• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
রেল ট্রানজিট পাচ্ছে ভারত? দিল্লিতে ভারত বাংলাদেশ বৈঠক, ইউনূসের উপর চাপ শুরু ভারতের‌

রেল ট্রানজিট পাচ্ছে ভারত? দিল্লিতে ভারত বাংলাদেশ বৈঠক, ইউনূসের উপর চাপ শুরু ভারতের‌

Ritu Saha by Ritu Saha
1 year ago
in bangladesh
A A
0
ADVERTISEMENT
0
SHARES
8
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

গত বছর জুলাই থেকে চরম অস্থিরতা অব্যাহত পদ্মাপাড়ে। এরপর ছাত্র জনতার অভ্যত্থানে ৫ অগাস্ট শেখ হাসিনা পদত্যাগ ও দেশ ত্যাগ করেন। সেই সময় থেকেই বাংলাদেশ ও ভারতের মধ্যে আন্তর্দেশীয় ট্রেন চলাচল থেকে বন্ধ রয়েছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর অনেক চেষ্টার পরও ভারত সরকার ট্রেন চালাতে রাজি হয়নি এবং বাংলাদেশ রেলওয়ের অসংখ্য চিঠিরও জবাব দেয়নি ভারতীয় রেলওয়ে বোর্ড। এমন পরিস্থিতির মধ্যে বাংলাদেশ রেলওয়ের প্রতিনিধিরা তিন দিনের সফরে ভারতে রওনা হয়েছেন।

ADVERTISEMENT

সোমবার ২০ জানুয়ারি থেকে বুধবার পর্যন্ত এই সফরে পাঁচটি এজেন্ডা নিয়ে আলোচনা করা হবে, যেখানে প্রধান বিষয়ই হবে আন্তর্দেশীয় ট্রেন চলাচল পুনরুদ্ধার। এছাড়াও, বিএলএফআই প্রকল্পের ভবিষ্যত নিয়েও আলোচনা হবে, যা ভারতের অর্থায়নে চলছে।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

রেলপথ মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, ভারতের নয়াদিল্লিতে আন্ত-সারকারি রেলওয়ে বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে বৈঠকের এজেন্ডাগুলো ভারত দ্বারা নির্ধারিত হয়েছে। এতে যাত্রীবাহী ট্রেন চলাচল সম্পর্কিত সমস্যা, মালবাহী ট্রেন চলাচল, রেল সংযোগ এবং চলমান প্রকল্প সম্পর্কে আলোচনা হবে।

এছাড়া, বন্ধ থাকা যাত্রীবাহী ট্রেন চলাচল পুনরায় চালু করার পাশাপাশি বন্ধন এক্সপ্রেসের জন্য ‘এন্ড টু এন্ড ইমিগ্রেশন’ নিয়ে আলোচনা হবে। দুই দেশের মধ্যে মালবাহী ট্রেনের আদান-প্রদান বাড়ানো, দর্শনা-গেদে হয়ে মালবাহী ট্রেনের সময় বাড়ানো এবং বেনাপোল-পেট্রাপোল রুটে সার্বক্ষণিক ট্রেন চলাচলের সুযোগ তৈরি করা নিয়েও আলোচনা হবে।

বাংলাদেশের পক্ষে বৈঠকে নেতৃত্ব দেবেন রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মহম্মদ জিয়াউল হক। এছাড়া প্রতিনিধিদলে থাকছেন রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক মহম্মদ নাজমুল ইসলাম, অতিরিক্ত মহাপরিচালক আহমেদ মাহবুব চৌধুরী, কমলাপুরের কাস্টম হাউসের ওমর মবিন এবং রেলওয়ের পরিচালক ট্রাফিক মহম্মদ মিজানুর রহমান। সফরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি উপস্থিত থাকবেন।

রেলওয়ে সূত্রে জানা গেছে, ভারতের সঙ্গে বাংলাদেশে আটটি ইন্টারচেঞ্জ রয়েছে, এর মধ্যে পাঁচটি সচল। বর্তমানে যাত্রীবাহী ট্রেন চলাচলে ভারত নিরাপত্তার কারণে সম্মতি দিচ্ছে না, তবে পণ্যবাহী ট্রেন চলাচল অব্যাহত রয়েছে।
গত ১৭ জুলাই রাতে মিতালী এক্সপ্রেস ট্রেনটি নিউ জলপাইগুড়ি থেকে ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে পৌঁছায়। ট্রেনটি পরদিন রাতে ঢাকা ক্যান্টনমেন্ট থেকে ছেড়ে যাওয়ার কথা থাকলেও উদ্ভূত পরিস্থিতির কারণে ছেড়ে যায়নি। পরে ট্রেনটি ঢাকা রেলওয়ে স্টেশনে আটকে যায়। আর ঢাকা-নিউ জলপাইগুড়ি রুটে মিতালী এক্সপ্রেস ট্রেনসহ ঢাকা-কলকাতা রুটে মৈত্রী এক্সপ্রেস এবং খুলনা-কলকাতা রুটে বন্ধন এক্সপ্রেস ট্রেন চলাচল করত।

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মহম্মদ আফজাল হোসেন বলেছেন, “এটি সরকারের উচ্চ পর্যায়ের বৈঠক। আলোচনা সফল হবে কিনা তা বলা কঠিন, তবে আমরা আমাদের স্বার্থের কথা তুলে ধরব।”

Author

  • Ritu Saha
    Ritu Saha

    বর্তমানে নিউজ বর্তমানে নিউজ অ্যাঙ্কর এবং কপি এডিটর হিসাবে কর্মরত। ২০২২ সালে ন্যাশানাল স্কুল জার্নালিজম থেকে গণজ্ঞাপন ও সাংবাদিকতা বিভাগে স্নাতকোত্তর। ২০২৩ সাল থেকে সাংবাদিকতায় প্রবেশ।

    View all posts

Previous Post

ভারত সীমান্তে উচু বাঁধ নির্মাণ, ভারতের সাথে শত্রুতা বাড়াচ্ছে ইউনূসের বাংলাদেশ!

Next Post

মসনদে ট্রাম্প, ইউনুসকে জব্দ করতে ভারত-যুক্তরাষ্ট্র যৌথভাবে কাজ করবে, ভয়ংকর বিপদের ইউনূস

Ritu Saha

Ritu Saha

বর্তমানে নিউজ বর্তমানে নিউজ অ্যাঙ্কর এবং কপি এডিটর হিসাবে কর্মরত। ২০২২ সালে ন্যাশানাল স্কুল জার্নালিজম থেকে গণজ্ঞাপন ও সাংবাদিকতা বিভাগে স্নাতকোত্তর। ২০২৩ সাল থেকে সাংবাদিকতায় প্রবেশ।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
43
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
43
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
40
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
56
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
29
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

by Rupendu Das
March 31, 2026
0
24
হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির।  গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

চাওয়া-পাওয়ার কোনও শেষ নেই। চাইলেই যদি পাওয়া যায়, তাহলে চাইবে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। চাইলে না পাওয়া...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
20
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
24
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
35
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
61
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি