• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
বাংলাদেশের ১০ কিমি ভিতরে ঢুকে পড়ল আরাকান আর্মি!

বাংলাদেশের ১০ কিমি ভিতরে ঢুকে পড়ল আরাকান আর্মি!

administrator by administrator
1 year ago
in bangladesh, Top Story, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
55
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

শিলিগুড়ি করিডোরে ভারতের সমরসজ্জা, কি করবেন ইউনূস? গত ১৬ ও ১৭ এপ্রিল ইউনিফর্ম ও অস্ত্রধারী আরাকান আর্মি বাংলাদেশের বান্দরবান জেলার থানচি উপজেলার তিন্দু ইউনিয়নের রেমাক্রি মুখ এলাকায় বাংলাদেশের ১০ কি.মি ভেতরে অনুপ্রবেশ করে বলে অভিযোগ। আর এই অভিযোগ করেছে স্বয়ং জামায়তে ইসলামী। যারা এই মুহূর্তে বাংলাদেশের তদারকি সরকারের চালিকা শক্তি। তাঁরাই তাঁদের ফেসবুক পেজে অভিযোগ করে, বাংলাদেশের ১০ কি.মি ভেতরে অনুপ্রবেশ করে ইউনিফর্ম ও অস্ত্রধারী আরাকান আর্মির সদস্যরা স্থানীয় উপজাতিদের নিয়ে জলকেলি উৎসব পালন করেছে। বাংলাদেশ জামায়তে ইসলামী এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে। শুধু তাই নয় এক ফেসবুক পোস্টে জামায়তে ইসলামী জানিয়েছে, বাংলাদেশের সীমানার ১০ কি.মি ভেতরে অনুপ্রবেশ করে উৎসব করার মাধ্যমে তারা মূলত বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছে। এ ঘটনা আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর এক মারাত্মক হুমকি এবং উদ্বেগজনক। যদিও এই বিষয়ে বাংলাদেশের তদারকি সরকার এখনও কোনও মন্তব্য করেনি। তবে বাংলাদেশি মিডিয়ায় এই ঘটনা নিয়ে তোলপাড় চলছে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বহু ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে বাংলাদেশের পতাকার পাশে জ্বলজ্বল করছে আরাকান আর্মির পতাকা। তবে কেউ কেউ দাবি করছেন, পরবর্তী সময় ওই এলাকায় বাংলাদেশের পতাকা খুলে নেওয়া হয়েছে আরাকান আর্মির নির্দেশে।
ঠিক কি হয়েছিল? জানা গিয়েছে, গত ১৬ ও ১৭ এপ্রিল বাংলাদেশের বান্দরবান সীমান্তের ১০ কিলোমিটার ভেতরে অবৈধভাবে অনুপ্রবেশ করে মিয়ানমারের বিদ্রোহী জনগোষ্ঠী আরাকান আর্মির একদল সশস্ত্র সদস্য। তাঁরা প্রত্যেকেই আরাকান আর্মির সামরিক পোশাক এবং অস্ত্রশস্ত্র সঙ্গে নিয়ে আসে। বান্দরবান জেলার থানচি উপজেলার তিন্দু ইউনিয়নের স্থানীয় উপজাতিদের নিয়ে এক বর্ণাঢ্য জলকেলী উৎসবের আয়োজন করে রীতিমতো মণ্ডপ বেঁধে। জানা যাচ্ছে, দু-দিনের সেই অনুষ্ঠানে হাজির ছিলেন থানচি উপজেলা বিএনপি ও সদস্য, বান্দরবান জেলা পরিষদের সদস্য, ১ নং রেমাক্রি ইউনিয়নের চেয়ারম্যান, ২ নং তিন্দু ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, জেএসএস যুব সমিতির সভাপতি ও মারমা প্রতিনিধিরা। পাশাপাশি ছিলেন স্থানীয় থানচি উপজেলার মেম্বারাও। বাংলাদেশের কয়েকটি সংবাদমাধ্যমের দাবি, ওই অনুষ্ঠানে বাংলাদেশ বর্ডার গার্ডের বেশ কয়েকজন সদস্যদের দেখা গিয়েছে, যদিও তাঁরা নিরস্ত্র ছিলেন। অর্থাৎ তাঁদের অস্ত্র কেঁড়ে নেওয়া হয়েছিল। আরাকান আর্মি এমনিতেই মিয়ানমার সীমান্তের ২৭১ কিলোমিটার এলাকা নিয়ন্ত্রণ করছে। তাঁরা যে সীমান্ত এলাকায় নাফ নদীতে মৎসজীবী এবং পণ্যবাহী নৌকায় কর আদায় করছিল সেটাও স্বীকার করে নিয়েছিল স্থানীয় প্রশাসন। কিন্তু বাংলাদেশের তদারকি সরকার কখনও স্বীকার করেনি যে আরাকান আর্মি সীমান্ত লঙ্ঘন করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করছে। এবার সেই ঘটনাই সামনে এল। ফলে চরম বিব্রত মুহাম্মদ ইউনূসের সরকার।
জামায়তে ইসলামী এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ প্রশ্ন তুলছে, আমাদের সরকার, বিজিবি ও সশস্ত্র বাহিনী কী করছিল? এটা বর্তমান সরকার ও সামরিক বাহিনীর জন্য চরম ব্যর্থতা। এ ধরনের উদাসীনতা রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য চরম হুমকি। দেশবাসী এ ব্যাপারে বর্তমান সরকার ও সামরিক বাহিনীর সুস্পষ্ট বক্তব্য জানতে চায়।
এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র চাইছে বাংলাদেশ দিয়ে আরাকান আর্মি নিয়ন্ত্রিত মিয়ানমারের অংশ অর্থাৎ রাখাইন প্রদেশে একটি করিডোর তৈরি করতে। প্রাথমিক আলোচনায় বাংলাদেশের সেনাবাহিনী যুক্তরাষ্ট্রকে সহায়তা করার আশ্বাসও দিয়েছে বলে জানা যাচ্ছে। এই আবহেই সামনে এল আরাকান আর্মির অনুপ্রবেশের ঘটনা। তাঁরা শুধু অনুপ্রবেশ করেই ক্ষান্ত থাকলো না, রীতিমতো প্যান্ডেল বেঁধে উৎসব করল। নাচ-গান, খানা-পিনার জমজমাট আয়োজন হয়েছিল। অনুষ্ঠানে মিয়ানমারের আরাকান আর্মির গুরুত্বপূর্ণ সদস্যরাও উপস্থিত ছিলেন। তারা হলেন, ইউএলএ কমান্ডার লাভ্রের, ইউএলএ লিডার মংথুইহ্লা মারমা, আরাকান আর্মির লেফটেন্যান্ট জোকা, ক্যাপ্টেন ক্যজো রাখাইন, ক্যাপ্টেন ভোলং রাখাইন প্রমুখ। ফলে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে যে বাংলাদেশ ক্রমশ নিয়ন্ত্রণ হারাচ্ছে সেটা এখন দিনের আলোর মতো পরিস্কার। ওয়াকিবহাল মহলের মতে, বিজিবি যে আরাকান আর্মির সামনে অসহায় সেটাও প্রমান হল এই ঘটনায়। প্রশ্ন উঠছে, আরাকান আর্মি কার ক্ষমতায় বলিয়ান হয়ে বাংলাদেশের অভ্যন্তরে ১০ কিলোমিটার ঢুকে পড়ল, মার্কিন যুক্তরাষ্ট্র নাকি ভারত?

ADVERTISEMENT

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

পূর্ণ ব্রিগেড, কিন্তু হাজারো প্রশ্ন নিয়ে ফিরল শূন্য বামেরা!

Next Post

ভারত কি বাংলাদেশ দখলের পায়তারা কষছে?

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
81
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
60
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
83
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
80
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
47
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

by administrator
March 31, 2026
0
33
হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির।  গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

চাওয়া-পাওয়ার কোনও শেষ নেই। চাইলেই যদি পাওয়া যায়, তাহলে চাইবে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। চাইলে না পাওয়া...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
38
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
47
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
55
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
99
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more
Next Post
ভারত কি বাংলাদেশ দখলের পায়তারা কষছে?

ভারত কি বাংলাদেশ দখলের পায়তারা কষছে?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি