• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
দেড় বছরের মধ্যে বাংলাদেশে পুনরায় ভোট

বাংলাদেশে নির্বাচন হবে না? বাংলাদেশকে শেষ করবে ক্ষমতা লোভী ইউনূস?

administrator by administrator
2 years ago
in Top Story, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
33
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

কোটা সংস্কার নিয়ে ছাত্রদের আন্দোলন বাংলাদেশে গণঅভ্যুত্থানের জন্ম দেয়। তার জেরে আগস্টে ইস্তফা দিয়ে বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে আসেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেইসঙ্গে শেখ হাসিনার সরকারের পরিবর্তন হয়। তারপরেই মহম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় বাংলাদেশে। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নেন মুহাম্মদ ইউনূস। কীভাবে সেখানে নির্বাচন হবে এবং এই ক্ষেত্রে সংস্কার করা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গেও আলোচনা করেছেন তিনি। বিএনপি সহ বিভিন্ন দল সেখানে দ্রুত নির্বাচন করার দাবি জানিয়েছে। তবে সেই বৈঠকে ডাকা হয়নি আওয়ামি লিগকে। আগেই শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় জানান, সেখানের নির্বাচনে অংশ নেবে আওয়ামি লিগ। বাংলাদেশের নির্বাচন এবং সংস্কার আওয়ামি লিগ ছাড়া সম্ভব নয় বলেও মন্তব্য করেন জয়। এবার বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারকে সময় বেঁধে দিলেন। একটি আন্তর্জাতিক মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে সেনা প্রধান বলেছেন, ‘আমি মনে করি ১৮ মাসের মধ্যেই আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করা উচিত।’ অর্থাৎ বাংলাদেশে ভোট করতে হবে আঠারো মাসের মধ্যে, সময় বেঁধে দিয়েছেন জেনারেল জামান। তবে তার আগে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে। সেগুলি সম্পন্ন করতে চাইছে অন্তর্বতী সরকার তারপরে নির্বাচনের ব্যবস্থা করা হবে। আর এর জন্য সেনা সবরকমভাবে বাংলাদেশ সরকারকে সাহায্য করবে বলে জানিয়েছেন ওয়াকার-উজ-জামান। তিনি আরো বলেছেন, “যাই হোক না কেন আমি এই সরকারের পাশে দাঁড়াব। যাতে তারা তাদের লক্ষ্য পূরণ করতে পারে।” এছাড়াও যেকোনো পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারকে সমর্থনের অঙ্গীকার করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আগামী ১৮ মাসের মধ্যে যাতে নির্বাচন হতে পারে, সে জন্য গুরুত্বপূর্ণ সংস্কারগুলো সম্পন্ন করতে এই সরকারকে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। সম্প্রতি সাংবাদিক সম্মেলন করে সেনাপ্রধান জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে সম্পূর্ণ সমর্থন করবে সেখানের সেনা।  তিনি বলেন, ‘দেশের সংস্কার কাজে সাহায্য করতে অন্তর্বর্তী সরকারকে সম্পূর্ণ সমর্থন করা হবে।’ এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সেনাপ্রধান জানান, ‘মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি তাঁর পূর্ণ সমর্থন এবং আস্থা রয়েছে। আমরা চাইছি ইউনূস যেন তাঁর মিশন সম্পন্ন করতে পারেন। আমি তাঁর পাশে থাকব’। প্রসঙ্গত, বাংলাদেশের প্রধান দুই রাজনৈতিক দল হাসিনার আওয়ামী লিগ এবং প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল উভয়ই তিন মাসের মধ্যে নির্বাচনের দাবি জানিয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, দলটি যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন করতে চায়। তিনি বলেন, ‘আমি কোনও নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিতে চাইছি না। তবে আমি মনে করি যত তাড়াতাড়ি তত ভাল। আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। আগামীকাল নির্বাচন হলেও আমরা প্রস্তুত।’ সেনাপ্রধান আরো জানান, সংস্কারের পর নির্বাচন হবে। এর জন্য ধৈর্য রাখা প্রয়োজন। উল্লেখ্য,  ইউনুসের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে সেনা প্রধানের। তিনি এমনটাই দাবি করেছেন। তিনি জানান, প্রতি সপ্তাহে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন। দেশকে স্থিতিশীল করার জন্য সরকারের প্রচেষ্টাকে সেনাবাহিনী সবরকমভাবে সমর্থন করছে। অন্যদিকে, সেনাবাহিনী রাজনৈতিকভাবে কোনওকিছুতে হস্তক্ষেপ করতে চায় না বলেও জানান সেনাপ্রধান। তিনি মনে করেন, বাহিনীর ক্ষতি করতে পারে এমন ধরনের কিছু করা উচিত নয়, বাহিনীকে পেশাদার করে রাখা উচিত। জানিয়ে রাখি, রাজনৈতিক দলগুলির ক্রমবর্ধমান চাপের মধ্যে পড়ে অবশেষে নতুন নির্বাচন কমিশন গঠন করল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। বাংলাদেশের রাষ্ট্রপতি মহম্মদ শাহাবুদ্দিন বৃহস্পতিবার দেশের সাধারণ নির্বাচনের জন্য এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে এই নির্বাচন কমিশন গঠন করেন। একইসঙ্গে ভোটে আওয়ামী লিগকে নিষিদ্ধ করা হবে না বলেই ইঙ্গিত দিয়েছে অন্তর্বর্তী সরকার। যদিও কবে ভোট হবে তা নিয়ে সরকারের তরফে নির্দিষ্ট ভাবে কিছু বলা হয়নি। তবে ২০২৬-এর মাঝামাঝি সময়ে ভোট হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন অন্তবর্তী সরকারের এক উপদেষ্টা। বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের গঠিত নির্বাচন সংস্কার কমিশন বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে যে বৈঠক করছে, তাতে অনেকেই দেশের রাষ্ট্রপতি পদে সরাসরি নির্বাচন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগ না থাকা এবং সংবিধানে না ভোটের বিধান ফিরিয়ে আনার মতো প্রস্তাব করছে। এর মধ্যেই কমিশনের বৈঠকগুলোতে যারা অংশ নিয়েছেন তাদের মধ্য থেকে অনেকেই রাষ্ট্রপতি পদে সরাসরি নির্বাচনের প্রস্তাব দেয়ার কারণে বিষয়টি নিয়ে অনেকের মধ্যে আলোচনার আগ্রহ তৈরি হয়েছে।

ADVERTISEMENT

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

ফের চড়ছে তাপমাত্রার পারদ! কবে ফিরবে শীতের আমেজ?

Next Post

বাংলাদেশের ‘ইসকন’ নিষিদ্ধ নয়, ইউনূসের চক্রান্তে জল ঢালল কোর্ট

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
81
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
60
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
83
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
80
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
47
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
38
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
47
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
55
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
99
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
36
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি