশেই দেখা যায়। তবুও বামেদের ব্রিগেডে দেখা গেল লক্ষ মানুষের সমাগম।

ADVERTISEMENT

সিপিএম নেতাদের বক্তব্য পূর্বের সমস্ত রেকর্ড ছাড়িয়ে গেছে এবারের ব্রিগেড সমাবেশ। কিন্তু প্রশ্ন উঠছে, মাঠের এই ব্রিগেডকে কি বুথের ব্রিগেডে পরিণত করতে পারবেন বাম নেতারা? নাকি শূন্যে থাকা বামফ্রন্ট সেই শূন্যেই ঝুলে থাকবে আসন্ন বিধানসভা নির্বাচনে।
এর আগে ইনসাফ যাত্রা করেছিল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই। পরে হিসেব নিকেশ করে ডিওয়াইএফআই জানিয়েছিল ৫০ দিনের ওই ইনসাফ যাত্রায় মোট ১২ লক্ষের বেশি মানুষ সামিল হয়েছিলেন। এবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বামফ্রন্টের শ্রমিক-কৃষক সমাবেশেও দেখা গেল প্রায় লক্ষাধিক মানুষের ভিড়। ওয়াকিবহাল মহলের বক্তব্য, যে দলের বাংলায় একটিও বিধানসভা বা লোকসভা আসন নেই, তাদের কাছে এই জমায়েত যথেষ্টই তাৎপর্যপূর্ণ। সভা শেষ করে বাম নেতারাও তৃপ্তির ঢেঁকুর তুলছেন। কিন্তু নিচুতলার কর্মীদের সুর কিন্তু অন্য। কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত বিশাল এই বাংলায় ব্রিগেডের ভিড় কি বুথ পর্যন্ত নিয়ে আসা যাবে? না হলে তো সেই শূন্যেই থাকতে হবে। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ যেমন তাঁর স্বভাবসুলভ ভঙ্গিমায় সোশ্যাল মিডিয়ায় তাঁর মতামত প্রদান করেছেন।

RelatedPosts

ভারতের মার্কিন সৈন্য। হাসিনার নতুন কৌশলে তোলপাড় বাংলাদেশ!

ভারতের পুলিশের হাতে গ্রেফতার হাদির দুই খু*নি, সামনে আসবে বড়ো মাথা

ভারত কেন শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না? ট্রাইবুনালের বিচারের সিদ্ধান্তই ইউনূসের ‘নির্বুদ্ধিতা’

বরাবরের মতোই কটাক্ষের সূরে তিনি লেখেন, “আবার বলছি, যাঁরা আজ সিপিএমের ব্রিগেডে যাবেন, বড় বড় কথা বলবেন, তাঁরা ৯৯ শতাংশই বিজেপিকে ভোট দিয়েছেন, দিচ্ছেন। সভায় সামান্য কিছু লোক দেখানোটা বড় কথা নয়, এঁরাই ফিরে গিয়ে বিজেপিকে ভোট দেন। আগেও একাধিকবার এটা ভোটের অঙ্কে প্রমাণিত। ফলে, আজকের ছবির ক্যাপশন: মঞ্চ সিপিএমের, ভোটার বিজেপির। এটা মুখোশধারী রামবামের ব্রিগেড”। কুণালের এই পোস্টে অনেকেই কটাক্ষ করেছেন। একজন লিখেছেন, প্রত্যেকবার ভোটের আগে বলেন সিপিএম শূন্য, তবুও আপনার সিপিএমের ভূত দেখা বন্ধ হবে না। যদিও সিপিএম যুব সংগঠনের রাজ্য সম্পাদক মিনাক্ষী মুখোপাধ্যায় বলেছেন, ‘‘এটা টি-২০ নয়। আমরা টেস্ট ম্যাচ খেলতে নেমেছি”।

অর্থাৎ, বামফ্রন্টের নবীন প্রজন্মও স্বীকার করে নিচ্ছেন, এখনও অনেক সময় লাগবে ক্ষত মেরামত করতে। ওয়াকিবহাল মহলের মতে, সিপিএমের নিচুতলার অনেকের ক্ষোভ রয়েছে মাঝারি মাপের নেতাদের বিরুদ্ধে আবার শাখাস্তরের বহু নেতা বা দলীয় কর্মীরা এখনও নিস্কৃয় রয়েছেন। তাই প্রতিটি বুথে এজেন্টই দিতে পারছে না সিপিএম। পাশাপাশি বামফ্রন্টের শরীক দলগুলিও প্রায় নিষ্চিহ্ন হয়ে গিয়েছে। ফলে যা লড়াই লড়তে হচ্ছে একা সিপিএমকে। তবে এবারের ব্রিগেডের একটা ছবি কিন্তু গেম চেঞ্জার হতেই পারে। তা হল, মঞ্চের নীচে বসে সবার ভাষণ শুনলেন বিমান বসু, সূর্যকান্ত মিশ্রেরা। আর মঞ্চে দলের নেতা হিসেবে রইলেন সেলিম এবং অপেক্ষাকৃত তরুণ নেতা-নেত্রীরা। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলছেন, এটার পাশাপাশি এবারের ব্রিগেডে সংখ্যালঘু এবং আদিবাসী-সহ একেবারে প্রান্তিক অংশের মানুষের ভিড় চোখে পড়েছে। যা সিপিএমের কাছে আশাব্যঞ্জক হতেই পারে ছাব্বিশের নির্বাচনে।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

IMF বড় ঝটকায় দিশেহারা ইউনূস। ভারতের সঙ্গে যুদ্ধে গিয়ে নিজের দেশকে পথে বসাচ্ছে। টাকা দেওয়া পুরোপুরি বন্ধ

Next Post

বাংলাদেশের ১০ কিমি ভিতরে ঢুকে পড়ল আরাকান আর্মি!

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ভারতের মার্কিন সৈন্য। হাসিনার নতুন কৌশলে তোলপাড় বাংলাদেশ!

by Rupendu Das
March 20, 2026
0
18
ভারতের মার্কিন সৈন্য। হাসিনার নতুন কৌশলে তোলপাড় বাংলাদেশ!

আমেরিকা কি ভারতের বন্ধু? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক একটি মন্তব্যের নিরিখে বিচার করলে অবশ্যই বলতে হবে তিনি এবং তাঁর...

Read more

ভারতের পুলিশের হাতে গ্রেফতার হাদির দুই খু*নি, সামনে আসবে বড়ো মাথা

by Rupendu Das
March 9, 2026
0
20
ভারতের পুলিশের হাতে গ্রেফতার হাদির দুই খু*নি, সামনে আসবে বড়ো মাথা

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে খুন হয়ে যেতে হয় ওসমান হাদিকে। তিনি ঢাকা ৮ আসনের প্রার্থী ছিলেন হত্যাকাণ্ডে তেতে...

Read more

ভারত কেন শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না? ট্রাইবুনালের বিচারের সিদ্ধান্তই ইউনূসের ‘নির্বুদ্ধিতা’

by Raja Majumder
November 27, 2025
0
18
ভারত কেন শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না? ট্রাইবুনালের বিচারের সিদ্ধান্তই ইউনূসের ‘নির্বুদ্ধিতা’

গত ১৭ নভেম্বর হাসিনার দোষী সাব্যস্ত হওয়া এবং সাজা ঘোষণার পরপরই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তাকে বাংলাদেশে প্রত্যর্পণের জন্য বেশ জোরালো...

Read more

শোভনের জন্যই বৈশাখীকে নিতে হল? ‘প্রিয়তমা’ বৈশাখীকে নিয়ে TMC-র অভ্যন্তরেই বিভাজন

by Sumana Sarkar
November 4, 2025
0
35
শোভনের জন্যই বৈশাখীকে নিতে হল? ‘প্রিয়তমা’ বৈশাখীকে নিয়ে TMC-র অভ্যন্তরেই বিভাজন

কাননের কামব্যাক হয়েছে। আনুষ্ঠানিকভাবে তৃণমূলে সেকেন্ড ইনিংস শুরু করলেন শোভন চট্টোপাধ্যায়। সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, শোভন চট্টোপাধ্যায়ের জন্যই...

Read more

বাতিল পুরোনো ওয়েবসাইট, চালু হল নতুন! কিভাবে দেখবেন ২০০২ ভোটার তালিকা?

by Raja Majumder
October 31, 2025
0
37
বাতিল পুরোনো ওয়েবসাইট, চালু হল নতুন! কিভাবে দেখবেন ২০০২ ভোটার তালিকা?

রাজ্য জুড়ে শুরু হয়ে গিয়েছে ভোটার তালিকায় নিবিড় সমীক্ষা বা এসআইআর। আর এই আবহে ২০০২ সালের এসআইআর অনুযায়ী চুরান্ত ভোটার...

Read more

রক্ষাকবজ উঠতেই শুভেন্দুর বিরুদ্ধে চারটি FIR বিরাট বার্তা কল্যাণের

by Rani Chakraborty
October 30, 2025
0
14
রক্ষাকবজ উঠতেই শুভেন্দুর বিরুদ্ধে চারটি FIR   বিরাট বার্তা কল্যাণের

কলকাতা হাইকোর্ট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অন্তর্বর্তী রক্ষাকবচ তুলে নিয়েছে। গত শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশ দেন শুভেন্দু...

Read more

SIR NRC আতঙ্ক পানিহাটির প্রৌঢ়ের মৃত্যুতে TMC BJP তরজা তুঙ্গে

by Rani Chakraborty
October 30, 2025
0
17
SIR NRC আতঙ্ক   পানিহাটির প্রৌঢ়ের মৃত্যুতে   TMC BJP তরজা তুঙ্গে

NRC এবং SIR কে ঘিরে তৈরি হওয়া আতঙ্কে SIR ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে উত্তর ২৪ পরগনার পানিহাটির বাসিন্দা প্রদীপ কর...

Read more

কলকাতার পর আগরতলা বিশ্বজুড়ে ছড়াচ্ছে হাসিনার অফিস। প্রবল ক্ষমতায় ভয়ানক চাপে ইউনূস।

by Sumana Sarkar
October 29, 2025
0
17
কলকাতার পর আগরতলা বিশ্বজুড়ে ছড়াচ্ছে হাসিনার অফিস। প্রবল ক্ষমতায় ভয়ানক চাপে ইউনূস।

শুধু বাংলাদেশে ঝটিকা মিছিলেই থেমে নেই শেখ হাসিনার দল আওয়ামী লীগ। কিংবা ইংল্যান্ড বা আমেরিকাতেই আটকে নেই। গোটা বিশ্ব জুড়ে...

Read more

কৃষ্ণনগর থেকে চন্দননগর বাংলার সব বিখ্যাত জগদ্ধাত্রী পুজোর ইতিকথা।

by Sumana Sarkar
October 27, 2025
0
12
কৃষ্ণনগর থেকে চন্দননগর বাংলার সব বিখ্যাত জগদ্ধাত্রী পুজোর ইতিকথা।

দুর্গাপুজো করতে না পারার দুঃখ থেকেই জগদ্ধাত্রী পুজোর সূচনা হয়। কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর সূচনা করেন রাজা কৃষ্ণচন্দ্র রায়। দুর্গাপুজো, দীপাবলির...

Read more

শুভেন্দুর রক্ষাকবচ প্রত্যাহার হাইকোর্টের। ২৬শে নির্বাচনে কি হবে বিরোধী দলনেতার ভাগ্যে?

by Sumana Sarkar
October 25, 2025
0
22
শুভেন্দুর রক্ষাকবচ প্রত্যাহার হাইকোর্টের। ২৬শে নির্বাচনে কি হবে বিরোধী দলনেতার ভাগ্যে?

২০২২ সালে শুভেন্দু অধিকারীকে দেওয়া রক্ষাকবচ প্রত্যাহার করে নিল কলকাতা হাইকোর্ট। যার ফলে তাঁর বিরুদ্ধে এফআইআর করতে গেলে আদালতের অনুমতি...

Read more
Next Post
বাংলাদেশের ১০ কিমি ভিতরে ঢুকে পড়ল আরাকান আর্মি!

বাংলাদেশের ১০ কিমি ভিতরে ঢুকে পড়ল আরাকান আর্মি!

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি