১৩ ফেব্রুয়ারি ওয়াশিংটনে ডিসিতে পৌঁছে নরেন্দ্র মোদী বিভিন্ন মার্কিন আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন। এরপর তিনি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করেন সেই বৈঠকে বৈঠকে পাকিস্তানকে কড়া বার্তা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যে হুঁশিয়ারি একেবারেই মেনে নিতে পারছে না ইসলামাবাদ।
উল্লেখ, ভারত ও আমেরিকা যৌথ ভাবে একটি বিবৃতি দিয়েছে। আর এই বিবৃতিতে আল কায়দা, আইসিস, জয়সি মহমদ ও লস্করি তইবার মত সন্ত্রাসী ও জঙ্গি গোষ্ঠীগুলির বিরুদ্ধে যৌথভাবে লড়াই করবে ভারত ও আমেরিকা ।
এবার পাকিস্তান ওয়াশিংটনের বিরুদ্ধে বিবৃতি দিল। ভারত-মার্কিন যৌথ বিবৃতিকে ‘একতরফা, বিভ্রান্তিকর’ বলে আখ্যা দিল পাকিস্তান। এরই সঙ্গে ইসলামাবাদের দাবি, ভারত-মার্কিন যৌথ বিবৃতিটি কূটনৈতিক বিধি লঙ্ঘনকারী।
এই নিয়ে মোদীর সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠকে ট্রাম্প একটি বড় সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। তিনি বলেন, “২০০৮ সালের মুম্বাই হামলার অন্যতম অভিযুক্ত তাহাউর রানাকে বিচারের সম্মুখীন হওয়ার জন্য ভারতে প্রত্যর্পণ করা হবে।” তাহাউর রানা পাকিস্তানি বংশোদ্ভূত কানাডার নাগরিক, যিনি বর্তমানে ক্যালিফোর্নিয়ার একটি কারাগারে বন্দি। কিছুদিন আগে আমেরিকার একটি আদালত তাকে ভারতে প্রত্যর্পণে সম্মতি দেয়।
মুম্বাই হামলার বিষয়ে এই সিদ্ধান্ত ঘোষণার পরই সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানকে বার্তা দেয় ভারত ও যুক্তরাষ্ট্র। যৌথভাবে তারা পাকিস্তানকে আহ্বান জানায়, সন্ত্রাসবাদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে এবং সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে।
এছাড়া ভারত নিয়মিতই পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদদ দেওয়ার অভিযোগ করে থাকে।
এহেন পরিস্থিতিতে পাক বিদেশ মন্ত্রকের মুখপাত্র শফকত আলি খান বলেন, ‘পাকিস্তানকে নিয়ে এই ধরনের মন্তব্যে আমি বিস্মিত। পাকিস্তানের আত্মত্যাগকে উপেক্ষা করা হয়েছে।” শাফকাত আরও দাবি করেন, মোদি-ট্রাম্পের বিবৃতি একতরফা ও বিভ্রান্তিকর। তিনি বলেন, “এই ধরনের মন্তব্য কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী।”
এই বিবৃতি দিয়ে সন্ত্রাসবাদে ভারতের মদতের বিষয়টি ধামাচাপা দেওয়া যাবে না। আর মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ব্যক্তিদের জন্যে ভারত যে নিরাপদ আশ্রয়, সেই তথ্যও এই বিবৃতির মাধ্যমে মোছা যাবে না।’
এরই সঙ্গে মার্কিন-ভারত সামরিক বোঝাপড়া নিয়ে পাক মুখপাত্র বলেন, ‘যেভাবে ভারতকে পরিকল্পনামাফিক সামরিক প্রযুক্তি দেওয়া হচ্ছে, তাতে পাকিস্তান খুবই উদ্বিগ্ন। এতে অঞ্চলের ভারসাম্য নষ্ট হচ্ছে।












Discussion about this post