• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
দিল্লির দূষণ ‘সিভিয়ার প্লাস’ !

দিল্লির দূষণ ‘সিভিয়ার প্লাস’ !

administrator by administrator
1 year ago
in Top Story, দেশ
A A
0
ADVERTISEMENT
0
SHARES
14
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

বিষ আর বিষ। প্রতিনিয়ত আরও বিষিয়ে উঠছে রাজধানী দিল্লি। মরশুমের সবথেকে বিষাক্ত বাতাস গ্রহণ করছেন দিল্লিবাসীরা। অত্যন্ত উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে দিল্লির বায়ু দূষণ। পরিস্থিতি সামাল দিতে কঠোর নিয়ম চালু করা হয়েছে। গাঢ় ধোঁয়াশার জেরে দৃশ্যমানতা নেমে এল মাত্র ১৫০ মিটারে। সবমিলিয়ে দূষণের জেরে বেহাল দশা দিল্লির আমজনতার। দূষণ রুখতে ইতিমধ্যেই একাধিক কড়াকড়ি শুরু করেছে দিল্লির সরকার। আরও কড়াকড়ি চেয়ে পিটিশন দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। সোমবার সেই আবেদন শোনে শীর্ষ আদালত। এদিন দিল্লির বায়ুদূষণের মাত্রা তীব্রতর হয়ে ওঠা সত্ত্বেও গ্রেডেড রেসপন্স অ্যাকশন লাগু করতে দেরি করায় আম আদমি পার্টির সরকার ও কেন্দ্রীয় কমিশনকে দুষল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দূষণ নিয়ন্ত্রণ বিধির চতুর্থ স্তরের নিষেধাজ্ঞা চালু থাকবে বলে সাফ জানিয়ে দেয়। উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে ‘গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান’ চালু করা হয়েছে। আট দফা বিধিনিষেধ কার্যকর করা হয়েছে। রবিবার সন্ধ্যায় রাজধানীর বাতাসের গুণগত মান বা এয়ার কোয়ালিটি ইনডেক্স ছিল ৪৫৭। এদিন সেই মাত্রা অনেকখানি ছাপিয়ে গেল। সিস্টেম অফ এয়ার কোয়ালিটি অ্যান্ড ওয়েদার ফোরকাস্টিং অ্যান্ড রিসার্চ অর্থাৎ SAFAR সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল ৬টায় দিল্লির বায়ুদূষণের মাত্রা ৪৮১। যা কিনা চলতি মরশুমের সবচেয়ে খারাপ। দ্বারকার সেক্টর ৮এর একিউআই ৫০০ পর্যন্ত পৌঁছে গিয়েছে বলে খবর। কম দৃশ্যমানতার কারণে দেরিতে উড়েছে শতাধিক বিমান। ৩টি বিমানের শিডিউল বাতিলও করা হয়েছে। দশম ও দ্বাদশ শ্রেণি ছাড়া বাকি সমস্ত ক্লাসের পড়ুয়াদের অনলাইল ক্লাসের ঘোষণা করেছে আপ সরকার। সরকারি কর্মীদের আপাতত ‘ওয়ার্ক ফ্রম হোম’ করার নির্দেশ দেওয়া হয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী সরকারি অফিসের সময় বদলের ঘোষণা করেন। দিল্লি পুরসভা চলবে সকাল সাড়ে ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। কেন্দ্রীয় সরকারি অফিস খুলবে সকাল ৯টায়। চলবে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত। দিল্লির সরকারি দপ্তরগুলিতে কাজ শুরু হবে সকাল ১০টায়। চলবে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত। পণ্যবাহী ও অন্য যানবাহনের ক্ষেত্রেও একাধিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে। রাজধানীতে এই মুহূর্তে ট্রাকের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কোনও ধরনের নির্মাণ কাজ এই মুহূর্তে করা যাবে না দিল্লিতে। পুরনো ডিজ়েল গাড়িও চালানো যাবে না। শুধুমাত্র দিল্লি নয়, সোমবার সকালে উত্তর প্রদেশ এবং হরিয়ানাতেও বাতাসের গুণগতমান ছিল খারাপ পর্যায়ে। ধোঁয়াশায় আচ্ছন্ন ছিল দিল্লি সংলগ্ন রাজ্যগুলি। রাজধানী ও তার পার্শ্ববর্তী এলাকার এই পরিস্থিতি দেখে উদ্বেগে প্রশাসন থেকে পরিবেশবিদেরা। মনে করা হচ্ছে, দূষণের এই ফল ভুগতে পারেন নাগরিকেরা। শ্বাসকষ্ট-সহ বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিতে পারে তাঁদের।

ADVERTISEMENT

উল্লেখ্য, AQI ০-৫০ হলে তা ‘ভালো’ হিসেবে বিবেচনা হবে। ৫১ থেকে ১০০ হচ্ছে ‘সন্তোষজনক’। ১০১ থেকে ২০০ হল ‘মাঝারি’, ২০১ থেকে ৩০০ হল ‘খারাপ’, ৩০১ থেকে ৪০০ হল ‘খুব খারাপ’, ৪০১ থেকে ৪৫০ হল ‘ভয়ঙ্কর’ এবং ৪৫১-র অধিক AQI ‘অতি ভয়ঙ্কর’ হিসেবে বিবেচিত হয়।

RelatedPosts

হঠাৎ ভারতের ব্রহ্মস পরীক্ষা বাংলাদেশকরে জব্দ করতে যুদ্ধে এগোচ্ছে ভারত!

সীমান্তে বাড়ছে ভারতীয় সেনার তৎপরতা! এবারের টার্গেট কেন শুধুই বাংলাদেশ?

হাসিনা আমাদের নয়নের মনি… দিল্লির চরম অবস্থানে সুর নরম ঢাকার

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

আবাস দুর্নীতির মধ্যেই ‘স্বচ্ছ প্রধান’

Next Post

তৃণাঙ্কুরকে সরাসরি আক্রমণ কল্যাণের

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

হঠাৎ ভারতের ব্রহ্মস পরীক্ষা বাংলাদেশকরে জব্দ করতে যুদ্ধে এগোচ্ছে ভারত!

by Rupendu Das
December 4, 2025
0
4
হঠাৎ ভারতের ব্রহ্মস পরীক্ষা বাংলাদেশকরে জব্দ করতে যুদ্ধে এগোচ্ছে ভারত!

বঙ্গোপসাগরে ব্রহ্মোসের গর্জন। সোমবার ভারতীয় সেনা সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রহ্মসের পরীক্ষা চালিয়েছে। ভারতীয় সেনার ব্রহ্মস ইউনিটে দক্ষিণ কম্যান্ড এবং তিন...

Read more

সীমান্তে বাড়ছে ভারতীয় সেনার তৎপরতা! এবারের টার্গেট কেন শুধুই বাংলাদেশ?

by Raja Majumder
December 3, 2025
0
11
সীমান্তে বাড়ছে ভারতীয় সেনার তৎপরতা! এবারের টার্গেট কেন শুধুই বাংলাদেশ?

বাংলাদেশের ভবিষ্যত কি, ঠিক করবে ভারতই। আপনাদের মনে আছে নিশ্চই গত জানুয়ারি মাসে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বার শপথ নেওয়ার পরই...

Read more

হাসিনা আমাদের নয়নের মনি… দিল্লির চরম অবস্থানে সুর নরম ঢাকার

by Rupendu Das
November 21, 2025
0
14
হাসিনা আমাদের নয়নের মনি… দিল্লির চরম অবস্থানে সুর নরম ঢাকার

দিল্লির কেল্লাকাণ্ডের তদন্ত রিপোর্টে ভারতের গোয়েন্দা সংস্থা স্পষ্ট উল্লেখ করে যে পাক সন্ত্রাসীরা বাংলাদেশের মাটি ব্যবহার করেছিল। সেই রিপোর্টে তদারকি...

Read more

কার ফাঁ*সি আগে? হাসিনা নাকি ইউনূস। সব দায় সেনাপ্রধানের

by Susanta Khan
November 17, 2025
0
18
কার ফাঁ*সি আগে? হাসিনা নাকি ইউনূস।  সব দায় সেনাপ্রধানের

বাংলাদেশে ইউনূস সাহেবের বিরু্দ্ধে বেশ কিছু মানুষ প্রচন্ড ক্ষিপ্ত হয়ে উঠেছিলেন। যার মধ্যে ইউনূস সাহেবের প্রিয় ছাত্র থেকে শুরু করে...

Read more

ভারতের বিরুদ্ধে যুদ্ধই চায় বাংলাদেশ, সীমান্তে প্রস্তুত ভারতীয় সেনাও

by Raja Majumder
November 8, 2025
0
5
ভারতের বিরুদ্ধে যুদ্ধই চায় বাংলাদেশ, সীমান্তে প্রস্তুত ভারতীয় সেনাও

বাংলাদেশ নৌবাহিনী শনিবার চট্টগ্রাম বন্দরে পাকিস্তান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফকে স্বাগত জানিয়েছে। সেই সঙ্গে তাঁরা স্বাগত জানিয়েছে এফ-২২পি জুলফিকার-শ্রেণীর...

Read more

শোভনের জন্যই বৈশাখীকে নিতে হল? ‘প্রিয়তমা’ বৈশাখীকে নিয়ে TMC-র অভ্যন্তরেই বিভাজন

by Sumana Sarkar
November 4, 2025
0
23
শোভনের জন্যই বৈশাখীকে নিতে হল? ‘প্রিয়তমা’ বৈশাখীকে নিয়ে TMC-র অভ্যন্তরেই বিভাজন

কাননের কামব্যাক হয়েছে। আনুষ্ঠানিকভাবে তৃণমূলে সেকেন্ড ইনিংস শুরু করলেন শোভন চট্টোপাধ্যায়। সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, শোভন চট্টোপাধ্যায়ের জন্যই...

Read more

বাতিল পুরোনো ওয়েবসাইট, চালু হল নতুন! কিভাবে দেখবেন ২০০২ ভোটার তালিকা?

by Raja Majumder
October 31, 2025
0
15
বাতিল পুরোনো ওয়েবসাইট, চালু হল নতুন! কিভাবে দেখবেন ২০০২ ভোটার তালিকা?

রাজ্য জুড়ে শুরু হয়ে গিয়েছে ভোটার তালিকায় নিবিড় সমীক্ষা বা এসআইআর। আর এই আবহে ২০০২ সালের এসআইআর অনুযায়ী চুরান্ত ভোটার...

Read more

রক্ষাকবজ উঠতেই শুভেন্দুর বিরুদ্ধে চারটি FIR বিরাট বার্তা কল্যাণের

by Rani Chakraborty
October 30, 2025
0
3
রক্ষাকবজ উঠতেই শুভেন্দুর বিরুদ্ধে চারটি FIR   বিরাট বার্তা কল্যাণের

কলকাতা হাইকোর্ট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অন্তর্বর্তী রক্ষাকবচ তুলে নিয়েছে। গত শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশ দেন শুভেন্দু...

Read more

SIR NRC আতঙ্ক পানিহাটির প্রৌঢ়ের মৃত্যুতে TMC BJP তরজা তুঙ্গে

by Rani Chakraborty
October 30, 2025
0
5
SIR NRC আতঙ্ক   পানিহাটির প্রৌঢ়ের মৃত্যুতে   TMC BJP তরজা তুঙ্গে

NRC এবং SIR কে ঘিরে তৈরি হওয়া আতঙ্কে SIR ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে উত্তর ২৪ পরগনার পানিহাটির বাসিন্দা প্রদীপ কর...

Read more

অভিষেক গড়ে BLO আসলে তৃণমূল সভাপতি শুভেন্দুর অভিযোগে বিরাট পদক্ষেপে নির্বাচন কমিশনের

by Rani Chakraborty
October 27, 2025
0
3
অভিষেক গড়ে BLO আসলে তৃণমূল সভাপতি   শুভেন্দুর অভিযোগে বিরাট পদক্ষেপে নির্বাচন কমিশনের

ফের একবার বিএলও নিয়োগে গুরুতর অনিয়ম প্রকাশ্যে আনলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যের শাসকদল তৃণমূলের বিরুদ্ধে বুথ লেভেল অফিসার অর্থাৎ...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি