• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
মসনদে ডোনাল্ড ট্রাম্প , বাংলাদেশের জন্য আশীর্বাদ না অভিশাপ?

মসনদে ডোনাল্ড ট্রাম্প , বাংলাদেশের জন্য আশীর্বাদ না অভিশাপ?

Raja Majumder by Raja Majumder
1 year ago
in bangladesh, স্পেশাল স্টোরি
A A
0
ADVERTISEMENT
0
SHARES
16
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

বাংলাদেশে ঘটে চলা সংখ্যালঘুর উপর অত্যাচার। সগৌরবে তথ্য তুলে ধরলেন ইউনূস।

বিচারের বাণী নিভৃতে কাঁদে। ইউনূসের ষড়যন্ত্রে সনাতনী চিন্ময় প্রভুর বিচার শুরু চট্টগ্রাম আদালতে।

গোঁ ধরেছে উপদেষ্টা আসিফ নজরুল। বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত বাংলাদেশের।

৪৭তম মার্কিন  প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েই নিজের প্রতিশ্রুতিগুলি রাখলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন যুক্তরাষ্ট্রে শুরু করলেন এক নতুন অধ্যায়। দায়িত্ব পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই দেশজুড়ে এক গুচ্ছ নির্দেশিকা জারি করলেন তিনি। সেই সঙ্গে বাতিল করলেন জো বাইডেন জমানার একগুচ্ছ আইন। বোঝাই যাচ্ছে অনেকটা অগ্রাসী নীতিতে দ্বিতীয় ইনিংস শুরু করলেন ডোনাল্ড ট্রাম্প। এখন দেখার, দক্ষিণ এশিয়া সম্পর্কে তাঁর নীতি কি হতে চলেছে। প্রচার পর্ব থেকেই ট্রাম্প দাবি করছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে ইদানিং যত সমস্যা তৈরি হয়েছে তা অভিবাসন ঘিরে। আমেরিকায় গত কয়েক বছর ধরে বাড়তে থাকা অপরাধের নেপথ্যে বাইডেনের উদাসীন অভিবাসী নীতিই দায়ী। তাই প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েই তিনি প্রথম কোপটা দিলেন অভিবাসনে। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞমহল।

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার সময় চিনের প্রেসিডেন্ট শি জিংপিনকে আমন্ত্রণ জানানো হলেও বাদ গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যা নিয়ে কৌতুহলও সৃষ্টি হয়েছিল। যদিও ভারতের তরফে ট্রাম্পের শপথে উপস্থিত থাকলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। জানা যাচ্ছে, তাঁর হাত দিয়ে শুভেচ্ছা বার্তা-সহ একটি চিঠিও সদ্য দায়িত্বপ্রাপ্ত মার্কিন প্রেসিডেন্টের কাছে পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। এখানেই শেষ নয়, “বিশেষ বন্ধু” ডোনাল্ড ট্রাম্পকে সোশ্যাল মিডিয়ায় হার্দিক শুভেচ্ছাও জানিয়েছেন নরেন্দ্র মোদি। তিনি লিখলেন, “আমেরিকার ৪৭ তম প্রেসিডেন্ট হিসাবে আপনাকে অনেক শুভেচ্ছা জানাই। আশা রাখছি, দুই দেশের সুদূর ভবিষ্যৎকে আরও সুন্দর করে সাজিয়ে তুলতে আবারও আগের মতোই একসঙ্গে কাজ করতে পারব আমরা। আশা রাখি, আপনার আগামী দিনগুলি আরও সাফল্যে ভরে উঠবে”। ফলে বোঝাই যাচ্ছে, আগামীদিনে মার্কিন-ভারত সম্পর্কের রিসেট বটমটি টিপে রাখলেন নরেন্দ্র মোদি।

ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট পদে শপথ নেওয়ার আগেই একটি নির্দেশ এসেছিল মার্কিন পররাষ্ট্রমন্ত্রকে। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহযোগীরা বাংলাদেশে নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট-সহ তিনজন সিনিয়র কূটনীতিককে পদত্যাগ করতে নির্দেশ দিয়েছেন। মার্কিন সংবাদ মাধ্যম সংবাদ সংস্থা রয়টার্সের বরাত দিয়ে এই খবর জানিয়েছে।  এই ঘটনা বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণে ডোনাল্ড ট্রাম্পের পরবর্তী পদক্ষেপের প্রথম ধাপ বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল। জান যায় এই মার্সা বার্নিকট বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত থাকার সময় থেকেই শেখ হাসিনাকে সরানোর চক্রান্তের সূচনা হয়েছিল। জো বাইডেনের প্রশাসনের মদতে মার্সা বার্নিকট এতে বড় ভূমিকা নিয়েছিলেন বলেই অভিমত কূটনৈতিক মহলের একাংশের। পরবর্তী সময় বার্নিকট মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রকের ডিরেক্টর পদে আসীন হন। এবার ট্রাম্প ক্ষমতায় আসতেই তাঁকে সরে যাওয়ার নির্দেশ এল।  যুক্তরাষ্ট্রে সচরাচর দেখা যায়, প্রশাসনে রাজনৈতিক নিয়োগপ্রাপ্ত ব্যক্তিরা নতুন প্রেসিডেন্ট দায়িত্ব নেওয়ার পরপর নিজেরাই পদত্যাগ করেন। কিন্তু এ ক্ষেত্রে আগেভাগেই পদত্যাগের নির্দেশ এল, যা যথেষ্টই তাৎপর্যপর্ণ। ফলে ট্রাম্প যে বাংলাদেশ নিয়ে অন্য কিছু ভাবছেন, সেটা বোঝাই যাচ্ছে। সংশ্লিষ্ট একটি সূত্র বলছে, উদ্বেগের বিষয় হলো, এটা আরও বড় ধরনের খারাপ কিছুর পটভূমি তৈরি করতে পারে।

ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন শুরুর প্রথমেই এই ধরণের পদক্ষেপ গ্রহন নিয়ে আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে ডোরালো চর্চা। বিশেষ করে বাংলাদেশের অভ্যন্তরে গুঞ্জন শুরু হয়েছে। কারণ, বাইডেন প্রশাসনে পররাষ্ট্রনীতি প্রণয়নে অন্যতম প্রধান ভূমিকা নিতেন মার্সা বার্নিকট। তাঁকেই ওই মন্ত্রকের ডিরেক্টর জেনারেল পদ থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হল। যা বাংলাদেশের নিরীখে বিশেষ বার্তা বলেই মনে করছে কূটনৈতিক মহল। তাঁরা মনে করছেন, এই সিদ্ধান্ত ট্রাম্প শিবিরের  বাংলাদেশ সম্পর্কিত কৌশলগত অংশ। শেখ হাসিনাকে হঠানোর পিছনে মার্সা বার্নিকটের ভূমিকা নিয়ে গুঞ্জন ছিল। এবার কি ট্রাম্প সেই হাসিনাকেই মান্যতা দিতে চলেছেন? বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প গত বছর দেওয়ালির শুভেচ্ছা জানানোর সময় বাংলাদেশে ঘটে যাওয়া সংখ্যালঘু নির্যাতন নিয়ে যে বার্তা দিয়েছিলেন, তা অনেকেই এখন তুলে ধরছেন। অন্যদিকে, এই মুহূর্তে মার্কিন সফরে রয়েছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি পরপর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক করবেন ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে। সেখানেও বাংলাদেশ সম্পর্কিত কয়েকটি বিষয়ে আলোচনা হতে পারে, যা পরবর্তী সময় রূপায়িত হতে দেখলেও অবাক হওয়ার কিছু নেই। বিশেষ করে যখন নরেন্দ্র মোদি বিশেষ বার্তা দিয়ে বন্ধু ট্রাম্পকে একটি চিঠিও পাঠিয়েছেন। ফলে এখন দেখার বাংলাদেশ নিয়ে ট্রাম্পের নীতি কোন পর্যায়ে থাকে।

ADVERTISEMENT

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Tags: BANGLADESHBANGLADESH CRISISDONALD TRUMP
Previous Post

বাংলাদেশের সংবিধান বদলে দিলেই কেল্লা ফতে! আদৌ কি পারবেন ইউনূস?

Next Post

ভুলে যাও ১৯৭১-এর সেই স্মৃতি! ভারতের সেনাপ্রধান সরালেন পাকিস্তানবাহিনীর আত্মসমর্পণের সেই বিখ্যাত ছবি…

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

বাংলাদেশে ঘটে চলা সংখ্যালঘুর উপর অত্যাচার। সগৌরবে তথ্য তুলে ধরলেন ইউনূস।

by Partha Hazra
January 20, 2026
0
7
বাংলাদেশে ঘটে চলা সংখ্যালঘুর উপর অত্যাচার।  সগৌরবে তথ্য তুলে ধরলেন ইউনূস।

বাংলাদেশে পালা বদলের পর থেকেই সংখ্যালঘুর উপর অত্যাচার যেন আজ বাংলাদেশের জলভাত হয়ে দাঁড়িয়েছে। এই নিয়ে বারংবার উদ্বেগ প্রকাশ করেছে...

Read more

বিচারের বাণী নিভৃতে কাঁদে। ইউনূসের ষড়যন্ত্রে সনাতনী চিন্ময় প্রভুর বিচার শুরু চট্টগ্রাম আদালতে।

by Partha Hazra
January 20, 2026
0
6
বিচারের বাণী নিভৃতে কাঁদে।  ইউনূসের ষড়যন্ত্রে  সনাতনী চিন্ময় প্রভুর বিচার শুরু চট্টগ্রাম আদালতে।

মৌলবাদী ইউনূসের যে মূল টার্গেট সে দেশের সনাতনী হিন্দুরা তার জলজ্যান্ত উদাহরণ চিন্ময় প্রভু। দীর্ঘ কয়েক মাস যাবত বন্দি কারাগারে...

Read more

গোঁ ধরেছে উপদেষ্টা আসিফ নজরুল। বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত বাংলাদেশের।

by Partha Hazra
January 20, 2026
0
4
গোঁ ধরেছে উপদেষ্টা আসিফ নজরুল।  বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত বাংলাদেশের।

বাংলা একটি প্রবাদ প্রবচন আছে, 'কারোর পৌষ মাস কারো সর্বনাশ' আজ বাংলাদেশের পরিস্থিতির সাথে জনপ্রিয় এই প্রবাদটি হুবহু মিলে যাচ্ছে।...

Read more

প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর! নতুন আইন আনতে চলেছেন ইউনূস।

by Partha Hazra
January 20, 2026
0
2
প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর!  নতুন আইন আনতে চলেছেন ইউনূস।

আজীবন প্রধানমন্ত্রী পদ ধরে রাখা যাবে না। সর্বোচ্চ ১০ বছরই পদে অধিষ্ঠিত থাকা যাবে। সব ঠিক থাকলে এই নয়া নীতি...

Read more

‘বোর্ড অফ পিস’। বন্ধু পুতিন-মোদিকে ট্রাম্পের আমন্ত্রণ কতটা বিপদে পাক-বাংলাদেশ?

by Partha Hazra
January 20, 2026
0
2
‘বোর্ড অফ পিস’।  বন্ধু পুতিন-মোদিকে ট্রাম্পের আমন্ত্রণ  কতটা বিপদে পাক-বাংলাদেশ?

যুদ্ধ পরবর্তী গাজার পুনর্গঠন ও প্রশাসনিক ব্যবস্থা নিয়ে চূড়ান্ত তৎপর ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। আন্তর্জাতিক নজরদারিতে গাজাকে পুনরায় দাঁড় করানোর কথা...

Read more

যুদ্ধে NATO-র ইসলামিক জোট। পাকিস্তানের সাথে সৌদি-তুরস্ক। বিপদের মুখোমুখি ভারত!

by Partha Hazra
January 20, 2026
0
1
যুদ্ধে NATO-র ইসলামিক জোট।  পাকিস্তানের সাথে সৌদি-তুরস্ক।  বিপদের মুখোমুখি ভারত!

আমেরিকা এবং তাদের সহযোগী দেশগুলিকে বাদ দিয়ে, পৃথক প্রতিরক্ষা জোট গঠনের উদ্যোগ আগেও চোখে পড়েছে। বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতিতে দাঁড়িয়ে আবারও...

Read more

যুদ্ধের জিকির তুলে বাংলাদেশ ক্রিকেট নিয়ে ছলনায় পাকিস্তান। এবার কি হবে বিসিবি’র ভবিষ্যৎ?

by Partha Hazra
January 20, 2026
0
4
যুদ্ধের জিকির তুলে  বাংলাদেশ ক্রিকেট নিয়ে ছলনায় পাকিস্তান।  এবার কি হবে বিসিবি’র ভবিষ্যৎ?

বাংলায় একটি প্রবাদ রয়েছে 'গাছে তুলে মই কেড়ে নেওয়া'। বাংলাদেশ ক্রিকেটের সাথে সেটাই করল পাকিস্তান ক্রিকেট বোর্ড। এখন সুবোধ বালকের...

Read more

ইউনূসের বিরুদ্ধে গিয়ে ভারতের পক্ষে সুর নরম বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারের

by Partha Hazra
January 20, 2026
0
4
ইউনূসের বিরুদ্ধে গিয়ে  ভারতের পক্ষে সুর নরম  বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারের

বাংলাদেশের সেনাপ্রধান মানুষটি বরাবরই চর্চার শিরোনামে থাকেন। কৌশলে হাসিনাকে রক্ষা করার জন্য সুকৌশলী ভাবে বাংলাদেশ থেকে ভারতের আশ্রয়ের ফেরানোর ক্ষেত্রে...

Read more

 ‘ধূর্ত’ ইউনূসের আসল পরিকল্পনা ঠিক কী?

by Raja Majumder
January 20, 2026
0
3
 ‘ধূর্ত’ ইউনূসের আসল পরিকল্পনা ঠিক কী?

আসন্ন গণভোটে সরাসরি ‘হ্যাঁ’  ভোট দেওয়ার আহ্বান জানালেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। তিনি বললেন, ‘হ্যাঁ’  ভোট দিলে বৈষম্য, শোষণ...

Read more

শীতঘুম ভাঙলো জেনারেল ওয়াকারের? নাকি আবারও বিভ্রান্ত করলেন জনগণকে!

by Raja Majumder
January 20, 2026
0
3
শীতঘুম ভাঙলো জেনারেল ওয়াকারের?  নাকি আবারও বিভ্রান্ত করলেন জনগণকে!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনী এতদিন কোনও কথা বলেনি। যা নিয়ে বিতর্ক কম হয়নি। নির্বাচনের মাত্র কয়েকদিন...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি