• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
কংগ্রেস দপ্তর ভাঙচুরের ঘটনায় মধ্যরাতে গ্রেফতার বিজেপি নেতা রাকেশ সিং

কংগ্রেস দপ্তর ভাঙচুরের ঘটনায় মধ্যরাতে গ্রেফতার বিজেপি নেতা রাকেশ সিং

administrator by administrator
10 months ago
in রাজনীতি, রাজ্যে
A A
0
ADVERTISEMENT
0
SHARES
40
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ভারতের পুলিশের হাতে গ্রেফতার হাদির দুই খু*নি, সামনে আসবে বড়ো মাথা

রক্ষাকবজ উঠতেই শুভেন্দুর বিরুদ্ধে চারটি FIR বিরাট বার্তা কল্যাণের

SIR NRC আতঙ্ক পানিহাটির প্রৌঢ়ের মৃত্যুতে TMC BJP তরজা তুঙ্গে

গত শুক্রবার কলকাতায় প্রদেশ কংগ্রেসের সদর দফতরে ভাঙচুরের ঘটনা ঘটেছিল। বিহারে রাহুল গান্ধির জনসভার আগে প্রধানমন্ত্রীর মাকে নিয়ে কুরুচিকর মন্তব্য করার অভিযোগে এই ভাঙচুর চালায় বঙ্গ বিজেপির একদল সমর্থক। যদিও সে সময়ে কংগ্রেসের দফতরে বিশেষ কেউ ছিলেন না। সেই সুযোগ কাজে লাগিয়ে তাণ্ডব চালানো হয় দফতরে। এই ভাঙচুরের ঘটনায় নাম জড়িয়েছিল বিজেপি নেতা রাকেশ সিংয়ের। তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হওয়ায় ওই বিজেপি নেতা পালিয়ে গিয়েছিলেন। অবশেষে তাঁকে মঙ্গলবার রাতে তাঁকে ট্যাংরার একটি আবাসন থেকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। প্রদেশ কংগ্রেসের সদর দফতর ভাঙচুরের ঘটনায় এর আগে চার জনকে গ্রেফতার করেছিল পুলিশ। এবার গ্রেফতার করা হল মূল অভিযুক্তকে।
গত সপ্তাহে বিহারে রাহুল গান্ধীর ভোটার অধিকার যাত্রা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রয়াত মাকে কুকথা বলার অভিযোগ ওঠে এবং সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে একটি ভিডিও ছড়িয়ে পড়েছিল। এই ঘটনাটিকে কেন্দ্র করে রাকেশ সিংয়ের নেতৃত্বে তাঁর দলবল বিধান ভবনের সামনে বিক্ষোভ দেখায়। এবং প্রদেশ কংগ্রেসের সদর দফতরে ভাঙচুরের জড়িয়ে পড়ে। অভিযোগ ওঠে রাহুল গান্ধির ছবি এবং বিধানচন্দ্র রায়ের মুর্তিতে কালো কালি লাগিয়ে দেওয়ার।
ঘটনার পর বঙ্গ রাজনীতি তোলপাড় হয়েছিল। বিজেপি নেতা রাকেশ সিংয়ের এ হেন কাণ্ডের জন্য দলও তাঁর পাশে দাঁড়ায়নি। বঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যও বলেছিলেন, এই ধরণের কাজ বিজেপি বরদাস্ত করে না। বিপদ বুঝে পালিয়ে বেরাচ্ছিলেন রাকেশ সিং। অবশেষে মঙ্গলবার রাতে কলকাতার ট্যাংরা এলাকার একটি আবাসন থেকে রাকেশকে গ্রেফতার করল পুলিশ। পাঁচ দিন ধরে অধরাই ছিলেন ভাঙচুরের ঘটনার প্রধান অভিযুক্ত রাকেশ। কিন্তু এর মধ্যেই এক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়ে তিনি দাবি করেন তিনি কলকাতাতেই আছেন।
ধৃতদের মধ্যে রাকেশের পুত্র শিবম সিং যেমন রয়েছে তেমনই বাকি অভিযুক্তরা হলেন বিজয়প্রসাদ ধানুক, সন্তোষকুমার রাজভর এবং দিব্যেন্দু সামন্ত। তারা রাকেশের ঘনিষ্ঠ বলেই পরিচিত। রাকেশকে গ্রেফতার করতে তার বাড়িতে গিয়েছিল পুলিশ এবং সেখানে তাকে না পাওয়ায় তার পুত্র শিবমকে গ্রেফতার করে আনে, ঠিক তারপরে রাকেশ পুলিশের বিরুদ্ধে সরব হয়েছিলএবং তার অভিযোগ পুলিশ তার স্ত্রী ,কন্যা এবং পুত্রের বাড়িতে গিয়েছিলেন সেখানে তাদের হেনস্তাও করেছেন এবং পাশাপাশি,রাকেশ সরাসরি পুলিশ কমিশনার মনোজ বর্মাকে হুশিয়ারি ও দিয়েছেন।
রকেশকে যখন গ্রেফতার করে পুলিশ ভ্যানে তোলা হচ্ছিল ঠিক সেই সময় রাকেশকে নরেন্দ্র মোদী জিন্দাবাদ’ বলে স্লোগান দিতেও শোনা যায়। তাদের বিরুদ্ধে অভিযোগ,গেটের বাইরে কংগ্রেস নেতাদের ছবিতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়, পোড়ানো হয় পতাকাও , রাকেশের নেতৃত্বে একদল সমর্থক বিজেপির পতাকা হাতে বিধান ভবনে ঢোকে এবং ভাঙচুরের ঘটনা ঘটায়।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে শুক্রবারই রাকেশের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয় এবং অস্ত্র আইন-সহ একাধিক ধারায় মামলা দায়ের হয় এন্টালি থানায়। পাশাপাশি,বিজেপি নেতা প্রতীক পাণ্ডের নামও জড়িয়েছিল সেই দিনের ঘটনায়। বুধবার ধৃত বিজেপি নেতাকে আদালতে হাজির করানো হয়েছে।

ADVERTISEMENT

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

কান ধরে কেন ওঠবস তমলুকের তৃণমূল কাউন্সিলর

Next Post

অস্থির বাংলাদেশে নতুন মার্কিন রাষ্ট্রদূত নিয়োগ ঘিরে চর্চা

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ভারতের পুলিশের হাতে গ্রেফতার হাদির দুই খু*নি, সামনে আসবে বড়ো মাথা

by administrator
March 9, 2026
0
37
ভারতের পুলিশের হাতে গ্রেফতার হাদির দুই খু*নি, সামনে আসবে বড়ো মাথা

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে খুন হয়ে যেতে হয় ওসমান হাদিকে। তিনি ঢাকা ৮ আসনের প্রার্থী ছিলেন হত্যাকাণ্ডে তেতে...

Read more

রক্ষাকবজ উঠতেই শুভেন্দুর বিরুদ্ধে চারটি FIR বিরাট বার্তা কল্যাণের

by administrator
October 30, 2025
0
20
রক্ষাকবজ উঠতেই শুভেন্দুর বিরুদ্ধে চারটি FIR   বিরাট বার্তা কল্যাণের

কলকাতা হাইকোর্ট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অন্তর্বর্তী রক্ষাকবচ তুলে নিয়েছে। গত শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশ দেন শুভেন্দু...

Read more

SIR NRC আতঙ্ক পানিহাটির প্রৌঢ়ের মৃত্যুতে TMC BJP তরজা তুঙ্গে

by administrator
October 30, 2025
0
20
SIR NRC আতঙ্ক   পানিহাটির প্রৌঢ়ের মৃত্যুতে   TMC BJP তরজা তুঙ্গে

NRC এবং SIR কে ঘিরে তৈরি হওয়া আতঙ্কে SIR ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে উত্তর ২৪ পরগনার পানিহাটির বাসিন্দা প্রদীপ কর...

Read more

অভিষেক গড়ে BLO আসলে তৃণমূল সভাপতি শুভেন্দুর অভিযোগে বিরাট পদক্ষেপে নির্বাচন কমিশনের

by administrator
October 27, 2025
0
12
অভিষেক গড়ে BLO আসলে তৃণমূল সভাপতি   শুভেন্দুর অভিযোগে বিরাট পদক্ষেপে নির্বাচন কমিশনের

ফের একবার বিএলও নিয়োগে গুরুতর অনিয়ম প্রকাশ্যে আনলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যের শাসকদল তৃণমূলের বিরুদ্ধে বুথ লেভেল অফিসার অর্থাৎ...

Read more

কৃষ্ণনগর থেকে চন্দননগর বাংলার সব বিখ্যাত জগদ্ধাত্রী পুজোর ইতিকথা।

by Sumana Sarkar
October 27, 2025
0
18
কৃষ্ণনগর থেকে চন্দননগর বাংলার সব বিখ্যাত জগদ্ধাত্রী পুজোর ইতিকথা।

দুর্গাপুজো করতে না পারার দুঃখ থেকেই জগদ্ধাত্রী পুজোর সূচনা হয়। কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর সূচনা করেন রাজা কৃষ্ণচন্দ্র রায়। দুর্গাপুজো, দীপাবলির...

Read more

শুভেন্দুর রক্ষাকবচ প্রত্যাহার হাইকোর্টের। ২৬শে নির্বাচনে কি হবে বিরোধী দলনেতার ভাগ্যে?

by Sumana Sarkar
October 25, 2025
0
27
শুভেন্দুর রক্ষাকবচ প্রত্যাহার হাইকোর্টের। ২৬শে নির্বাচনে কি হবে বিরোধী দলনেতার ভাগ্যে?

২০২২ সালে শুভেন্দু অধিকারীকে দেওয়া রক্ষাকবচ প্রত্যাহার করে নিল কলকাতা হাইকোর্ট। যার ফলে তাঁর বিরুদ্ধে এফআইআর করতে গেলে আদালতের অনুমতি...

Read more

ভক্তদের সাথেই নাচেন মা বামা কালী ৫০০ বছর ধরে চলছে এই রীতি

by administrator
October 23, 2025
0
40
ভক্তদের সাথেই নাচেন মা বামা কালী   ৫০০ বছর ধরে চলছে এই রীতি

শান্তিপুর মানেই ঐতিহ্য ও ইতিহাস সাথে বামা কালী। বামা কালী এখন সকলের মুখে মুখে। বছরের পর বছর ধরে মায়ের অলৌকিক...

Read more

পার্থর আসনে শোভন। আসন্ন নির্বাচনে বেহালা পশ্চিমে তৃণমূলের প্রার্থী দিদির প্রিয় কানন!

by Sumana Sarkar
October 22, 2025
0
34
পার্থর আসনে শোভন। আসন্ন নির্বাচনে বেহালা পশ্চিমে তৃণমূলের প্রার্থী দিদির প্রিয় কানন!

ফের নতুন করে তৃণমূলের অন্দরে কি বদলে যাচ্ছে সমীকরণ? পার্থ চট্টোপাধ্যায়ের দীর্ঘদিনের জেল যাত্রার জন্যই কি পার্থর কেন্দ্রে এগিয়ে দেওয়া...

Read more

জ্যোতি বসুর রেকর্ড ভেঙে ২০৩৬ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বিরাট দাবি শিষ্য কুনাল ঘোষের

by administrator
October 22, 2025
0
44
জ্যোতি বসুর রেকর্ড ভেঙে ২০৩৬ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা  বিরাট দাবি শিষ্য কুনাল ঘোষের

জ্যোতি বসু এই মানুষটার নাম সকলেরই জানা। ১৯৭৭ থেকে ২০০০ টানা ২৩ বছর মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি। ২০০০ সালে...

Read more

মমতাকে অসুর দমনের ক্ষমতা দিন কালী মায়ের কাছে কল্যাণের আরতি

by administrator
October 22, 2025
0
29
মমতাকে অসুর দমনের ক্ষমতা দিন   কালী মায়ের কাছে কল্যাণের আরতি

রীতি - নীতি মেনে বাঁকুড়ায় দোলতলার মোলডুবকার বাড়িতে কালী পুজো করেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ১৯২৬ সালে পুজোটি শুরু...

Read more
Next Post
অস্থির বাংলাদেশে নতুন মার্কিন রাষ্ট্রদূত নিয়োগ ঘিরে চর্চা

অস্থির বাংলাদেশে নতুন মার্কিন রাষ্ট্রদূত নিয়োগ ঘিরে চর্চা

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি