• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
বছরের প্রথমদিনেই ভারত সম্পর্কে ভয়ানক বার্তা বাংলাদেশ সেনাপ্রধানের! খেলা শেষ ইউনূসের…

বছরের প্রথমদিনেই ভারত সম্পর্কে ভয়ানক বার্তা বাংলাদেশ সেনাপ্রধানের! খেলা শেষ ইউনূসের…

Raja Majumder by Raja Majumder
1 year ago
in bangladesh, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
83
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ়-জ়ামান, যিনি গত ৫ আগস্ট বাংলাদেশের গণঅভ্যুত্থানের পর কয়েকদিন দেশ শাসন করেন। যার অঙ্গুলিহেলনেই শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে আসতে পারেন বলে দাবি অধিকাংশ মানুষের। বাংলাদেশের তদারকি সরকার গঠন হওয়ার পর যিনি বারবার জাতীয় নির্বাচন করিয়ে জনগণের ভোটে নির্বাচিত একটা স্থায়ী সরকারের পক্ষে বলে আসছেন। জানা যাচ্ছিল, তিনি মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধিন তদারকি সরকারের কর্মকাণ্ড নিয়ে বিরক্ত। কারণ, তদারকি সরকারের বহু উপদেষ্টা বিভিন্ন সময় ভারতের বিরুদ্ধে হুমকি ও কুৎসা করছিলেন। এবার বাংলাদেশের সেই সেনাপ্রধানই ভারত সম্পর্কে এমন মন্তব্য করলেন, যা ইউনূস সরকারের উপর চাপ তৈরি হতে বাধ্য। বাংলাদেশের প্রথমসারির সংবাদপত্র প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সাধারণ মানুষ যেন মনে না করেন যে বাংলাদেশের উপর কর্তৃত্ব করছে ভারত।

শেখ হাসিনার পতন এবং মুহাম্মদ ইউনূসের তদারকি সরকার বাংলাদেশে ক্ষমতায় আসার পর থেকে ভারতের সঙ্গে সম্পর্কে চরম অবনতি হয়েছে বাংলাদেশের। এর কারণ হিসেবে একাধিক বিষয় থাকলেও একটি বিষয় বারবার আলোচনায় আসছিল। তা হল ভারত নাকি বাংলাদেশের আভ্যন্তরীন বিষয়ে নাক গলায়। অর্থাৎ ভারত বাংলাদেশের উপর কর্তৃত্ব ফলাতে চায়। বাংলাদেশের উপদেষ্টাদের মুখে এই ধরণের বক্তব্য বারবার শোনা গিয়েছে। যেমন, আইন উপদেষ্টা আসিফ নজরুল, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গির আলম, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বা ছাত্রনেতাদের মধ্যে যে দুজন উপদেষ্টা হয়েছেন তাঁরা বারবার ভারতকে কাঠগড়ায় তুলে এসেছেন। যদিও ভারত, তাঁদের এ হেন মন্তব্য নিয়ে কখনই কোনও প্রতিক্রিয়া দেয়নি অথবা পাত্তা দেয়নি। এবার বাংলাদেশের সেনাপ্রধানের গলায় শোনা গেল উপদেষ্টাদের ঠিক উল্টো সুর। প্রথম আলোকে দেওয়া বছরের প্রথমদিন এক সাক্ষাৎকারে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ়-জ়ামান ভারত সম্পর্কে বলেন, বাংলাদেশের জন্য ভারত একটি গুরুত্বপূর্ণ প্রতিবেশী রাষ্ট্র। বাংলাদেশ অনেক বিষয়েই ভারতের উপর নির্ভর করে। আবার ভারতও কিছু ক্ষেত্রে বাংলাদেশের থেকে সুবিধা পায়। এটা একটা দেওয়া–নেওয়ার সম্পর্ক।

বিগত দিনে বাংলাদেশের বহু কট্টরপন্থী মৌলবাদী নেতা ভারতকে ক্রমাগত হুমকি দিয়ে যাচ্ছেন। আবার বাংলাদেশ সেনাবাহিনীর প্রাক্তন কর্তারাও প্রকাশ্যেই চারদিনের মধ্যে কলকাতা দখল করার হুমকি দেন। এই প্রসঙ্গে, ওয়াকার-উজ-জামানের বক্তব্য, “বাংলাদেশ প্রতিবেশীদের সঙ্গে এমন কিছু করবে না, যা সেই প্রতিবেশী রাষ্ট্রের কৌশলগত স্বার্থের পরিপন্থী”। তিনি আরও বলেন, প্রতিবেশী রাষ্ট্রগুলিও যাতে তা বিবেচনা করে এবং বাংলাদেশের স্বার্থের পরিপন্থী কিছু না করে। সরাসরি কোনও প্রতিবেশীর নাম উল্লেখ না করে তিনি বলেন, “সীমান্তে আমাদের লোকজনকে হত্যা করবে না। আমরা প্রাপ্য জল পাব। এতে তো কোনও অসুবিধা নেই”। ওয়াকিবহাল মহলের মতে, বাংলাদেশের সেনাপ্রধান ভারতকে উদ্দেশ্য করেই এই কথাগুলি বলেছেন। ভারত-বাংলাদেশের সুসম্পর্ক এবং বাণিজ্য প্রসঙ্গে ওয়াকার-উজ-জামান বলেন, ভারতের অনেকেই বাংলাদেশে কাজ করছেন। আবার বাংলাদেশ থেকেও অনেকে চিকিৎসার জন্য ভারতে যান। ভারত থেকে পণ্যও কিনছে বাংলাদেশ। সে ক্ষেত্রে বাংলাদেশের স্থিতিশীলতার সঙ্গে ভারতের স্বার্থ জড়িত রয়েছে। অর্থাৎ, সেনাপ্রধান ভারত সম্পর্কে যা বলছেন, তা মুহাম্মদ ইউনূস বা তাঁর নেতৃত্বাধিন উপদেষ্টাদের বক্তব্য নয়। ওয়াকিবহাল মহল বলছে, বেশ কয়েকদিন ধরেই সেনাপ্রধান ও ইউনূস প্রশাসনের মধ্যে একটা ঠান্ডা লড়াই চলছিল। যা প্রকাশ্যে আসেনি। এবার প্রথম আলোয় দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশের সেনাপ্রধান প্রকাশ্যেই বুঝিয়ে দিলেন, ভারত সম্পর্কে বর্তমান তদারকি সরকার যে মনোভাব নিচ্ছে, তা মোটেই বাংলাদেশের জনগণের জন্য ঠিক হচ্ছে না। প্রকারান্তরে তাঁর পরামর্শ, কুটনৈতিক টানাপোড়েন কাটিয়ে ভারতের সঙ্গে সুসম্পর্ক পুনরায় দৃঢ় করার দিকে এগোক ইউনূস সরকার। তাতে বাংলাদেশেরই মঙ্গল হবে।

ADVERTISEMENT

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Tags: BANGLADESHBANGLADESH ARMYবাংলাদেশ
Previous Post

এক ঘণ্টাতেই কেল্লাফতে! এবার বাংলাদেশকে চরম হুঁশিয়ারি দিলেন নাগা সন্নাসীরা

Next Post

আপাতত শীতল আবহাওয়া, তবে আবার বাড়বে তাপমাত্রা

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
7
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
5
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
8
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
6
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
5
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

by Rupendu Das
March 31, 2026
0
7
হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির।  গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

চাওয়া-পাওয়ার কোনও শেষ নেই। চাইলেই যদি পাওয়া যায়, তাহলে চাইবে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। চাইলে না পাওয়া...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
7
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
5
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
11
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
10
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি