• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
ঠেলায় পড়লে বিড়ালও গাছে ওঠে!  বাংলাদেশ-পাকিস্তান সেনা কর্তাদের গোপন বৈঠকের ইঙ্গিত কোন দিকে?

ঠেলায় পড়লে বিড়ালও গাছে ওঠে! বাংলাদেশ-পাকিস্তান সেনা কর্তাদের গোপন বৈঠকের ইঙ্গিত কোন দিকে?

Raja Majumder by Raja Majumder
1 year ago
in bangladesh, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
22
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

টেবিলে রাখা মহম্মদ আলি জিন্নাহর ছবি, তার দুই পাশে দুই দেশের পতাকা। একটি পাকিস্তানের অন্যটি বাংলাদেশের। টেবিলের দুই দিকে বসে আছেন দুই সেনাকর্তা। একজন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুণির অন্যজন বাংলাদেশ সেনার সেকেন্ড-ইন-কমাণ্ড প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামার-উল-হাসান। সম্প্রতি দুই দেশের দুই সেনাকর্তা এক গোপন বৈঠক করেন, কিন্তু বর্তমান প্রযুক্তির যুগে তা আর গোপনে রইল না। অতঃপর পাকিস্তানের তরফে বিবৃতি জারি করে জানানো হয়, দুই সেনাকর্তার বৈঠক সম্পর্কে। এবং আরও জানানো হয়, এই বৈঠকে উভয় কর্মকর্তা একমত হয়েছেন, বাংলাদেশ ও পাকিস্তান ভাতৃপ্রতিম দেশ। এবং বাইরের যে কোনও শক্তির প্রভাব থাকা সত্বেও দুই দেশের মধ্যে সম্পর্ক অবশ্যই দৃঢ় থাকবে। এর থেকে একটা বিষয় পরিস্কার, বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে সম্পর্ক ঝড়ের গতিতে এগিয়ে চলেছে। এবং সেই সম্পর্ক এখন দুই দেশের সেনাবাহিনীর মধ্যেও গাঢ় হচ্ছে।

 বাংলাদেশ সেনার তরফে প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামার-উল-হাসান পাকিস্তানে গিয়ে দেখা করলেন পাকিস্তানের সর্বোচ্চ সেনা অফিসারের সঙ্গে। তাঁর সঙ্গে একান্ত বৈঠক করলেন। পাশাপাশি তিনি বৈঠক করেছেন পাকিস্তানের একাধিক সেনা কর্তার সঙ্গেও। ফলে বোঝাই যাচ্ছে এই বৈঠকগুলি কতটা গুরুত্বপূর্ণ ছিল। আর এই বৈঠকগুলি এমন একটা সময় হল, যখন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে ফাটল দেখা দিয়েছে। ফলে এই ধরণের বৈঠক কূটনৈতিক এবং সামরিক দিক থেকে অন্য বার্তা বহন করে বলেই মনে করছে বিশেষজ্ঞমহল। তাঁদের বক্তব্য, ১৯৭১ সালে এক রক্তক্ষয়ী যুদ্ধের পর বাংলাদেশ বিচ্ছিন্ন হয়েছিল পাকিস্তান থেকে। স্বাধীন বাংলাদেশের জন্ম হয়েছিল, ওই যুদ্ধে ভারত সরাসরি বাংলাদেশের পক্ষে লড়াই করেছিল। এরপর দীর্ঘ ৫৪ বছর পাকিস্তান থেকে মুখ ফিরিয়ে রেখেছিল ঢাকা। কিন্তু গত ৫ আগস্ট শেখ হাসিনার পতন এবং মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে তদারকি সরকারের ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তান সম্পর্কে অনেকটাই নরম হয়েছে ঢাকা। যা ভারত-বাংলাদেশ সম্পর্কে নতুন মাত্রা যোগ করেছে।

একাত্তরে পশ্চিম পাকিস্তানের খানসেনাদের থেকে মুক্তি চেয়েছিল তৎকালীন পূর্ব পাকিস্তান। সেই গণহত্যা, কালো অধ্যায় ভুলে পাকিস্তানকেই এখন আলিঙ্গন করছে ঢাকা! আর ক্রমশ দূরত্ব বাড়ছে ভারতের সঙ্গে। এই পরিস্থিতিতে, পাকিস্তানের কাছে যুদ্ধবিমান কিনতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ।  এই মুহূর্তে বাংলাদেশে একটা ভারতবিরোধী হাওয়া তুমুল অবস্থায় রয়েছে। বিশেষ করে জামায়তে ইসলামী এবং কট্টর ইসলামী সংগঠনগুলি বাংলাদেশের মাটিতে ভারতবিরোধী মনোভাব নিতে তদারকি সরকারকে উৎসাহিত করছে। এরই প্রভাবে পাকিস্তানের সঙ্গে ঐতিহাসিক শত্রুতাকে অগ্রাহ্য করে ঢাকা ও ইসলামাবাদ কাছাকাছি চলে এসেছে। অনেকেই মনে করছেন, শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানোর জন্য যে আন্দোলন হয়েছে বাংলাদেশে, এর পিছনেও পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-এর একটা ভূমিকা ছিল। ফলে শেখ হাসিন পরবর্তী ইউনূস শাসনে বহুবার পাকিস্তানের আইএসআই কর্তাদের দেখা গিয়েছে ঢাকায়। তখনই বোঝা গিয়েছিল বাংলাদেশ কোন পথে যাচ্ছে। এবার তা আরও পরিস্কার হল।

ওয়াকিবহাল মহলের ধারণা, মুহাম্মদ ইউনূস ক্ষমতায় এসেছিলেন জো বাইডেনের হাত ধরে। কিন্তু এবার যুক্তরাষ্ট্রে বাইডেন জমানা শেষ হতে চলল। এবার মার্কিন মসনদে বসতে চলেছেন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। তাঁর সঙ্গে আবার মুহাম্মদ ইউনূসের সম্পর্ক আদায়-কাঁচকলায়। ফলে তিনি যে বাংলাদেশকে প্রতি পদে বিপদে ফেলতে চাইবেন এ কথা অনেকেই দাবি করছেন। অপরদিকে, ডোনাল্ড ট্রাম্প আবার নরেন্দ্র মোদির প্রিয় বন্ধু হিসেবেও পরিচিত। ফলে ট্রাম্প ক্ষমতায় বসার পরই মোদি বাংলাদেশকে উচিৎ শিক্ষা দিতে পারেন বলেই মনে করছেন বাংলাদেশের একাংশ। তাই ইউনূসের সেনাবাহিনী এবার পাকিস্তানের হাত ধরতে উদগ্রীব। এমনিতেই পাকিস্তানী সেনাকর্তারা এবার থেকে বাংলাদেশের সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেবেন বলে জানা গিয়েছিল। খুব সম্ভবত সেই বিষয়েই আলোচনা করতে বাংলাদেশ সেনাবাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড লেফটেন্যান্ট জেনারেল এস এম কামার-উল-হাসান পাকিস্তানে গিয়েছিলেন। আরও জানা যাচ্ছে, অত্যাধুনিক জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান কিনতে আগ্রহ প্রকাশ করেন হাসান।

এই ফাইটার জেট চিনের তৈরি। কিন্তু সবকিছুকে ছাপিয়ে গিয়েছে, অন্য সন্দেহ। কারণ, এই মুহূর্তে পাকিস্তানের সীমানা নিরাপদ নয় বলেই জানা যাচ্ছে। তালিবানী সেনা পাকিস্তানের ভিতর ঢুকে গোলাবর্ষণ করে গিয়েছে। এখনও পাক-আফগান সীমান্তে উত্তেজনা কমেনি। অপরদিকে ভারতের সঙ্গে তালিবান আফগানিস্তানের সম্পর্কের প্রভুত উন্নতি হয়েছে। এই পরিস্থিতিতে পাকিস্তানও হাত বাড়িয়েছে বাংলাদেশের দিকে। যাতে ভারতকে পূর্ব প্রান্তে চাপে রাখা যায়। সবমিলিয়ে ভারতের মাস্টারস্ট্রোকে দিশেহারা বাংলাদেশ ও পাকিস্তান একে অপরকে আঁকড়ে ধরে নিজেদের অস্তিত্ব বাঁচিয়ে রাখতে চাইছে।

ADVERTISEMENT

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Tags: BANGLADESHBANGLADESH ARMYPAKISTAN ARMY
Previous Post

25000 বাংলাদেশিকে ভারতছাড়া করবে মোদি, আদালতের রায়ে মাথায় হাত ইউনূসের

Next Post

সেনাকে যুদ্ধের প্রস্তুতি নিয়ে রাখতে বললেন রাজনাথ সিং! তবে কি বড় কিছু হতে চলেছে?

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
1
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
0
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
2
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
1
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
3
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

by Rupendu Das
March 31, 2026
0
7
হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির।  গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

চাওয়া-পাওয়ার কোনও শেষ নেই। চাইলেই যদি পাওয়া যায়, তাহলে চাইবে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। চাইলে না পাওয়া...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
7
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
5
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
11
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
10
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি