• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
বেকার সমস্যা সমাধানে কী কী প্রস্তাব দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী

বেকার সমস্যা সমাধানে কী কী প্রস্তাব দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী

Raja Majumder by Raja Majumder
2 years ago
in Top Story, দেশ
A A
0
ADVERTISEMENT
0
SHARES
13
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

২০২৪ লোকসভা ভোটেই প্রথমবার ধাক্কা খেয়েছে বিজেপির জয়রথ। ফলে এনডিএ শরিকদের কাঁধে চেপে তৃতীয়বার মসনদে বসতে হয়েছে নরেন্দ্র মোদিকে। তাই এবারের বাজেটে যে দরাজহস্ত হবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী, সেটা অনুমান করাই গিয়েছিল। পাশাপাশি ২০২৪-২৫ আর্থিক বছরের বাজেট পেশের আগে আর্থিক সমীক্ষায় উঠে এসেছিল কর্মসংস্থানের ভয়াবহ চিত্রও। ফলে কেন্দ্রীয় বাজেটে যে কর্মসংস্থানের কিছু দিশা দেখানো হবে সেটাও সহজে অনুমেয় ছিল। আর হলও তাই। মঙ্গলবার ২০২৪-২৫ কেন্দ্রীয় বাজেট পেশ করার সময় একাধিক বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। সেই সঙ্গে নতুন কর্মসংস্থানের লক্ষ্যে দক্ষতা উন্নয়নের জোর দেওয়ার কথা যেমন ঘোষণা করলেন, তেমনই ছোট ছোট স্টার্ট-আপ সংস্থাকে সাহায্যের কথাও বলে রাখলেন।

ADVERTISEMENT

এদিনের বাজেট পেশ করার সময় নির্মলা সীতারামণ বলেছেন, তৃতীয় মোদি সরকার আাগমী পাঁচ বছরে ৪ কোটি নতুন চাকরির লক্ষ্য নিয়েছে। পাশাপাশি, দেশের অন্তত এক কোটি তরুণ-তরুণীর জন্য নতুন প্রকল্পের ঘোষণা করেছেন তিনি। এদিনের বাজেট ভাষণে কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন, দেশের বেকারত্ব দূর করতে আগামী পাঁচ বছরে প্রায় ৫০০টি বড় সংস্থায় ইন্টার্নশিপের সুযোগ করে দেওয়া হবে তরুণ-তরুণীদের। সরকারি উদ্যোগে এই ধরণের ইন্টার্নশিপের সুযোগ এতদিন ছিল না ভারতে। ফলে একদিক থেকে এই উদ্যোগ যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং যুগান্তকারী। কেমন হবে এই ইন্টার্ণশিপ? কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন, প্রথম যারা চাকরির জগতে পা রাখতে চলেছেন, তাঁরাই ইন্টার্নশিপের সুযোগ পাবেন। তাঁদের প্রশিক্ষণের সমস্ত খরচ বহন করতে হবে সংশ্লিষ্ট সংস্থাকেই। এটা ওই সংস্থাকে সোশ্যাল রেসপনসিবিলিটি তহবিল বা সিএসআর থেকে খরচ করতে হবে। ইন্টার্নশিপ চলাকালীন তরুণ-তরুণীরা মাসে ৫ হাজার টাকা করে বেতন এবং এককালীন ৬ হাজার টাকা ভাতা পাবেন। এর ফলে একদিকে যেমন কর্মক্ষেত্রের সঙ্গে পরিচিত হওয়া এবং কাজ শেখার সুযোগ আসবে। তেমনই কিছুটা উপার্জনও হবে।

RelatedPosts

ভারত-বাংলাদেশের যু*দ্ধ, গোপনে উস্কানি দিচ্ছে কারা?

দিল্লির বৈঠকে খলিলুর, আওয়ামী লীগকে ফেরাতে কৌশলী ভারত। ভবিষ্যৎ উজ্জ্বল হাসিনার!

বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরে ভারতের কম্যান্ডো! অশনিক সংকেত ঢাকায়?

এছাড়াও আরও কয়েকটি পদক্ষেপের কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এরমধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল, যারা প্রথমবার চাকরি করতে যাবেন, তাঁদের জন্য একমাসের বিশেষ ভাতার বন্দোবস্ত করা। দেশের প্রায় ২ কোটির বেশি তরুণ-তরুণী এই প্রকল্পের আওতায় আসবেন। এর জন্য চলতি আর্থিক বর্ষে প্রায় ২ লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার। অনেক সময়ই অভিযোগ আসে, ছোট ছোট সংস্থাগুলি কর্মীদের ইপিএফের আওতায় আনে না। এবার সেই বৈষম্য দূর করতে নতুন পরিকল্পনা নিল কেন্দ্র। এবারের বাজেটে অর্থমন্ত্রী জানালেন, ছোট সংস্থাগুলিকে ইপিএফে ভর্তুকি দেবে কেন্দ্র। কর্মী এবং সংস্থা, দুই পক্ষকেই ইপিএফও-তে ইনসেনটিভ দেওয়া হবে। প্রথম কাজে ঢুকলে কর্মীদের একমাসের বেতন এবং পিএফের টাকা দেবে কেন্দ্রীয় সরকার। যা তিন কিস্তিতে ৫০ হাজার টাকা পর্যন্ত হতে পারে বলে জানিয়েছেন নির্মলা সীতারমণ। পাশাপাশি মহিলা কর্মীদের জন্যও এবারের বাজেটে বিশেষ ব্যবস্থা রেখেছেন তিনি। বিশেষ করে শিল্পক্ষেত্র এবং আইটি হাবগুলিতে লেডিস হোস্টেল, শিশুদের জন্য ক্রেশের ব্যবস্থা করা ইত্যাদি।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

মুম্বাই কি ভাবছে হার্দিক কে নিয়ে?

Next Post

দক্ষিণে বৃষ্টির দাপট বৃদ্ধি, উত্তরে সাময়িক বিরতি?

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ভারত-বাংলাদেশের যু*দ্ধ, গোপনে উস্কানি দিচ্ছে কারা?

by Rupendu Das
March 27, 2026
0
24
ভারত-বাংলাদেশের যু*দ্ধ, গোপনে উস্কানি দিচ্ছে কারা?

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব অনেক আগেই দক্ষিণ এশিয়ায় পড়তে শুরু করে। দেখা দিয়েছে জ্বালানি সংকট। বাজার অগ্নিমূল্য। ভারতে এর প্রভাব যতনা...

Read more

দিল্লির বৈঠকে খলিলুর, আওয়ামী লীগকে ফেরাতে কৌশলী ভারত। ভবিষ্যৎ উজ্জ্বল হাসিনার!

by Rupendu Das
March 27, 2026
0
39
দিল্লির বৈঠকে খলিলুর, আওয়ামী লীগকে ফেরাতে কৌশলী ভারত। ভবিষ্যৎ উজ্জ্বল হাসিনার!

যে কোনও কিছুর একটা সলতে পাকানোর পর্ব থাকে। বিশেষ করে এর যদি বড়ো কোনও একটা লক্ষ্য থাকে। সেই লক্ষ্যে কোনোভাবেই...

Read more

বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরে ভারতের কম্যান্ডো! অশনিক সংকেত ঢাকায়?

by Rupendu Das
March 26, 2026
0
16
বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরে ভারতের  কম্যান্ডো! অশনিক সংকেত ঢাকায়?

বাংলাদেশ সেনাবাহিনীতে ভারতীয় কম্যান্ডো রয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগ, তারা না কি বাংলাদেশে অপারেশন চালিয়ে নীরবে ভারতে চলে যাচ্ছে। যদিও...

Read more

ভারতে লুকিয়ে পাক গুপ্তচর! দিল্লির বিরুদ্ধে পাকিস্তানের অ*স্ত্র বাংলাদেশ! আবারও যু*দ্ধের পরিস্থিতি?

by Rupendu Das
March 26, 2026
0
16
ভারতে লুকিয়ে পাক গুপ্তচর! দিল্লির বিরুদ্ধে পাকিস্তানের অ*স্ত্র বাংলাদেশ! আবারও যু*দ্ধের পরিস্থিতি?

দিল্লির সঙ্গে ঢাকার সম্পর্ক বেশ হৃদ্যতাপূর্ণ। সাউথব্লক যখন নিশ্চিত হয়ে যায় যে আওয়ামী লীগের ক্ষমতায় ফেরার সম্ভাবনা আপাতত নেই, তখন...

Read more

বাংলাদেশের তেল সংকট মেটাতে বিরাট চ্যালেঞ্জের মুখে বিএনপি সরকার

by Rupendu Das
March 24, 2026
0
16
বাংলাদেশের তেল সংকট মেটাতে বিরাট চ্যালেঞ্জের মুখে বিএনপি সরকার

আমেরিকা সেই হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য লাগাতার হুমকি দিয়ে চলেছে। তেহরান ওয়াশিংটনের কোনও হমকিকে পাত্তা দিতে চাইছে না। এই...

Read more

চর্চায় ঢাকা – দিল্লি সম্পর্ক। বন্ধুত্ব না কি দর কষাকষি ?

by Rupendu Das
March 24, 2026
0
17
চর্চায় ঢাকা – দিল্লি সম্পর্ক।  বন্ধুত্ব না কি দর কষাকষি ?

বদলে গিয়েছে বাংলাদেশ? বদল হয়েছে দেশের জাতীয় রাজনীতির প্রেক্ষাপট। অনেকে বলছেন, দীর্ঘ ১৮ মাসের দুঃশাসন শেষ হওয়ার পর বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠিত...

Read more

প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্তে রাজনৈতিক ঝড় উঠেছে বাংলাদেশে

by Rupendu Das
March 21, 2026
0
33
প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্তে রাজনৈতিক ঝড় উঠেছে বাংলাদেশে

প্রতিবেদন শুরু করা যাক মির্জা ফখরুলের একটি ভাষ্য দিয়ে। মির্জা ফখরুল বলছেন, ‘এরা হঠাৎ হঠাৎ করে বেরিয়ে আসে। এগুলোকে খুব...

Read more

মির্জা ফখরুলের বিতর্কিত বক্তব্যে তারেকের থেকে ব্যাখ্যা চাইছেন ডোভাল

by Rupendu Das
March 21, 2026
0
26
মির্জা ফখরুলের বিতর্কিত বক্তব্যে তারেকের থেকে ব্যাখ্যা চাইছেন ডোভাল

প্রতিবেদন শুরু করা যাক কয়েকটি দৃশ্যপট তৈরির মধ্যে দিয়ে। টেক ওয়ান - নেতা দু’জন। দল একটি। সেই দলের একজন প্রধানমন্ত্রী...

Read more

ভারত-বাংলাদেশ টুকরো করে খ্রিস্টান রাষ্ট্র তৈরির মার্কিন ষড়যন্ত্র

by Rupendu Das
March 21, 2026
0
29
ভারত-বাংলাদেশ টুকরো করে  খ্রিস্টান রাষ্ট্র তৈরির মার্কিন ষড়যন্ত্র

ভারত-বাংলাদেশ ভেঙে কি সত্যি নতুন কোনও রাষ্ট্র গঠনের ষড়যন্ত্র চলছে? সম্প্রতি ভূ-রাজনৈতিক অঙ্গনে এই বিস্ফোরক দাবি ঘিরে তোলপাড় শুরু হয়েছে।...

Read more

খেলা শেষ ট্রাম্পের! ভারতের ঝুঁকিতে মার্কিন সৈন্যদের আটকে দিল রাশিয়া।

by Rupendu Das
March 20, 2026
0
11
খেলা শেষ ট্রাম্পের! ভারতের ঝুঁকিতে  মার্কিন সৈন্যদের আটকে দিল রাশিয়া।

মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে আমেরিকার বিশ্বাস ছিল, এটা দীর্ঘস্থায়ী হবে না। তারা কম সময়ের মধ্যে ইরানকে কবজা করবে। বাস্তবে দেখা গেল...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি