• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
আর কত নীচে নামবে বাংলাদেশ?

আর কত নীচে নামবে বাংলাদেশ?

administrator by administrator
1 year ago
in bangladesh, স্পেশাল স্টোরি
A A
0
ADVERTISEMENT
0
SHARES
27
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

আর কত নীচে নামবে বাংলাদেশ? যে মানুষটা বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন নির্দ্বিধায়। যে মানুষটা স্বপ্নের বাংলাদেশ গড়তে নিজের স্বপ্নকে জলাজঞ্জলি দিয়েছিলেন, সেই মানুষটাই আজ হতে হল চুরান্ত হেনস্থা। আমরা কথা বলছি কুমিল্লায় একাত্তরে বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই কানুকে নিয়ে। যাকে সম্প্রতি একদল ধর্মান্ধ জুতোর মালা পরিয়ে, কিল-চড়-ঘুষি সহযোগে হেনস্থা করেছে। এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছে  কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের কুলিয়ারা। আর এই কুরুচিকর দৃশ্যের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। স্বভাবতই প্রশ্ন উঠছে, কার্যত স্বাধীনতাকেই অস্বীকার করে কোন পথে এগোতে চাইছে তৃতীয়বারের জন্য ‘স্বাধীন’ আজকের বাংলাদেশ?

গত ৫ আগস্ট তৃতীয়বার স্বাধীন হওয়া বাংলাদেশের পথে-ঘাটে এখন রীতিমতো ছড়ি ঘোরাচ্ছে ‘তৌহিদি জনতা’ নামে একদল ধর্মান্ধ মানুষ। জানা যাচ্ছে, আবদুল হাই ওরফে কানু নামে ৭৯ বছরের ওই বীর মুক্তিযোদ্ধা বাড়ি থেকে বের হয়েছিলেন বাজার করতে। পথেই তাঁকে ঘিরে ধরে ১৫-১৬ জনের একটা দল। ঘিরে ধরেই  কিল-চড় পোশাক ধরে টানাটানি। বৃদ্ধ প্রশ্ন করতে থাকেন তাঁর অপরাধ কি, উত্তর ভেসে আসে ‘এ ব্যাটা মুক্তিযোদ্ধা’। এরপর ওই বৃদ্ধের গলায় জুতোর মালা পরিয়ে দেয় কেউ একজন। এরপর টেনে-হিঁচরে নিয়ে যাওয়া হয় সামনের দিকে। এরপর ওই ভাইরাল ভিডিওতে দেখা যায় ‘তৌহিদি জনতা’ ওই বৃদ্ধকে বলছে, ‘তুই নিজেকে আর কখনও মুক্তিযোদ্ধা বলবি না। চলে যাবি এই গ্রাম ছেড়ে, এখানে তোর থাকা চলবে না’। তারপর তাঁর সামনে একটা সাদা খাতা ও কলম দিয়ে নির্দেশ আসে সই করার জন্য। বিব্রত ও লাঞ্ছিত বৃদ্ধ সইও করে দেন চোখের জলে ভেসে। সঙ্গে সঙ্গেই এল নতুন নির্দেশ, ‘এত দিন মুক্তিযোদ্ধা হিসেবে অহঙ্কার করেছিস, এর জন্য গ্রামের সকলের কাছে ক্ষমা চা। কে তোকে মুক্তিযুদ্ধ করতে বলেছিল?’

জবাবে  জোড় হাত উপরে তুললেন বৃদ্ধ মুক্তিযোদ্ধা— তখন তাঁর  গলায় ঝুলছে জুতোর মালা, দু’চোখ বেয়ে নেমে আসছে অশ্রুধারা। কম্পিত কণ্ঠে বললেন, ‘সবার কাছে আমি ক্ষমা চাইছি’। এই ভিডিও ভাইরাল হতেই চাপে পড়েছে মুহাম্মদ ইউনূসের তদারকি সরকার। যদিও দাবি উঠছে, পুরো ঘটনার জন্য দায়ি জামায়তে ইসলামী। ফলে তাঁরাও প্রবল সমালোচনার মুখে পড়ছেন। এই ঘটনা নিয়ে সমালোচনা শুরু হতেই জামাত শিবির নিজেদের ঘাড় থেকে দায় ঝেড়ে ফেলতে পদক্ষেপ নেয়।  প্রবীন মুক্তিযোদ্ধাকে হেনস্থার ঘটনায় অভিযুক্ত দুই সমর্থককে বহিষ্কার করে জামায়তে ইসলামী। তাদের নাম মুহাম্মদ আবুল হাসেম, মুহাম্মদ অহিদুর রহমান। সংগঠনের কুমিল্লা জেলার প্রচার সচিব বেলাল হোসেন বিবৃতিতে জানিয়েছেন, ‘‘চৌদ্দগ্রামের বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই কানুকে লাঞ্ছনার ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এটি দুঃখজনক ঘটনা। মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। জামাতে ইসলামি শুধু বীর মুক্তিযোদ্ধা নয়, দেশের সাধারণ কোনও নাগরিককেও হেনস্তা করা সমর্থন করে না।

ADVERTISEMENT

পরে নির্যাতিত বৃদ্ধ মুক্তিযোদ্ধা নিজেই বলেছেন, “এরা সকলেই পরিচিত লোক, জামায়াতে ইসলামীর নেতা-কর্মী”। ফলে বোঝাই যাচ্ছে কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত। কিন্তু কুমিল্লা জেলা পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি এই ঘটনায়। যদিও ঘটনার পরই বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ঘটনার তীব্র নিন্দা করেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। প্রশ্ন উঠছে, ‘তোহিদি জনতা’-র নামে কারা এই কাজ করল, তা ভাল ভাবেই দেখা গিয়েছে ভাইরাল ভিডিওতে। পুলিশের দাবি, তাঁদের চিহ্নিত করা গেলেও ধরা যায়নি। পুলিশের আরও দাবি, এরা কেউই স্থানীয় নন, ঢাকা ও গাজীপুরের বাসিন্দা। তাঁদের খোঁজ চলছে। কিন্তু আসল ঘটনা হল, এটাই এখন স্বাধীন বাংলাদেশ। যেখানে স্বাধীনতা সংগ্রামীদেরও সম্মান করা হয় না। বরং তাঁদের প্রতিমুহূর্তে হেনস্থা ও লাঞ্ছিত হতে হয়। আর পুলিশ-প্রশাসন নির্বিকার হয়ে দর্শকের ভূমিকা নেয়।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

Author

  • administrator
    administrator

    View all posts

Tags: BANGLADESHMUKTI YODHYA
Previous Post

নয়া চক্রান্তের কৌশলে ইউনূস! নজর ঘোরাতেই হাসিনাকে পাশে চাই দিলেন চিঠি

Next Post

মার্কিন চাপেই কি হাসিনাকে ফেরাতে চায় বাংলাদেশ? নতুন চক্রান্তের ইঙ্গিত…

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
72
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
48
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
68
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
76
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
42
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

by administrator
March 31, 2026
0
27
হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির।  গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

চাওয়া-পাওয়ার কোনও শেষ নেই। চাইলেই যদি পাওয়া যায়, তাহলে চাইবে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। চাইলে না পাওয়া...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
31
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
36
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
49
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
82
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি