• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
ঢাকায় চারদিন ভারতের চার গুপ্তচর! গোপনে হাসিনাকে ফেরত পাঠানোর প্রস্তুতি?

ঢাকায় চারদিন ভারতের চার গুপ্তচর! গোপনে হাসিনাকে ফেরত পাঠানোর প্রস্তুতি?

Raja Majumder by Raja Majumder
1 year ago
in bangladesh, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
39
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

পর্দার আড়ালে অনেক খেলা হচ্ছে বাংলাদেশে। আর পরিস্থিতি এত দ্রুত পরিবর্তন হচ্ছে যে কখন কি হবে, সেটাই এখন বলা মুশকিল। তবে যে টুকু জানা যাচ্ছে, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের মাস্টারপ্ল্যান এবার প্রয়োগ হতে শুরু করেছে বাংলাদেশে। বাংলাদেশের সেনাপ্রধান তাঁর কাজ শুরু করেছেন। গোপন সূত্রের খবর, ইতিমধ্যেই ওয়াকার-উজ-জামান বাংলাদেশের সেনাবাহিনীতে সেনাবিদ্রোহ করার অন্যতম কুচক্রী লেফটানান্ট জেনারেল ফাইজুর রহমানকে গ্রেফতার করেছেন। আরও কয়েকজন আটক হতে পারে বলেও খবর। অন্যদিকে, সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান যতদিন মধ্য আফ্রিকা সফরে ছিলেন, ততদিন ভারতের চারজন প্রতিনিধি অতি গোপনে বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থান করেছিলেন বলেও জানা যাচ্ছে। এই চারজনই উচ্চপদস্থ সরকারি কর্মচারী। সূত্রের খবর, একজন ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় সেনাকর্তা এবং একজন ইনটেলিজেন্স ব্যুরোর ডেপুটি ডিরেক্টর পদে রয়েছেন। বাকি দুজনের পরিচয় গোপন রয়েছে। কেন তাঁরা চারদিন ঢাকায় অবস্থান করলেন, কেন তাঁরা বাংলাদেশের সরকারি কোনও কর্তার সঙ্গে বৈঠক করলেন না, সেটা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। তবে কি শেখ হাসিনাকে ফেরানোর প্রস্তুতি শুরু করে দিল ভারত?  এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ভারতীয় গণমাধ্যমে।

মুহাম্মদ ইউনূস, যিনি নোবেলজয়ী অর্থনীতির অধ্যাপক, গবেষক। যার বিশ্বজোড়া খ্যাতি, তিনি বিশ্ব শান্তির জন্য নোবেল সম্মান পেয়েছিলেন। সেই অধ্যাপক ইউনূসই এবার চরম লজ্জার মুখে পড়তে পারেন। খুব শীঘ্রই তাঁকে পদ থেকে টেনে নামানো হতে পারে বলেই জানা যাচ্ছে গোপন সূত্রে। বর্তমানে বাংলাদেশের তদারকি সরকারের প্রধান উপদেষ্টা পদে রয়েছেন মুহাম্মদ ইউনূস। সাত মাসের বেশি সময় হতে চলল তিনি সর্বোচ্চ ক্ষমতায় বসেছেন, কিন্তু বাংলাদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। তাঁর ক্ষমতায় আসার পর থেকেই বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু ও অন্যান্য সম্প্রদায়ের মানুষদের উপর নেমে এসেছে নির্মম অত্যাচার। প্রথমে তা অপপ্রচার বলে দায় ঠেলার চেষ্টা হলেও কালক্রমে গোটা বিশ্বের সামনেই চলে এসেছে সেই সত্য, এমনকি মুহাম্মদ ইউনূসও কিছুটা স্বীকার করে নিতে বাধ্য হয়েছিলেন। অথচ এই মানুষটাই গত বছরের ৭ আগস্ট ফ্রান্সের প্যারিস শহর থেকে বাংলাদেশের ঢাকায় অবতরণ করে কি বলেছিলেন, সেটা গোটা বিশ্বের মানুষ শুনেছিলেন।

শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে প্রধান উপদেষ্টার পদে বসেই মুহাম্মদ ইউনূসের বলা এই কথাগুলি যে কতটা মিথ্যে ছিল, সেটা বোঝা গেল ছয়মাসের মধ্যেই। তাঁর আমলে বাংলাদেশ হয়ে উঠেছে জঙ্গিদের স্বর্গরাজ্য। তিনি ক্ষমতায় এসেই জামাত শিবিরের কথা মতো একে একে শীর্ষ জঙ্গি নেতাদের জেল থেকে ছেড়ে দিলেন। বহু জঙ্গি ও খুনের দায়ে সাজাপ্রাপ্ত আসামী জেল ভেঙে পালিয়ে গেলেন, অথচ মুহাম্মদ ইউনূসের তদারকি সরকার তাঁদের ধরার চেষ্টাই করলেন না। ফলে ধীরে ধীরে বাংলাদেশে বেড়ে গেল মব কালচার। অর্থাৎ, জনতাই আইন হাতে তুলে নিতে শুরু করল। এ জনতা যে সে জনতা নয়, রীতিমতো তৌহিদী জনতা। যারা ধর্মরক্ষার নামে যখন তখন রাস্তাঘাটে গণধোলাই দিতে শুরু করলেন। কিন্তু ইউনূসের পুলিশ-প্রশাসন কিছুই বলল না। আবার হিন্দু বা খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষজনের উপর নেমে এল অকথ্য অত্যাচার। ইউনূস ও তাঁর সরকার দেখেও মুখ ফিরিয়ে নিল। অথচ এক হিন্দু সন্নাসী এই অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতেই ফুঁসে উঠলেন ইউনূস, শান্তির জন্য নোবেলজয়ী মুহাম্মদ ইউনূস। সেই সন্নাসীকে বিনা বিচারে, মিথ্যা মামলায় দিনের পর দিন জেলে রাখার ব্যবস্থা করেছেন তিনি। সাড়া বিশ্ব ছিঃ ছিঃ করলেও তিনি আদতে জামায়তে ইসলামের নেতাদের মুখের ওপর কথা বলতে পারছেন না, বা কথা বলছেন না। এবার তাঁর মুখোশ খুলতে চলেছে। আর তা খুলবেন শেখ হাসিনা।

ADVERTISEMENT

 

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

শেখ হাসিনা পালিয়ে ভারতে এসে আশ্রয় নেওয়ার পর থেকে ভারত সরকার খুব একটা বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে নাক গলায়নি। তবে কেন্দ্রীয় সরকার শেখ হাসিনাকে যে আশ্রয় দিয়েছে, সেটা অকপটে স্বীকার করেছে। বাংলাদেশের তরফে বহুবার সরকারি ও মৌখিকভাবে হাসিনার প্রত্যর্পণ চাওয়া হয়েছে। কিন্তু ভারত কোনওভাবেই তার জবাব দেয়নি। কিন্তু সরকারিভাবে ভারত বহুবার সে দেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচার বন্ধ করার আর্জি জানিয়ে কঠোর ব্যবস্থা গ্রহনের বার্তা দিয়েছিল। এমনকি যে সমস্ত জঙ্গি নেতারা জেল থেকে ছাড়া পেয়েছিল, ভারত তারও প্রতিবাদ জানিয়েছিল। ভারতের বিদেশমন্ত্রক ঘুরিয়ে মুহাম্মদ ইউনূসকে এই দুটি বিষয়ে বারবার সতর্ক করেছিল। কিন্তু মুহাম্মদ ইউনূস তা কানেই নেননি। বরং উল্টে বহুবার ভারতকে আক্রমণ করেছেন, প্রচ্ছন্ন হুমকি দিয়েছেন। ভারতের সেভেন সিস্টার্স বা উত্তর-পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্যকে নিয়ে ভারতকে সতর্ক করে হুঁশিয়ারি দিয়েছিলেন। যা মোটেই ভালোভাবে নেয়নি ভারত সরকার।

 

ফলে তখন থেকেই হাসিনাকে স্বমহিমায় দেশে ফেরানো এবং মুহাম্মদ ইউনূসকে বাগে আনার পরিকল্পনা হয়। আর এই দায়িত্ব বর্তায় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তথা ভারতের জেমস বন্ড অজিত ডোভালের কাঁধে। জানা গিয়েছে, তিনিও থ্রি-পয়েন্ট মাস্টারপ্ল্যান তৈরি করেছেন। এবং এবার সেটা প্রয়োগও করা শুরু করেছেন। বাংলাদেশের সেনাপ্রধানকে গ্রেফতার বা মেরে ফেলার চক্রান্ত ফাঁস করে একদিকে যেমন তাঁকে বাঁচিয়ে দিয়েছেন ভারতীয় গোয়েন্দারা। তেমনই তাঁর অবর্তমানে ঢাকায় উপস্থিত ছিলেন চারজন রহস্যজনক ভারতীয় কর্মকর্তা। সামরিক বিশেষজ্ঞদের অনুমান, এই চারজন গিয়েছিলেন, শেখ হাসিনার জন্য ঢাকায় একটা উপযুক্ত বাসা খোঁজার জন্য। খুব শীঘ্রই হাসিনাকে বাংলাদেশে ফেরাবে ভারত, আর তাঁর নিরাপত্তা যাতে অটুট থাকে তাই ঢাকা শহরে একটা উপযুক্ত বাসা প্রয়োজন। যেখানে হাসিনার উপর সহজে হামলা করা সম্ভব হবে না। পাশাপাশি জানা যাচ্ছে তাঁরা অতি গোপনে ঢাকার পুরোনো বিমানবন্দর বা তেজগাঁও সামরিক বিমানঘাঁটিও পরিদর্শন করে এসেছেন। সেনাপ্রধানের বিমান সেখানে অবতরণ করিয়ে একটা মহড়াও দেওয়া হয়েছে। যাতে শেখ হাসিনার বিমান নিরাপদে তেজগাঁও বিমানবন্দরে অবতরণ করতে পারে। ফলে যে কোনও দিন টুক করে বাংলাদেশে ঢুকে পড়বেন শেখ হাসিনা। ঠিক যেমনটা তিনি দাবি করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। আর রইল মুহাম্মদ ইউনূস। সম্ভবত তাঁকে পালানোর আর কোনও সুযোগ দেওয়া হবে না। খুব শীঘ্রই তাঁকে গ্রেফতার করা হবে। কারণ, তিনি বিগত সাত মাসে যা যা করেছেন, তাঁর এক একটা করে হিসেব বুঝে নেবেন শেখ হাসিনা।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Tags: BANGLADESHBANGLADESH ARMYSheikh Hasina
Previous Post

দেশের ক্ষমতায় ফিরবে মৌলবাদীরা। প্রবল আতঙ্কে ব্যাকফুটে ইউনূস!

Next Post

ভয়ঙ্কর পরিস্থিতি ঢাকায়। গোপনে দুই দেশের সেনাপ্রধানের বৈঠক কিসের ইঙ্গিত!

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
7
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
5
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
8
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
6
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
5
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

by Rupendu Das
March 31, 2026
0
7
হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির।  গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

চাওয়া-পাওয়ার কোনও শেষ নেই। চাইলেই যদি পাওয়া যায়, তাহলে চাইবে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। চাইলে না পাওয়া...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
7
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
5
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
11
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
10
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি