• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
একবেলায় ঘুরে আসুন কলকাতার কাছেই ‘বাংলার আলেপ্পি’ বেড়ি পাঁচপোতা

একবেলায় ঘুরে আসুন কলকাতার কাছেই ‘বাংলার আলেপ্পি’ বেড়ি পাঁচপোতা

Raja Majumder by Raja Majumder
2 years ago
in ভ্রমণ
A A
0
ADVERTISEMENT
0
SHARES
8
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

সামনে দিগন্ত ছাড়িয়ে চপল জলরাশি। পড়ন্ত বিকেলে সূয্যিমামা ঘরে ফেরার তোড়জোড় করছেন, মাথার উপর দিয়েছি দল বেঁধে ঘরে ফিরছে চেনা অচেনা পাখিরা। সামনেই কাঁটাতার, কিন্তু ওরা দেশ-রাজ্যের সীমানা বোঝে না, তাই অবলীলায় উড়ে যায় ভারত ছাড়িয়ে বাংলাদেশের দিকে। বাওড়ের জলে হিন্দোল তুলে একে একে ডাঙায় ফিরছে ডিঙি নৌকা। চারিদিকে শান্ত-নির্জন পরিবেশ। শুধু বাসায় ফেরার আনন্দে পাখিদের কলতান এক অশোনা অর্কেস্ট্রার মূর্ছনা বাজিয়ে চলেছে। শহর কলকাতায় থাকা শহুরে মানুষদের কাছে এই পরিবেশ একেবারেই স্বর্গ। বাংলার বুকে এমনই সব আশ্চর্য জগৎ আছে সেটা হয়তো অনেকেই জানেন না। বেড়ি পাঁচপোতা, বাংলাদেশ সীমান্তে একেবারে গা ঘেঁষে আদিগন্ত বাওর বা জলরাশি। মাঝে মধ্যে দ্বীপের মতো চরে শুধুই সবুজের আলপনা। অশ্বখুরাকৃতি একটি হ্রদ, লোকে ডাকে ‘বাওর’। যাবেন নাকি সেই বাওরে একবেলার শান্তি খুঁজতে?

ADVERTISEMENT

 

RelatedPosts

প্রথম দশে নেই রোহিত, বিরাট ,নীরজ।সারাবছর গুগলের খোঁজ চলে কাদের?

বিশ্বসেরা একাদশ থেকে বাদ মেসি এবং রোনাল্ডো.

২০২৫ এর চ্যাম্পিয়ন্স ট্রফিতে তরুণদের উপর ভরসা ভারতীয় দলের

বর্তমান ব্যস্ততার জীবনে অনেকেই একটু শান্তির খোঁজে ঘুরে বেড়ান কাছেপিঠের কোনও অফবিট জায়গায়। শহুরে ধোঁয়া দূষণের পরিবেশ বদলে এক বা দুইদিনের ছুটিতে ছুটে যান কোনও অজানা অখ্যাত জায়গায়। যেখানে পাওয়া যায় বিশুদ্ধ বাতাস, গ্রাম্য শান্ত জনজীবন। এরকমই একটি জায়গা হল বেড়ি পাঁচপোতা। স্থানীয় প্রবীণদের দাবি, বহুকাল আগে ইছামতি এই এলাকা দিয়েই বয়ে যেত। এরপর কালের নিয়মে পথ বলেছে ইছামতি। আর রেখে গিয়েছে এই অশ্বখুরাকৃতি হ্রদ। যা স্থানীয়দের কাছে বাওর বলে পরিচিত।

 

জনশ্রুতি আছে আগে এখানে বন্দর বা পোতাশ্রয় ছিল। রাজা প্রতাপাদিত্য এখানে ইছামতী নদী ধরে এখানে এসেছিলেন এবং তাঁর পোত বা বাণিজ্যতরী নোঙর করেছিলেন। এই এলাকাতেই বেড়ি বাওর ছাড়াও রয়েছে ডুমোর বাওর, বলদেঘাটা বাওর, ঝাউডাঙা বাওর, ও ইছামতি বাওর। সবমিলিয়ে বেড়ি পাঁচপোতা। এপারে ভারত আর ওপারে বাংলাদেশ। ফলে নৌকায় ঘুরতে ঘুরতে আপনি ওপার বাংলার গ্রামগুলির জনজীবন দেখতে পারবেন অনায়াসেই। পাশাপাশি এই এলাকায় রয়েছে একটি প্রাচীন কালীমন্দিরও। মাত্র এক থেকে দেড় ঘণ্টার মধ্যেই আপনি পৌঁছে যাবেন বেড়ি পাঁচপোতা।

বুঝতেই পারছেন কলকাতা থেকে খুব একটা দূরে নয়। শিয়ালদা বা দমদম স্টেশন থেকে লোকাল ট্রেনে উত্তর ২৪ পরগণার সীমান্ত লাগোয়া গোবরডাঙা পৌঁছতে সময় লাগবে মাত্র ১ ঘণ্টা। এই গোবরডাঙার কাছেই বেড়ি পাঁচপোতার অশ্বখুরাকৃতি হ্রদ। এক পলকেই প্রেমে পড়ে যাবেন এখানে এলে। দিগন্ত বিস্তৃত জলরাশি, চারিদিকে সবুজের সমারোহ। আশেপাশের গ্রামগুলিতে নৌকাই ভরসা। ফলে অসংখ্য ঘাট এবং বাড়ির উঠোনে বাঁধা ডিঙি নৌকা দেখে অনেকেই এই বেড়ি পাঁচপোতাকে আদর করে ডাকেন বাংলার আলেপ্পি। বাঙালি পর্যটক মাত্রই জানেন, কেরলের আলেপ্পি ব্যাক ওয়াটারের কথা। গোবরডাঙার বেড়ি পাঁচপোতা অনেকটা সেই আলেপ্পির মতোই। ফলে এখানকার অশ্বখুরাকৃতি হ্রদ বা বাওর ঘিরে পর্যটন কেন্দ্রের সমুহ সম্ভবনা রয়েছে। ইতিমধ্যেই গুটিকয়েক হোম স্টে তৈরি হয়েছে বাওরকে কেন্দ্র করে। কলকাতার একটি সংস্থা সূদৃশ্য কটেজও তৈরি করেছে। ফলে উইকএন্ডে এক রাত দুইদিনের জন্য ঘুরেই আসা যায় গোবরডাঙার বেড়ি পাঁচপোতা। এলাকাবাসীর আশা রাজ্য সরকার এখানকার পরিকাঠামো উন্নয়ন করলে আগামীদিনে বাংলার পর্যটন মানচিত্রে উজ্জ্বল নক্ষত্র হয়ে উঠবে।

ওপারে বাংলাদেশ, এপারে দিগন্তবিস্তৃত জলরাশি। চারিদিকে সবুজের সমারোহ। সাড়ে সাত কিলোমিটার অশ্বখুরাকৃতি হ্রদ, এবং অসংখ্য বিল। চারপাশের পরিবেশ দেখলে মনে হবে যেন বাংলার বুকে একটুকরো কেরল। স্থানীয়রা এই বাওর থেকে মাছ ধরেন। ফলে এখানে এলে টাটকা মাছের স্বাদ চেটেপুটে উপভোগ করতে পারবেন। একটু দরদাম করে উঠে পড়ুন কোনও একটি ডিঙি নৌকায়। ঘুরে দেখুন বাওরের আশেপাশের গ্রামগুলি। অদূরেই বাংলাদেশের গ্রামগুলি দেখা যায়। চাইলে ইছামতি পর্যন্ত ঘুরে আসা যায়। তবে সঙ্গে রাখতে হবে সচিত্র পরিচয়পত্র। কারণ মাঝে মধ্যে বিএসএফ তা দেখতে চাইতে পারে। বেড়ি পাঁচপোতায় দেখে নিতে পারেন অতি প্রাচীন এক কালী মন্দির এবং স্থানীয় রামকৃষ্ণ মিশন। ফলে ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ার ভ্লগারদের কাছে স্বর্গরাজ্য হতে পারে বেড়ি পাঁচপোতা। এছাড়া রোমান্টিক পরিবেশের মধ্যে প্রিয়জনকে পাশে নিয়ে নৌকাবিহার আপনাকে নিরাশ করবে না।

কিভাবে যাবেন?
শিয়ালদা থেকে লোকাল ট্রেনে গোবরডাঙা ঘণ্টা দেড়েক এবং দমদম স্টেশন থেকে ঘণ্টাখানেক। চারচাকা গাড়ি নিয়েও গোবরডাঙা সহজে যাওয়া যায়। গোবরডাঙা স্টেশন থেকে অটো, টোটো বা ম্যাজিক গাড়ি পেয়ে যাবেন। রিজার্ভ করেও যাওয়া যায়। নামতে হবে পাঁচপোতা বাজারে। এখান থেকে হাঁটা পথে বাওরের কোনও এক ঘাটে চলে আসুন।

 

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

‘৩০ মিনিটের মধ্যেই বিস্ফোরণ’! রানওয়েতেই আটকানো হল ইন্ডিগোর বিমান

Next Post

কেমন যাবে আপনার ভাগ্য ? জানুন বিস্তারিত…

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

প্রথম দশে নেই রোহিত, বিরাট ,নীরজ।সারাবছর গুগলের খোঁজ চলে কাদের?

by administrator
December 11, 2024
0
21
প্রথম দশে নেই রোহিত, বিরাট ,নীরজ।সারাবছর গুগলের খোঁজ চলে কাদের?

: এ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। তারপর দল থেকে অবসর নেয়  রোহিত  এবং বিরাট।  অলিম্পিকে জ্যাভলিনে রূপো জিতেছে নীরজ...

Read more

বিশ্বসেরা একাদশ থেকে বাদ মেসি এবং রোনাল্ডো.

by administrator
December 10, 2024
0
42
বিশ্বসেরা একাদশ থেকে বাদ মেসি এবং রোনাল্ডো.

এ বছরের বিশ্বের সেরা একাদশে জায়গা হলোনা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর । প্রথমজন বিশ্বকাপ জয়ী অধিনায়ক দ্বিতীয় জন বিশ্ব...

Read more

২০২৫ এর চ্যাম্পিয়ন্স ট্রফিতে তরুণদের উপর ভরসা ভারতীয় দলের

by administrator
December 6, 2024
0
35
২০২৫ এর চ্যাম্পিয়ন্স ট্রফিতে তরুণদের উপর ভরসা ভারতীয় দলের

আগামী বছর ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ই মার্চ পর্যন্ত পাকিস্তান আয়োজন করেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। ৫০ ওভারের টুর্নামেন্টের শেষ বার হয়েছিল...

Read more

by administrator
December 6, 2024
0
177

বিশ্ব ক্রিকেটের কিংবদন্তি ছিলেন তিনি স্যার ডন ব্র্যাডম্যান এবার তাঁর টুপি নিলামে উঠল। অনেকেরই হয়তো মনে নেই ১৯৪৭-৪৮ সালে স্বাধীন...

Read more

চলতি মাসে ১০ টাকা বৃদ্ধি পাবে টিকিট মূল্য! দামী হচ্ছে মেট্রো

by Ritu Saha
December 3, 2024
0
44
চলতি মাসে ১০ টাকা বৃদ্ধি পাবে টিকিট মূল্য! দামী হচ্ছে মেট্রো

আগামী সপ্তাহ থেকে হচ্ছে মেট্রোর মূল্যবৃদ্ধি। ভাড়া বাড়ছে ব্লু লাইন মেট্রো পরিষেবায়। তবে সব পরিষেবার জন্যই টিকিটের মূল্য বাড়বে না।...

Read more

সন্ন্যাসী গ্রেফতার, বাংলাদেশের পাশাপাশি কলকাতায় উত্তাল সন্ন্যাসী সমাজ

by administrator
November 29, 2024
0
33
সনাতনীদের উপর নির্মমতা বাংলাদেশী পুলিশের! লজ্জা বাংলাদেশের

বাংলাদেশে হিন্দু সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারির প্রতিবাদে কলকাতায় গর্জে উঠল সনাতনী সমাজ। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদ এবং চিন্ময়ের নি:শর্ত...

Read more

উপনির্বাচনে প্রায় সব আসনেই জামানত জব্দ হল বাম এবং কংগ্রেসের!

by Raja Majumder
November 23, 2024
0
34
উপনির্বাচনে প্রায় সব আসনেই জামানত জব্দ হল বাম এবং কংগ্রেসের!

আর জি কর আবহে এবার বাংলার ছ’টি আসনে উপনির্বাচন হল। তাৎপর্যপূর্ণ বিষয় হল অনেক বছর পর এবারই প্রথম বাম-কংগ্রেসের জোট...

Read more

ইঞ্জিনিয়ারিং বিস্ময়! এটি ভারতের প্রথম ‘লিফট-যুক্ত’ রেলব্রিজ

by Raja Majumder
November 11, 2024
0
30
ইঞ্জিনিয়ারিং বিস্ময়! এটি ভারতের প্রথম ‘লিফট-যুক্ত’ রেলব্রিজ

২০১০ সালে মুম্বইয়ের বান্দ্রা থেকে ওরলি পর্যন্ত সমুদ্রের উপর তৈরি যে সেতুটি উদ্বোধন হয়েছিল তা দেখে অনেকেরই চোখ কপালে উঠেছিল।...

Read more

সারাবিশ্ব যখন এগিয়ে সেখানে পিছিয়ে পড়ল পশ্চিমবঙ্গ?

by administrator
September 25, 2024
0
39
সারাবিশ্ব যখন এগিয়ে সেখানে পিছিয়ে পড়ল পশ্চিমবঙ্গ?

ভারতবর্ষে তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজত্ব। সেই সময় যানবাহন বলতে ছিল পালকি আর ঘোড়ায় টানা গাড়ি। তবে সাধারণ মানুষের জন্য...

Read more

শীতকালে তো অনেকেই গেছেন, এবার ভরা বর্ষায় ঘুরে আসুন ঝাড়গ্রামের বেলপাহাড়ি

by Raja Majumder
July 29, 2024
0
34
শীতকালে তো অনেকেই গেছেন, এবার ভরা বর্ষায় ঘুরে আসুন ঝাড়গ্রামের বেলপাহাড়ি

ঝাড়গ্রাম, বেলপাহাড়ি। দশ-পনেরো বছর আগেও এই জায়গাগুলির নাম শুনলে বুক কাপতো ভয়ে। এখানকার জঙ্গলে ঘাটি গেড়ে থাকতো মাওবাদীরা। ভরদুপুরেও ভারী...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি