• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
দেউলিয়া হওয়ার পথে মলদ্বীপ! এবার কী বাংলাদেশের পালা?

দেউলিয়া হওয়ার পথে মলদ্বীপ! এবার কী বাংলাদেশের পালা?

administrator by administrator
2 years ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
43
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

চরম আর্থিক সংকটের মুখে মলদ্বীপ। ভারতের দক্ষিণ-পশ্চিমে ভারত মহাসাগরের বুকে অবস্থিত ছোট্ট এই দ্বীপরাষ্ট্র এখন দেউলিয়া হওয়ার পথে। এমনিতেই ওই দ্বীপরাষ্ট্রে ভারত বিরোধী বলে পরিচিত মহম্মদ মইজ্জুর সরকার গঠিত হয়েছে। এরপরই ভারতের সঙ্গে সম্পর্কে অবনতি ঘটিয়ে চিনের সঙ্গে আর্থিক গাঁটছড়া বাঁধতে উঠে পড়ে লেগেছিলেন মলদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মইজ্জু। ফলে চিনা ঋণের চাপে মলজ্বীপের খুব শীঘ্রই হাঁসফাঁস অবস্থা হতে চলেছে বলেই আন্তর্জাতিক মহলের দাবি। এরমধ্যেই খবর, মলদ্বীপের বিদেশী মুদ্রার ভাণ্ডার কমছে। পাশাপাশি মলদ্বীপের ব্যবহারযোগ্য ডলারের ভাণ্ডারও প্রায় ফুরিয়ে আসছে। এরমধ্যেই সে দেশের বিনিয়োগকারীরা দলে দলে সুকুক বন্ড বিক্রি করে দেওয়ার ফলে অবস্থা আরও খারাপের দিকে গিয়েছে বলে দাবি আর্থিক বিশেষজ্ঞদের। একসময় ভারতের পরম বন্ধু মলদ্বীপ পালাবদলের পর চিনপন্থী হয়েছিল। এখন বাংলাদেশও রাজনৈতিক পালাবদলের পর ভারতের থেকে দূরত্ব বাড়িয়ে চিন এবং পাকিস্তানপন্থী হয়েছে। ফলে আগামীদিনে বাংলাদেশও দেউলিয়া হওয়ার পথে এগোতে পারে বলেই মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা।

ADVERTISEMENT

এখন প্রশ্ন হল সুকুক বন্ড কি এমন যে একটা দেশের অর্থনৈতিক ভিত্তি টলিয়ে দিতে পারে? উত্তর হল, সুকুক হল একটি ইসলামী আর্থিক শংসাপত্র, যা শরিয়া মেনে তৈরি এক সরকারি বন্ড। এই বন্ড প্রচলিত মূলত ইসলামিক রাষ্ট্রগুলিতে। গত এক দশকে বিশ্ব বাজারে সুকুকের চাহিদা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছিল। কিন্তু সম্প্রতি, আচমকাই তা নিম্নমুখী হতে শুরু করে। বিশেষ করে মার্কিন ডলারের নীরিখে সুকুকের দাম সম্প্রতি ৭০ সেন্টের বেশি কমেছে। এবং তা আরও পতনের মুখে পড়তে পারে বলেই আশঙ্কা। এই আবহেই মলদ্বীপে সুকুক বন্ড বিক্রি করে দেওয়ার হিড়িক পড়ে গিয়েছে। ফলে মলদ্বীপ দেউলিয়া হয়ে পড়ার অবস্থায় চলে এসেছে বলেই মনে করছেন আর্থিক বিশেষজ্ঞরা।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

 

সুকুক’ শব্দটি প্রকৃতপক্ষে ‘সক্ক’ শব্দটির বহুবন। এটি একধরনের আইনগত দলিল বা চুক্তি। সুকুকের প্রথম প্রচলন সপ্তম শতাব্দীতে, বর্তমান সিরিয়ার দামেস্কে। সুকুক হল কোনও সেবা প্রকল্প, বিনিয়োগ কিংবা কোনও স্থাবর সম্পদ। এবং সেটা ভোগদখলের অধিকারের অবিভাজিত স্বত্বের প্রতিনিধিত্বকারী ইসলামসম্মত সনদ। অর্থাৎ সুকুক হচ্ছে কোনও স্থাবর বা অস্থাবর সম্পদ কিংবা কোনও সেবার আংশিক মালিকানা নির্দেশকারী দলিল। বাংলাদেশের সংবাদপত্র প্রথম আলো এক প্রতিবেদনে জানিয়েছে, গত কয়েক বছরে বাংলাদেশ সরকার তিনটি স্বতন্ত্র বিনিয়োগ সুকুক ইস্যুর মাধ্যমে ১৮ হাজার কোটি টাকা তুলেছে। সাধারণত ঘাটতি বাজেট পূরণে সরকার প্রচলিত ব্যাঙ্কগুলো থেকে ট্রেজারি বিল ও বন্ড ইস্যুর মাধ্যমে তহবিল সংগ্রহ করে থাকে। প্রচলিত বন্ডের সঙ্গে সুকুকের মূল পার্থক্য হল সুকুক কোনও সম্পদের ওপর স্বত্ব বা মালিকানার ভিত্তিতে ইস্যু করা হয়। যার অর্থ, সুকুক কোনও ঋণ নয়, বরং এটি আংশিক মালিকানা বা স্বত্ব। সুকুকের মূল বৈশিষ্ট্য হল এর পরিচালনা সম্পূর্ণভাবে শরিয়াহভিত্তিক হওয়ায় এতে রিবা বা সুদ নেই।

 

গোটা বিশ্বেই যখন সুকুক বন্ড মুখ থুবড়ে পড়ছে, তখন বাংলাদেশেও পড়বে। যেমন মলদ্বীপে পড়েছে। চলতি বছরের জুন মাসের হিসেব অনুযায়ী, মলদ্বীপের বিদেশী মুদ্রা ভাণ্ডারের পরিমান ৩৯.৫ কোটি ডলার। কিন্তু ব্যবহারযোগ্য ভাণ্ডার মাত্র ৪৫ লক্ষ ডলার। এই আবহেই মলদ্বীপে সুকুক বন্ড বিক্রির ধূম পড়ে গিয়েছে। যা নিয়ে সিঁদূরে মেঘ দেখছে মলদ্বীপের প্রশাসন। ফলে নতুন করে বিপদে পড়েছে মুইজ্জু সরকার। জানা যাচ্ছে, ২০১৬ সালে সুকুকের যে ঋণপত্রগুলির মেয়াদ পূর্ণ হওয়ার কথা রয়েছে, সেগুলির জন্য ৫০ কোটি ডলার খরচ করতে হবে। যা এই মুহূর্তে চাপের ব্যাপার মুইজ্জু সরকারের। ফলে স্বাভাবিকভাবেই অনেকের আশঙ্কা, বাংলাদেশের সঙ্গেও এটা হবে না তো? এমনিতেই বাংলাদেশ এখন প্রবল আর্থিক সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছে। এর ওপর আন্তর্জাতিক বোঝা এবং চিনের ঋণের ফাঁদে পড়ে গেলে মলদ্বীপ বা শ্রীলঙ্কার মতো পরিস্থিতি তৈরি হতে পারে বাংলাদেশেও।

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

সন্দীপের নির্দেশেই ক্রা*ইম সিনের পাশে ‘সংস্কার’!

Next Post

হটাৎ বুকে ব্যাথা টালা থানার ওসি-র, ফেরাল ৫ বেসরকারি হাসপাতাল!

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
74
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
53
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
70
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
78
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
45
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
32
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
39
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
49
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
83
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
33
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি