• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
বাংলাদেশে রবীন্দ্রনাথের বাড়ি ভাঙচুর! “কঠোর ভাবে” কথা বলার জন্য মোদিকে আর্জি জানালেন মমতা

বাংলাদেশে রবীন্দ্রনাথের বাড়ি ভাঙচুর! “কঠোর ভাবে” কথা বলার জন্য মোদিকে আর্জি জানালেন মমতা

administrator by administrator
1 year ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
35
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

বাংলাদেশের সিরাজগঞ্জে রবীন্দ্রনাথের স্মৃতি বিজরিত বাড়ি ভাঙচুর! এই নিয়ে ক্ষোভ জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বৃহস্পতিবার চিঠি দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই চিঠিতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বিষয়টি নিয়ে কঠোর ভাবে কথা বলার জন্য ভারতের প্রধানমন্ত্রীর কাছে আর্জি জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।
বাংলাদেশের সিরাজগঞ্জের শাহজাদপুরে নোবেলজয়ী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত কাছারি বাড়িতে ব্যাপক ভাঙচুর হয়ে গেল। অভিযোগ, ওই বাড়ির ভিতরে ঢুকে তাণ্ডব চালায় কয়েক জন দুষ্কৃতী। বিশ্বকবির বাড়ির আসবাবপত্র, জানলা ভাঙচুর করা হয়। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ওই বাড়ির নিরপত্তা রক্ষীদের সঙ্গে এক দলের বচসা থেকে এই কাণ্ড। সামান্য সাইকেল রাখার টোকেন দেওয়া নিয়ে ঝামেলার সূত্রপাত। তা বচসা থেকে মারামারিতে গড়ায়। এক কর্মীকেও মারধরের অভিযোগ উঠেছে। কিন্তু এটাই কি কারণ? বাংলাদেশ ছাত্র লিগের দাবি ভিন্ন। তাঁদের বক্তব্য, উদ্দেশ্যপ্রণোদিতভাবেই এই কাণ্ড ঘটানো হয়েছে। আর এই কাণ্ড ঘটিয়েছে বাংলাদেশ বিরোধী অপশক্তি। মূলত, কট্টরপন্থী ইসলামিক সংগঠনগুলিই এই কাণ্ড ঘটিয়েছে। বাংলাদেশের নাম পরিবর্তন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অস্বীকার, ধানমন্ডি-৩২ নম্বর বাড়ি ভাঙা, জাতীয় সংগীত ও পতাকা পরিবর্তনের দাবি, মাজার ভাঙা, নাটক-সিনেমা বন্ধ করে দেওয়া, পহেলা বৈশাখ ও সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনায় বাধা দেওয়া, নারীকে ঘরের বাহিরে বের হতে না দেওয়ার মতো ফতোয়া জারি করার ধারাবাহিকতায় রবীন্দ্রনাথের কাছারিবাড়িতে এই হামলা। যার চূড়ান্ত পরিণতি হবে বাংলাদেশকে একটি জঙ্গিরাষ্ট্র বানানো। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ভারত সরকারও। কিন্তু তাৎপর্যপূর্ণ দিক হল এই নিয়ে ক্ষোভ জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বৃহস্পতিবার চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই চিঠিতে তিনি প্রধানমন্ত্রীকে কঠোর অবস্থান নেওয়ার আর্জিও জানান।
বাংলাদেশের সিরাজগঞ্জে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সরাসরি ভারতের প্রধানমন্ত্রীকেই চিঠি লিখলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠিতে তিনি জানিয়েছেন, জীবৎকালে সিরাজগঞ্জের ওই বাড়িতে বহু বার গিয়েছেন রবীন্দ্রনাথ। সেখানে বসে বহু সাহিত্যরচনা করেছেন তিনি। যা ভাঙা হয়েছে, তা শুধু বাড়ি নয়, ‘সৃজনশীলতার ঝর্ণা’। পাশাপাশি এই ভাঙচুরের ঘটনা শুধু ‘বিস্ময়কর নয়, দুর্ভাগ্যজনক’ আখ্যা দিয়ে তিনি নরেন্দ্র মোদির কাছে আর্জি জানান, প্রতিবেশী দেশের সরকারের সঙ্গে বিষয়টি নিয়ে কঠোর ভাবে কথা বলার জন্য আমি আপনাকে আর্জি জানাচ্ছি। যাতে এই জঘন্য কাজ যাঁরা করেছেন, তাঁদের বিচার হয়। ইতিমধ্যেই অপূরণীয় ক্ষতি হয়েছে। ভবিষ্যতে যাতে এ ধরনের কাজ না হয়, সে জন্য আন্তর্জাতিক স্তরে প্রতিবাদ হওয়া উচিত। চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় এও মনে করিয়ে দিয়েছেন যে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শুধু দুই বাংলায় নয়, গোটা পৃথিবীতেই বিখ্যাত।
ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র রনধীর জয়সওয়াল বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে কাছারি বাড়িতে হামলার ঘটনাকে ‘জঘন্য’ আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানান। তিনি বলেন, ‘ওই হিংসাত্মক ঘটনা গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের অন্তর্ভুক্তিমূলক দর্শন ও শিক্ষার পরিপন্থী। কবিগুরু সেই দর্শনের কথাই বারবার বলে এসেছেন। এই বিষয়ে ভারত সরকারের মনোভাব বলতে গিয়ে তিনি বলেন, উগ্রপন্থীরা’ বাংলাদেশের সহনশীলতা ও সমন্বয়মূলক সংস্কৃতির প্রতীকগুলো যেভাবে পরিকল্পিত উপায়ে ধ্বংস করে চলেছে, এই আক্রমণ তারই অংশ। অন্তর্বর্তী সরকারের উচিত, এই ‘সন্ত্রাসীদের’ বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া, যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটতে না পারে।

ADVERTISEMENT

যদিও সিরাজগঞ্জে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ভাঙচুরের ঘটনার তদন্ত শুরু করেছে বাংলাদেশের আইন-শৃঙ্খলা বাহিনী। জানা যাচ্ছে ইতিমধ্যেই পাঁচজনকে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশ। কিন্তু প্রশ্ন থেকেই যায়, বাংলাদেশে যে ভাবে দিন দিন জঙ্গি ও জিহাদিদের আঁতুড়ঘর হয়ে উঠছে। তাতে ভারত কোনও ব্যবস্থা নিতেই পারে। এদিন ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল যেমন এক প্রশ্নের উত্তরে বলেছেন, উগ্রপন্থীরা’ বাংলাদেশের সহনশীলতা ও সমন্বয়মূলক সংস্কৃতির প্রতীকগুলো যেভাবে পরিকল্পিত উপায়ে ধ্বংস করে চলেছে, এই আক্রমণ তারই অংশ। আবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও এই ঘটনায় চরম ক্ষুব্ধ হয়ে ভারতকে কঠোর অবস্থান নিতে অনুরোধ করেছেন। সবমিলিয়ে পরিস্থিতি ক্রমশ অন্যদিকে মোড় নিচ্ছে।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

কলকাতায় অনুব্রতর কানেই চড়াম চড়াম! বীরভূমের কেষ্টকে ‘লাস্ট ওয়ার্নিং’ দিল তৃণমূল

Next Post

মান্ধাতার আমলের মেশিনগানেই ধ্বংস মিয়ানমারের যুদ্ধবিমান জে-১৭! বিশ্বমঞ্চে ফের বেইজ্জত পাকিস্তান-চিন

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
81
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
60
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
83
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
80
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
47
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
38
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
47
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
55
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
99
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
36
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
মান্ধাতার আমলের মেশিনগানেই ধ্বংস মিয়ানমারের যুদ্ধবিমান জে-১৭! বিশ্বমঞ্চে ফের বেইজ্জত পাকিস্তান-চিন

মান্ধাতার আমলের মেশিনগানেই ধ্বংস মিয়ানমারের যুদ্ধবিমান জে-১৭! বিশ্বমঞ্চে ফের বেইজ্জত পাকিস্তান-চিন

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি