নবরাত্রি উপলক্ষে উৎসবের মরসুমে ফের গান লিখে ফেললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার এক্স হ্যান্ডেলে নবরাত্রির শুভেচ্ছা জানিয়ে নিজের লেখা গানটি আপলোড করেছেন তিনি। অবশ্য সেই পোস্ট ভাইরাল হতে বেশি সময় নেয়নি। উৎসবের আবহে যখন দেশজুড়ে অভয়ার সুবিচারের দাবিতে প্রতিবাদের ঝড় উঠেছে, তখন প্রধানমন্ত্রীর এই পোস্ট নিয়ে চর্চা যে হবেই তা আর বলার অপেক্ষা রাখে না। ভিডিওর ক্যাপশানে মোদি লিখেছেন, “নবরাত্রি উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্নভাবে দেবী দুর্গার আরাধনায় মেতে উঠেছে দেশবাসী। উৎসবের মরসুমে আমার লেখা একটি গর্বা ‘অবতী কালে’ শেয়ার করলাম। দেবীর আশীর্বাদ যেন সবার উপর থাকে।” মোদীর পোস্ট দেখে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। কেউ লিখেছেন অসাধারণ। এমন একটা সুন্দর গানের জন্য ধন্যবাদ। আবার অনেকে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রীও মেতে উঠলেন উৎসবে! অভয়ার সুবিচারের দাবিতে কলকাতা-সহ দেশের বিভিন্ন প্রান্ত উত্তাল তখন প্রধানমন্ত্রী নারীশক্তির বন্দনায় গর্বা লিখলেন প্রধানমন্ত্রী।
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব অনেক আগেই দক্ষিণ এশিয়ায় পড়তে শুরু করে। দেখা দিয়েছে জ্বালানি সংকট। বাজার অগ্নিমূল্য। ভারতে এর প্রভাব যতনা...
Read more












Discussion about this post