• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
‘পদ্মা নদীতে টুস করে ফেলে দেওয়া উচিত’, নতুন করে ট্রোলড হাসিনা

‘পদ্মা নদীতে টুস করে ফেলে দেওয়া উচিত’, নতুন করে ট্রোলড হাসিনা

Raja Majumder by Raja Majumder
1 year ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
12
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

২১ নভেম্বর বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবসে ঢাকার সেনাকুঞ্জে বর্ণাঢ্য অনুষ্ঠানে আসন আলো করে বসেছিলেন বেগম খালেদা জিয়া। বিএনপি-র চেয়ারপার্সন প্রায় এক যুগ পর এই অনুষ্ঠানে যোগ দিলেন। অনুষ্ঠানে তাঁর পাশেই বসেছিলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসও। পরে শারিরীক অসুস্থতা নিয়েও এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য প্রধান উপদেষ্টা ধন্যবাদ জানান বেগম খালেদা জিয়াকে। তাঁদের পাশাপাশি বসা একটি ছবি নিয়ে তোলপাড় হচ্ছে বাংলাদেশ। কারণ বছর কয়েক আগে করা শেখ হাসিনার একটি মন্তব্য। যা নিয়ে এখন সামাজিক মাধ্যমে ট্রোলড হচ্ছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী।

ADVERTISEMENT

 

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

২০২২ সালের ১৮ মে এক অনুষ্ঠানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সমালোচনা করতে গিয়ে একটি মন্তব্য করেন। হাসিনার বক্তব্য ছিল, “খালেদা জিয়া বলেছিল জোড়াতালি দিয়ে পদ্মাসেতু বানাচ্ছে। ওখানে চড়া যাবে না, ভেঙে পড়বে। এর সাথে যুক্ত তাঁর দোসররাও। তাদেরকে কী করা উচিত? পদ্মা সেতুতে নিয়ে গিয়ে পদ্মা নদীতে টুস করে ফেলে দেয়া উচিত”। এখানেই শেষ নয়, সেদিন তিনি বর্তমান প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকেও কটাক্ষ করতে ছাড়েননি। হাসিনা সেদিন বলেছিলেন, ইউনূস একটি এমডি পদের জন্য পদ্মা সেতুর মতো প্রকল্পের টাকা বন্ধ করেছে। তাঁকেও পদ্মা নদীতে নিয়ে দুটি চুবানি দিয়ে উঠিয়ে নেয়া উচিত। মরে যাতে না যায়। পদ্মা নদীতে চুবনি দিয়ে সেতুতে তুলে দেয়া উচিত। তাহলে যদি এদের শিক্ষা হয়। ২০২২ সালের মে মাসে করা হাসিনার এই মন্তব্যই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তাঁকে ট্রোল করে বাংলাদেশের নেটিজেনরা নানান মজার মিম ও কার্টুন তৈরি করেছেন।

 

ওই সমস্ত মিমে হাসিনার ওই মন্তব্য তুলে ধরে বলা হচ্ছে, কারও দিন সমান যায় না। এমনকি শেখ হাসিনার দম্ভ নিয়েও অনেকে পোস্ট করছেন। আসলে যে খালেদা জিয়াকে পদ্মা নদীতে টুস করে ফেলে দেওয়ার কথা বলেছিলেন হাসিনা, সেই বিএনপি নেত্রীই এখন বাংলাদেশে প্রথমসারিতে স্থান পাচ্ছেন। আর হাসিনা পালিয়ে বেঁচেছেন। আবার যে ইউনূসকে পদ্মা নদীতে চুবিয়ে শিক্ষা দেওয়ার কথা বলেছিলেন হাসিনা, সেই ইউনূসই এখন বাংলাদেশের ক্ষমতার শীর্ষে বসেছেন। তিনি হাসিনার স্থলাভিষিক্ত হয়েছেন। ফলে হাসিনার সেদিনের মন্তব্যগুলি নতুন করে সোশ্যাল মিডিয়ায় আলোচনায় উঠে এল। বাংলাদেশের আইন উপদেষ্টা আসিফ নজরুল থেকে শুরু করে উপদেষ্টা মণ্ডলীর সদস্য বা বাংলাদেশের কয়েকজন বিশিষ্ট নাগরিকও এই ট্রেন্ডে গা ভাসিয়ে ওই ছবি শেয়ার করেছেন। সকলেই চাইছেন হাসিনাকে অতীত স্মরণ করিয়ে দিতে। যদিও কেউ কেউ বলছেন, হাসিনা এখন ধরাছোঁয়ার বাইরে দিল্লিতে বসে বাংলাদেশে ফেরার ছক কষছেন। ফলে তাঁকে এসব দেখিয়ে লাভ নেই। আবার অনেকে কমেন্ট করছেন হাসিনার বিপক্ষে। সবমিলিয়ে হাসিনা এখন বাংলাদেশের রাজনৈতিক চর্চায় উঠে এসেছেন।

 

প্রসঙ্গত, শেখ হাসিনা দেশ ছাড়ার পর তাঁর বিরুদ্ধে শতাধিক মামলা হয়েছে বাংলাদেশের বিভিন্ন আদালতে। জানা যাচ্ছে, সেই টুস করে পদ্মা নদীতে চুবিয়ে দেওয়া মন্তব্য নিয়েও তাঁর বিরুদ্ধে একাধিক মামলা আছে। গত ১৫ সেপ্টেম্বর চট্টগ্রাম মেট্রোপলিটন আদালতে একটি মামলা দায়ের হয়েছে। তাতে পদ্মা সেতুতে চুবিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Tags: BANGLADESHBANGLADESH CRISISKHALEDA JIAMUHAMMAD YUNUSSheikh Hasina
Previous Post

আমেরিকায় আদানি, কানাডায় মোদি-শাহ! জোড়া চাপে মোদি

Next Post

কেন আইপিএল এর আগামী তিন বছরের তারিখ ঘোষিত হল?

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
7
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
5
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
9
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
6
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
5
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
7
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
6
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
14
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
10
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
4
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি