• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
‘জগন্নাথদেবও মোদির ভক্ত’, বিতর্কিত মন্তব্যে প্রায়শ্চিত্ত করবেন পুরীর বিজেপি প্রার্থী

‘জগন্নাথদেবও মোদির ভক্ত’, বিতর্কিত মন্তব্যে প্রায়শ্চিত্ত করবেন পুরীর বিজেপি প্রার্থী

Raja Majumder by Raja Majumder
2 years ago
in Top Story, দেশ, লোকসভা নির্বাচন ২০২৪
A A
0
ADVERTISEMENT
0
SHARES
11
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

দিন দুয়েক আগেই পুরীতে নির্বাচনী প্রচারে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি ফিরতেই বিতর্কিত মন্তব্য করে বিজেপির বিড়ম্বনা বাড়ালেন পুরীর বিজেপি প্রার্থী সম্বিত পাত্র। তিনি একদিকে যেমন পুরীর প্রার্থী অন্যদিকে তেমনই বিজেপির জাতীয় মুখপাত্র। সেই সম্বিতই বলে ফেলেছেন এক বিতর্কিত কথা, যা নিয়ে সুর চড়িয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলি। তিনি বলেছেন, “শ্রী জগন্নাথদেবও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভক্ত”। বিরোধীরা এই মন্তব্যের কড়া নিন্দা করতেই সম্বিৎ ফিরল সম্বিতের। বললেন, মুখ ফস্কেই নাকি তিনি এই কথা বলে ফেলেছেন। আর এই মহাভূলের জন্য তিনি প্রায়শ্চিত্তও করবেন।

ADVERTISEMENT

সোমবার দুপুরে পুরীর বিজেপি প্রার্থী সম্বিত পাত্র সংবাদমাধ্যমের মুখোমুখী হয়েছিলেন। এর কিছুক্ষণ আগেই তাঁর সমর্থনে রোড শো করে গিয়েছেন প্রধানমন্ত্রী। সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রীর স্তুতি করতে গিয়ে তিনি বলেন, “লক্ষ লক্ষ মানুষ আজ হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দেখতে। প্রভু জগন্নাথ নিজেও মোদির ভক্ত”। পুরীর বিজেপি প্রার্থীর এহেন মন্তব্য ঝড়ের বেগে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এরপরই শুরু হয় সমালোচনার ঝড়। বিজেপিকে তীব্র আক্রমণ করতে ছাড়েননি ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক।

RelatedPosts

যুদ্ধের লক্ষ্যে ক্যান্টনমেন্টের দখলে ভারতবিরোধীরা সেনাপ্রধানের ক্ষমতা হ্রাস বাংলাদেশে!

দুই দেশের বাহিনীর প্রধানের গোপন বৈঠক প্রতিরক্ষায় গলায় গলায় পাকিস্তান-বাংলাদেশ।

এনসিপিকে ফাঁদে ফেলেছে জামাত। আঃলীগ ফিরলে কি হবে?

তিনি বলেন, “মহাপ্রভু জগন্নাথ বিশ্ব ব্রক্ষ্ণাণ্ডের অধীশ্বর। মহাপ্রভু কোনও মানুষের ভক্ত বলা মানে ঈশ্বরকে অবনাননা করা”। তিনি আরও বলেন, এই মন্তব্যের জন্য কোটি কোটি জগন্নাথ ভক্তের ভাবাবেগে আঘাত লেগেছে। বিজু জনতা দলের আক্রমণের মুখে পড়েই হুঁশ ফেরে সম্বিত পাত্রের। তিনি গভীর রাতেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তা পোস্ট করেন। তাতে তিনি দাবি করেন, নিতান্ত মুখ ফস্কেই এই মন্তব্য করে ফেলেছিলেন তিনি। মহাপ্রভু জগন্নাথের কাছে তিনি বড় ভুল করে ফেলেছেন। তাই তিনি ভগবানের চরণে ক্ষমা চাইছেন। এবং আগামী তিনদিন উপবাস করে এই পাপের প্রায়শ্চিত্ত করবেন। পাশাপাশি নিজের এক্স হ্যান্ডলে তিনি ভক্তদের কাছেও ক্ষমা প্রার্থনা করেন।

आज महाप्रभु श्री जगन्नाथ जी को लेकर मुझसे जो भूल हुई है, उस विषय को लेकर मेरा अंतर्मन अत्यंत पीड़ित है।

मैं महाप्रभु श्री जगन्नाथ जी के चरणों में शीश झुकाकर क्षमा याचना करता हूँ। अपने इस भूल सुधार और पश्चाताप के लिए अगले 3 दिन मैं उपवास पर रहूँगा।

जय जगन्नाथ। 🙏

ଆଜି ଶ୍ରୀ… pic.twitter.com/rKavOxMjIq

— Sambit Patra (Modi Ka Parivar) (@sambitswaraj) May 20, 2024

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Tags: BJPJAGANNATHJAGANNATH TEMPLEPURISAMBIT PATRA
Previous Post

প্রিয়াঙ্কাকে সবার সামনে বিয়ের প্রস্তাব শাহরুখের

Next Post

কমিশনের নির্দেশে ২৪ ঘন্টার জন্য ‘সেন্সর’ অভিজিৎ গঙ্গোপাধ্যায়

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

যুদ্ধের লক্ষ্যে ক্যান্টনমেন্টের দখলে ভারতবিরোধীরা সেনাপ্রধানের ক্ষমতা হ্রাস বাংলাদেশে!

by Susanta Khan
January 20, 2026
0
10
যুদ্ধের লক্ষ্যে  ক্যান্টনমেন্টের দখলে ভারতবিরোধীরা  সেনাপ্রধানের ক্ষমতা হ্রাস বাংলাদেশে!

বাংলাদেশের  সেনাপ্রধানকে নিয়ে ভারতের সেনাপ্রধান মুখ খুলতেই কি নড়েচড়ে বসল, ইউনূসের জামাতী সরকার। ভারতের সেনাপ্রধানের আশ্বাস এবং বিশ্বাস ছিল দুই...

Read more

দুই দেশের বাহিনীর প্রধানের গোপন বৈঠক প্রতিরক্ষায় গলায় গলায় পাকিস্তান-বাংলাদেশ।

by Partha Hazra
January 10, 2026
0
19
দুই দেশের বাহিনীর প্রধানের গোপন বৈঠক  প্রতিরক্ষায় গলায় গলায়  পাকিস্তান-বাংলাদেশ।

সন্তান বিপদে পড়লে সে তো বাবার কাছে যাবেই এটাই স্বাভাবিক। কিন্তু যে সন্তানের জন্ম আটকাতে বাবার বড় ভূমিকা থাকে পরবর্তীতে...

Read more

এনসিপিকে ফাঁদে ফেলেছে জামাত। আঃলীগ ফিরলে কি হবে?

by Susanta Khan
January 10, 2026
0
18
এনসিপিকে ফাঁদে ফেলেছে জামাত।  আঃলীগ ফিরলে কি হবে?

এনসিপি তৈরী  করেছিল জামাত। মানে শিক্ষিত মার্জিত ছাত্রদের সামনে রেখে পিছন থেকে আন্দোলোন চালিয়ে গিয়েছিল জামাত। তার জন্য তারা এই...

Read more

বিএনপির মারের হাত থেকে বাঁচতে জামাতে, এবার জামাতের হাত থেকে কে বাঁচাবে?

by Susanta Khan
January 9, 2026
0
7
বিএনপির মারের হাত থেকে বাঁচতে জামাতে, এবার জামাতের হাত থেকে কে বাঁচাবে?

এনসিপির অবস্থা এখন জলে কুমির আর ডাঙায় বাঘ। তাদের এখন বাঁচার মরিয়া চেষ্টা। কিন্তু যার কাছে আশ্রয় নিতে যায়, সেই...

Read more

হঠাৎ ভারতের ব্রহ্মস পরীক্ষা বাংলাদেশকরে জব্দ করতে যুদ্ধে এগোচ্ছে ভারত!

by Rupendu Das
December 4, 2025
0
18
হঠাৎ ভারতের ব্রহ্মস পরীক্ষা বাংলাদেশকরে জব্দ করতে যুদ্ধে এগোচ্ছে ভারত!

বঙ্গোপসাগরে ব্রহ্মোসের গর্জন। সোমবার ভারতীয় সেনা সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রহ্মসের পরীক্ষা চালিয়েছে। ভারতীয় সেনার ব্রহ্মস ইউনিটে দক্ষিণ কম্যান্ড এবং তিন...

Read more

সীমান্তে বাড়ছে ভারতীয় সেনার তৎপরতা! এবারের টার্গেট কেন শুধুই বাংলাদেশ?

by Raja Majumder
December 3, 2025
0
23
সীমান্তে বাড়ছে ভারতীয় সেনার তৎপরতা! এবারের টার্গেট কেন শুধুই বাংলাদেশ?

বাংলাদেশের ভবিষ্যত কি, ঠিক করবে ভারতই। আপনাদের মনে আছে নিশ্চই গত জানুয়ারি মাসে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বার শপথ নেওয়ার পরই...

Read more

হাসিনা আমাদের নয়নের মনি… দিল্লির চরম অবস্থানে সুর নরম ঢাকার

by Rupendu Das
November 21, 2025
0
23
হাসিনা আমাদের নয়নের মনি… দিল্লির চরম অবস্থানে সুর নরম ঢাকার

দিল্লির কেল্লাকাণ্ডের তদন্ত রিপোর্টে ভারতের গোয়েন্দা সংস্থা স্পষ্ট উল্লেখ করে যে পাক সন্ত্রাসীরা বাংলাদেশের মাটি ব্যবহার করেছিল। সেই রিপোর্টে তদারকি...

Read more

কার ফাঁ*সি আগে? হাসিনা নাকি ইউনূস। সব দায় সেনাপ্রধানের

by Susanta Khan
November 17, 2025
0
21
কার ফাঁ*সি আগে? হাসিনা নাকি ইউনূস।  সব দায় সেনাপ্রধানের

বাংলাদেশে ইউনূস সাহেবের বিরু্দ্ধে বেশ কিছু মানুষ প্রচন্ড ক্ষিপ্ত হয়ে উঠেছিলেন। যার মধ্যে ইউনূস সাহেবের প্রিয় ছাত্র থেকে শুরু করে...

Read more

ভারতের বিরুদ্ধে যুদ্ধই চায় বাংলাদেশ, সীমান্তে প্রস্তুত ভারতীয় সেনাও

by Raja Majumder
November 8, 2025
0
11
ভারতের বিরুদ্ধে যুদ্ধই চায় বাংলাদেশ, সীমান্তে প্রস্তুত ভারতীয় সেনাও

বাংলাদেশ নৌবাহিনী শনিবার চট্টগ্রাম বন্দরে পাকিস্তান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফকে স্বাগত জানিয়েছে। সেই সঙ্গে তাঁরা স্বাগত জানিয়েছে এফ-২২পি জুলফিকার-শ্রেণীর...

Read more

শোভনের জন্যই বৈশাখীকে নিতে হল? ‘প্রিয়তমা’ বৈশাখীকে নিয়ে TMC-র অভ্যন্তরেই বিভাজন

by Sumana Sarkar
November 4, 2025
0
28
শোভনের জন্যই বৈশাখীকে নিতে হল? ‘প্রিয়তমা’ বৈশাখীকে নিয়ে TMC-র অভ্যন্তরেই বিভাজন

কাননের কামব্যাক হয়েছে। আনুষ্ঠানিকভাবে তৃণমূলে সেকেন্ড ইনিংস শুরু করলেন শোভন চট্টোপাধ্যায়। সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, শোভন চট্টোপাধ্যায়ের জন্যই...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি