দলীয় পোস্টার লাগাতে গিয়ে ঝামেলা। বন্দুকের বাঁট দিয়ে ব্যাপক মার বিজেপি কর্মীকে, অভিযোগ। ঘটনায় অভিযোগের তীর তৃণমূলের বিরুদ্ধে। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার পুজলী এলাকায়। জানা যায়, ঘটনায় আহত বিজেপি কর্মী নাম ধীমান মণ্ডল। অভিযোগ, এলাকায় পোস্টার লাগাচ্ছিলেন বিজেপির কর্মী সমর্থকরা। সেই সময় তৃণমূলের ৩ নং ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর চিন্ময় বাড়ুই সহ বেশ কিছু কর্মীদের নিয়ে এলাকায় বিজেপি কর্মী সমর্থকদের লক্ষ্য করে গালিগালাজ করে বলে অভিযোগ। শুধু তাই নয়, ৪নং ওয়ার্ডে গিয়ে দলীয় পোস্টার লাগানোর সময় পূজালীর পুর প্রধান তাপস বিশ্বাস মাহফুজুর রহমান এবং চিন্ময় বাড়ুই এসে তাদের উপর হামলা চালায়। হামলা চালানোর সময় বন্দুকের বাঁট দিয়ে মারা হয়, বিজেপি সমর্থক ধীমান মণ্ডলকে বলে অভিযোগ। ঘটনাস্থলেই মাটিতে পড়ে জ্ঞান হারান তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পূজালী থানার পুলিশ। ঘটনাস্থল থেকে তড়িঘড়ি করে আহত বিজেপি কর্মীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় পুলিশ। ওই রাতেই হামলার অভিযোগে পূজালী থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী অভিজিৎ দাস। যদিও এই ঘটনায় পূজালী পুরসভার পুর প্রধান তাপস বিশ্বাসের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনা ঘিরে চাপা উত্তেজনা এলাকায়।।
বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে খুন হয়ে যেতে হয় ওসমান হাদিকে। তিনি ঢাকা ৮ আসনের প্রার্থী ছিলেন হত্যাকাণ্ডে তেতে...
Read more












Discussion about this post