• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
যা নিয়ে কার্যত গৃহযুদ্ধের মুখে দাঁড়িয়ে বাংলাদেশ

যা নিয়ে কার্যত গৃহযুদ্ধের মুখে দাঁড়িয়ে বাংলাদেশ

Raja Majumder by Raja Majumder
1 year ago
in bangladesh, Top Story, স্পেশাল স্টোরি
A A
0
ADVERTISEMENT
0
SHARES
38
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

বাংলাদেশের পরিস্থিতির দ্রুত অবনতি হতে পারে। এমনটাই আশঙ্কা করছেন রাজনৈতিক মহলের একটা বড় অংশ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আবদুল্লাহর এক ফেসবুক পোস্ট ঘিরে কার্যত উত্তাল পরিস্থিতি বাংলাদেশে। ওই পোস্টে হাসনাত দাবি করেছিলেন, সেনাবাহিনীর তরফে তাঁকে এবং তাঁর দুই সহযোদ্ধাকে একটি প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি দাবি করেছেন, ‘রিফাইন্ড আওয়ামী লীগ‍‍’ নামে নতুন একটি ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে। এই পরিকল্পনা পুরোপুরি ভারতের। সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন, তাপসকে সামনে রেখে এই পরিকল্পনা সাজানো হচ্ছে। আমাদেরকে প্রস্তাব দেওয়া হয় আসন সমঝোতার বিনিময়ে আমরা যেন এই প্রস্তাব মেনে নিই। হাসনাতের এই দাবি সামনে আসার পরই তাঁর আরেক সহযোগী আসিফ মাহমুদ, যিনি বর্তমানে বাংলাদেশের তদারকি সরকারের একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা তিনিও সেনাপ্রধান ওয়াকার উজ জামানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনেন। কিন্তু আচমকা কেন তাঁরা সেনাপ্রধানের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ নিয়ে এতটা তৎপর হল? এর পিছনে রহস্যটাই বা কি?

পিনাকী ভট্টাচার্যের নাম আপনারা প্রায় সকলেই শুনেছেন। বাংলাদেশ থেকে বহু দূরে ফ্রান্সে বসেই তিনি সোশ্যাল মিডিয়ায় এই ছাত্রনেতাদের নানামুখী নির্দেশ দিয়ে চলেন। তিনি এই জাতীয় নাগরিক পার্টির নেতৃত্বকে বরাবর আন্দোলনের রূপরেখা দিয়ে আসেন। এবারও তাঁর অন্যথা হয়নি। বিগত কয়েকদিন ধরে তিনি ফেসবুক, ইউটিউবে ক্রমাগত সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামানের বিরুদ্ধে উস্কে যাচ্ছিলেন। এমনকি আওয়ামী লীগের কোন নেতাকে কোন পদে বসিয়ে রিফাইন্ড আওয়ামী লীগ তৈরি হবে সেটাও ফেসবুকে ফলাও করে ছেপেছেন পিনাকী। তিনি লেখেন, “সাবের হোসেন চৌধুরী সভাপতি আর বডি সোহেল সাধারণ সম্পাদক এইভাবে আওয়ামী লীগ পুনর্গঠিত হবে। এই পুনর্গঠিত আওয়ামী লীগ নির্বাচনে যাবে। এইটাই বিএনপি, ভারত ও ওয়াকারের যৌথ সিদ্ধান্ত।

এতে ইউরোপের রাষ্ট্রগুলির মধ্যে বৃটেইনের সমর্থন আছে। এই কারণেই সাবের হোসেন চৌধুরীকে জেলে রাখা যায় নাই”। ওই পোস্টে ছাত্রদের ক্ষমতা সীমিত, এটা স্বীকার করে নিয়েও তিনি লেখেন, “আপনারা জানেন, আমি হাল ছাড়ি না। যতোদিন বেচে আছি বিপ্লবকে ব্যর্থ হতে দেবোনা। ১৯৭৫ এর পুনরাবৃত্তি হতে দেবোনা। বাংলাদেশে আওয়ামী লীগ বা ভারতীয় আধিপত্যবাদ ফিরবে না; যতই তার পিছনে ওয়াকার থাকুক, সিভিল মিলিটারি বুরোক্রেসি থাকুক, প্রথম আলো আর ডেইলি স্টার থাকুক আর বিএনপি থাকুক”। অর্থাৎ, অভিযোগের তির কাদের দিকে থাকবে তার দিক নির্দেশনা তিনি করেই দিয়েছেন। আর পিনাকীর বলে দেওয়া ফর্মুলা মেনেই জাতীয় নাগরিক পার্টি তাঁদের নতুন আন্দোলন শুরু করে দিল। সেটা হল আওয়ামী লীগকে কোনও ভাবেই বাংলাদেশের নির্বাচনে অংশ গ্রহণ করতে দেওয়া যাবে না। এখন প্রশ্ন হল, আওয়ামী লীগ যখন বাংলাদেশে নিষিদ্ধ নয়, তাহলে এমন দাবি উঠলেই কি সরকার পিছিয়ে আসবে? সেনাপ্রধানই বা কেন চুপ করে থাকবে?

রাজনৈতিক মহলে তুমুল কৌতূহল তৈরি হয়েছে, হাসনাতের কথা সত্যি হয়ে থাকলে সাবের হোসেন চৌধুরী, শিরীন শারমিন ও ফজলে নুর তাপসেদের বিষয়ে শেখ হাসিনা কি ওয়াকিবহাল?  আওয়ামী লিগ কি ভেঙে যাচ্ছে? যদিও এই ব্যাপারে আওয়ামী লিগ নেতারা কোনও মন্তব্য করতে চাননি। যোগাযোগ করা হলে তাঁদের অনেকেই বলেছেন, শেখ হাসিনা দেশে কোনও নেতাকে দল পরিচালনার দায়িত্ব দিয়েছেন বলে তাঁদের অন্তত জানা নেই। রিফাইন্ড আওয়ামী লীগের যে তিন নেতার নাম সামনে আসছে, ঘটনাচক্রে তিন নেতাই শেখ হাসিনার ঘনিষ্ঠ। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নুর তাপস। পাশাপাশি তিনি আওয়ামী লিগ নেত্রীর আত্মীয় এবং যুব লিগের সভাপতিও ছিলেন। শিরীন শারমিন চৌধুরীকে হাসিনা প্রকাশ্যে ‘আমার মেয়ে’ বলে উল্লেখ করে থাকেন। আবার সাবের হোসেন চৌধুরীও নেত্রীর খুব ঘনিষ্ঠ বলে পরিচিত। ফলে আদৌ হাসনাত বা পিনাকী যে সত্যি বলছেন, এ কখা হলফ করে কেউ বলতেই পারছেন না। কারণ এটা তাঁদের নতুন চাল হতে পারে শেখ হাসিনাকে বিভ্রান্ত করতে।

আর এই আবহে বাংলাদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি যে দিকে গড়াচ্ছে, তাতে গৃহযুদ্ধ  বেঁধে যাওয়া অসম্ভব নয় বলেই  মনে করছে ওয়াকিবহাল মহল। তেমন পরিস্থিতি এড়াতে হলে সেনা শাসনই একমাত্র বিকল্প বলে অনেকেই মনে করছেন। বাংলাদেশের জনগণের একাংশ এখন সেই দাবিই তুলছেন। কিন্তু আওয়ামী লিগকে রাজনীতিতে ফেরানো নিয়ে আগেই আপত্তি তুলেছে দুই উগ্র ইসলামিক দল জামায়াতে ইসলামি এবং হেফাজতে ইসলাম। মূলত তাঁদের সূরেই সুর বেঁধেছে জাতীয় নাগরিক পার্টি। উগ্র ইসলামিক দলগুলি সেনাবাহিনীর উদ্দেশে হুঁশিয়ারি দিয়েছে শেখ হাসিনার দলকে কোনও অবস্থাতেই রাজনীতিতে ফিরতে দেওয়া যাবে না। ভারতের গোয়েন্দা সংস্থাগুলির কাছে খবর, লুট হওয়া অস্ত্রের বেশিরভাগই জামায়াতে ইসলামি, হেফাজতে ইসলাম, হিজব-উত তাহরির মতো উগ্র ইসলামিক দলগুলির নেতা-কর্মীদের হাতে আছে। গৃহযুদ্ধ শুরু হলে যাদের ঠেকানো কঠিন হবে। ফলে বাংলাদেশের একটা বড় অংশ মনে করছে, যত দ্রুত সম্ভব সেনাবাহিনীর উচিৎ, দেশের শাসনভার নিজেদের হাতে তুলে নেওয়া। যাতে এই পরিস্থিতি এড়ানো যায়।

ADVERTISEMENT

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Tags: BANGLADESH CIVIL WAR
Previous Post

হাসিনাকে স্বমহিমায় ফেরানো কি ভারতের কোনও মেটিকুলাস ডিজাইন-এর অঙ্গ?

Next Post

হাসিনাই ফিরছেন, হাসনাতদের ধমক দিয়ে জানালেন সেনাপ্রধান

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
7
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
5
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
8
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
6
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
5
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

by Rupendu Das
March 31, 2026
0
8
হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির।  গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

চাওয়া-পাওয়ার কোনও শেষ নেই। চাইলেই যদি পাওয়া যায়, তাহলে চাইবে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। চাইলে না পাওয়া...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
7
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
6
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
12
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
10
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি