• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
৭৭ বছর পর স্বাধীনতার রাত দেখল এক অন্য ‘আন্দোলন

৭৭ বছর পর স্বাধীনতার রাত দেখল এক অন্য ‘আন্দোলন

Raja Majumder by Raja Majumder
2 years ago
in Top Story, দেশ
A A
0
ADVERTISEMENT
0
SHARES
32
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

১৯৪৭ সালের ১৪ আগস্ট, ঘরির কাঁটা তখন রাত ১২টা ছুঁই ছুঁই। গোটা দেশ অধীর আগ্রহে রেডিওতে কান পেতে বসে রয়েছে। সেদিন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু এক অসাধারণ বক্তৃতা দিয়েছিলেন। তাঁর একটি উক্তি বিশ্বের যে কোনও দেশের স্বাধীনতার ইতিহাসে সোনালী অক্ষরে লিপিবদ্ধ হয়ে গিয়েছে। পণ্ডিত নেহেরু বলেছিলেন, “বিশ্ব যখন ঘুমে মগ্ন, তখন মধ্যরাতের এই উন্মাদনায় ভারত জীবন এবং স্বাধীনতায় জেগে উঠবে। এমন কিছু মুহূর্ত আছে যা ইতিহাসে কম সময়ের জন্য জন্য আসে। যখন আমরা পুরাতন থেকে নতুনের দিকে পা বাড়াই, যখন একটি যুগ শেষ হয় এবং যখন দীর্ঘ নিপীড়িত জাতির আত্মা স্বর খুঁজে পায়। সেই গৌরবময় মুহুর্ত উপযুক্ত সময় ভারত ও তার জনগণের সেবা এবং মানবতার আরও বৃহত্তর উদ্দেশ্যের প্রতি উৎসর্গের অঙ্গীকার গ্রহণের জন্য”। স্বাধীনতার ৭৮তম বর্ষে এসে পণ্ডিত নেহেরুর সেই আমোঘ বাণীই যেন ফিরে এল এই বাংলার বুকে। সেই ১৪ আগস্ট মধ্যরাত্রী, সেই উন্মাদনা। কিন্তু পরিপ্রেক্ষিতটা সম্পূর্ণ আলাদা। ২০২৪ সালের ১৪ আগস্ট মধ্যরাতে গোটা দেশ দেখল এক অভূতপূর্ব আন্দোলন। যা একেবারেই সংগঠিত নয়, কোনও রাজনৈতিক দলের ডাকে নয়, কোনও পতাকা বা ব্যানারের নীচে নয়। বরং সম্পূর্ণ স্বতপ্রণোদিত, স্বতস্ফুর্ত এক অভ্যুত্থান যেন। কলকাতার আর জি কর হাসপাতালে কর্তব্যরত এক তরুণী চিকিৎসকের ধর্ষিতা হয়ে খুন হওয়ার প্রতিবাদ। স্ফুলিঙ্গের আকার থেকে সেই প্রতিবাদের ভাষা দাবানলের আকার নিয়ে নিল সাড়া বাংলায়। কলকাতায় কয়েকজন মহিলার কল্পনাপ্রসুত এক প্রতিবাদ কর্মসূচি ছড়িয়ে পরল গোটা বাংলায়। মাত্র ২৪ ঘণ্টায় যা এক অভ্যুত্থানের রূপ নিয়ে নিয়েছিল। কাকদ্বীপ থেকে কালিম্পঙ, পুরুলিয়া থেকে পাথরপ্রতিমা, শিলিগুড়ি থেকে শিয়ালদা, রাজ্যের প্রতিটি কোনায় মহিলারা মধ্যরাতে রাস্তা দখল করলেন। শুধুই কি এই বাংলা, দিল্লি, ব্যাঙ্গালুরু, হায়দরাবাদ, মুম্বই, দেশের অনেক বড় শহরও আর জি করের সেই হতভাগা মহিলা চিকিৎসকের জন্য রাস্তায় হাঁটলেন স্বাধীনতার মধ্যরাতে।

ADVERTISEMENT

কয়েকদিন আগেই বাংলাদেশের উত্তাল ছাত্র আন্দোলন দেখেছে গোটা বিশ্ব। সেখানেও সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে যে আন্দোলন হয়েছিল, তা শেষ পর্যন্ত গিয়ে দাঁড়ায় সরকার উৎখাতের আন্দোলনে। লাগাতার আন্দোলনের জেরে শেষ পর্যন্ত বাংলাদেশে হাসিনা সরকারের পতন হয়। বাংলাদেশের জনগণ এটাকে দ্বিতীয় স্বাধীনতা বলছে। বাংলাদেশের পড়শি দেশ ভারত, তারই অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ আবার বাংলাদেশের সঙ্গে সীমান্ত ভাগ করে। শুধু তাই নয়, বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের মধ্যে ভাষাগত, সাংস্কৃতিক, সামাজিক দিক থেকে খুব একটা পার্যক্য নেই। ফলে বাংলাদেশের আন্দোলনের আঁচ হয়তো খুব জলদি এসে পড়ল এপার বাংলাতেও। এমনটাই মনে করছেন ওয়াকিবহাল মহল। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও অভিযোগ তাই। বেহালায় এক অনুষ্ঠানে গিয়ে রাজ্যজুড়ে মহিলাদের মধ্যরাতে রাস্তা দখল কর্মসূচি নিয়ে বাংলাদেশের প্রসঙ্গ টেনে আনেন। তিনি বলেন, বাংলাদেশে একটা ঘটনা ঘটেছে। অনেকে ভেবেছেন, এই ঘটনা টেনে এনে যদি ক্ষমতা দখল করতে পারেন। শুনে রাখুন, আমার ক্ষমতার মায়া নেই। আমি মানুষের জন্য কাজ করতে চাই।

RelatedPosts

ভারত-বাংলাদেশের যু*দ্ধ, গোপনে উস্কানি দিচ্ছে কারা?

দিল্লির বৈঠকে খলিলুর, আওয়ামী লীগকে ফেরাতে কৌশলী ভারত। ভবিষ্যৎ উজ্জ্বল হাসিনার!

বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরে ভারতের কম্যান্ডো! অশনিক সংকেত ঢাকায়?

ওয়াকিবহাল মহল মনে করছে, মহিলাদের এভাবে রাস্তায় নেমে প্রতিবাদ করা নিয়ে ভয় পেয়েছে রাজ্যের শাসকদল। তৃণমূলের সর্বোচ্চ নেত্রীর কথাতেও তাঁর ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কিন্তু ঘটনা হল, কলকাতার বুকে আর জি কর হাসপাতালের ভিতরেই যখন মহিলা চিকিৎসক নির্যাতিতা হলেন, খুন হলেন, তখন ধৈর্যের বাঁধ ভাঙল আম জনতার। স্বাধীনতার মধ্যরাতে নারী স্বাধীনতার দাবিতে রাস্তায় নামলেন হাজার হাজার মহিলা। তাঁরা শুধু বিচার চায়। কেন একজন কর্তব্যরত চিকিৎসককে এভাবে ধর্ষিতা হতে হবে, কেন তাঁকে মরতে হবে? প্রকৃত দোষী কারা? এই প্রশ্নের উত্তর পেতেই মাঝরাতে মোমবাতি, শঙ্খ নিয়ে রাস্তায় বেড়িয়েছিলেন রাজ্যের আট থেকে আশির মহিলারা। এই আন্দোলন একেবারেই অন্য মাত্রা এনে দেয় ১৪ আগস্ট মধ্যরাতে অনুষ্ঠিত হওয়ায়। আজকের প্রজন্ম জানেই না ১৯৪৭ সালের স্বাধীনতা লাভের রাতে কি হয়েছিল। কিন্তু নারীদের স্বাধীনতা, বিশেষ করে কর্মক্ষেত্রে, সমাজে তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করতে তাঁরা পথে নামেন। আর এই আন্দোলনই দেখিয়ে দিল, কন্যাসন্তানের অভিবাবকদের দুস্চিন্তা, আশঙ্কা কোন পর্যায়ে রয়েছে। যা স্বাঘীনতার ৭৭ বছর পরও কাটেনি।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

“লাপাতা লেডিজ”, মুখে কুলুপ রচনা-সায়নীদের!

Next Post

কেকেআরের প্রাক্তন মর্কেলই, গম্ভীরের সহকারী

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ভারত-বাংলাদেশের যু*দ্ধ, গোপনে উস্কানি দিচ্ছে কারা?

by Rupendu Das
March 27, 2026
0
24
ভারত-বাংলাদেশের যু*দ্ধ, গোপনে উস্কানি দিচ্ছে কারা?

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব অনেক আগেই দক্ষিণ এশিয়ায় পড়তে শুরু করে। দেখা দিয়েছে জ্বালানি সংকট। বাজার অগ্নিমূল্য। ভারতে এর প্রভাব যতনা...

Read more

দিল্লির বৈঠকে খলিলুর, আওয়ামী লীগকে ফেরাতে কৌশলী ভারত। ভবিষ্যৎ উজ্জ্বল হাসিনার!

by Rupendu Das
March 27, 2026
0
39
দিল্লির বৈঠকে খলিলুর, আওয়ামী লীগকে ফেরাতে কৌশলী ভারত। ভবিষ্যৎ উজ্জ্বল হাসিনার!

যে কোনও কিছুর একটা সলতে পাকানোর পর্ব থাকে। বিশেষ করে এর যদি বড়ো কোনও একটা লক্ষ্য থাকে। সেই লক্ষ্যে কোনোভাবেই...

Read more

বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরে ভারতের কম্যান্ডো! অশনিক সংকেত ঢাকায়?

by Rupendu Das
March 26, 2026
0
15
বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরে ভারতের  কম্যান্ডো! অশনিক সংকেত ঢাকায়?

বাংলাদেশ সেনাবাহিনীতে ভারতীয় কম্যান্ডো রয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগ, তারা না কি বাংলাদেশে অপারেশন চালিয়ে নীরবে ভারতে চলে যাচ্ছে। যদিও...

Read more

ভারতে লুকিয়ে পাক গুপ্তচর! দিল্লির বিরুদ্ধে পাকিস্তানের অ*স্ত্র বাংলাদেশ! আবারও যু*দ্ধের পরিস্থিতি?

by Rupendu Das
March 26, 2026
0
14
ভারতে লুকিয়ে পাক গুপ্তচর! দিল্লির বিরুদ্ধে পাকিস্তানের অ*স্ত্র বাংলাদেশ! আবারও যু*দ্ধের পরিস্থিতি?

দিল্লির সঙ্গে ঢাকার সম্পর্ক বেশ হৃদ্যতাপূর্ণ। সাউথব্লক যখন নিশ্চিত হয়ে যায় যে আওয়ামী লীগের ক্ষমতায় ফেরার সম্ভাবনা আপাতত নেই, তখন...

Read more

বাংলাদেশের তেল সংকট মেটাতে বিরাট চ্যালেঞ্জের মুখে বিএনপি সরকার

by Rupendu Das
March 24, 2026
0
16
বাংলাদেশের তেল সংকট মেটাতে বিরাট চ্যালেঞ্জের মুখে বিএনপি সরকার

আমেরিকা সেই হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য লাগাতার হুমকি দিয়ে চলেছে। তেহরান ওয়াশিংটনের কোনও হমকিকে পাত্তা দিতে চাইছে না। এই...

Read more

চর্চায় ঢাকা – দিল্লি সম্পর্ক। বন্ধুত্ব না কি দর কষাকষি ?

by Rupendu Das
March 24, 2026
0
16
চর্চায় ঢাকা – দিল্লি সম্পর্ক।  বন্ধুত্ব না কি দর কষাকষি ?

বদলে গিয়েছে বাংলাদেশ? বদল হয়েছে দেশের জাতীয় রাজনীতির প্রেক্ষাপট। অনেকে বলছেন, দীর্ঘ ১৮ মাসের দুঃশাসন শেষ হওয়ার পর বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠিত...

Read more

প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্তে রাজনৈতিক ঝড় উঠেছে বাংলাদেশে

by Rupendu Das
March 21, 2026
0
31
প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্তে রাজনৈতিক ঝড় উঠেছে বাংলাদেশে

প্রতিবেদন শুরু করা যাক মির্জা ফখরুলের একটি ভাষ্য দিয়ে। মির্জা ফখরুল বলছেন, ‘এরা হঠাৎ হঠাৎ করে বেরিয়ে আসে। এগুলোকে খুব...

Read more

মির্জা ফখরুলের বিতর্কিত বক্তব্যে তারেকের থেকে ব্যাখ্যা চাইছেন ডোভাল

by Rupendu Das
March 21, 2026
0
24
মির্জা ফখরুলের বিতর্কিত বক্তব্যে তারেকের থেকে ব্যাখ্যা চাইছেন ডোভাল

প্রতিবেদন শুরু করা যাক কয়েকটি দৃশ্যপট তৈরির মধ্যে দিয়ে। টেক ওয়ান - নেতা দু’জন। দল একটি। সেই দলের একজন প্রধানমন্ত্রী...

Read more

ভারত-বাংলাদেশ টুকরো করে খ্রিস্টান রাষ্ট্র তৈরির মার্কিন ষড়যন্ত্র

by Rupendu Das
March 21, 2026
0
29
ভারত-বাংলাদেশ টুকরো করে  খ্রিস্টান রাষ্ট্র তৈরির মার্কিন ষড়যন্ত্র

ভারত-বাংলাদেশ ভেঙে কি সত্যি নতুন কোনও রাষ্ট্র গঠনের ষড়যন্ত্র চলছে? সম্প্রতি ভূ-রাজনৈতিক অঙ্গনে এই বিস্ফোরক দাবি ঘিরে তোলপাড় শুরু হয়েছে।...

Read more

খেলা শেষ ট্রাম্পের! ভারতের ঝুঁকিতে মার্কিন সৈন্যদের আটকে দিল রাশিয়া।

by Rupendu Das
March 20, 2026
0
11
খেলা শেষ ট্রাম্পের! ভারতের ঝুঁকিতে  মার্কিন সৈন্যদের আটকে দিল রাশিয়া।

মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে আমেরিকার বিশ্বাস ছিল, এটা দীর্ঘস্থায়ী হবে না। তারা কম সময়ের মধ্যে ইরানকে কবজা করবে। বাস্তবে দেখা গেল...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি