• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
শেষ মুহূর্তে  বাংলাদেশ-পাকিস্তানকে জোড়া ধাক্কা দিল বাইডেনের আমেরিকা, ট্রাম্প এলে কি যে হবে!

শেষ মুহূর্তে বাংলাদেশ-পাকিস্তানকে জোড়া ধাক্কা দিল বাইডেনের আমেরিকা, ট্রাম্প এলে কি যে হবে!

Raja Majumder by Raja Majumder
1 year ago
in bangladesh, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
65
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

আর কয়েকদিন পরেই মার্কিন প্রেসিডেন্টের পদ থেকে বিদায় নেবেন জো বাইডেন। তিনি যতটা না ভারত বন্ধু হিসেবে পরিচিত, তার থেকে অধিক পরিচিত তাঁর পাকিস্তান প্রীতি। আবার তিনি বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের খুব ঘনিষ্ট হিসেবেও পরিচিত। তবুও বিদায় বেলায় দুই বন্ধুকে দিয়ে গেলেন চরম ধাক্কা। যার জেরে বাংলাদেশ ও পাকিস্তান এখন চরম বিভ্রান্ত। কোন অঙ্কে বাইডেন ভারতের দুই প্রতিবেশীর উপর শাস্তির খাঁড়া ঝুলিয়ে দিলেন?

দীর্ঘদিন ধরেই বাংলাদেশ বিমানবাহিনীর জন্য অত্যাধুনিক যুদ্ধবিমান এফ-সিক্সটিন কেনার পরিকল্পনা করছিল মুহাম্মদ ইউনূসের তদারকি সরকার। বাংলাদেশের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূস নিজের ব্যক্তিগত যোগাযোগ কাজে লাগিয়ে আমেরিকার সঙ্গে এফ-সিক্সটিন সংক্রান্ত চুক্তি করার প্রচেষ্টা করছিলেন। কিন্তু শেষ মুহূর্তে জো বাইডেন প্রশাসন তা সরাসরি নাকচ করে দেয়। কারণ হিসেবে বলা হয়েছে, বাংলাদেশের মতো দেশের বিমানবাহিনীর আধুনিকীকরণের জন্য উচ্চ ক্ষমতা সম্পন্ন অত্যাধুনিক এই যুদ্ধবিমানের প্রয়োজনীয়তা নেই। অপরদিকে, বাইডেন প্রশাসন পাকিস্তানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রকল্পের সঙ্গে যুক্ত চারটি সংস্থার উপর সবধরণের নিষেধাজ্ঞা জারি করে শাহবাজ শরীফের সরকারকেও প্রবল চাপে ফেলেছে। ফলে এই জোড়া ধাক্কায় বেসামাল ভারতের দুই প্রতিবেশী দেশ। এখন প্রশ্ন হচ্ছে, শেষ বেলায় জো বাইডেনের নেতৃত্বে মার্কিন প্রশাসনের এহেন সিদ্ধান্তে কতটা লাভ হবে ভারতের?

বাংলাদেশ আমেরিকা থেকে এফ-১৬ না পেলেও জানা যাচ্ছে চিনের থেকে ১০টি জে-টেন সি মাল্টিরোল ফাইটার জেট কেনার পথে অনেকটা এগিয়েছে। কিন্তু প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, চিনের অত্যাধুনিক জে-টেন সি মাল্টিরোল ফাইটার জেট আমেরিকার এফ-১৬ এর থেকে ধারে ভারে কিছুটা কম। কিন্তু বাংলাদেশের ইউনূস সরকার এখন ভারত ও মিয়ানমারের সাথে ক্রমবর্ধমান উত্তেজনার আবহে এই চুক্তি যে কোনও মূল্যে করতে উদ্যোগী হয়ে উঠেছে। কিন্তু চিন যে আমেরিকার মতো মুখ ঘুরিয়ে নেবে না, তার কোনও গ্যারান্টি নেই। কারণ, এই মুহূর্তে চিন বেশ চাপে রয়েছে। কারণ চিন মূলত গোটা বিশ্বেই খুব কম দামে ইলেকট্রনিক্স সামগ্রী ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিস সরবরাহ করে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার আগেই ট্রাম্প চিনকে কার্যত শুল্ক যুদ্ধের হুমকি দিয়ে বসে আছেন।

ট্রাম্প প্রেসিডেন্ট পদে বসার আগেই ঘোষণা করে দিয়েছেন, চিনের সামগ্রীর উপর ৩০ থেকে ৩৫ শতাংশ আমদানি শুল্ক চাপাবেন। যা নিয়ে গভীর চিন্তায় পড়ে গিয়েছে চিন। এই পরিস্থিতিতে বেজিং ভারতের ওপর সুর নরম করতে বাধ্য হয়েছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। কারণ, আমেরিকা যদি চিনা পণ্যে চড়া আমদানি শুল্ক চাপায়, তাহলে বিশ্ব বাণিজ্যে গভীর প্রভাব পড়বে। তাই ভারতের বাজার ধরতে এখন মোদির দিকে ঝুঁকছে বেজিং। এই পরিস্থিতিতে আমেরিকা ও ভারতকে চটাটে চাইবে না চিনের প্রেসিডেন্ট। কারণ, ভারতকে ভয় দেখাতে চিনের জে-টেন সি মাল্টিরোল ফাইটার জেট কেনার যে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ, তাতে ভারত আপত্তি জানাতে পারে। আবার ডোনাল্ড ট্রাম্পও বাংলাদেশ ও পাকিস্তানের শক্তি বৃদ্ধি মেনে নেবেন না।

সেই অর্থে চিন শেষ পর্যন্ত বাংলাদেশকে ১০টি জে-টেন সি মাল্টিরোল ফাইটার জেট বিক্রি করে কিনা সেটা দেখার। যদিও এই মুহূর্তে বাংলাদেশের প্রধান মাথাব্যাথার কারণ হল আরাকান আর্মির আধিপত্য। মিয়ানমারের এই সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর দখলে বাংলাদেশের ২৭১ কিলোমিটার সীমান্ত। আরাকান আর্মি বাংলাদেশে হিন্দু ও বৌদ্ধদের উপর হওয়া নিয়মিত অত্যাচার মোটেই ভালো চোখে দেখছে না সেটাও তাঁরা খোলাখুলি স্বীকার করেছে। আরাকান আর্মি একপ্রকার হুমকি দিয়ে রেখেছে বাংলাদেশকে। আবার রোহিঙ্গা শরণার্থীদের নিয়েও আরাকান আর্মি বাংলাদেশকে হুঁশিয়ারি দিয়েছে। ফলে বাংলাদেশ বিমানবাহিনীর হাতে এই মুহূর্তে যে ফাইটার জেটগুলি রয়েছে, সেগুলি অনেক পুরোনো। ফলে এই যুদ্ধবিমান নিয়ে বাংলাদেশ আরাকান আর্মি বা ভারতের বিরুদ্ধে কতটা লড়াই দিতে পারবে, সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

ADVERTISEMENT
Tags: BANGLADESHBANGLADESH CRISISF-16USA
Previous Post

‘সেনাবিদ্রোহের’ চাপে ইউনূস, হাসিনাকে ফেরাতে মরিয়া বাংলাদেশ, ইউনূসকে তাড়ানোর হুংকার সেনাপ্রধানের

Next Post

বঙ্গোপসাগরে একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা, যুদ্ধের প্রস্তুতি ভারতের?

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
7
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
5
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
9
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
6
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
5
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

by Rupendu Das
March 31, 2026
0
8
হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির।  গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

চাওয়া-পাওয়ার কোনও শেষ নেই। চাইলেই যদি পাওয়া যায়, তাহলে চাইবে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। চাইলে না পাওয়া...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
7
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
6
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
14
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
10
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি