• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
সেনাপ্রধান ও শেখ হাসিনার চালে বাংলাদেশে ইউনূস বিরোধী প্রবল হাওয়া বইছে বাংলাদেশে

সেনাপ্রধান ও শেখ হাসিনার চালে বাংলাদেশে ইউনূস বিরোধী প্রবল হাওয়া বইছে বাংলাদেশে

Raja Majumder by Raja Majumder
1 year ago
in bangladesh, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
24
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

“আগে কি সুন্দর দিন কাটাইতাম”, বাংলাদেশের সাধারণ জনগণ কার্যত এখন এই গানের কথাই স্মরণ করছেন আপন মনে। গত বছরের জুন-জুলাই মাস থেকে গোটা বাংলাদেশ কার্যত কেঁপে উঠেছিল এক প্রবল আন্দোলনের মাধ্যমে। কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা সরকারি চাকরিতে কোটা বিরোধী আন্দোলন শুরু করেছিলেন, ক্রমে তা পরিণত হয় শেখ হাসিনা বিরোধী আন্দোলনে। দাবি এক দফা এক স্লোগানে রাস্তায় নেমে আসেন লক্ষ লক্ষ মানুষ। তাঁদের একটাই দাবি, স্বৈরাচারী শাসক হাসিনার পতন। গত বছরের ৫ আগস্ট তথাকথিত স্বৈরাচারি শেখ হাসিনার পতন হল, এবং বাংলাদেশের মানুষ খুশিতে নেচে উঠলেন। সেই খুশি আরও চারগুণ হল যখন তাঁরা শুনলেন প্রখ্যাত নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শাসনভার কাঁধে তুলে নিতে সুদূর প্যারিস থেকে উড়ে আসছেন। তিনি এলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হয়ে বসলেন। কিন্তু বাংলাদেশের জনগণের সেই আনন্দ খুব বেশিদিন স্থায়ী হল না। কারণ, দিন দিন বাংলাদেশ পরিণত হল এক বিশৃঙ্খল ও আইনের শাসনের বাইরের এক স্বর্গরাজ্যে। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়েই চলল। আন্দোলন, অবরোধ ও বিশৃঙ্খলার জেরে বন্ধ হয়ে গেল একের পর এক কল-কারখানা। বেকার হয়ে গেলেন লক্ষ লক্ষ শ্রমিক। বাংলাদেশ ক্রমেই তলিয়ে গেল। এ ভাবে সাত মাস পেরিয়ে এল বাংলাদেশ। দেখা গেল, শেখ হাসিনার আমলেই ভালে ছিলেন বাংলাদেশের সাধারণ নাগরিকরা। ফলে এখন আক্ষেপ, আগে কি সুন্দর দিন কাটাইতাম।

ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে সাত মাস কেটে গেলেও শেখ হাসিনাই এখন বাংলাদেশের সবচেয়ে আলোচিত ব্যক্তি। গত ৫ আগস্টে ঢাকা থেকে কোনও মতে পালিয়ে ভারতে চলে আসার পর থেকে কয়েকমাস তিনি কার্যত গা ঢাকা দিয়েছিলেন। অর্থাৎ তাঁর কোনও হদিস ছিল না। ফলে তাঁকে নিয়ে বহু জল্পনা-কল্পনা চলছিল বাংলাদেশে। তিনি আদৌ ভারতে রয়েছেন কিনা, তাঁর শারীরিক অবস্থা ঠিক আছে কিনা, বা তিনি আদৌ বেঁচে আছেন কিনা। এরপর তাঁকে আদৌ ভারত সরকার পাকাপাকি আশ্রয় দেবে নাকি তাঁকে অন্য কোনও দেশে গিয়ে আশ্রয় নিতে হবে। অথবা মুহাম্মদ ইউনূসের উপদেষ্টারা সেই সময় বারবার দাবি তুলছিলেন তাঁকে যে কোনও মূল্যে ভারত থেকে ফেরত আনা হবে এবং বিচার করা হবে। হাসিনার বিরুদ্ধে একে একে শতাধিক মামলা দায়ের হল। এরমধ্যে বেশিরভাগই হত্যা, গুপ্তহত্যা, গণহত্যা, গুম, অপহরণ বা আর্থিক দুর্নীতির মতো মারাত্মক অপরাধের। ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে তাঁর বিরুদ্ধে বিচার শুরু হল।

বাংলাদেশের মানুষ সেই স্বপ্নেই বিভোর থাকলেন স্বৈরাচারী শেখ হাসিনার বিচার হবে। কিন্তু যত দিন গেল বোঝা গেল বাস্তবটা সম্পূর্ণ আলাদা। মুহাম্মদ ইউনূসকে তাঁরা মসীহা ভেবেছিলেন। তাঁরা ভেবেছিলেন বাংলাদেশকে সোনার বাংলাদেশ বানাবেন ইউনূস সাহেব এবং তরুণ ছাত্রনেতারা। কিন্তু উল্টে বাংলাদেশ অপরাধের স্বর্গরাজ্য হয়ে উঠল। প্রকাশ্য রাস্তায় মব জাস্টিসের নামে গণধোলাই, মারধোর, ছিনতাই ও ডাকাতি হতে শুরু করল। শিশু ও মহিলাদের উপর নির্যাতন, যৌন হেনস্থা ও ধর্ষণের ঘটনা দিন দিন বাড়তে লাগলো। চাঁদাবাজি, তোলাবাজি আরও দ্বিগুণ হল। কালক্রমে সাধারণ মানুষের বেঁচে থাকা নিয়েই সংশয় তৈরি হল। আর সেই ব্যর্থতা ঢাকতে ফের উপদেষ্টাগণ ও বৈষম্যবিরোধী ছাত্রনেতারা শেখ হাসিনাকেই দায়ী করে প্রচার শুরু করলেন। ফলে আবারও শেখ হাসিনা চর্চায় চলে এলেন। ততদিনে বাংলাদেশের জনগণ অনেকটাই সরকার বিরোধী হয়ে উঠেছে। কথায় কথায় শেখ হাসিনার প্রসঙ্গ উঠে আসে। এবার তাঁর বিরুদ্ধে ওঠা ভয়ানক সব অপরাধের প্রসঙ্গ ওঠে না, বরং তাঁর আমলে সরকারের ভালো দিকগুলো নিয়েই আলোচনা চলতে থাকে।

অন্যদিকে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান। সাত মাস পর তিনি মুখ ফুটে তদারকি সরকারের বিরোধীতা করলেন। সরকারের উপদেষ্টাদের পাশাপাশি রাজনৈতিক দলগুলিকেও একহাত নিলেন প্রকাশ্য এক অনুষ্ঠানে। ফলে আগুনে ঘি পড়ল। বাংলাদেশের জনগণও বুঝলেন, কোন আমলে তাঁরা ভালো ছিলেন, এবং কোন আমলে তাঁদের বেঁচে থাকা দায় হয়ে পড়েছে। বাংলাদেশ ক্রমে ক্রমে ইসলামী মৌলবাদীদের দখলে চলে যাচ্ছে। ইউনূস সরকার আসার পর থেকে বাংলাদেশের হিন্দু সংখ্যালঘুদের উপর যে প্রবল অত্যাচার, হামলার ঘটনা ঘটছিল, কালক্রমে তা হতদরিদ্র সাধারণ মানুষের উপরেও এসে পড়ল। অপরাধীরা এখন ঢাকা-সহ বাংলাদেশের যে কোনও শহর-প্রান্তে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়। তৌহিদী জনতার নামে একদল দুস্কৃতী রাস্তাঘাটে যখন তখন সবক শেখায় সাধারণ মানুষকে। ফলে একদিকে শেখ হাসিনাকে দেশছাড়া করার দুঃখ ও যন্ত্রণা যেমন উপলব্ধি করতে শুরু করেছেন বাংলাদেশের সাধারণ মানুষ। তেমনই সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামানের সাহসিক কর্মকাণ্ডকেও বাহবা দিতে শুরু করেছেন তাঁরা। বাংলাদেশের জনতার এখন একটাই আশা, সেনাপ্রধান যদি ফের একবার হাসিনাকে দেশে ফিরেয়ে আনতে পারেন। তবেই তাঁরা নতুন করে বাঁচার আশা পাবেন।

ADVERTISEMENT

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Tags: BANGLADESHBANGLADESH ARMYMUHAMMAD YUNUSSheikh Hasina
Previous Post

ভারত সফরে আসছেন তুলসি ও ভান্স, তারপরেই ডোনাল্ড ট্রাম্প!

Next Post

সত্য তুলে ধরে “রিয়েল হিরো” মাসুদ কামাল, ফজলুর রহমান বা জেড আই খান পান্নারা

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
7
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
5
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
8
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
6
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
5
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

by Rupendu Das
March 31, 2026
0
7
হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির।  গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

চাওয়া-পাওয়ার কোনও শেষ নেই। চাইলেই যদি পাওয়া যায়, তাহলে চাইবে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। চাইলে না পাওয়া...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
7
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
5
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
11
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
10
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি