• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
কলকাতায় অনুব্রতর কানেই চড়াম চড়াম! বীরভূমের কেষ্টকে ‘লাস্ট ওয়ার্নিং’ দিল তৃণমূল

কলকাতায় অনুব্রতর কানেই চড়াম চড়াম! বীরভূমের কেষ্টকে ‘লাস্ট ওয়ার্নিং’ দিল তৃণমূল

Raja Majumder by Raja Majumder
8 months ago
in Top Story, রাজনীতি, রাজ্যে
A A
0
ADVERTISEMENT
0
SHARES
54
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

এবার অনুব্রত মণ্ডলের কানেই চড়াম চড়াম। সাম্প্রতিককালে বীরভূমে অনুব্রত মণ্ডলকে নিয়ে কম চাপানউতোর হয়নি। পুলিশকে কদর্য ভাষায় হুমকির অভিযোগ থেকে কাজল-কেষ্ট দ্বন্দ্ব। সবমিলিয়ে বিপদে পড়ছে তৃণমূল। ফলে এবার অনুব্রতকেই চড়াম চড়াম বার্তা দিল তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্ব। অলক্ষ্যে হাসছেন কাজল।
কলকাতায় ২১ জুলাইয়ের প্রস্তুতি বৈঠকে যোগ দিতে এসেছিলেন বীরভূমের নেতা অনুব্রত মণ্ডল। ছিলেন তাঁর প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত কাজল শেখও। কিন্তু তাঁদের জন্য যে আরও বড় চমক অপেক্ষা করছিল সেটা হয়তো ঘ্রুণাক্ষরে টের পাননি বীরভূমের বিবদমান দুই দাপুটে নেতা। জানা যাচ্ছে, শনিবার ২১ জুলাই নিয়ে বৈঠকে বসছিলেনন তৃণমূল রাজ্য সভাপতি সুব্রত বক্সি। তৃণমূলের সমস্ত জেলার সভাপতি, জেলা চেয়ারম্যানদের যেমন ডাকা হয়েছিল, তেমনই ডাকা হয়েছিল বীরভূম এবং উত্তর কলকাতা জেলা তৃণমূলের কোর কমিটির সদস্যদের। পাশাপাশি উপস্থিত ছিলেন দলের বেশ কয়েকজন শীর্ষ নেতা ও মন্ত্রীও। সূত্রের খবর, ভবানীপুরে গীতবিতান ভবনে ওই বৈঠকের জন্য অনুব্রত মণ্ডল পৌঁছাতেই তাঁকে ও কাজল শেখকে ডেকে নিয়ে বেরিয়ে যান ফিরহাদ হাকিম। সোজা চলে যান রাজ্য তৃণমূলের সভাপতি সুব্রত বক্সির দফতরে। সেখানেই আলাদা করে দুই নেতাকে নিয়ে বেশ কিছুক্ষণ রূদ্ধদ্বার বৈঠক হয়। ওই বৈঠকে ফিরহাদের পাশাপাশি ছিলেন আশিস বন্দ্যোপাধ্যায় ও অরূপ বিশ্বাসও। জানা যাচ্ছে, সুব্রত বক্সি ও ফিরহাদ হাকিম দুজনের ক্লাস নিয়েছেন। সাম্প্রতিককালে বীরভূমে অনুব্রত মণ্ডলকে নিয়ে কম চাপানউতোর হয়নি। পুলিশকে কদর্য ভাষায় হুমকির অভিযোগ থেকে কাজল-কেষ্ট দ্বন্দ্ব। সবমিলিয়ে বিপদে পড়ছে তৃণমূল। এবার তারই দাওয়াই দিলেন তৃণমূলের দুই সিনিয়র নেতা। সূত্রের দাবি, বৈঠকে কড়া বার্তা দেওয়া হয়েছে বীরভূমের দুই নেতাকেই। যদিও বৈঠক শেষে বীরভূমের নেতা কাজল শেখকে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন, এই বিষয়ে যা বলার সুব্রত বক্সি বলবেন। তবে তিনি বলেন, বীরভূমে সবকটি আসনেই এবার তৃণমূল জিতবে।

ADVERTISEMENT

বীরভূম জেলা রাজনীতিতে অনুব্রত ও কাজলের রেষারেষি সর্বজনবিদিত। স্বভাবতই তাঁদেরকে নিয়ে বক্সী-ফিরহাদদের এই বৈঠক আলাদা করে কৌতূহল তৈরি করেছে দলের অন্যান্য নেতা, কর্মীদের মধ্যে। কারণ বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে বীরভূমে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এবং অনুব্রত মণ্ডলের কু-কথা নিয়ে যথেষ্ট চাপে দল। মূলত গোষ্ঠীদ্বন্দ্বে রাশ টানতেই বক্সি-ফিরহাদের এই বৈঠক বলে দলের একাংশের অভিমত। পাশাপাশি ক্রমাগত কু-কথা বলে পার পেয়ে যাওয়া বীরভূমের প্রাক্তন জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে নিয়ে এই মুহূর্তে চরম অস্বস্তিতে কারণ, বোলপুরের আইসি এবং তাঁর স্ত্রী ও মাকে যে ভাষায় আক্রমণ করেছিলেন অনুব্রত, তাতে পুলিশের নিচুতলায় ক্ষোভের সঞ্চার হচ্ছে বলেই মনে করছে অভিজ্ঞ মহল। দল। সোশ্যাল মাধ্যমে ভাইরাল সেই অডিও ক্লিপ। এই পরিস্থিতিতে দলের নির্দেশে ক্ষমা চেয়ে বিবৃতিও দেন বীরভূমের কেষ্ট ওরফে অনুব্রত মণ্ডল। সূত্র মারফত জানা যাচ্ছে, এই বিষয় নিয়ে অনুব্রতকে চরম হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। কুকথা কাণ্ড নিয়ে দেওয়া হয়েছে লাস্ট ওয়ার্নিং। আরেক বার এমন হলে বরদাস্ত করবে না দল, সেটাও স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে কেষ্টকে। অন্যদিকে, গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কাজল-কেষ্ট দু’জনকেই কড়া ভাষায় ভর্ৎসনা করা হয়েছে বলে জানা যাচ্ছে। সুব্রত বক্সী জানিয়ে দিয়েছেন, অনুব্রত এবং কাজলের ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে দলের কোনও ক্ষতি হলে তার ফল ভাল হবে না। দু’জনকেই দলের রোষানলে পড়তে হবে। পাশাপাশি কেষ্ট বা কাজলকে এও জানিয়ে দেওয়া হয়েছে, কেউ যেন পরস্পরের এলাকা দখল করতে না-যান। ওয়াকিবহাল মহলের মতে, পুরো ঘটনায় চাপে পড়লেন অনুব্রত মণ্ডল। একসময় তিনি যা বলতেন, সেটাই শুনতেন রাজ্য নেতৃত্ব। এখন তাঁর কানেই চডা়ম চডা়ম শুনিয়ে দিলেন বক্সি-ফিরহাদরা, চুপ থাকতে হচ্ছে বীরভূমের কেষ্টকেই। সব দেখে অলক্ষ্যে হাসছেন কাজল শেখ।

RelatedPosts

এনসিপিকে পেটাচ্ছে বিএনপি! খেলা কি শুরু হয়ে গেল?

যুদ্ধের লক্ষ্যে ক্যান্টনমেন্টের দখলে ভারতবিরোধীরা সেনাপ্রধানের ক্ষমতা হ্রাস বাংলাদেশে!

দুই দেশের বাহিনীর প্রধানের গোপন বৈঠক প্রতিরক্ষায় গলায় গলায় পাকিস্তান-বাংলাদেশ।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

অবিশ্বাস্য হলেও সত্য, বিমান দুর্ঘটনায় ২৪১ জনের মৃত্যু, অক্ষত অবস্থায় জ্বলজ্বল করছে ভগবত ‘গীতা’

Next Post

বাংলাদেশে রবীন্দ্রনাথের বাড়ি ভাঙচুর! “কঠোর ভাবে” কথা বলার জন্য মোদিকে আর্জি জানালেন মমতা

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

এনসিপিকে পেটাচ্ছে বিএনপি! খেলা কি শুরু হয়ে গেল?

by Susanta Khan
February 14, 2026
0
22
এনসিপিকে পেটাচ্ছে বিএনপি! খেলা কি শুরু হয়ে গেল?

সারজিস আলম নাসিরউদ্দিনরা বিএনপিকে হুমকি দিচ্ছে এক মাঘে শীত যায় না। তারা আবার আন্দোলোন করে বিএনপিকেও আওয়ামীলীগের মত দেশ ছাড়া...

Read more

যুদ্ধের লক্ষ্যে ক্যান্টনমেন্টের দখলে ভারতবিরোধীরা সেনাপ্রধানের ক্ষমতা হ্রাস বাংলাদেশে!

by Susanta Khan
January 20, 2026
0
16
যুদ্ধের লক্ষ্যে  ক্যান্টনমেন্টের দখলে ভারতবিরোধীরা  সেনাপ্রধানের ক্ষমতা হ্রাস বাংলাদেশে!

বাংলাদেশের  সেনাপ্রধানকে নিয়ে ভারতের সেনাপ্রধান মুখ খুলতেই কি নড়েচড়ে বসল, ইউনূসের জামাতী সরকার। ভারতের সেনাপ্রধানের আশ্বাস এবং বিশ্বাস ছিল দুই...

Read more

দুই দেশের বাহিনীর প্রধানের গোপন বৈঠক প্রতিরক্ষায় গলায় গলায় পাকিস্তান-বাংলাদেশ।

by Partha Hazra
January 10, 2026
0
21
দুই দেশের বাহিনীর প্রধানের গোপন বৈঠক  প্রতিরক্ষায় গলায় গলায়  পাকিস্তান-বাংলাদেশ।

সন্তান বিপদে পড়লে সে তো বাবার কাছে যাবেই এটাই স্বাভাবিক। কিন্তু যে সন্তানের জন্ম আটকাতে বাবার বড় ভূমিকা থাকে পরবর্তীতে...

Read more

এনসিপিকে ফাঁদে ফেলেছে জামাত। আঃলীগ ফিরলে কি হবে?

by Susanta Khan
January 10, 2026
0
18
এনসিপিকে ফাঁদে ফেলেছে জামাত।  আঃলীগ ফিরলে কি হবে?

এনসিপি তৈরী  করেছিল জামাত। মানে শিক্ষিত মার্জিত ছাত্রদের সামনে রেখে পিছন থেকে আন্দোলোন চালিয়ে গিয়েছিল জামাত। তার জন্য তারা এই...

Read more

বিএনপির মারের হাত থেকে বাঁচতে জামাতে, এবার জামাতের হাত থেকে কে বাঁচাবে?

by Susanta Khan
January 9, 2026
0
8
বিএনপির মারের হাত থেকে বাঁচতে জামাতে, এবার জামাতের হাত থেকে কে বাঁচাবে?

এনসিপির অবস্থা এখন জলে কুমির আর ডাঙায় বাঘ। তাদের এখন বাঁচার মরিয়া চেষ্টা। কিন্তু যার কাছে আশ্রয় নিতে যায়, সেই...

Read more

হঠাৎ ভারতের ব্রহ্মস পরীক্ষা বাংলাদেশকরে জব্দ করতে যুদ্ধে এগোচ্ছে ভারত!

by Rupendu Das
December 4, 2025
0
18
হঠাৎ ভারতের ব্রহ্মস পরীক্ষা বাংলাদেশকরে জব্দ করতে যুদ্ধে এগোচ্ছে ভারত!

বঙ্গোপসাগরে ব্রহ্মোসের গর্জন। সোমবার ভারতীয় সেনা সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রহ্মসের পরীক্ষা চালিয়েছে। ভারতীয় সেনার ব্রহ্মস ইউনিটে দক্ষিণ কম্যান্ড এবং তিন...

Read more

হাসিনা আমাদের নয়নের মনি… দিল্লির চরম অবস্থানে সুর নরম ঢাকার

by Rupendu Das
November 21, 2025
0
25
হাসিনা আমাদের নয়নের মনি… দিল্লির চরম অবস্থানে সুর নরম ঢাকার

দিল্লির কেল্লাকাণ্ডের তদন্ত রিপোর্টে ভারতের গোয়েন্দা সংস্থা স্পষ্ট উল্লেখ করে যে পাক সন্ত্রাসীরা বাংলাদেশের মাটি ব্যবহার করেছিল। সেই রিপোর্টে তদারকি...

Read more

কার ফাঁ*সি আগে? হাসিনা নাকি ইউনূস। সব দায় সেনাপ্রধানের

by Susanta Khan
November 17, 2025
0
21
কার ফাঁ*সি আগে? হাসিনা নাকি ইউনূস।  সব দায় সেনাপ্রধানের

বাংলাদেশে ইউনূস সাহেবের বিরু্দ্ধে বেশ কিছু মানুষ প্রচন্ড ক্ষিপ্ত হয়ে উঠেছিলেন। যার মধ্যে ইউনূস সাহেবের প্রিয় ছাত্র থেকে শুরু করে...

Read more

ভারতের বিরুদ্ধে যুদ্ধই চায় বাংলাদেশ, সীমান্তে প্রস্তুত ভারতীয় সেনাও

by Raja Majumder
November 8, 2025
0
13
ভারতের বিরুদ্ধে যুদ্ধই চায় বাংলাদেশ, সীমান্তে প্রস্তুত ভারতীয় সেনাও

বাংলাদেশ নৌবাহিনী শনিবার চট্টগ্রাম বন্দরে পাকিস্তান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফকে স্বাগত জানিয়েছে। সেই সঙ্গে তাঁরা স্বাগত জানিয়েছে এফ-২২পি জুলফিকার-শ্রেণীর...

Read more

শোভনের জন্যই বৈশাখীকে নিতে হল? ‘প্রিয়তমা’ বৈশাখীকে নিয়ে TMC-র অভ্যন্তরেই বিভাজন

by Sumana Sarkar
November 4, 2025
0
30
শোভনের জন্যই বৈশাখীকে নিতে হল? ‘প্রিয়তমা’ বৈশাখীকে নিয়ে TMC-র অভ্যন্তরেই বিভাজন

কাননের কামব্যাক হয়েছে। আনুষ্ঠানিকভাবে তৃণমূলে সেকেন্ড ইনিংস শুরু করলেন শোভন চট্টোপাধ্যায়। সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, শোভন চট্টোপাধ্যায়ের জন্যই...

Read more
Next Post
বাংলাদেশে রবীন্দ্রনাথের বাড়ি ভাঙচুর! “কঠোর ভাবে” কথা বলার জন্য মোদিকে আর্জি জানালেন মমতা

বাংলাদেশে রবীন্দ্রনাথের বাড়ি ভাঙচুর! "কঠোর ভাবে" কথা বলার জন্য মোদিকে আর্জি জানালেন মমতা

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি