• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
ইউনূসের আমলে বাংলাদেশে প্রথম দুর্গাপুজো কেমন কাটল?

ইউনূসের আমলে বাংলাদেশে প্রথম দুর্গাপুজো কেমন কাটল?

Raja Majumder by Raja Majumder
1 year ago
in আন্তর্জাতিক, শারদীয়া ২০২৪
A A
0
ADVERTISEMENT
0
SHARES
14
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

পশ্চিমবঙ্গের মতোই ওপার বাংলা তথা বাংলাদেশের হিন্দুদের কাছে সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো। কিন্তু মাস দুই আগেই বাংলাদেশে রাজনৈতিক পালাবদল হয়েছে। এরপরই সম্পূর্ণ বদলে গিয়েছে আবহ। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর নেমে এসেছে হামলার খাঁড়া। একের পর এক হামলা, মন্দির ভাঙচুরের ঘটনায় ভয়ে সিঁটিয়ে গিয়েছিলেন বাংলাদেশের হিন্দু সমাজ। এতকিছুর পরও তাঁরা দুর্গোৎসবের প্রস্তুতি নিচ্ছিলেন।

ADVERTISEMENT

 

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

সেখানেও বাঁধার সম্মুখীন হয়েছিলেন হিন্দুরা। বেশ কয়েকটি কট্টরপন্থী সংগঠন নানারকম ফতোয়া জারি করে, হুমকি দিয়ে পুজো বন্ধ করার উদ্যোগ নিয়েছিল। ফলে এবার বাংলাদেশে দুর্গাপুজো নিয়ে তৈরি হয়েছিল আশঙ্কার কালো মেঘ। এই আবহেই ভারত সরকার সরাসরি বাংলাদেশের তদারকি সরকারের উপর চাপ সৃষ্টি করে গিয়েছে। অপরদিকে আন্তর্জাতিক মঞ্চেও ভারত সফল দৌত করে। ফলে বেশ কয়েকটি ইউরোপীয় দেশ এবং আমেরিকা বাংলাদেশের তদারকি সরকারকে চাপ দেয় সে দেশের সংখ্যালঘু হিন্দুদের স্বার্থরক্ষা করার ব্যবস্থা নিতে। ফলে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে তদারকি সরকার কড়া হাতে পুজো পরিচালনা করার প্রতিশ্রুতি দেয়। ফলে কয়েকটি বিক্ষিপ্ত হামলার ঘটনা ছাড়া বাংলাদেশে এবারের দুর্গাপুজো নির্বিঘ্নেই কাটল।

 

বাংলাদেশ পুজো উদযাপন পরিষদ বা বিপিইউপি প্রতি বছরই ভারতের পড়শি দেশের দুর্গাপুজো পরিচালনা করে। এবারও তাঁরা দুর্গাপুজোর প্রস্তুতি শুরু করেছিল বহুদিন আগে থেকেই। কিন্তু এরমধ্যেই বাংলাদেশ উত্তাল হয় কোটা বিরোধী ছাত্র আন্দোলনে। যা ক্রমশ রূপ নেয় গণঅভ্যুত্থানে। যার ফলস্বরুপ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করে দেশ ছাড়তে হয়। এরপরই পাল্টে যায় বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডল।

 

কট্টরপন্থী মৌলবাদী সংগঠনগুলি নিজেদের শক্তি বৃদ্ধি করতে শুরু করে। শুরু হয় বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানদের উপর হামলা। যা নিয়ে প্রথম থেকেই সরব হয়েছিল নয়া দিল্লি। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পরেই সংখ্যালঘু এবং হিন্দুদের উপর অত্যাচার বেড়েছে বলে দাবি করা হচ্ছিল নানা মহলে। নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন তদারকি সরকার বারবার আস্বস্ত করলেও হামলার ঘটনা ঠেকাতে প্রাথমিকভাবে ব্যর্থও হয়। এরপর ভারত-সহ পশ্চিমী দেশগুলির চাপে নড়েচড়ে বসে বাংলাদেশের তদারকি সরকার। বাংলাদেশের সেনা প্রধান ওয়াকার উজ জামান আশ্বস্ত করেছিলেন পুজোয় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হবে। ফলে এবার বাংলাদেশের দুর্গাপুজো মোটের ওপর নির্বিঘ্নেই কাটল।

 

বাংলাদেশের রাজধানী ঢাকায় সবচেয়ে বেশি দুর্গাপুজো হয়।  বাংলাদেশ পুজো উদযাপন পরিষদ জানিয়েছে, এবার ঢাকায় মোট ২৫৭টি দুর্গাপুজো হয়েছে। এর মধ্যে অন্যতম হল, ঢাকা মহানগর সর্বজনীন, সিদ্ধেশ্বর বাসুদেব মন্দির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল, গুলশন-বনানী পুজো মণ্ডপ, কামার বাড়ি পুজো মণ্ডপ, শাখাঁরিবাজার, সিদ্ধেশ্বরী সর্বজনীন, তাঁতিবাজার, ঢাকেশ্বরী সর্বজনীন, ঢাকার রামকৃষ্ণ মঠের পুজোগুলি। তবে সবচেয়ে বেশি ভিড় হয় ঢাকেশ্বরী জাতীয় মন্দির, ঢাকা বিশ্ববিদ্যায়লের উপাশনালয় এবং ঢাকা রামকৃষ্ণ মঠ আশ্রমে। প্রতি বছর ঢাকা রামকৃষ্ণ মঠে কুমারী পুজো হয়, কিন্তু এবারের অশান্তির আবহে কুমারী পুজো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল রামকৃষ্ণ মঠ। তবে তদারকি সরকারের অনুরোধে এবং আশ্বাসে শেষ পর্যন্ত কুমারী পুজো হয়েছে।

 

পাশাপাশি মণ্ডপে মণ্ডপে সাধারণ মানুষের উচ্ছ্বাস ও উদ্দিপণা সত্যিই ছিল চোখে পড়ার মতো। ঢাকার বেশ কয়েকটি মণ্ডপের আলোকসজ্জাও নজর কেড়েছে এবার। প্রতিটি মণ্ডপেই বাংলাদেশের পুলিশ এবং সেনাবাহিনীর নজরদারি ছিল চোখে পড়ার মতো। তবুও বাংলাদেশে দুর্গাপুজোয় ৩৫টি মণ্ডপে অশান্তি হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের আইজিপি মহম্মদ ময়নুল ইসলাম। তিনি জানান, সারা দেশে ৩২ হাজারের বেশি দুর্গাপুজো হয়েছে। এরমধ্যে হাতে গোনা কয়েকটি জায়গা থেকে অশান্তির খবর এসেছে। আমরা কড়া ব্যবস্থা নিয়েছি। সবমিলিয়ে মুহাম্মদ ইউনূসের তদারকি সরকারের আমলে বাংলাদেশের প্রথম দুর্গাপুজো ভালোয় ভালোয় মিটেছে বলেই দাবি সে দেশের হিন্দু সমাজের।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Tags: BANGLADESHBANGLADESH DURGA PUJAMUHAMMAD YUNUS
Previous Post

যুগ বদলে ডাক ‘গুরু’ গম্ভীরের

Next Post

কোচিংয়ে পিকে অমলের জামানা ফেরাতে চান শংকরলাল.

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
6
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
5
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
8
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
6
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
5
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
7
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
5
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
11
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
10
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
4
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি