• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
বুদ্ধপূর্ণিমায় ঘুরে আসতে পারেন বুদ্ধগয়ায়, জেনে নিন বিস্তারিত

বুদ্ধপূর্ণিমায় ঘুরে আসতে পারেন বুদ্ধগয়ায়, জেনে নিন বিস্তারিত

administrator by administrator
2 years ago
in ভ্রমণ
A A
0
ADVERTISEMENT
0
SHARES
29
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

গৌতম বুদ্ধ হলেন বৌদ্ধধর্মের ২৮তম বুদ্ধ। যাঁর তত্ত্ব অনুসারে বৌদ্ধধর্ম প্রবর্তিত হয়। তিনি সিদ্ধার্থ গৌতম, শাক্যমুনি বুদ্ধ অথবা শুধুমাত্র বুদ্ধ নামে ভারতবর্ষ ছাড়াও গোটা বিশ্বে পরিচিত। আজ বুদ্ধ পূর্ণিমা। বুদ্ধ পূর্ণিমা বৈশাখী পূর্ণিমা নামেও পরিচিত। হিন্দু ধর্মাবলম্বী মানুষদের কাছে পূর্ণিমা তিথিটির বিশেষ মাহাত্ম্য রয়েছে। বুদ্ধ পূর্ণিমা এবছর পড়েছে ২৩ শে মে তারিখে, এই তারিখে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন। বুদ্ধধর্মে গৌতম বুদ্ধকে ভগবান হিসাবে পুজো করা হয়।

ADVERTISEMENT

আর এই দিনেই বেশিরভাগ মানুষ বুদ্ধগয়ায় ভিড় জমান। শুধু ভারতবর্ষ থেকে মানুষ নয়, দেশ বিদেশ থেকে নানান ধর্মাবলম্বীরা ভিড় জমান বুদ্ধগয়ায় । দেশের বিভিন্ন বুদ্ধ গয়ায় আজকের এই দিনটি উদযাপিত হচ্ছে, এই পূর্ণ তিথিতেই স্নান সারেন ভগবান বুদ্ধ। শুধু যে বৌদ্ধ ধর্মাবলম্বীরা এই বিশেষ দিনটিকে পালন করছেন তা কিন্তু নয়, হিন্দু ধর্মের মানুষরাও এই বিশেষ তিথিতে বাড়িতে পূজা, অর্চনা করেন গৃহের মঙ্গল কামনার জন্য। তাছাড়া মন্দিরে গিয়ে পুজো দেওয়া থেকে বিভিন্ন শুভ কাজের জন্য এই দিনটিকে মানেন প্রতিটি ধর্মের মানুষ। অন্যদিকে গৌতম বুদ্ধকে অনেকেই বিষ্ণুর সপ্তম অবতার হিসাবে মানেন, এই দিনেই যেহেতু তিনি (গৌতম বুদ্ধ) জন্মগ্রহণ করেছিলেন তাই এই দিনটির জ্ঞান প্রাপ্তির দিন হিসাবে বিশেষ গুরুত্ব আছে। বুদ্ধগয়া বা বোধিগয়া ভারতের বিহার রাজ্যের একটি শহর, এটি বৌদ্ধ ধর্মালম্বিদের অন্যতম পীঠস্থান। আঠারো শতকে এই স্থানটি বুদ্ধগয়া নামে পরিচিতি পায়। সেখানে অবস্থিত মহাবোধি মন্দির অন্যতম। এখানে গৌতম বুদ্ধ সিদ্ধিলাভ করেছিলেন। মহাভারতে উল্লেখিত, নিরঞ্জন নদীর পাড়ে সম্রাট অশোক এই ধর্মস্থানে প্রথম বৌদ্ধ মন্দিরটি নির্মাণ করেছিলেন। উনিশ শতকের দিকে আলেকজান্ডার ক্যানিং হাম মন্দিরটির পুনঃপ্রতিষ্ঠা করেন। বুদ্ধ পূর্ণিমায় বুদ্ধগয়ায় ঘুরতে গেলে কোন কোন স্থানে যাবেন।
মহাবোধি মন্দির
মহাবোধি মন্দির বুদ্ধগয়ায় অবস্থিত একটি বৌদ্ধ মন্দির। এখানে সিদ্ধার্থ গৌতম বুদ্ধত্ব লাভ করেন। বুদ্ধগয়া ভারতের বিহার রাজ্যের রাজধানী পাটনা শহর থেকে ৯৬ কিলোমিটার দূরে অবস্থিত। মন্দিরের পশ্চিম দিকে পবিত্র বোধিবৃক্ষটি অবস্থিত। এই গাছটির আরেকটি নাম বোধিমণ্ড এবং সেখানে অবস্থিত মঠটির নাম বোধিমণ্ড বিহার। মন্দিরের উচ্চতম শীর্ষটির উচ্চতা ৫৫ মিটার। পাল রাজারা, মন্দিরের ভিতরে সোনার জল করা, কষ্টি পাথরের বুদ্ধের বসে থাকার মূর্তি তৈরি করেছিলেন। জানা যায়, দিনের আলোয় মহাবোধি মন্দিরে বিশ্রাম নিলে পরম শান্তি অনুভব করেন ভক্তেরা। মহাবোধি মন্দির হিন্দু ও বৌদ্ধ উভয়ের কাছে চূড়ান্ত শ্রদ্ধার ।

RelatedPosts

প্রথম দশে নেই রোহিত, বিরাট ,নীরজ।সারাবছর গুগলের খোঁজ চলে কাদের?

বিশ্বসেরা একাদশ থেকে বাদ মেসি এবং রোনাল্ডো.

২০২৫ এর চ্যাম্পিয়ন্স ট্রফিতে তরুণদের উপর ভরসা ভারতীয় দলের

Mahabodhi Temple, Bihar, India | Times of India Travel
প্রার্থনা কক্ষ
সিদ্ধার্থ বোধিসত্ত্ব লাভ করে গৌতম বুদ্ধ হওয়ার পর, ৭ টি ভিন্ন স্থানে ঘুরে বেড়িয়েছিলেন। এই স্থানটি তার মধ্যে অন্যতম। এই প্রার্থনা কক্ষটি ‘অনিমেষলোচন চৈত ‘ নামেও পরিচিত।

थाई प्रधानमंत्री ने बोधगया का दौरा किया; महाबोधि मंदिर में प्रार्थना की - इंडिया टीवी
রাজ্যতন গাছ
মন্দিরের দক্ষিণ পশ্চিম অংশে এই গাছটি অবস্থিত। জানা যায়, গৌতম বুদ্ধ যে দীর্ঘ ধ্যান করেছিলেন, সেই ধ্যানের শেষ রাত কাটিয়েছিলেন এই গাছের তলায়। তাই বৌদ্ধগ্রন্থে এই গাছের বিশেষ গুরুত্ব আছে।

The Sacred Bodhi Tree – Bodhgaya Temple
রত্নগড় চৈত
মন্দিরের প্রবেশদ্বারের একদম উত্তর – পূর্ব দিকে অবস্থিত এই রত্নগড় চৈত। দীর্ঘ দিনের তপস্যার পর সিদ্ধার্থ নির্বান লাভ করে গৌতম বুদ্ধ হয়েছিলেন। তার নির্বাণ লাভের চতুর্থ সপ্তাহটি তিনি এখানে কাটিয়েছিলেন। তাই এই স্থানটির গুরুত্বও খুব বেশি।

बोधगया महाबोधि मंदिर- यहां हुई थी गौतम बुद्ध को ज्ञान की प्राप्ति
পদ্ম পুকুর
সিদ্ধার্থ নির্বান লাভের ষষ্ঠ সপ্তাহটি পদ্মপুকুর চত্বরে বিশ্রাম নিয়েছিলেন । তাই এই স্থানটির বিশেষ তাৎপর্য আছে। মন্দিরে দক্ষিণ দিকে এটি অবস্থিত।

Bodh Gaya - Exploring the Buddhist circuit in the Indian state of Bihar (Part2) - Recipe For Travel
আজপাল গাছ
গৌতম বুদ্ধ যখন নির্বাণ লাভ করেছিলেন , সেই নির্বাণ লাভের পঞ্চম সপ্তাহ কাটিয়েছিলেন এইখানে। আজপাল বৃক্ষের তলায় তিনি পঞ্চম নির্বাণে বিশ্রাম নিয়েছিলেন বলে, এই স্থানের ঐতিহাসিক এবং ধর্মীয় গুরুত্ব অপরিসীম।
চনক্রমনা

কথিত আছে, এই স্থানেই গৌতম বুদ্ধ নির্বাণ লাভের তৃতীয় সপ্তাহ কাটিয়েছিলেন। এই স্থানটিকে নিয়ে অনেকেই অনেক রকম মত পেশ করেন। যদিও বৌদ্ধধর্মে এই স্থান বিশেষ গুরুত্বপূর্ন।
এগুলো ছাড়াও বুদ্ধগয়ায় বিভিন্ন দর্শনীয় স্থান রয়েছে। যেমন উচ্চতম বুদ্ধমূর্তি , চিনা মন্দির, জাপানিজ মন্দির, সুজাতা কুটির , সুজাতা মন্দির, ইন্দোনেশিয়ার মন্দির, মনাস্ট্রি , মুচলেন্দ লেক প্রভৃতি। তাই বুদ্ধ পূর্ণিমা ছাড়াও অন্যান্য সময় পর্যটকদের ভিড় দেখা যায় বিহারের এই স্থানে। bযেখানে গৌতম বুদ্ধ সিদ্ধিলাভ করেছিলেন।

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

এখন কেমন আছেন শাহরুখ খান?

Next Post

দুধের বিকল্প হিসাবে সজনের গুরুত্ব

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

প্রথম দশে নেই রোহিত, বিরাট ,নীরজ।সারাবছর গুগলের খোঁজ চলে কাদের?

by administrator
December 11, 2024
0
26
প্রথম দশে নেই রোহিত, বিরাট ,নীরজ।সারাবছর গুগলের খোঁজ চলে কাদের?

: এ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। তারপর দল থেকে অবসর নেয়  রোহিত  এবং বিরাট।  অলিম্পিকে জ্যাভলিনে রূপো জিতেছে নীরজ...

Read more

বিশ্বসেরা একাদশ থেকে বাদ মেসি এবং রোনাল্ডো.

by administrator
December 10, 2024
0
51
বিশ্বসেরা একাদশ থেকে বাদ মেসি এবং রোনাল্ডো.

এ বছরের বিশ্বের সেরা একাদশে জায়গা হলোনা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর । প্রথমজন বিশ্বকাপ জয়ী অধিনায়ক দ্বিতীয় জন বিশ্ব...

Read more

২০২৫ এর চ্যাম্পিয়ন্স ট্রফিতে তরুণদের উপর ভরসা ভারতীয় দলের

by administrator
December 6, 2024
0
38
২০২৫ এর চ্যাম্পিয়ন্স ট্রফিতে তরুণদের উপর ভরসা ভারতীয় দলের

আগামী বছর ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ই মার্চ পর্যন্ত পাকিস্তান আয়োজন করেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। ৫০ ওভারের টুর্নামেন্টের শেষ বার হয়েছিল...

Read more

by administrator
December 6, 2024
0
179

বিশ্ব ক্রিকেটের কিংবদন্তি ছিলেন তিনি স্যার ডন ব্র্যাডম্যান এবার তাঁর টুপি নিলামে উঠল। অনেকেরই হয়তো মনে নেই ১৯৪৭-৪৮ সালে স্বাধীন...

Read more

চলতি মাসে ১০ টাকা বৃদ্ধি পাবে টিকিট মূল্য! দামী হচ্ছে মেট্রো

by Ritu Saha
December 3, 2024
0
49
চলতি মাসে ১০ টাকা বৃদ্ধি পাবে টিকিট মূল্য! দামী হচ্ছে মেট্রো

আগামী সপ্তাহ থেকে হচ্ছে মেট্রোর মূল্যবৃদ্ধি। ভাড়া বাড়ছে ব্লু লাইন মেট্রো পরিষেবায়। তবে সব পরিষেবার জন্যই টিকিটের মূল্য বাড়বে না।...

Read more

সন্ন্যাসী গ্রেফতার, বাংলাদেশের পাশাপাশি কলকাতায় উত্তাল সন্ন্যাসী সমাজ

by administrator
November 29, 2024
0
37
সনাতনীদের উপর নির্মমতা বাংলাদেশী পুলিশের! লজ্জা বাংলাদেশের

বাংলাদেশে হিন্দু সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারির প্রতিবাদে কলকাতায় গর্জে উঠল সনাতনী সমাজ। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদ এবং চিন্ময়ের নি:শর্ত...

Read more

উপনির্বাচনে প্রায় সব আসনেই জামানত জব্দ হল বাম এবং কংগ্রেসের!

by Raja Majumder
November 23, 2024
0
37
উপনির্বাচনে প্রায় সব আসনেই জামানত জব্দ হল বাম এবং কংগ্রেসের!

আর জি কর আবহে এবার বাংলার ছ’টি আসনে উপনির্বাচন হল। তাৎপর্যপূর্ণ বিষয় হল অনেক বছর পর এবারই প্রথম বাম-কংগ্রেসের জোট...

Read more

ইঞ্জিনিয়ারিং বিস্ময়! এটি ভারতের প্রথম ‘লিফট-যুক্ত’ রেলব্রিজ

by Raja Majumder
November 11, 2024
0
35
ইঞ্জিনিয়ারিং বিস্ময়! এটি ভারতের প্রথম ‘লিফট-যুক্ত’ রেলব্রিজ

২০১০ সালে মুম্বইয়ের বান্দ্রা থেকে ওরলি পর্যন্ত সমুদ্রের উপর তৈরি যে সেতুটি উদ্বোধন হয়েছিল তা দেখে অনেকেরই চোখ কপালে উঠেছিল।...

Read more

সারাবিশ্ব যখন এগিয়ে সেখানে পিছিয়ে পড়ল পশ্চিমবঙ্গ?

by administrator
September 25, 2024
0
40
সারাবিশ্ব যখন এগিয়ে সেখানে পিছিয়ে পড়ল পশ্চিমবঙ্গ?

ভারতবর্ষে তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজত্ব। সেই সময় যানবাহন বলতে ছিল পালকি আর ঘোড়ায় টানা গাড়ি। তবে সাধারণ মানুষের জন্য...

Read more

শীতকালে তো অনেকেই গেছেন, এবার ভরা বর্ষায় ঘুরে আসুন ঝাড়গ্রামের বেলপাহাড়ি

by Raja Majumder
July 29, 2024
0
41
শীতকালে তো অনেকেই গেছেন, এবার ভরা বর্ষায় ঘুরে আসুন ঝাড়গ্রামের বেলপাহাড়ি

ঝাড়গ্রাম, বেলপাহাড়ি। দশ-পনেরো বছর আগেও এই জায়গাগুলির নাম শুনলে বুক কাপতো ভয়ে। এখানকার জঙ্গলে ঘাটি গেড়ে থাকতো মাওবাদীরা। ভরদুপুরেও ভারী...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি