গত ৯ অগস্ট রাতে আরজি কর হাসপাতালে ঠিক কী ঘটেছিল, তা জানতে তৎপরতা বাড়িয়েছে সিবিআই। অভিযুক্ত সঞ্জয় রায়কে জেরার পাশাপাশি প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকেও ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বুধবার আরজি করের নতুন সুপার বুলবুল মুখোপাধ্যায়কেও তলব করল সিবিআই। তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার সময়ে ওই হাসপাতালের ডিনের দায়িত্বে ছিলেন বুলবুল। ঘটনার পরে যে অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করা হয়েছিল, তাঁর নেতৃত্বেও ছিলেন বুলবুল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা মনে করছেন বুলবুলের কাছে অনেক তথ্য রয়েছে।
জানা যাচ্ছে, সন্দীপ এবং বুলবুলকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে কেন্দ্রীয় গোয়েন্দারা। প্রসঙ্গত, আরজিকরে তৎকালীন উপাধ্যক্ষ তথা সুপার সঞ্জয় বশিষ্ঠকে এর আগে দু’বার জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। আজ, বৃহস্পতিবার ফের সন্দীপকে তলব করা হয়েছে। সূত্রের খবর, সন্দীপের দেওয়া বয়ান মিলিয়ে দেখার জন্যই হাসপাতালের বাকি কর্তাদের সঙ্গে কথা বলতে চাইছেন গোয়েন্দারা












Discussion about this post