• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
ওষুধ দিতে গিয়ে গ্রেফতার চিন্ময় কৃষ্ণের ভক্ত

ওষুধ দিতে গিয়ে গ্রেফতার চিন্ময় কৃষ্ণের ভক্ত

administrator by administrator
1 year ago
in Top Story, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
18
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

আদালতের নির্দেশে বর্তমানে কারাগারে আছেন বাংলাদেশের হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস। তাঁকে প্রসাদ দিতে গিয়ে এবার আটক হলেন আরও দুই সন্ন্যাসী। রিপোর্ট অনুযায়ী, চিন্ময় কৃষ্ণ দাসের দুই সহকারী আদি পুরুষ শ্যামল দাস এবং রঙ্গনাথ দাস ব্রহ্মচারী কারাগারে প্রসাদ নিয়ে গিয়েছিলেন চিন্ময় কৃষ্ণ দাসের জন্যে। অভিযোগ, সেই সময় নাকি সেই দুই সন্ন্যাসীকে আটক করা হয়। কী কারণে তাঁদের আটক করা হয়েছে, সেই বিষয়ে কোনও কিছু বলা হয়নি পুলিশের তরফ থেকে। এই দুই সন্ন্যাসীর নামে কোনও পরোয়ানাও ছিল না বলে দাবি করা হচ্ছে। প্রসঙ্গত, দেখতে দেখতে পাঁচ দিন হয়ে গেল হিন্দু ঐক্যজোটের নেতা চিন্ময় কৃষ্ণকে জেলে বন্দি করে রাখা হয়েছে বাংলাদেশে। চিন্ময় প্রভুর গ্রেপ্তারির প্রতিবাদে দফায় দফায় উত্তপ্ত হয়েছে বাংলাদেশ। তাঁর মুক্তির দাবিতে রাস্তায় নেমেছেন সে দেশের সনাতনীরা। পালটা সরকারি মদতে হিন্দুদের উপর নির্যাতনেরও অভিযোগ উঠেছে। সব মিলিয়ে পরিস্থিতি অগ্নিগর্ভ। এই অবস্থায় সেদেশের অন্তর্বর্তীকালীন সরকার চিন্ময়কে জেলে খাবার পৌঁছে দেওয়ার অনুমতি দেয় তাঁর ভক্তদের। কোনও বৈষ্ণব রাঁধুনির রান্না করা খাবার যাতে পৌঁছে দেওয়া যায়, সেজন্য একটি পারমিটও ইস্যু করা হয়। এক সংবাদমাধ্যমের রিপোর্ট থেকে জানা যাচ্ছে, শুক্রবার দুপুর তিনটে নাগাদ কড়া নিরাপত্তায় ঘেরা চিন্ময়ের স্পেশাল সেলে খাবার পৌঁছেও যায়। অভিযোগ, সেই খাবার এবং ওষুধ পৌঁছে দিতে গিয়েই গ্রেপ্তার হন তাঁর দুই সঙ্গী। প্রসঙ্গত, চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে ইসকনের আর এক সন্ন্যাসী স্বরূপ দাসকেও। ইসকনের তরফে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারির তীব্র প্রতিবাদ জানানো হয়। চিন্ময় দাসের বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন বলেই জানানো হয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে চিন্ময় কৃষ্ণের মুক্তির দাবি জানানো হয়েছে। ভারত সরকারকে মধ্যস্থতা করার আর্জিও জানিয়েছে ইসকন। উল্লেখ্য, ইসকনকে নিষিদ্ধ করার কোনও পরিকল্পনা নেই। বাংলাদেশ সরকার কোনও প্রতিষ্ঠানের সঙ্গে কোনও ব্যক্তির অপরাধ মিশিয়ে ফেলছে না। এমনটাই বিবৃতি দিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। সেখানে চিন্ময় দাসের গ্রেফতারি ও ইসকনকে সম্পূর্ণ ভিন্নভাবে দেখা হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশের ইউনূস সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান মঙ্গলবার এই নিয়ে একটি সাংবাদিক সম্মেলন করেন। সেখানে তিনি বলেন, ‘ইসকনকে নিষিদ্ধ করার কোনও পরিকল্পনাই হয়নি। এই নিয়ে অন্তর্বর্তী সরকারে কোনও আলোচনাও হয়নি। অনেকে নানা দাবি তুলতেই পারেন। লোকজন তাঁদের দাবি ফলপ্রসূ করাতে বিভিন্ন কর্মসূচির আয়োজন করতেই পারেন। আমরা কোনও নির্দিষ্ট, একক ব্যক্তির অপররাধের সঙ্গে কোনও সংস্থা বা প্রতিষ্ঠানরকে জড়িয়ে ফেলতে চাই না।’ এদিকে বৃহস্পতিবার দুপুরে ঢাকায় ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস দাবি করেন যে এখন তাঁদের সংগঠনের সঙ্গে চিন্ময়কৃষ্ণ প্রভুর কোনও সম্পর্ক নেই। তাই বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র যে বক্তব্য পেশ করেছেন বা তিনি যে কাজ করেছেন, সেটার সম্পূর্ণ দায়ভার তাঁরই। আর সেই বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হয়। দাবি করা হয় যে বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ করার দাবি উঠতেই চিন্ময়কৃষ্ণ প্রভুর দায় ঝেড়ে ফেলা হল।

ADVERTISEMENT

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

চিন্ময়ের আইনজীবীর মৃত্যুতে দায় কার?

Next Post

হাসিনার ফোন ট্রাম্পকে, টাম্পের বিশেষ বার্তায় কোণঠাসা ইউনুস

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
38
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
32
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
35
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
44
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
27
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
14
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
16
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
31
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
53
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
17
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি